শিরোনাম
প্রকাশ: ০৯:২০, বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬ আপডেট: ০৯:২৯, বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

সর্বস্ব হারানোর শঙ্কায় ৯ আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগকারীরা

অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন
সর্বস্ব হারানোর শঙ্কায় ৯ আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগকারীরা

বাংলাদেশ ব্যাংক ৯টি আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের (লিকুইডেশন) সিদ্ধান্ত নিয়েছে। এতে প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগকারী ও আমানতকারীদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে। সম্প্রতি পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য করার পর থেকে ক্ষোভে ফুঁসছেন বিনিয়োগকারীরা। এরই মধ্যে ৯টি আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের সিদ্ধান্তে বিচলিত সবাই।

এসব প্রতিষ্ঠান অবসায়নের ধাক্কায় ক্ষুদ্র বিনিয়োগকারীদের এক হাজার আট কোটি টাকার শেয়ারও এক ধাক্কায় শূন্য হয়ে যাবে। তথ্য মতে, এই ৯ প্রতিষ্ঠানে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক মিলিয়ে মোট আমানতের পরিমাণ প্রায় ১৫ হাজার ৩৭০ কোটি টাকা। তবে খেলাপি ঋণের হারও ৯০ শতাংশের বেশি হওয়ায় প্রতিষ্ঠানগুলো কার্যত দেউলিয়া অবস্থায় পৌঁছেছে।

বাংলাদেশ ব্যাংকের ঘোষণায় বন্ধ হতে যাওয়া ৯টি আর্থিক প্রতিষ্ঠান হলো এফএএস ফিন্যান্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কম্পানি (বিআইএফসি), প্রিমিয়ার লিজিং, ফারইস্ট ফিন্যান্স, জিএসপি ফিন্যান্স, প্রাইম ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, আভিভা ফিন্যান্স, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যানশিয়াল সার্ভিসেস ও ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যানশিয়াল সার্ভিসেস।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ সপ্তাহেই সংশ্লিষ্ট ৯টি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক ও শুনানি অনুষ্ঠিত হবে। সেখানে তাদের আর্থিক অবস্থা, সম্পদের পরিমাণ এবং আমানত ফেরতের বাস্তব সম্ভাবনা নিয়ে আলোচনা করা হবে। এই শুনানির পর চূড়ান্ত করণীয় ঠিক করা হবে বলে জানা গেছে। বিনিয়োগকারীরা বলছেন, এই মুহূর্তে দেশের সার্বিক পরিস্থিতি খুবই খারাপ।

তার সঙ্গে পুঁজিবাজারের অবস্থাও নাজুক। নতুন করে ৯টি আর্থিক প্রতিষ্ঠানের অবসায়নের খবর অর্থনীতিতে ভালো সংবাদ বয়ে আনবে না। এদিকে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘আর্থিক প্রতিষ্ঠান অবলুপ্ত হলেও কারো আমানত খোয়া যাবে না। সবাই টাকা ফেরত পাবেন। সঞ্চয়ী আমানতের পাশাপাশি যাঁরা স্থায়ী আমানত রেখেছেন তাঁদেরও টাকা ফেরত দেওয়া হবে। তবে যাঁরা ক্ষুদ্র আমানতকারী তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপর মধ্যম আকার এবং তারপর বড় আকারের আমানতকারীরা টাকা ফেরত পাবেন। আমানতের পরিমাণ যা-ই হোক না কেন তাঁর সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে।’

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে অনিয়ম-দুর্নীতি হয়েছে—এ রকম ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) বেশির ভাগই গ্রাহকের টাকা ফেরত দিতে পারছে না। দীর্ঘদিন ধরেই এসব প্রতিষ্ঠান সমস্যায় রয়েছে; এ কারণে প্রতিষ্ঠানগুলো গ্রাহকের টাকা ফেরত দিতে পারছে না। এর মধ্যে চারটিই বহুল আলোচিত প্রশান্ত কুমার (পি কে) হালদারের। সাবেক প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত চট্টগ্রামের সাইফুল আলম বা এস আলমেরও একটি প্রতিষ্ঠান রয়েছে। সব মিলিয়ে এ ধরনের ৯টি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) নিবন্ধন সনদ বা লাইসেন্স বাতিলের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব প্রতিষ্ঠানের যে ঋণ রয়েছে, তার বিপরীতে জামানতও খুবই কম। ফলে সেগুলোর ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা দেখছে না কেন্দ্রীয় ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে ব্যক্তি আমানতকারীদের মূল টাকা ফেরত দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ জন্য সরকার এক হাজার ৫০০ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যাতে সাধারণ মানুষ অন্তত তাদের জমাকৃত অর্থের একটি অংশ দ্রুত ফেরত পায়। তবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বড় অঙ্কের আমানতকারীদের অর্থ ফেরত পাওয়া নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।

বিশ্লেষকরা বলছেন, শুধু আসল টাকা ফেরত দিয়ে মুনাফা না দেওয়া হলে তা আমানত চুক্তি ভঙ্গের শামিল হবে। এতে আর্থিক খাতে মানুষের আস্থা আরো কমে যেতে পারে। তাঁরা মনে করেন, ন্যায্য ও স্বচ্ছ সমাধান না হলে ভবিষ্যতে এই ধরনের সংকট আরো বাড়তে পারে।

ব্যাংক খাতে বিনিয়োগ হারানোর ধাক্কা সামলাতে না সামলাতেই এবার আর্থিক প্রতিষ্ঠান খাতেও সর্বস্ব হারানোর শঙ্কায় পড়েছেন পুঁজিবাজারের হাজার হাজার বিনিয়োগকারী। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক এক প্রজ্ঞাপনে ব্যাংক রেগুলেশন কাঠামোর আওতায় ৯টি আর্থিক প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা আসার পর এই খাতের ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

ব্যাংক রেগুলেশন অর্ডিন্যান্সের মাধ্যমে ২০২৫ সালে ইসলামী ধারার পাঁচটি ব্যাংককে একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ নামের নতুন একটি ব্যাংক গঠনের মাধ্যমে ওই পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডিং কার্যত শূন্য ঘোষণা করা হয়। ফলে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওই পাঁচ ব্যাংকের ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের প্রায় সাড়ে চার হাজার কোটি টাকার শেয়ারমূল্য এক ধাক্কায় নিশ্চিহ্ন হয়ে যায়। বিনিয়োগকারীরা সেই ক্ষতির রেশ কাটিয়ে উঠতে না উঠতেই এবার ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান খাতেও একই পরিণতির আশঙ্কা দেখা দিয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত আটটি এনবিএফআই অবসায়িত হলে ব্যাংকের মতোই এসব প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণির বিনিয়োগকারীর হাতে থাকা ১০০ কোটি ৮৭ লাখ শেয়ার শূন্য হয়ে যাবে; অভিহিত মূলে যার দাম এক হাজার আট কোটি টাকা।

এই ৯টি প্রতিষ্ঠানের মধ্যে শুধু আভিভা ফিন্যান্স পুঁজিবাজারে তালিকাভুক্ত নয়। বাকি আটটি প্রতিষ্ঠান ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত, যেখানে স্পন্সর শেয়ারহোল্ডারদের পাশাপাশি বিপুলসংখ্যক ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর বিনিয়োগ রয়েছে। এসব কম্পানির শেয়ারের অভিহিত মূল্য হিসেবে বিনিয়োগকারীদের ঝুঁকিতে থাকা মূলধনের পরিমাণ প্রায় দেড় হাজার কোটি টাকা। বাস্তবে বাজারদর বিবেচনায় ক্ষতির অঙ্ক আরো বড়।

এসব বিষয়ে অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ বলেন, ‘প্রতিষ্ঠানগুলো ধ্বংসের কারণ হলো দুর্নীতি ও লুটপাট। আর লুটপাটের পেছনে পরিচালকদের হাত ছিল। ওই সব পরিচালকের যে সম্পদ আছে সেগুলো জব্দ করার পর নিলামে তুললে প্রতিষ্ঠানগুলো সমস্যায় পড়ত না।’ মুনাফা না দেওয়ার বিষয়ে দ্বিমত জানিয়ে তিনি বলেন, ‘শুধু আসল টাকা ফেরত দিলে তো চুক্তি ভঙ্গ হবে। আর এই চুক্তি ভঙ্গ হলে দেশের অন্যান্য সব আইনকানুন বাতিল হয়ে যাবে বা প্রশ্নবোধক চিহ্ন থেকে যাবে। চুক্তিতে যদি বলা থাকে নির্দিষ্ট হারে সুদ দিতে হবে, তাহলে আমানতকারীদের সেটা দিতেই হবে।’

বাংলাদেশ ব্যাংক ব্যক্তি আমানতকারীদের অর্থ ফেরত পাওয়ার বিষয়ে আশ্বস্ত করলেও এসব প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডারদের বিনিয়োগ এবং করপোরেট আমানতকারীদের অর্থ নিয়ে এখনো কোনো সুস্পষ্ট নীতিগত সিদ্ধান্ত জানায়নি। কেন্দ্রীয় ব্যাংকের একটি দায়িত্বশীল সূত্র ৯টি প্রতিষ্ঠানকে একীভূত করে একটি প্রতিষ্ঠানে রূপ দেওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করলেও সেটি এখনো চূড়ান্ত হয়নি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, নন-ব্যাংক ফিন্যানশিয়াল ইনস্টিটিউশন (এনবিএফআই) খাতের মোট খেলাপি ঋণের ৫২ শতাংশই এই ৯টি প্রতিষ্ঠানের দখলে। গত অর্থবছর শেষে এসব প্রতিষ্ঠানের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২৫ হাজার ৮৯ কোটি টাকা, যা পুরো খাতের গভীর কাঠামোগত সংকটের স্পষ্ট প্রতিফলন। অন্যদিকে এসব প্রতিষ্ঠানে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক মিলিয়ে মোট ১৫ হাজার ৩৭০ কোটি টাকার আমানত আটকে আছে। এর মধ্যে একক বা ব্যক্তি আমানতকারীদের জমা অর্থ তিন হাজার ৫২৫ কোটি টাকা, আর ব্যাংক ও করপোরেট আমানতকারীদের অর্থ ১১ হাজার ৮৪৫ কোটি টাকা। ব্যক্তি আমানত সবচেয়ে বেশি আটকে আছে পিপলস লিজিংয়ে, এক হাজার ৪০৫ কোটি টাকা। এরপর আভিভা ফিন্যান্সে ৮০৯ কোটি টাকা, ইন্টারন্যাশনাল লিজিংয়ে ৬৪৫ কোটি টাকা, প্রাইম ফিন্যান্সে ৩২৮ কোটি টাকা এবং এফএএস ফিন্যান্সে ১০৫ কোটি টাকা আটকে রয়েছে।

পিপলস লিজিং অ্যান্ড ফিন্যানশিয়াল সার্ভিসেসের আমানতকারী সামিয়া বিনতে মাহবুব বলেন, ‘দীর্ঘদিন থেকে আমাদের টাকার জন্য ঘুরছি। কতজনের কাছে যে গেছি তার কোনো ঠিক নেই। কারণ আমার পেটের টিউমার অপারেশন করাতে দ্রুত টাকা প্রয়োজন। এখন শুনছি পিপলস লিজিংসহ মোট ৯টি আর্থিক প্রতিষ্ঠান অবসায়ন করা হবে। আর আমানতকারীদের দায়িত্ব নেবে সরকার। এই প্রক্রিয়ার মাধ্যমে সব আমানতকারী টাকা ফেরত পাবে বলে আমি বিশ্বাস করতে চাই।’

ইন্টারন্যাশনাল লিজিংয়ের অন্য এক বিনিয়োগকারী আবু সালেহ বলেন, ‘২০১৮ সালে আমার বাবার পেনশনের টাকা এখানে রেখে খুবই বিপদে পড়ে গেছি। এখন আর সেই টাকা ফেরত পাচ্ছি না। অন্যের দুর্নীতির দায় এখন আমাদের কাঁধে এসে পড়েছে। যেকোনো মূল্যে আমরা আমাদের টাকা ফেরত চাই।’

পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. মহসিন বলেন, ‘পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য করার পর আবার যদি ৯ আর্থিক প্রতিষ্ঠানের ওপর হাত দেওয়া হয় তাহলে এটা মড়ার উপর খাঁড়ার ঘা। লাখো বিনিয়োগকারী পথে বসে যাবে। একের পর এক কম্পানি বন্ধ হয়ে গেলে আমরা পথের ফকির হয়ে যাব। তাই আমরা রাজনৈতিক সরকার আসার আগ পর্যন্ত কোনো প্রতিষ্ঠানের অবসায়ন চাই না।’

সূত্র : কালের কণ্ঠ।

এই বিভাগের আরও খবর
৪ দিন বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং
৪ দিন বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং
৭ ফেব্রুয়ারি পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ২১ শতাংশ বৃদ্ধি
৭ ফেব্রুয়ারি পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ২১ শতাংশ বৃদ্ধি
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো ৭৯ কোটি ডলার
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো ৭৯ কোটি ডলার
পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন কমেছে
পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন কমেছে
সূচকের পতনে পুঁজিবাজারে লেনদেন চলছে
সূচকের পতনে পুঁজিবাজারে লেনদেন চলছে
আবারও ধর্মঘটে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা
আবারও ধর্মঘটে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
কমেছে স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর
কমেছে স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর
বন্দরে আটকে আছে ৮ হাজার কোটি টাকার পণ্য
বন্দরে আটকে আছে ৮ হাজার কোটি টাকার পণ্য
আশিক চৌধুরীর বিনিয়োগের ফাঁপা বেলুন!
আশিক চৌধুরীর বিনিয়োগের ফাঁপা বেলুন!
চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা নিরসনে প্রধান উপদেষ্টাকে ৪ ব্যবসায়ী সংগঠনের খোলা চিঠি
চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা নিরসনে প্রধান উপদেষ্টাকে ৪ ব্যবসায়ী সংগঠনের খোলা চিঠি
কমল স্বর্ণের দাম
কমল স্বর্ণের দাম
সর্বশেষ খবর
টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেকের অপেক্ষায় ফুটবলের দেশ ইতালি
টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেকের অপেক্ষায় ফুটবলের দেশ ইতালি

এই মাত্র | মাঠে ময়দানে

ফেব্রুয়ারিতে আকাশে দেখা মিলবে বিরল ধূমকেতু
ফেব্রুয়ারিতে আকাশে দেখা মিলবে বিরল ধূমকেতু

২৬ মিনিট আগে | বিজ্ঞান

বিএনপি ক্ষমতায় এলে মেয়েদের স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা হবে: জুবাইদা রহমান
বিএনপি ক্ষমতায় এলে মেয়েদের স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা হবে: জুবাইদা রহমান

২৯ মিনিট আগে | রাজনীতি

দুয়ারে কড়া নাড়ছে রমজান
দুয়ারে কড়া নাড়ছে রমজান

৫২ মিনিট আগে | ইসলামী জীবন

এবারের ভোট হবে কারা মানুষের পাশে থাকে, সেটি দেখার ভোট: তারেক রহমান
এবারের ভোট হবে কারা মানুষের পাশে থাকে, সেটি দেখার ভোট: তারেক রহমান

৫২ মিনিট আগে | রাজনীতি

এশিয়ার এই ফুল বিজ্ঞানীদের ভাবনায় ফেলেছে
এশিয়ার এই ফুল বিজ্ঞানীদের ভাবনায় ফেলেছে

১ ঘণ্টা আগে | পাঁচফোড়ন

নরসিংদীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যা
নরসিংদীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা মান্নার
ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা মান্নার

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

বিচার বিভাগ কি সত্যিই স্বাধীন হলো?
বিচার বিভাগ কি সত্যিই স্বাধীন হলো?

১ ঘণ্টা আগে | জাতীয়

ভোটের দিন চলবে মেট্রোরেল, বাড়বে ট্রেনের সংখ্যা
ভোটের দিন চলবে মেট্রোরেল, বাড়বে ট্রেনের সংখ্যা

২ ঘণ্টা আগে | জাতীয়

মেস থেকে জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
মেস থেকে জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২ ঘণ্টা আগে | ক্যাম্পাস

মার্কিন যুদ্ধজাহাজে ভীত নয় ইরান
মার্কিন যুদ্ধজাহাজে ভীত নয় ইরান

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ঘূর্ণি জাদুতে আইরিশদের ডুবিয়ে শ্রীলঙ্কার শুভসূচনা
ঘূর্ণি জাদুতে আইরিশদের ডুবিয়ে শ্রীলঙ্কার শুভসূচনা

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

চাঁদপুরে বিএনপি প্রার্থীর সমর্থনে জেলা মহিলা দলের সমাবেশ
চাঁদপুরে বিএনপি প্রার্থীর সমর্থনে জেলা মহিলা দলের সমাবেশ

২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ব্যতিক্রমী স্লোগানে বিএনপি প্রার্থী মাজেদ বাবুর প্রচারণা
ব্যতিক্রমী স্লোগানে বিএনপি প্রার্থী মাজেদ বাবুর প্রচারণা

২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

‘সব ভোটকেন্দ্রে’ সেনা মোতায়েনের দাবি মুফতি ফয়জুল করিমের
‘সব ভোটকেন্দ্রে’ সেনা মোতায়েনের দাবি মুফতি ফয়জুল করিমের

২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

কুমিল্লা-৫ আসন : আগে ভোট, পরে কেন্দ্র পাহারার নির্দেশ
কুমিল্লা-৫ আসন : আগে ভোট, পরে কেন্দ্র পাহারার নির্দেশ

৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

নোয়াখালীতে হাতপাখার জনসভায় মাদক-সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার
নোয়াখালীতে হাতপাখার জনসভায় মাদক-সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার

৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, দেখুন তালিকা
প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, দেখুন তালিকা

৩ ঘণ্টা আগে | জাতীয়

কুমিল্লা-৭ আসনে দেয়াল ঘড়ি প্রতীকের সমর্থনে গণমিছিল
কুমিল্লা-৭ আসনে দেয়াল ঘড়ি প্রতীকের সমর্থনে গণমিছিল

৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

বিএনপি প্রার্থী রনির আহ্বানে গাজীপুরে ক্রিকেটার তামিম
বিএনপি প্রার্থী রনির আহ্বানে গাজীপুরে ক্রিকেটার তামিম

৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ধর্মঘটে ফের অচল চট্টগ্রাম বন্দর
ধর্মঘটে ফের অচল চট্টগ্রাম বন্দর

৩ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

ধর্ম ব্যবসায়ীদের ফাঁদে পা না দেওয়ার আহ্বান ধানের শীষ প্রার্থীর
ধর্ম ব্যবসায়ীদের ফাঁদে পা না দেওয়ার আহ্বান ধানের শীষ প্রার্থীর

৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

কর্মসংস্থানের মাধ্যমে গ্রামভিত্তিক অর্থনীতি শক্তিশালী করা হবে : প্রিন্স
কর্মসংস্থানের মাধ্যমে গ্রামভিত্তিক অর্থনীতি শক্তিশালী করা হবে : প্রিন্স

৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

যৌন হয়রানির প্রতিবেদনে অসন্তুষ্ট জাহানারা
যৌন হয়রানির প্রতিবেদনে অসন্তুষ্ট জাহানারা

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কমনওয়েলথ অবজারভার গ্রুপের সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের বৈঠক
কমনওয়েলথ অবজারভার গ্রুপের সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের বৈঠক

৩ ঘণ্টা আগে | রাজনীতি

খুলনা–৩ এ চালু হলো ফ্রি ওয়াইফাই জোন
খুলনা–৩ এ চালু হলো ফ্রি ওয়াইফাই জোন

৩ ঘণ্টা আগে | কর্পোরেট কর্নার

সুবর্ণচরের পানির সংকট ও সড়ক সমস্যার সমাধানকে অগ্রাধিকার দেবে বিএনপি
সুবর্ণচরের পানির সংকট ও সড়ক সমস্যার সমাধানকে অগ্রাধিকার দেবে বিএনপি

৪ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ইরানে নোবেল শান্তি পুরস্কারজয়ী মোহাম্মাদির ছয় বছরের কারাদণ্ড
ইরানে নোবেল শান্তি পুরস্কারজয়ী মোহাম্মাদির ছয় বছরের কারাদণ্ড

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আমাদের কাছে সব প্রার্থী সমান, কোনো পক্ষপাতিত্ব নেই: ডিসি সারওয়ার
আমাদের কাছে সব প্রার্থী সমান, কোনো পক্ষপাতিত্ব নেই: ডিসি সারওয়ার

৪ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

সর্বাধিক পঠিত
আশিক চৌধুরীর বিনিয়োগের ফাঁপা বেলুন!
আশিক চৌধুরীর বিনিয়োগের ফাঁপা বেলুন!

১৭ ঘণ্টা আগে | অর্থনীতি

পাকিস্তানকে রাজি করাতে বাংলাদেশকে কেন ডাকলো আইসিসি?
পাকিস্তানকে রাজি করাতে বাংলাদেশকে কেন ডাকলো আইসিসি?

১০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভোটের দিন ২৪ ঘণ্টা যেসব যান চলাচলে নিষেধাজ্ঞা
ভোটের দিন ২৪ ঘণ্টা যেসব যান চলাচলে নিষেধাজ্ঞা

১৬ ঘণ্টা আগে | জাতীয়

আমেরিকা থেকে ভাইয়ের জন্য ভোট চাইতে এলেন সিনেটর শেখ রহমান
আমেরিকা থেকে ভাইয়ের জন্য ভোট চাইতে এলেন সিনেটর শেখ রহমান

২৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের

১৪ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

১০ ফেব্রুয়ারির ছুটি নিয়ে নতুন নির্দেশনা
১০ ফেব্রুয়ারির ছুটি নিয়ে নতুন নির্দেশনা

৮ ঘণ্টা আগে | জাতীয়

বেতন কমিশন নিয়ে কমিটি গঠন করল সরকার
বেতন কমিশন নিয়ে কমিটি গঠন করল সরকার

৭ ঘণ্টা আগে | জাতীয়

বুলবুল কী করবেন লাহোরে আইসিসি-পিসিবি বৈঠকে?
বুলবুল কী করবেন লাহোরে আইসিসি-পিসিবি বৈঠকে?

১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে নারী নেত্রীদের আবেদন
জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে নারী নেত্রীদের আবেদন

১১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

এবার নতুন বিপদের মুখে আইসিসি
এবার নতুন বিপদের মুখে আইসিসি

১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ডা. না হয়েও পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ
ডা. না হয়েও পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ

১৫ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি

১৬ ঘণ্টা আগে | ক্যাম্পাস

ঢাকার ৬ স্থানে আজ তারেক রহমানের জনসভা
ঢাকার ৬ স্থানে আজ তারেক রহমানের জনসভা

১৬ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

রেকর্ড গড়ে আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু নিউজিল্যান্ডের
রেকর্ড গড়ে আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু নিউজিল্যান্ডের

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সোমবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি
সোমবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

১২ ঘণ্টা আগে | জাতীয়

৪ দিন বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং
৪ দিন বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং

৪ ঘণ্টা আগে | অর্থনীতি

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উদ্বেগ, তেহরানে একাই হামলা চালাতে পারে ইসরায়েল
ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উদ্বেগ, তেহরানে একাই হামলা চালাতে পারে ইসরায়েল

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ
ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সৌদি প্রবাসীদের সুখবর দিলেন বাণিজ্য উপদেষ্টা
সৌদি প্রবাসীদের সুখবর দিলেন বাণিজ্য উপদেষ্টা

১০ ঘণ্টা আগে | জাতীয়

৭৩৪৫ কোটি টাকার ঝুঁকিতে আইসিসি
৭৩৪৫ কোটি টাকার ঝুঁকিতে আইসিসি

১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভোটগ্রহণ শেষে যেভাবে ফলাফল তৈরি হয়
ভোটগ্রহণ শেষে যেভাবে ফলাফল তৈরি হয়

১২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আইসিসির কাছে যাওয়ার খবর প্রত্যাখ্যান পিসিবি’র
ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আইসিসির কাছে যাওয়ার খবর প্রত্যাখ্যান পিসিবি’র

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের বেআইনিভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে: এইচআরডব্লিউ
ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের বেআইনিভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে: এইচআরডব্লিউ

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

১,৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির প্রক্রিয়া শুরু : শিক্ষা মন্ত্রণালয়
১,৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির প্রক্রিয়া শুরু : শিক্ষা মন্ত্রণালয়

১২ ঘণ্টা আগে | জাতীয়

মঙ্গলবার সকাল ৭টায় শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা : ইসি সচিব
মঙ্গলবার সকাল ৭টায় শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা : ইসি সচিব

৯ ঘণ্টা আগে | জাতীয়

এপস্টাইন কেলেঙ্কারিতে নাম থাকায় ফ্রান্সের সাবেক মন্ত্রী জ্যাক ল্যাংয়ের পদত্যাগ
এপস্টাইন কেলেঙ্কারিতে নাম থাকায় ফ্রান্সের সাবেক মন্ত্রী জ্যাক ল্যাংয়ের পদত্যাগ

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে মঙ্গলবার সকালে
প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে মঙ্গলবার সকালে

১৪ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

২০৫০ সালের মধ্যে কয়েক মিলিয়ন বিড়াল নির্মূলের পরিকল্পনা নিউজিল্যান্ডের
২০৫০ সালের মধ্যে কয়েক মিলিয়ন বিড়াল নির্মূলের পরিকল্পনা নিউজিল্যান্ডের

১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

‘হ্যাঁ’ ভোট দিয়ে সংস্কারের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান মির্জা ফখরুলের
‘হ্যাঁ’ ভোট দিয়ে সংস্কারের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

১৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

কমেছে স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর
কমেছে স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর

১৬ ঘণ্টা আগে | অর্থনীতি

প্রিন্ট সর্বাধিক
বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ নলছিটিতে যোগদান নিয়ে হাঙ্গামা
বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ নলছিটিতে যোগদান নিয়ে হাঙ্গামা

পেছনের পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

জয়-পরাজয় নির্ধারণ করবে ১০ ফ্যাক্টর
জয়-পরাজয় নির্ধারণ করবে ১০ ফ্যাক্টর

খবর

মাঠে সেনাসহ সব বাহিনীর সদস্য
মাঠে সেনাসহ সব বাহিনীর সদস্য

প্রথম পৃষ্ঠা

নারীর নিরাপত্তায় আচরণবিধি থাকা উচিত প্রতিটি দলে
নারীর নিরাপত্তায় আচরণবিধি থাকা উচিত প্রতিটি দলে

প্রথম পৃষ্ঠা

নির্বাচন নিয়ে উদ্বিগ্ন ৫০ শতাংশ মানুষ
নির্বাচন নিয়ে উদ্বিগ্ন ৫০ শতাংশ মানুষ

প্রথম পৃষ্ঠা

সেনা হেফাজতে যুবকের মৃত্যু
সেনা হেফাজতে যুবকের মৃত্যু

পেছনের পৃষ্ঠা

চর্যাপদ থেকে শুরু করে ভাষা বিবর্তিত হয়ে আসছে
চর্যাপদ থেকে শুরু করে ভাষা বিবর্তিত হয়ে আসছে

প্রথম পৃষ্ঠা

নির্বাচনি ইশতেহার : প্রতিশ্রুতি ও বাস্তবতা
নির্বাচনি ইশতেহার : প্রতিশ্রুতি ও বাস্তবতা

সম্পাদকীয়

ধর্মঘটে অচল বন্দর পিছু হটেছে সরকার
ধর্মঘটে অচল বন্দর পিছু হটেছে সরকার

প্রথম পৃষ্ঠা

শেষ মুহূর্তে তুঙ্গে প্রচার
শেষ মুহূর্তে তুঙ্গে প্রচার

প্রথম পৃষ্ঠা

প্রকৃতিতে বসন্তের ছোঁয়া
প্রকৃতিতে বসন্তের ছোঁয়া

পেছনের পৃষ্ঠা

গুম খুন নিয়ে ইকবাল করিম ভূঁইয়ার সাক্ষ্য
গুম খুন নিয়ে ইকবাল করিম ভূঁইয়ার সাক্ষ্য

প্রথম পৃষ্ঠা

পিএইচডি ডিগ্রি অর্জন করলেন আহসান হাবীব
পিএইচডি ডিগ্রি অর্জন করলেন আহসান হাবীব

নগর জীবন

অস্বীকার করেননি বুবলী শাকিব নিশ্চুপ
অস্বীকার করেননি বুবলী শাকিব নিশ্চুপ

শোবিজ

ঢাকা হবে নিরাপদ মহানগরী
ঢাকা হবে নিরাপদ মহানগরী

প্রথম পৃষ্ঠা

বইপ্রেমী কিশোর
বইপ্রেমী কিশোর

প্রাণের ক্যাম্পাস

সনদ জালিয়াতি রোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
সনদ জালিয়াতি রোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

প্রথম পৃষ্ঠা

টিআইবির প্রতিবেদন বাস্তবতাবিবর্জিত
টিআইবির প্রতিবেদন বাস্তবতাবিবর্জিত

প্রথম পৃষ্ঠা

দুয়ারে কড়া নাড়ছে রমজান
দুয়ারে কড়া নাড়ছে রমজান

সম্পাদকীয়

গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা
গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা

প্রথম পৃষ্ঠা

২৬০০ বন্দির মধ্যে পোস্টাল ভোট দিলেন ২০৪ জন
২৬০০ বন্দির মধ্যে পোস্টাল ভোট দিলেন ২০৪ জন

নগর জীবন

যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও আলোচনার আশা ইরানের
যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও আলোচনার আশা ইরানের

পূর্ব-পশ্চিম

নাইজেরিয়ায় তিন দিনব্যাপী হামলায় ৫১ জন অপহৃত, নিহত ৩
নাইজেরিয়ায় তিন দিনব্যাপী হামলায় ৫১ জন অপহৃত, নিহত ৩

পূর্ব-পশ্চিম

নির্বাচনি নাটক ‘ঢাকা ২৬’
নির্বাচনি নাটক ‘ঢাকা ২৬’

শোবিজ

দেড় বছরের লড়াই শেষে জুলাই যোদ্ধা আশরাফুলের মৃত্যু
দেড় বছরের লড়াই শেষে জুলাই যোদ্ধা আশরাফুলের মৃত্যু

পেছনের পৃষ্ঠা

অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই চালকের মৃত্যু
অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই চালকের মৃত্যু

পেছনের পৃষ্ঠা

যুক্তরাজ্য থেকে জরিপ জাহাজ কিনছে নৌবাহিনী
যুক্তরাজ্য থেকে জরিপ জাহাজ কিনছে নৌবাহিনী

পেছনের পৃষ্ঠা

তদন্তের জন্য জাতিসংঘের সহায়তা চাইল সরকার
তদন্তের জন্য জাতিসংঘের সহায়তা চাইল সরকার

পেছনের পৃষ্ঠা

ভোটের অনিয়ম জানাতে হেল্পলাইন চালু
ভোটের অনিয়ম জানাতে হেল্পলাইন চালু

পেছনের পৃষ্ঠা