সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮৮ জন।
সোমবার স্বাস্থ্য অধিদফতর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।
চলতি বছরে সব মিলিয়ে ডেঙ্গুতে মোট ৪০৯ জনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৫ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৩ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৩ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন রোগী ভর্তি হয়েছেন।
বিডি-প্রতিদিন/বাজিত