শিরোনাম
প্রকাশ: ০৯:২২, মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

করদাতাদের ওপর চাপ না বাড়ানোর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর

অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন
করদাতাদের ওপর চাপ না বাড়ানোর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ববাজারে জ্বালানি তেল, গ্যাস ও সারের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় দেশের আমদানি ব্যয় প্রায় দ্বিগুণ হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তবে এই চাপ সামাল দিতে করদাতাদের ওপর অতিরিক্ত বোঝা না বাড়িয়ে করের আওতা বাড়ানোর নীতি নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনা ২০২৬-২৭ : বেসরকারি খাতের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), চ্যানেল ২৪ ও দৈনিক সমকাল যৌথভাবে এই আয়োজন করে।

মন্ত্রী জানান, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে আগে যেসব পণ্য তুলনামূলক কম দামে পাওয়া যেত, এখন সেগুলোর দাম ব্যাপকভাবে বেড়ে গেছে। ফলে সরকারের আমদানি ব্যয় বহুগুণ বেড়েছে এবং সামষ্টিক অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে।

অনুষ্ঠানে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদের সঞ্চালনায় আরো বক্তব্য দেন জিইডি সদস্য মনজুর হোসেন, আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, ডিসিসিআইয়ের সাবেক সভাপতি শামস মাহমুদ ও রিজওয়ান রাহমান, আইসিএমএবি প্রেসিডেন্ট মো. কাওসার আলম, আইসিএবি প্রেসিডেন্ট এন কে এ মবিন, ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলাম, ইউসিবি চেয়ারম্যান শরীফ জহীর প্রমুখ।

বাণিজ্যমন্ত্রী বলেন, আগে সরকার-টু-সরকার (জিটুজি) চুক্তিতে প্রতি ইউনিট এলএনজি ১০ ডলারে কেনা হলেও এখন তা স্পট মার্কেট থেকে প্রায় ২০ ডলারে কিনতে হচ্ছে। একইভাবে অপরিশোধিত তেল আগে ৫০ থেকে ৬০ ডলারে পাওয়া গেলেও এখন তা বেড়ে ১১৬ ডলারে পৌঁছেছে। সারও ৪৫৬ ডলার থেকে বেড়ে প্রায় ৮০০ ডলারে কিনতে হচ্ছে।

তিনি জানান, দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ হলো পর্যাপ্ত জ্বালানি সংরক্ষণ সক্ষমতার অভাব। যদি অন্তত দুই মাসের এলএনজি মজুদের ব্যবস্থা থাকত, তাহলে বর্তমানের মতো বেশি দামে স্পট মার্কেট থেকে জ্বালানি কিনতে হতো না।

জ্বালানি ও অর্থনৈতিক চাপ : বাণিজ্যমন্ত্রী বলেন, সরকার প্রশাসনিক প্রক্রিয়া সহজ করা এবং বিভিন্ন নিয়ন্ত্রণ শিথিল করার উদ্যোগ নিচ্ছে। তবে জ্বালানি খাতের উচ্চ মূল্য এখন অর্থনীতির জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে জ্বালানি মন্ত্রণালয় শিল্প-কারখানা সচল রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে বলেও তিনি জানান।

তিনি বলেন, বাজেট ব্যবস্থাপনায় অতীতে অর্থনৈতিক সক্ষমতা না বাড়িয়ে বরং ব্যয়ের আকার বড় করা হয়েছে, যার ফল এখন চাপ হিসেবে দেখা দিচ্ছে। সরকারের বর্তমান লক্ষ্য হলো আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ব্যয়ের অগ্রাধিকার নির্ধারণ করা।

করনীতি ও রাজস্ব কৌশল : করনীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, রাজস্ব বাড়াতে ট্যাক্স বেইস বা করের আওতা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে ব্যক্তিগত আয়কর বাড়ানো হবে না। বরং নতুন করদাতা যুক্ত করা এবং করব্যবস্থাকে আরো বিস্তৃত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি জানান, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও অর্থ মন্ত্রণালয় যৌথভাবে এ বিষয়ে কাজ করছে। আগামী বাজেট এবং পরবর্তী অর্থবছরে এর ইতিবাচক ফল পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। মন্ত্রী আরো বলেন, ‘করদাতাদের ওপর কোনো অতিরিক্ত চাপ তৈরি করা হবে না। সাধারণ মানুষ বা ব্যবসায়ীদের জন্য উদ্বেগের কোনো কারণ নেই।’

ব্যবসায়ীদের প্রস্তাব ও অংশগ্রহণ : ডিসিসিআই তাদের প্রস্তাবে ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়সীমা পাঁচ লাখ টাকা নির্ধারণ এবং সর্বোচ্চ করহার ২৫ শতাংশ করার সুপারিশ করেছে। একই সঙ্গে নন-লিস্টেড কম্পানির করহার লিস্টেড কম্পানির সমপর্যায়ে নামানো এবং সম্পূর্ণ স্বয়ংক্রিয় করপোরেট রিটার্ন ব্যবস্থা চালুর দাবি জানানো হয়।

ব্যবসায়ীরা মনে করছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়তে থাকলে দেশের আমদানি ব্যয় আরো চাপের মুখে পড়তে পারে। বিশেষ করে এলএনজি ও অপরিশোধিত তেলের ওপর নির্ভরতা অর্থনীতিকে ঝুঁকিতে ফেলছে। সরকার কর সংস্কারের মাধ্যমে রাজস্ব বাড়ানোর চেষ্টা করলেও বৈশ্বিক অস্থিরতা সামাল দেওয়া এখন বড় চ্যালেঞ্জ।

মুক্ত আলোচনায় অংশ নিয়ে ব্যবসায়ী নেতারা বলেন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে দেশের বাণিজ্য ও বিনিয়োগ পরিবেশ আরো স্থিতিশীল ও সহায়ক করা প্রয়োজন। তাঁদের মতে, আমদানিনির্ভর খাতে অতিরিক্ত ভ্যাট ও জটিল রিফান্ড প্রক্রিয়া ব্যবসার গতি কমিয়ে দিচ্ছে, যা দ্রুত সংস্কারের মাধ্যমে সহজ করা জরুরি।

আলোচনায় বক্তারা বলেন, বর্তমান করকাঠামোকে আরো বিনিয়োগবান্ধব করতে হলে নীতিগত সহায়তা বাড়াতে হবে। বিশেষ করে উৎপাদন খাত, হাই-টেক পার্ক এবং স্থানীয় শিল্পে করছাড় ও প্রণোদনা দিলে দেশীয় উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর
মে মাসের ১৯ দিনে রেমিট্যান্স এল ২৪৮ কোটি ৩০ লাখ ডলার
মে মাসের ১৯ দিনে রেমিট্যান্স এল ২৪৮ কোটি ৩০ লাখ ডলার
১০ মাসে রাজস্ব আদায় ৩ লাখ ২৭ হাজার কোটি টাকা
১০ মাসে রাজস্ব আদায় ৩ লাখ ২৭ হাজার কোটি টাকা
২০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার
২০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার
বাংলাদেশি পণ্যে শুল্কমুক্ত বাজার সুবিধা অব্যাহত রাখবে নিউজিল্যান্ড
বাংলাদেশি পণ্যে শুল্কমুক্ত বাজার সুবিধা অব্যাহত রাখবে নিউজিল্যান্ড
পুঁজিবাজারে সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন
পুঁজিবাজারে সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন
ব্যবসায়ী নেতৃত্ব ছাড়াই চলছে এফবিসিসিআই, ২০ মাসের অচলাবস্থায় বাড়ছে সংকট
ব্যবসায়ী নেতৃত্ব ছাড়াই চলছে এফবিসিসিআই, ২০ মাসের অচলাবস্থায় বাড়ছে সংকট
কমলো স্বর্ণের দাম, ভরি কত?
কমলো স্বর্ণের দাম, ভরি কত?
অকার্যকর মুদ্রানীতির চক্করে ডুবছে অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগ
অকার্যকর মুদ্রানীতির চক্করে ডুবছে অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগ
বিনিয়োগ টানতে দীর্ঘমেয়াদি করকাঠামো চায় ফরেন চেম্বার
বিনিয়োগ টানতে দীর্ঘমেয়াদি করকাঠামো চায় ফরেন চেম্বার
রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক
রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক
বাজারে এলো পাঁচ টাকার নতুন নোট
বাজারে এলো পাঁচ টাকার নতুন নোট
আরও ৮ কোটি ৫০ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
আরও ৮ কোটি ৫০ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ খবর
বগুড়া ১৯ বছর উন্নয়ন বঞ্চিত ছিল : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
বগুড়া ১৯ বছর উন্নয়ন বঞ্চিত ছিল : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৬ মিনিট আগে | মন্ত্রীকথন

বরিশালে চিংড়ির রেনু পাচারের সময় আটক ৮
বরিশালে চিংড়ির রেনু পাচারের সময় আটক ৮

২২ মিনিট আগে | দেশগ্রাম

গাইবান্ধায় ৪০০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
গাইবান্ধায় ৪০০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

৩৬ মিনিট আগে | দেশগ্রাম

পিকআপে অস্ত্রের মুখে টাকা ও মালামাল ছিনতাই
পিকআপে অস্ত্রের মুখে টাকা ও মালামাল ছিনতাই

৫৯ মিনিট আগে | দেশগ্রাম

আশুলিয়ায় দুই ভাইকে গুলি করে পালাল দুর্বৃত্তরা
আশুলিয়ায় দুই ভাইকে গুলি করে পালাল দুর্বৃত্তরা

৫৯ মিনিট আগে | দেশগ্রাম

জামালপুরে প্রেমঘটিত আক্রোশে খালাতো ভাইকে হত্যা, গ্রেফতার ২
জামালপুরে প্রেমঘটিত আক্রোশে খালাতো ভাইকে হত্যা, গ্রেফতার ২

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

ফসল উৎপাদন বাড়াতে খাল খননের বিকল্প নেই
ফসল উৎপাদন বাড়াতে খাল খননের বিকল্প নেই

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

আবারও হালদায় মৃত ডলফিন, ৮ বছরে ৪৯টি মরদেহ উদ্ধার
আবারও হালদায় মৃত ডলফিন, ৮ বছরে ৪৯টি মরদেহ উদ্ধার

১ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

শৈলকুপায় মেছোবাঘ পিটিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য
শৈলকুপায় মেছোবাঘ পিটিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

উখিয়ায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
উখিয়ায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে বিএসএফকে ২৭ কিমি জমি দিলেন শুভেন্দু
বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে বিএসএফকে ২৭ কিমি জমি দিলেন শুভেন্দু

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গ্যাস উৎপাদনে স্বাবলম্বী হতে কাজ করছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী
গ্যাস উৎপাদনে স্বাবলম্বী হতে কাজ করছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

১ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

তিস্তা ব্যারাজের কাজেও হাত দেবে বিএনপি সরকার: প্রধানমন্ত্রী
তিস্তা ব্যারাজের কাজেও হাত দেবে বিএনপি সরকার: প্রধানমন্ত্রী

১ ঘণ্টা আগে | জাতীয়

ফেনীতে শিশু ধর্ষণচেষ্টা মামলায় যুবকের কারাদণ্ড
ফেনীতে শিশু ধর্ষণচেষ্টা মামলায় যুবকের কারাদণ্ড

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

মোংলায় ডায়াবেটিস-হৃদরোগীদের সেবার মানোন্নয়নে মতবিনিময় সভা
মোংলায় ডায়াবেটিস-হৃদরোগীদের সেবার মানোন্নয়নে মতবিনিময় সভা

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাই জাহাজে নাবিকদের সংঘর্ষ, নিহত ১
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাই জাহাজে নাবিকদের সংঘর্ষ, নিহত ১

১ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজিতে নারীকে হত্যা: রহস্য উদঘাটন, গ্রেফতার ৩
ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজিতে নারীকে হত্যা: রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

কুর্মিটোলা হাসপাতালের নাম পরিবর্তন
কুর্মিটোলা হাসপাতালের নাম পরিবর্তন

১ ঘণ্টা আগে | জাতীয়

পৃথক সচিবালয়ের জন্য সব দরজা বন্ধ হয়ে যায়নি: বিএনপি
পৃথক সচিবালয়ের জন্য সব দরজা বন্ধ হয়ে যায়নি: বিএনপি

১ ঘণ্টা আগে | রাজনীতি

দুই অ্যাম্বুলেন্সে ফিরল চার ভাইয়ের লাশ, পাশাপাশি কবরে দাফন
দুই অ্যাম্বুলেন্সে ফিরল চার ভাইয়ের লাশ, পাশাপাশি কবরে দাফন

১ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

জনপ্রিয় হচ্ছে মালচিং পদ্ধতিতে চাষাবাদ
জনপ্রিয় হচ্ছে মালচিং পদ্ধতিতে চাষাবাদ

১ ঘণ্টা আগে | কৃষি ও প্রকৃতি

প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি পুনর্গঠন
প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি পুনর্গঠন

১ ঘণ্টা আগে | জাতীয়

সিলেট সীমান্তে অনুপ্রবেশকালে আটক ১০
সিলেট সীমান্তে অনুপ্রবেশকালে আটক ১০

১ ঘণ্টা আগে | চায়ের দেশ

গোপালগঞ্জে ৬০ জন মৎস্যজীবীর মাঝে বকনা বাছুর বিতরণ
গোপালগঞ্জে ৬০ জন মৎস্যজীবীর মাঝে বকনা বাছুর বিতরণ

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

দিনাজপুরে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত
দিনাজপুরে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

বড় ভাই হত্যার ঘটনায় ছোট ভাই গ্রেফতার
বড় ভাই হত্যার ঘটনায় ছোট ভাই গ্রেফতার

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

চেক বাউন্স মামলায় বেকসুর খালাস শামি
চেক বাউন্স মামলায় বেকসুর খালাস শামি

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভেজাল পণ্যের বিরুদ্ধে জোরদার তদারকির আহ্বান
ভেজাল পণ্যের বিরুদ্ধে জোরদার তদারকির আহ্বান

২ ঘণ্টা আগে | নগর জীবন

হাটে যাওয়ার পথে ভটভটি উল্টে গরু ব্যবসায়ীর মৃত্যু
হাটে যাওয়ার পথে ভটভটি উল্টে গরু ব্যবসায়ীর মৃত্যু

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

সর্বাধিক পঠিত
রামিসা হত্যাকাণ্ড : স্বামী জাকিরকে নিয়ে ভয়ংকর তথ্য দিলেন স্বপ্না
রামিসা হত্যাকাণ্ড : স্বামী জাকিরকে নিয়ে ভয়ংকর তথ্য দিলেন স্বপ্না

১৩ ঘণ্টা আগে | নগর জীবন

বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না: রামিসার বাবা
বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না: রামিসার বাবা

৯ ঘণ্টা আগে | নগর জীবন

আওয়ামীলীগ ব্যাক করেছে, দেখো নাই? বললেন মাহফুজ আলম
আওয়ামীলীগ ব্যাক করেছে, দেখো নাই? বললেন মাহফুজ আলম

২০ ঘণ্টা আগে | জাতীয়

রামিসা হত্যাকাণ্ড: আরও যে চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ
রামিসা হত্যাকাণ্ড: আরও যে চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ

১৫ ঘণ্টা আগে | জাতীয়

পাকিস্তানকে টানা দুবার হোয়াইটওয়াশ করার স্বাদ পেল বাংলাদেশ
পাকিস্তানকে টানা দুবার হোয়াইটওয়াশ করার স্বাদ পেল বাংলাদেশ

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

রামিসা হত্যাকাণ্ড: স্বামীকে পালাতে সময় দিতেই দরজা খোলেননি স্ত্রী স্বপ্না! (ভিডিও)
রামিসা হত্যাকাণ্ড: স্বামীকে পালাতে সময় দিতেই দরজা খোলেননি স্ত্রী স্বপ্না! (ভিডিও)

১৫ ঘণ্টা আগে | নগর জীবন

ইরানে আহমাদিনেজাদকে ক্ষমতায় বসানোর পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের
ইরানে আহমাদিনেজাদকে ক্ষমতায় বসানোর পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের

৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ট্রাম্পের ইরান যুদ্ধ নীতির বিপক্ষে ভোট দিলেন ৪ রিপাবলিকান
ট্রাম্পের ইরান যুদ্ধ নীতির বিপক্ষে ভোট দিলেন ৪ রিপাবলিকান

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আরব আমিরাতের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে সরাসরি হামলা হলে বড় বিপর্যয়ের শঙ্কা
আরব আমিরাতের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে সরাসরি হামলা হলে বড় বিপর্যয়ের শঙ্কা

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

শিশু রামিসাকে হত্যার আগে ধর্ষণ করা হয়: পুলিশ
শিশু রামিসাকে হত্যার আগে ধর্ষণ করা হয়: পুলিশ

৪ ঘণ্টা আগে | জাতীয়

সেনা কর্মকর্তা তানজিম হত্যা : ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
সেনা কর্মকর্তা তানজিম হত্যা : ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

৮ ঘণ্টা আগে | দেশগ্রাম

যাত্রাবাড়ী মোড়ে স্বর্ণের দুল ছিনতাই, সার্জেন্টের সাহসিকতায় আটক ২
যাত্রাবাড়ী মোড়ে স্বর্ণের দুল ছিনতাই, সার্জেন্টের সাহসিকতায় আটক ২

১৫ ঘণ্টা আগে | নগর জীবন

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গায়িকাকে কানাডা থেকে এসে হত্যা
বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গায়িকাকে কানাডা থেকে এসে হত্যা

২৩ ঘণ্টা আগে | শোবিজ

অব্যবস্থাপনায় ম্লান ৪ ঘণ্টার সুফল, ঢাকা-চট্টগ্রাম রুটে ফিরেছে ৮-১০ ঘণ্টার ভোগান্তি
অব্যবস্থাপনায় ম্লান ৪ ঘণ্টার সুফল, ঢাকা-চট্টগ্রাম রুটে ফিরেছে ৮-১০ ঘণ্টার ভোগান্তি

১১ ঘণ্টা আগে | জাতীয়

যুদ্ধের প্রস্তুতির মাঝে ইরানে গণবিয়ে অনুষ্ঠিত, ‘আত্মত্যাগে’ প্রস্তুত নবদম্পতিরা
যুদ্ধের প্রস্তুতির মাঝে ইরানে গণবিয়ে অনুষ্ঠিত, ‘আত্মত্যাগে’ প্রস্তুত নবদম্পতিরা

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বাংলাদেশকে প্রশংসায় ভাসালেন ওয়াসিম আকরাম
বাংলাদেশকে প্রশংসায় ভাসালেন ওয়াসিম আকরাম

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

শ্রেণিকক্ষে অনৈতিক আচরণের অভিযোগে জবির দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
শ্রেণিকক্ষে অনৈতিক আচরণের অভিযোগে জবির দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

১৯ ঘণ্টা আগে | ক্যাম্পাস

শিশু রামিসা হত্যায় গ্রেফতার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
শিশু রামিসা হত্যায় গ্রেফতার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

৪ ঘণ্টা আগে | জাতীয়

প্রতারণার মামলায় বিদিশার ২ বছরের কারাদণ্ড
প্রতারণার মামলায় বিদিশার ২ বছরের কারাদণ্ড

৮ ঘণ্টা আগে | জাতীয়

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে কর্মকর্তাদের মন্ত্রণালয়ে ফেরত
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে কর্মকর্তাদের মন্ত্রণালয়ে ফেরত

১৯ ঘণ্টা আগে | জাতীয়

রোমে ‘মেলোডি’ ম্যাজিক, ভাইরাল মোদি-মেলোনির ছবি
রোমে ‘মেলোডি’ ম্যাজিক, ভাইরাল মোদি-মেলোনির ছবি

৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

‘নতুন করে হামলা হলে যুক্তরাষ্ট্রের জন্য আরও বড় সারপ্রাইজ অপেক্ষা করছে’
‘নতুন করে হামলা হলে যুক্তরাষ্ট্রের জন্য আরও বড় সারপ্রাইজ অপেক্ষা করছে’

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ওমর ফারুকের নিয়োগ বাতিল
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ওমর ফারুকের নিয়োগ বাতিল

২০ ঘণ্টা আগে | জাতীয়

আবার হামলা হলে নতুন অস্ত্রে জবাব দেবে ইরান, তেহরানের কড়া হুঁশিয়ারি
আবার হামলা হলে নতুন অস্ত্রে জবাব দেবে ইরান, তেহরানের কড়া হুঁশিয়ারি

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ঢাকার সড়ক ঘেঁষে মলমূত্র ছড়াচ্ছে রোগজীবাণু
ঢাকার সড়ক ঘেঁষে মলমূত্র ছড়াচ্ছে রোগজীবাণু

২২ ঘণ্টা আগে | নগর জীবন

ট্রাম্পের পরপরই পুতিন কেন চীনে, ভিতরে কী চলছে?
ট্রাম্পের পরপরই পুতিন কেন চীনে, ভিতরে কী চলছে?

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

স্যাটেলাইট থেকে ড্রোন- ইরানকে কতটা সামরিক সহায়তা দিচ্ছে রাশিয়া?
স্যাটেলাইট থেকে ড্রোন- ইরানকে কতটা সামরিক সহায়তা দিচ্ছে রাশিয়া?

৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

‘এ তরকারি কি আপনারা বাসায় খেতেন’, হাসপাতালের রান্না মুখে দিয়ে স্বাস্থ্যমন্ত্রী
‘এ তরকারি কি আপনারা বাসায় খেতেন’, হাসপাতালের রান্না মুখে দিয়ে স্বাস্থ্যমন্ত্রী

৪ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

গরু বেচাকেনা বিতর্কে বিপাকে বিজেপি
গরু বেচাকেনা বিতর্কে বিপাকে বিজেপি

৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পুঁজিবাজার, এনবিআর ও ব্যাংক বিকেন্দ্রীভূত করা হবে : অর্থমন্ত্রী
পুঁজিবাজার, এনবিআর ও ব্যাংক বিকেন্দ্রীভূত করা হবে : অর্থমন্ত্রী

৯ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

প্রিন্ট সর্বাধিক
সিরিজ খুনের খুনি কে
সিরিজ খুনের খুনি কে

প্রথম পৃষ্ঠা

গুলিবিদ্ধদের ইনজেকশন দিয়ে মারতে বলত নেতারা
গুলিবিদ্ধদের ইনজেকশন দিয়ে মারতে বলত নেতারা

পেছনের পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

আতঙ্কের সলিমপুর হচ্ছে ‘স্মার্ট হাব’
আতঙ্কের সলিমপুর হচ্ছে ‘স্মার্ট হাব’

নগর জীবন

কাঁচা পেঁপের কেজি ১২০ টাকা!
কাঁচা পেঁপের কেজি ১২০ টাকা!

পেছনের পৃষ্ঠা

অপপ্রচারের টার্গেটে সশস্ত্র বাহিনী
অপপ্রচারের টার্গেটে সশস্ত্র বাহিনী

প্রথম পৃষ্ঠা

স্থায়ী যুদ্ধ বন্ধে নতুন শর্ত ইরানের
স্থায়ী যুদ্ধ বন্ধে নতুন শর্ত ইরানের

প্রথম পৃষ্ঠা

ব্যাংকে নগদ অর্থের সংকট
ব্যাংকে নগদ অর্থের সংকট

পেছনের পৃষ্ঠা

বিশ্ব মেট্রোলজি দিবস প্রসঙ্গে কিছু কথা
বিশ্ব মেট্রোলজি দিবস প্রসঙ্গে কিছু কথা

সম্পাদকীয়

কারিনা কায়সারের মৃত্যু ও গরুর জন্মসনদ
কারিনা কায়সারের মৃত্যু ও গরুর জন্মসনদ

সম্পাদকীয়

ছাত্রীর বাড়িতে গৃহশিক্ষিকার বস্তাবন্দি লাশ, আটক ৩
ছাত্রীর বাড়িতে গৃহশিক্ষিকার বস্তাবন্দি লাশ, আটক ৩

পেছনের পৃষ্ঠা

আলোর মুখ দেখেনি পাঁচ বছরেও
আলোর মুখ দেখেনি পাঁচ বছরেও

নগর জীবন

হজে যাচ্ছেন জামায়াত আমির
হজে যাচ্ছেন জামায়াত আমির

প্রথম পৃষ্ঠা

কিংসের হ্যাটট্রিক না কি মোহামেডানের ফেরা
কিংসের হ্যাটট্রিক না কি মোহামেডানের ফেরা

মাঠে ময়দানে

স্বামীর সহযোগিতায় সাধুর আস্তানায় নারীকে ধর্ষণের অভিযোগ
স্বামীর সহযোগিতায় সাধুর আস্তানায় নারীকে ধর্ষণের অভিযোগ

পেছনের পৃষ্ঠা

ফরিদপুরে খাল খননের আড়ালে গাছ কাটার মহোৎসব
ফরিদপুরে খাল খননের আড়ালে গাছ কাটার মহোৎসব

নগর জীবন

ধর্ষণের পর শিশুকে গলা কেটে হত্যা
ধর্ষণের পর শিশুকে গলা কেটে হত্যা

প্রথম পৃষ্ঠা

বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা হাত কেটে উল্লাস
বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা হাত কেটে উল্লাস

প্রথম পৃষ্ঠা

প্রধানমন্ত্রীকে ঘিরে শিশুদের উচ্ছ্বাস
প্রধানমন্ত্রীকে ঘিরে শিশুদের উচ্ছ্বাস

পেছনের পৃষ্ঠা

বৈষম্যমুক্ত বিশ্ব গঠনের আহ্বান ইসলামী সমাজের
বৈষম্যমুক্ত বিশ্ব গঠনের আহ্বান ইসলামী সমাজের

নগর জীবন

পয়লা জুলাই থেকেই নতুন পে-স্কেল
পয়লা জুলাই থেকেই নতুন পে-স্কেল

পেছনের পৃষ্ঠা

রূপগঞ্জে দুই মহাসড়ক নির্মাণে ধীরগতি, যানজটে ভোগান্তি
রূপগঞ্জে দুই মহাসড়ক নির্মাণে ধীরগতি, যানজটে ভোগান্তি

নগর জীবন

ভারত-যুক্তরাষ্ট্র পারমাণবিক ইস্যুতে যা বললেন শ্রিংলা
ভারত-যুক্তরাষ্ট্র পারমাণবিক ইস্যুতে যা বললেন শ্রিংলা

প্রথম পৃষ্ঠা

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করে পুলিশে ফোন
অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করে পুলিশে ফোন

প্রথম পৃষ্ঠা

মার্কিন শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শামা ওবায়েদের
মার্কিন শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শামা ওবায়েদের

প্রথম পৃষ্ঠা

ঠুঁটো জগন্নাথ বানানোর চেষ্টা মানবাধিকার কমিশনকে
ঠুঁটো জগন্নাথ বানানোর চেষ্টা মানবাধিকার কমিশনকে

প্রথম পৃষ্ঠা

রাবিতে যত অনিয়ম
রাবিতে যত অনিয়ম

পেছনের পৃষ্ঠা

প্রেমিকার বান্ধবীর স্বীকারোক্তি কারাগারে প্রেরণ
প্রেমিকার বান্ধবীর স্বীকারোক্তি কারাগারে প্রেরণ

পেছনের পৃষ্ঠা

অতি দরিদ্র কর্মসংস্থান প্রকল্পে শ্রমিকদের বাদ দিয়ে ভেকু!
অতি দরিদ্র কর্মসংস্থান প্রকল্পে শ্রমিকদের বাদ দিয়ে ভেকু!

দেশগ্রাম

ঢাকার সড়ক ঘেঁষে মলমূত্র ছড়াচ্ছে রোগজীবাণু
ঢাকার সড়ক ঘেঁষে মলমূত্র ছড়াচ্ছে রোগজীবাণু

পেছনের পৃষ্ঠা