মা মানেই এক মায়াভরা
মুখের প্রতিচ্ছবি,
ভোরের আলোর বিচ্ছুরিত
ফুুটে ওঠা রবি।
বৃক্ষ যেমন আগলে রাখে
নিবিড় ছায়া দিয়ে,
আদর-স্নেহে মা ও তেমন
জিইয়ে রাখে হিয়ে।
দেখলে মাকে মনের দুয়ার
যায় আলগা হয়ে,
স্বার্থ ছাড়াই ভালোবাসেন
শক্তি জোগান ভয়ে।
মায়ের ছোঁয়া প্রেরণা দেয়
সুখ ও রাশিরাশি,
স্যালুট মাগো আমি তোমায়
অনেক ভালোবাসি।