এসো এসো বন্ধুরা সব এক হয়ে আজ যাই
বৈশাখেরই এই সকালে পান্তা ইলিশ খাই।
গুনগুনিয়ে গাইবো সবাই বৈশাখেরই গান
বৈশাখ এলো নতুন বছর খুশি ভরা প্রাণ!
বিকেল বেলায় গিয়ে মেলায় নাগরদোলায় চড়ে
ঘুরবো ফিরবো মনের সুখে খাবো পেটটা ভরে!
দই মিষ্টি জিলাপি আর নানান খেলনাপাতি
রঙিন ঘুড়ি নাটাই নিয়ে করবো মাতামাতি!
বৈশাখ এলো বছর ঘুরে আশার আলো জ্বেলে
চলো আবার চলি উড়ে ডানা দুটি মেলে!