শিরোনাম
প্রকাশ: ১০:২১, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

সেমিনারে ড. জাহিদ হোসেন

মন্দ সূচকের পাল্লা ভারী

অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন
মন্দ সূচকের পাল্লা ভারী

বাংলাদেশের অর্থনীতি বর্তমানে ইতিবাচক ও নেতিবাচক সূচকের দ্বৈত চাপে রয়েছে উল্লেখ করে বিশ্বব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেছেন, সার্বিকভাবে অর্থনীতি সংগ্রাম করছে। একই সঙ্গে জীবিকার সংগ্রামও চলছে। তিনি অর্থনীতির নেতিবাচক সূচকগুলো তুলে ধরে বলেন, দীর্ঘমেয়াদি উচ্চ মূল্যস্ফীতি, প্রকৃত মজুরি নিম্নমুখী, কর্মসংস্থানে স্থবিরতা, রপ্তানিতে শ্লথগতি ও বিনিয়োগে ভাটার অবস্থা চলছে। তবে পরিস্থিতি আরো খারাপ হতে পারত, সেটা হয়নি। আবার আরো ভালোও হতে পারত, সেটিও ঘটেনি।

সোমবার রাজধানীর শেরেবাংলানগরের এনইসি সম্মেলনকক্ষে পরিকল্পনা কমিশন আয়োজিত ‘বাংলাদেশের অর্থনীতির অবস্থা ২০২৫ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অগ্রগতি প্রতিবেদন ২০২৫’ প্রকাশ উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

সেমিনারে সভাপতিত্ব করেন সাধারণ অর্থনীতি বিভাগ-জিইডির সদস্য (সচিব) ড. মনজুর হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত সচিব ড. মুনিরা বেগম।

আলোচনায় অংশ নেন সিপিডির সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান, বিশ্বব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পরিকল্পনা সচিব এস এম শাকিল আখতার, এনবিআর চেয়ারম্যান এম আবদুর রহমান খান, অর্থ বিভাগের সচিব ড. খায়েরুজ্জামান মজুমদার, এসডিজি প্রধান সমন্বয়ক লামিয়া মোরশেদ, প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী।

ড. জাহিদ হোসেন বলেন, অর্থনীতিতে ইতিবাচক কিছু অগ্রগতি দেখা গেলেও নেতিবাচক সূচকগুলো আরো ভারী।

ইতিবাচক দিকগুলোর মধ্যে রয়েছে রেমিট্যান্স প্রবাহ নতুন উচ্চতায় ওঠা, অর্থপাচার কমে আসা, রাজস্ব আদায়ে গতি পাওয়া এবং বিদ্যুৎ সরবরাহ মোটামুটি স্থিতিশীল থাকা। প্রাকৃতিক ঝুঁকিতে অর্থনীতি নড়লেও গ্রাস করেনি। তবে নেতিবাচক চিত্র হলো, দীর্ঘমেয়াদি উচ্চ মূল্যস্ফীতি, প্রকৃত মজুরি নিম্নমুখী, কর্মসংস্থানে স্থবিরতা, রপ্তানিতে শ্লথগতি ও বিনিয়োগে ভাটা। বিশ্বব্যাংকের দারিদ্র্য মূল্যায়ন তুলে ধরে তিনি বলেন, দেশে দরিদ্র ও নতুন দরিদ্র উভয় শ্রেণির সংখ্যাই বেড়েছে।
তিনি উল্লেখ করেন, পরিস্থিতি আরো খারাপ না হওয়ার তিনটি কারণ রয়েছে।

প্রথমত. দেশের সামাজিক রেজিলিয়েন্স অত্যন্ত শক্তিশালী-২০২৪ সালের ৫-৮ আগস্ট রাষ্ট্রীয় কাঠামো প্রায় অচল থাকলেও অর্থনীতি ভেঙে পড়েনি। দ্বিতীয়ত. অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক ব্যবস্থাপনা তুলনামূলক নিয়ন্ত্রিত পরিবেশ তৈরি করেছে। ব্যক্তিগত আক্রমণ থাকলেও ভাষার ভদ্রতা একটি সাংস্কৃতিক পরিবর্তন নির্দেশ করে। তৃতীয়ত. সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনায় অতীতের ‘আত্মঘাতী আচরণে’ এখন মন্দা চলছে, যা তার মতে ভালো লক্ষণ এবং স্থায়ী হওয়া প্রয়োজন। তিনি বলেন, শুধু ইচ্ছা থাকলেই সংস্কার সম্ভব নয়। রাজনৈতিক স্ট্যামিনা না থাকলে সংস্কার মাঝপথে ‘হ্যাং’ হয়ে যায়।

এ সময় অর্থ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী বলেন, মূল্যস্ফীতিকে ৫ শতাংশে নামাতে হলে সুদের হার আরো বাড়াতে হতে পারে। কারণ দেশের বিশাল অনানুষ্ঠানিক খাত নীতিগতভাবে কঠোর প্রয়োগ দাবি করে। তিনি জানান, মূল্যস্ফীতি কমে আসার কৃতিত্ব বাংলাদেশ ব্যাংকের হলেও লক্ষ্য অর্জনে উচ্চ সুদের পরিবেশ কিছুদিন বজায় রাখা প্রয়োজন।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, চট্টগ্রাম বন্দরের দুর্বলতা দূর না করলে ‘ম্যানুফ্যাকচারিং রেভল্যুশন’ সম্ভব নয়। তিনি অভিযোগ করেন, গণমাধ্যম কিছু ‘টিনি গ্রুপ’-এর মতামতকে অযথা প্রাধান্য দিয়ে যুক্তিগুলো হাইজ্যাক করেছে।

অন্যদিকে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান জানান, এনবিআর বিলুপ্ত করে গঠিত ‘রাজস্ব নীতি’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা’ এই দুই বিভাগ ডিসেম্বরের মধ্যেই কার্যক্রম শুরু করবে। তিনি বলেন, নীতি প্রণয়ন এখন স্বাধীনভাবে করা যাবে, যা দেশের ও ব্যবসার স্বার্থে রাজস্ব বৃদ্ধি এবং বৈষম্য দূর করতে সহায়ক হবে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, দায়িত্ব নেওয়ার সময় অর্থনীতি ছিল বহুমুখী চাপে উচ্চ মূল্যস্ফীতি, ডলারের সংকট, রিজার্ভ হ্রাস, চলতি হিসাবে ঘাটতি এবং ব্যাংকিং খাতে সুশাসনের অভাব। তিনি জানান, বিনিময় হার স্থিতিশীল করতে দুই দিনের মধ্যে দেশি-বিদেশি ব্যাংকারদের সঙ্গে বৈঠক করে নিশ্চয়তা দেওয়ায় বাণিজ্য অর্থায়ন স্বাভাবিক হয় এবং বর্তমানে পেমেন্ট ব্যালান্স পজিটিভ, রিজার্ভ ১৭ থেকে বেড়ে ২৭ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। তবে মূল্যস্ফীতি এখনো বড় চ্যালেঞ্জ। টাকা ছাপানো ও বৈদেশিক মুদ্রা বিক্রি বন্ধ রেখে বাজারকে নীতিনির্ভর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরো জানান, আর্থিক খাতে সুশাসন ফিরিয়ে আনতে ৪০টি ব্যাংকের বোর্ড পরিবর্তন, প্রকৃত খেলাপি ঋণ ৩৫.৬ শতাংশ প্রকাশ, লোকসানকারী ব্যাংকে বোনাস বন্ধ, মূলধন ঘাটতি না মেটা পর্যন্ত লভ্যাংশ নিষিদ্ধসহ কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর
সূচকের ওঠানামায় পুঁজিবাজারে চলছে লেনদেন
সূচকের ওঠানামায় পুঁজিবাজারে চলছে লেনদেন
ঋণের অর্থ ছাড়াই শক্তিশালী রিজার্ভের পথে বাংলাদেশ: গভর্নর
ঋণের অর্থ ছাড়াই শক্তিশালী রিজার্ভের পথে বাংলাদেশ: গভর্নর
ফের বেড়েছে স্বর্ণ ও রুপার দাম, আজ থেকে কার্যকর
ফের বেড়েছে স্বর্ণ ও রুপার দাম, আজ থেকে কার্যকর
স্বর্ণের দাম আবারও বেড়েছে
স্বর্ণের দাম আবারও বেড়েছে
পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে
পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে
পাটের পর পোশাক শিল্পও ধ্বংসের মুখে: বিকেএমইএ
পাটের পর পোশাক শিল্পও ধ্বংসের মুখে: বিকেএমইএ
অর্থনীতি আর ভঙ্গুর অবস্থায় নেই, রিজার্ভ এখন ৩২ বিলিয়ন: অর্থ উপদেষ্টা
অর্থনীতি আর ভঙ্গুর অবস্থায় নেই, রিজার্ভ এখন ৩২ বিলিয়ন: অর্থ উপদেষ্টা
সম্মিলিত ইসলামী ব্যাংকে নিয়োগ বিষয়ক নীতিমালা জারি
সম্মিলিত ইসলামী ব্যাংকে নিয়োগ বিষয়ক নীতিমালা জারি
সূচকের উত্থানে পুঁজিবাজারে লেনদেন চলছে
সূচকের উত্থানে পুঁজিবাজারে লেনদেন চলছে
ব্যবসা মন্দা, মানুষের আয় কম রাজস্ব ঘাটতি ৪৬ হাজার কোটি
ব্যবসা মন্দা, মানুষের আয় কম রাজস্ব ঘাটতি ৪৬ হাজার কোটি
ব্যবসাবাণিজ্যে এখনো দুর্দিন
ব্যবসাবাণিজ্যে এখনো দুর্দিন
এলপিজি আমদানির অনুমতি পেল বিপিসি
এলপিজি আমদানির অনুমতি পেল বিপিসি
সর্বশেষ খবর
জামালগঞ্জে এতিম শিশুদের পাশে বসুন্ধরা শুভসংঘ
জামালগঞ্জে এতিম শিশুদের পাশে বসুন্ধরা শুভসংঘ

এই মাত্র | বসুন্ধরা শুভসংঘ

২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের মানতে হবে জরুরি ১৪ নির্দেশনা
২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের মানতে হবে জরুরি ১৪ নির্দেশনা

৫১ সেকেন্ড আগে | জাতীয়

গোপালগঞ্জ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী পালিত
গোপালগঞ্জ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী পালিত

১০ মিনিট আগে | দেশগ্রাম

নয়াদিল্লিতে আমিরাতের প্রেসিডেন্টকে যেভাবে শুভেচ্ছা জানালেন মোদি
নয়াদিল্লিতে আমিরাতের প্রেসিডেন্টকে যেভাবে শুভেচ্ছা জানালেন মোদি

১১ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

উত্তর কোরিয়ার উপ-প্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন কিম জং উন
উত্তর কোরিয়ার উপ-প্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন কিম জং উন

১২ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

সূচকের ওঠানামায় পুঁজিবাজারে চলছে লেনদেন
সূচকের ওঠানামায় পুঁজিবাজারে চলছে লেনদেন

১৫ মিনিট আগে | অর্থনীতি

ঋণের অর্থ ছাড়াই শক্তিশালী রিজার্ভের পথে বাংলাদেশ: গভর্নর
ঋণের অর্থ ছাড়াই শক্তিশালী রিজার্ভের পথে বাংলাদেশ: গভর্নর

১৫ মিনিট আগে | অর্থনীতি

‘এমন শক্তি দিয়ে হামলা চালাবো, যা সে কখনও চোখে দেখেনি’
‘এমন শক্তি দিয়ে হামলা চালাবো, যা সে কখনও চোখে দেখেনি’

১৮ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

মার্চে শুরু হচ্ছে কাতার ফুটবল উৎসব
মার্চে শুরু হচ্ছে কাতার ফুটবল উৎসব

২০ মিনিট আগে | মাঠে ময়দানে

গোপালগঞ্জে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেফতার
গোপালগঞ্জে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেফতার

২১ মিনিট আগে | দেশগ্রাম

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, পুড়ল ৪০০ ঘর
রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, পুড়ল ৪০০ ঘর

২৮ মিনিট আগে | দেশগ্রাম

যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে পিস্তলসহ দুই যুবক আটক
যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে পিস্তলসহ দুই যুবক আটক

৩৭ মিনিট আগে | দেশগ্রাম

গণতন্ত্রের স্বার্থে ভোট শতভাগ সুষ্ঠু হবে : জামায়াত আমির
গণতন্ত্রের স্বার্থে ভোট শতভাগ সুষ্ঠু হবে : জামায়াত আমির

৩৮ মিনিট আগে | রাজনীতি

উত্তেজনা বাড়িয়ে গ্রিনল্যান্ডে আরও সেনা মোতায়েন করল ডেনমার্ক
উত্তেজনা বাড়িয়ে গ্রিনল্যান্ডে আরও সেনা মোতায়েন করল ডেনমার্ক

৪০ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

ফের বেড়েছে স্বর্ণ ও রুপার দাম, আজ থেকে কার্যকর
ফের বেড়েছে স্বর্ণ ও রুপার দাম, আজ থেকে কার্যকর

৪১ মিনিট আগে | অর্থনীতি

কানাডায় ঝড়ের তাণ্ডব: বিদ্যুৎহীন হাজারো মানুষ, স্কুল বন্ধ ঘোষণা
কানাডায় ঝড়ের তাণ্ডব: বিদ্যুৎহীন হাজারো মানুষ, স্কুল বন্ধ ঘোষণা

৪৪ মিনিট আগে | পরবাস

মাইজদীতে সন্ত্রাসী হামলায় নারীসহ তিনজনকে কুপিয়ে জখম
মাইজদীতে সন্ত্রাসী হামলায় নারীসহ তিনজনকে কুপিয়ে জখম

৪৫ মিনিট আগে | দেশগ্রাম

বাপার সভাপতি তালুকদার সম্পাদক আলমগীর কবির
বাপার সভাপতি তালুকদার সম্পাদক আলমগীর কবির

৫০ মিনিট আগে | জাতীয়

মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

৫৪ মিনিট আগে | নগর জীবন

নারায়ণগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শীতবস্ত্র বিতরণ
নারায়ণগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শীতবস্ত্র বিতরণ

১ ঘণ্টা আগে | নগর জীবন

‘নবাগত লোক এসে কত কথাই না বলে’
‘নবাগত লোক এসে কত কথাই না বলে’

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

বাংলালিংক অ্যাপকোয়েস্ট অ্যাপলিংক হ্যাকাথনের ফাইনাল অনুষ্ঠিত
বাংলালিংক অ্যাপকোয়েস্ট অ্যাপলিংক হ্যাকাথনের ফাইনাল অনুষ্ঠিত

১ ঘণ্টা আগে | কর্পোরেট কর্নার

কালীগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় চিকিৎসক নিহত
কালীগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় চিকিৎসক নিহত

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

বরিশালে পলিথিন কারখানা সিলগালা, কাঁচামাল জব্দ
বরিশালে পলিথিন কারখানা সিলগালা, কাঁচামাল জব্দ

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

দেড় শতাধিক গুইসাপের নিরাপদ আবাস তীরচর গ্রাম
দেড় শতাধিক গুইসাপের নিরাপদ আবাস তীরচর গ্রাম

১ ঘণ্টা আগে | কৃষি ও প্রকৃতি

আমি কখনও অন্যায়কে প্রশ্রয় দেবো না : শামা ওবায়েদ
আমি কখনও অন্যায়কে প্রশ্রয় দেবো না : শামা ওবায়েদ

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

মধুখালীতে মাদক ব্যবসায়ী আটক, উদ্ধার ৭০ পিস ইয়াবা
মধুখালীতে মাদক ব্যবসায়ী আটক, উদ্ধার ৭০ পিস ইয়াবা

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

পোস্টাল ভোটিং বিষয়ে দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ
পোস্টাল ভোটিং বিষয়ে দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ

১ ঘণ্টা আগে | জাতীয়

গাজায় তুরস্ক-কাতারের সেনা মোতায়েনের বিরোধিতা করে যা বললেন নেতানিয়াহু
গাজায় তুরস্ক-কাতারের সেনা মোতায়েনের বিরোধিতা করে যা বললেন নেতানিয়াহু

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে বগুড়া প্রেসক্লাবের শ্রদ্ধা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে বগুড়া প্রেসক্লাবের শ্রদ্ধা

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

সর্বাধিক পঠিত
বিসমিল্লাহ সারা জীবন থাকবে, সব সময়ই থাকবে: স্বাস্থ্য উপদেষ্টা
বিসমিল্লাহ সারা জীবন থাকবে, সব সময়ই থাকবে: স্বাস্থ্য উপদেষ্টা

২২ ঘণ্টা আগে | দেশগ্রাম

ইরানের সরকার বিরোধী আন্দোলনের সমর্থনে যুক্তরাষ্ট্রে হাজারো মানুষের মিছিল
ইরানের সরকার বিরোধী আন্দোলনের সমর্থনে যুক্তরাষ্ট্রে হাজারো মানুষের মিছিল

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ম্যাজিস্ট্রেটকে ‘বৃদ্ধাঙ্গুলি দেখানোর’ বিষয়ে ব্যাখ্যা দিলেন রুমিন ফারহানা
ম্যাজিস্ট্রেটকে ‘বৃদ্ধাঙ্গুলি দেখানোর’ বিষয়ে ব্যাখ্যা দিলেন রুমিন ফারহানা

১৫ ঘণ্টা আগে | রাজনীতি

পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি
পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি

১৬ ঘণ্টা আগে | ইসলামী জীবন

'আমি স্ত্রীকে হত্যা করেছি, তবে আমি খুনি নই'
'আমি স্ত্রীকে হত্যা করেছি, তবে আমি খুনি নই'

১১ ঘণ্টা আগে | ক্যাম্পাস

ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা কেড়ে নিল দুই দেশ
ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা কেড়ে নিল দুই দেশ

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পৌনে ২ কোটি টাকার মনোনয়ন বাণিজ্য, দুদকের জালে জাতীয় পার্টির রাঙ্গা
পৌনে ২ কোটি টাকার মনোনয়ন বাণিজ্য, দুদকের জালে জাতীয় পার্টির রাঙ্গা

১৭ ঘণ্টা আগে | জাতীয়

নাটকীয়ভাবে ইসরায়েল ছাড়ছে ইহুদিরা
নাটকীয়ভাবে ইসরায়েল ছাড়ছে ইহুদিরা

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

শীত কমবে নাকি বাড়বে, সারাদেশে যেমন থাকবে আবহাওয়া
শীত কমবে নাকি বাড়বে, সারাদেশে যেমন থাকবে আবহাওয়া

১৪ ঘণ্টা আগে | জাতীয়

দাবি আদায় না হওয়া পর্যন্ত ইসির সামনে থেকে যাবো না: ছাত্রদল সভাপতি
দাবি আদায় না হওয়া পর্যন্ত ইসির সামনে থেকে যাবো না: ছাত্রদল সভাপতি

২১ ঘণ্টা আগে | রাজনীতি

রুমিন ফারহানাকে শোকজ
রুমিন ফারহানাকে শোকজ

২৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

মামুনুল হকের দুই আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন: গাজী আতাউর রহমান
মামুনুল হকের দুই আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন: গাজী আতাউর রহমান

১৬ ঘণ্টা আগে | রাজনীতি

পাকিস্তানের মহা-উপকার করেছে ভারত, অস্ত্র ব্যবসা রমরমা!
পাকিস্তানের মহা-উপকার করেছে ভারত, অস্ত্র ব্যবসা রমরমা!

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

স্পেনের হাই-স্পিড ট্রেন দুর্ঘটনা: কী ঘটেছিল?
স্পেনের হাই-স্পিড ট্রেন দুর্ঘটনা: কী ঘটেছিল?

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

১২ আসনে নাগরিক ঐক্যের প্রার্থী ঘোষণা
১২ আসনে নাগরিক ঐক্যের প্রার্থী ঘোষণা

১৭ ঘণ্টা আগে | রাজনীতি

বিশ্বকাপে বাংলাদেশ ইস্যুতে যে সিদ্ধান্ত নিলো পাকিস্তান
বিশ্বকাপে বাংলাদেশ ইস্যুতে যে সিদ্ধান্ত নিলো পাকিস্তান

২০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ট্রাম্পের গ্রিনল্যান্ড দখল পরিকল্পনায় যে কারণে মহাখুশি রাশিয়া
ট্রাম্পের গ্রিনল্যান্ড দখল পরিকল্পনায় যে কারণে মহাখুশি রাশিয়া

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

শাকসু নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত
শাকসু নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত

২০ ঘণ্টা আগে | জাতীয়

এবার কানাডা নিয়ে চিন্তায় ট্রাম্প
এবার কানাডা নিয়ে চিন্তায় ট্রাম্প

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

‘জনপ্রিয় হয়ে গেছি’, বিসিবিকে নাজমুল
‘জনপ্রিয় হয়ে গেছি’, বিসিবিকে নাজমুল

২০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইউরোপকে ব্ল্যাকমেইল করা যাবে না: ডেনমার্কের প্রধানমন্ত্রী
ইউরোপকে ব্ল্যাকমেইল করা যাবে না: ডেনমার্কের প্রধানমন্ত্রী

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ থেকে সরে যাবে না পাকিস্তান
বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ থেকে সরে যাবে না পাকিস্তান

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে : চীনা রাষ্ট্রদূত
শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে : চীনা রাষ্ট্রদূত

১৮ ঘণ্টা আগে | জাতীয়

এস আলমের সম্পত্তি দেখভালে রিসিভার নিয়োগ
এস আলমের সম্পত্তি দেখভালে রিসিভার নিয়োগ

১৫ ঘণ্টা আগে | জাতীয়

ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধ নিতে ‘ট্রেড বাজুকা’ প্রয়োগ করতে যাচ্ছে ইউরোপ!
ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধ নিতে ‘ট্রেড বাজুকা’ প্রয়োগ করতে যাচ্ছে ইউরোপ!

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

স্বর্ণের দাম আবারও বেড়েছে
স্বর্ণের দাম আবারও বেড়েছে

১৪ ঘণ্টা আগে | অর্থনীতি

পাকিস্তানের সমর্থনে কি ভারতকে চাপে ফেলতে পারবে বাংলাদেশ
পাকিস্তানের সমর্থনে কি ভারতকে চাপে ফেলতে পারবে বাংলাদেশ

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কুমিল্লা-৩ আসনে কায়কোবাদের প্রার্থিতা বহাল
কুমিল্লা-৩ আসনে কায়কোবাদের প্রার্থিতা বহাল

২০ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কুমিল্লা-৬ আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কুমিল্লা-৬ আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী

১৪ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

বাড্ডায় অটোরিকশা চালকদের সড়ক অবরোধ, ভোগান্তি
বাড্ডায় অটোরিকশা চালকদের সড়ক অবরোধ, ভোগান্তি

২৩ ঘণ্টা আগে | নগর জীবন

প্রিন্ট সর্বাধিক
ইরান অভিমুখে মার্কিন বিমানবাহী রণতরি
ইরান অভিমুখে মার্কিন বিমানবাহী রণতরি

প্রথম পৃষ্ঠা

ছদ্মবেশী কিলার ভবঘুরে সম্রাট
ছদ্মবেশী কিলার ভবঘুরে সম্রাট

প্রথম পৃষ্ঠা

গণভোটে সরকারের নিরপেক্ষতা নিয়ে বিতর্ক
গণভোটে সরকারের নিরপেক্ষতা নিয়ে বিতর্ক

প্রথম পৃষ্ঠা

মাদকের আখড়া প্যারিস রোডের ‘ভূতুড়ে মার্কেট’
মাদকের আখড়া প্যারিস রোডের ‘ভূতুড়ে মার্কেট’

পেছনের পৃষ্ঠা

চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় র্যাব কর্মকর্তা নিহত
চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় র্যাব কর্মকর্তা নিহত

প্রথম পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

আজ প্রত্যাহার কাল প্রতীক বরাদ্দ
আজ প্রত্যাহার কাল প্রতীক বরাদ্দ

প্রথম পৃষ্ঠা

এখনো অনিশ্চয়তায় বাংলাদেশের টি-২০ বিশ্বকাপ
এখনো অনিশ্চয়তায় বাংলাদেশের টি-২০ বিশ্বকাপ

প্রথম পৃষ্ঠা

প্রযুক্তিনির্ভর রূপান্তরে দেশের পোশাকশিল্প
প্রযুক্তিনির্ভর রূপান্তরে দেশের পোশাকশিল্প

শিল্প বাণিজ্য

ফুলের রাজ্যে রঙের উৎসব
ফুলের রাজ্যে রঙের উৎসব

পেছনের পৃষ্ঠা

প্রার্থী হতে জাতীয় পার্টির রাঙ্গাকে পনিরের ঘুষ
প্রার্থী হতে জাতীয় পার্টির রাঙ্গাকে পনিরের ঘুষ

প্রথম পৃষ্ঠা

শিরোপার দৌড়ে সাবিনারা
শিরোপার দৌড়ে সাবিনারা

মাঠে ময়দানে

১০-দলীয় জোটের আসন চূড়ান্ত, আজ ঘোষণা
১০-দলীয় জোটের আসন চূড়ান্ত, আজ ঘোষণা

প্রথম পৃষ্ঠা

রোগীবাহী অ্যাম্বুলেন্সে আগুন
রোগীবাহী অ্যাম্বুলেন্সে আগুন

দেশগ্রাম

ইউরোপে পোশাক রপ্তানি ১৮০৫ কোটি ইউরো
ইউরোপে পোশাক রপ্তানি ১৮০৫ কোটি ইউরো

পেছনের পৃষ্ঠা

পোশাক খাত এক বছর ধরে আইসিইউতে
পোশাক খাত এক বছর ধরে আইসিইউতে

প্রথম পৃষ্ঠা

‘সিটি গভর্নমেন্ট’-এ বাঁচবে ঢাকা
‘সিটি গভর্নমেন্ট’-এ বাঁচবে ঢাকা

নগর জীবন

পবিত্র শবেবরাত ৩ ফেব্রুয়ারি
পবিত্র শবেবরাত ৩ ফেব্রুয়ারি

প্রথম পৃষ্ঠা

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ মার্কিন ও ইইউ রাষ্ট্রদূতদের
তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ মার্কিন ও ইইউ রাষ্ট্রদূতদের

প্রথম পৃষ্ঠা

বিপিএলে প্লে-অফের লড়াই
বিপিএলে প্লে-অফের লড়াই

মাঠে ময়দানে

টি-২০ বিশ্বকাপ বয়কট করছে কি পাকিস্তান!
টি-২০ বিশ্বকাপ বয়কট করছে কি পাকিস্তান!

মাঠে ময়দানে

শ্রদ্ধা-ভালোবাসায় শহীদ জিয়ার জন্মদিন উদ্‌যাপন
শ্রদ্ধা-ভালোবাসায় শহীদ জিয়ার জন্মদিন উদ্‌যাপন

প্রথম পৃষ্ঠা

‘হ্যাঁ’-তে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে
‘হ্যাঁ’-তে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে

প্রথম পৃষ্ঠা

সমস্যা বাড়ছেই ঢাকায়
সমস্যা বাড়ছেই ঢাকায়

পেছনের পৃষ্ঠা

‘ফুল গিয়ারে’ প্রশাসন
‘ফুল গিয়ারে’ প্রশাসন

পেছনের পৃষ্ঠা

উইজডেন বর্ষসেরা টি ২০ একাদশে মুস্তাফিজ
উইজডেন বর্ষসেরা টি ২০ একাদশে মুস্তাফিজ

মাঠে ময়দানে

লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব নেই
লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব নেই

প্রথম পৃষ্ঠা

আফ্রিকাসেরা সেনেগাল
আফ্রিকাসেরা সেনেগাল

মাঠে ময়দানে

ফর্টিসের কাছে সব ম্যাচই ফাইনাল
ফর্টিসের কাছে সব ম্যাচই ফাইনাল

মাঠে ময়দানে

সিলেটে ট্রেনের ধাক্কায় আহত হাতির মৃত্যু
সিলেটে ট্রেনের ধাক্কায় আহত হাতির মৃত্যু

পেছনের পৃষ্ঠা