বাবার কাঁধে কে চড়েছে
ছোট্ট আমার ভাই,
ভাইয়ের ঠোঁটে মধুর হাসি
খুশির সীমা নাই!
বটতলাতে খুশির মেলা
সকাল থেকে রাত,
বৈশাখ মেলায় ছুটতে থাকি
ধরে বাবার হাত।
নাগরদোলায় চড়বো আমি
ভাইয়ের তাতে ভয়,
ভাইকে বলি হও সাহসী
ভীরু হলে হয়?
হাঁড়ি ভরে মন্ডা মিঠাই
কিনে ফিরি ঘর,
মেঘ ঘনিয়ে এলো হঠাৎ
কালবৈশাখী ঝড়!