সুমনার টেনশন পুতুলকে নিয়ে
শখের এ পুতুলের দিতে হবে বিয়ে।
আদরের কন্যা পুতুলটা তার
সাজালে অনন্যা জুড়ি মেলা ভার।
ভালো ঘর দেখে আর ভালো বর পেলে
দিয়ে দেবে বিয়ে তার সব টান ঠেলে।
সইয়ের পুতুলটা ছেলে ভেবে তাই-
এমন এ পাত্রের সাথে জুড়ি চাই।
ঘটা করে বিয়ে দিয়ে কান্নায় ভাসে
রান্নাতে ধোঁয়া নাই অতিথিরা হাসে।