দেশের রাজনীতি এক ক্রান্তিকাল অতিক্রম করছে। ৫ আগস্টের গণ অভ্যুত্থান ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে যে জাতীয় ঐক্য গড়ে তুলেছিল সে ঐক্য নিয়ে সংশয় সৃষ্টি করেছে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে প্রধান তিন রাজনৈতিক দলের মতভিন্নতা। সরকার এ বিষয়ে ঐকমত্যে পৌঁছানোর জন্য রাজনৈতিক দলগুলোকে সে সময়সীমা ঠিক করে দিয়েছিল, তা ইতোমধ্যে অতিক্রম হয়েছে। অন্তর্বর্তী সরকারের পক্ষে আগেই বলা হয়েছে, যদি রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে সমঝোতায় পৌঁছাতে না পারে, তবে সরকার নিজ উদ্যোগে সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। আগামী বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে শোনা যাচ্ছে। ওই বৈঠকে গণভোট আয়োজনের সম্ভাব্য সময়, পদ্ধতি এবং জুলাই সনদের বাস্তবায়ন রূপরেখা নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে রাজনৈতিক দলগুলো কোনো সিদ্ধান্তে আসতে না পারলে দেশ ও জনগণের স্বার্থে সরকার নিজেই সিদ্ধান্ত নেবে। রাজনৈতিক দলগুলোকে বেঁধে দেওয়া সময় শেষ হওয়ায় উপদেষ্টারা নিজেদের মধ্যে আলোচনার জন্য আবারও বসবেন। এরপর দেশ ও জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেবেন। গণভোট অনুষ্ঠান ও জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান নিয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান এখন স্পষ্টতই পরস্পরবিরোধী। দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতে ইসলামী পরস্পরকে দায়ী করছে এ বিষয়ে সৃষ্ট অচলাবস্থার জন্য। জামায়াতে ইসলামী বলছে, তারা বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জানালেও দলটি সাড়া দেয়নি। অন্যদিকে বিএনপি বলছে, আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রধান দুই রাজনৈতিক দলের মতানৈক্য দুর্ভাগ্যজনক। দেশের ১৮ কোটি মানুষ চায় ঘোষিত সময়ে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধেই সংসদ নির্বাচন হোক। গণভোটের মাধ্যমে জুলাই সনদের ভাগ্য নির্ধারণের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে যেহেতু মতানৈক্য নেই সেহেতু এ বিষয়ে অযথা বিতর্ক সৃষ্টি করা আদৌ উচিত হবে কি না, সব পক্ষকে ভাবতে হবে। কোনোভাবেই যাতে পতিত ফ্যাসিবাদী শক্তি সুযোগ না পায় সে বিষয়ে সচেতন হওয়া জরুরি।
শিরোনাম
- চাঁপাইনবাবগঞ্জে প্রবীণদের মাঝে কম্বল বিতরণ
- পুষ্পা টু ছাড়িয়ে গেল রণবীরের ধুরন্ধর
- প্রবাসীদের নিবন্ধন ৪ লাখ ছাড়াল
- মুসলিম যুবকের সাহসিকতায় বহু প্রাণ রক্ষা অস্ট্রেলিয়ার সৈকতে
- জামায়াতের নেতারা অনুষ্ঠানে, বর্জন করলেন মুক্তিযোদ্ধারা
- শততম উইকেট নিয়ে অনন্য কীর্তি ভারতীয় অলরাউন্ডারের
- হংকংয়ে জাতীয় নিরাপত্তা মামলায় জিমি লাই দোষী সাব্যস্ত
- কলম্বিয়ায় শিক্ষার্থীদের বাস খাদে পড়ে নিহত ১৭, আহত ২০
- পিঁয়াজ আমদানির অনুমতি আরও বাড়ল
- দুপুরে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে হাদিকে
- বাবা ও ছেলে মিলে ঘটিয়েছে অস্ট্রেলিয়ার বন্ডি বিচ হামলা, নিহত ১৬
- নির্বাচনী পরিবেশ বজায় রাখতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের ইসির চিঠি
- হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মামলা
- ওমরাহ করানোর প্রলোভন দেখিয়ে ভোট চাচ্ছেন জামায়াতের প্রার্থী
- এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হবে হাদিকে
- কুষ্টিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা
- চট্টগ্রামে ছিনতাইকারীর হাতে যুবক নিহতের ঘটনায় গ্রেফতার ২
- ‘তরুণরা বিশ্বাস করে রাজনীতি কোনো ব্যবসা নয় জনসেবা’
- প্রধান উপদেষ্টাকে ফোন করে জাতিসংঘ মহাসচিবের শোক প্রকাশ
- গাইবান্ধায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
জুলাই সনদ
বাস্তবায়নে মতানৈক্য কাম্য নয়
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর