ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি, তবে একই সময়ে ২৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (১১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) আট জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে এক জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে পাঁচ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিন জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) এক জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) এক জন রয়েছেন।
২৪ ঘণ্টায় ৪৯ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবত মোট দুই হাজার ৬১৪ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের ১১ মে পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন দুই হাজার ৭১৭ জন। এর মধ্যে ৬২ দশমিক সাত শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক তিন শতাংশ নারী রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। চলতি বছরে ডেঙ্গুতে পাঁচ জনের মৃত্যু হয়েছে।
বিডি প্রতিদিন/এএম