মায়ের ছবি আঁকবে বলে
ভাবছে খুকি মনে,
ঘর ভরেছে হরেকরকম
রং তুলি এনে।
মাকে বলে থাকতে বসে
খুকির দিকে চেয়ে,
রবির আলো মায়ের মুখে
যখন যাবে ছেয়ে।
মিষ্টি করে হাসছে মায়ে
লাগছে কত মায়া,
মেঘ এসে মাঝেমধ্যেই
দিচ্ছে মাকে ছায়া।
কেমনে বাতাস খেলা করে
মায়ের শাড়ি নিয়ে,
এমন সুন্দর ছবি এঁকেই
দেখাই মাকে গিয়ে।