মায়ের কথা মনে পড়ে
স্নেহময়ী যিনি,
পরম আদর দিয়ে বড়ো
করেছেন তিনি।
রোজই চোখের পাতায় ভাসে
এই মায়ের ছবি,
মায়ের স্মৃতি লিখতে বসে
হয়ে গেলাম কবি।
বাল্যকালে বাবা হারাই
পেলাম মায়ের মায়া,
পথ চলতে তাই তো দেখি
আমার মায়ের ছায়া।
বুকের মাঝে মাকে পাই
দু’চোখ যখন বুজি,
এ পৃথিবীর কাছে তখন
আর কিছু না খুঁজি।
দূর প্রবাসে বসে মায়ের
স্মৃতির মালা গাঁথি,
মায়ের সে ডাক আসুক ভোরে
দু’কান আজো পাতি।