তাক ডুমা ডুম ডুম
বোশেখ আঁচে খুকু নাচে
রুম ঝুমা ঝুম ঝুম।
তেটে কেটে তাক
জীর্ণ শীর্ণ দুঃখ জ্বরা
যাক না দূরে যাক।
টুন টুনা টুন টুন
রাগ ভৈরবীর সুরে দিদি
গুন গুনা গুন গুন।
তুল তুলা তুল তুল
নতুন জামা গায়ে খুকুর
ঝুমকো লতা দুন।
টিক টিকা টিক টিক
রোদের জরি গায়ে মেখে
খুকু হাসে ফিক।