সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, রবিবার ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৭ পয়েন্ট কমে ৫ হাজার ৭২ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট কমে যথাক্রমে ১০১৭ ও ১৯৪৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে ৫২৬ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ১০ কোটি টাকা কম। আগের দিন ডিএসইতে ৫৩৬ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
রবিবার ডিএসইতে ৩৯২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে।
এগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৭টি কোম্পানির, কমেছে ২২৫টি এবং অপরিবর্তিত রয়েছে ৬০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই রবিবার ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ২৪৭ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ১৫৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬৬টির, কমেছে ৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানির শেয়ার দর।
রবিবার সিএসইতে ৯ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৫ কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন সিএসইতে ১৪ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
বিডি প্রতিদিন/এমআই