জুলাই জাতীয় সনদ নিয়ে ঐকমত্য কমিশনের সঙ্গে দুই শর বেশি বৈঠক করেছে রাজনৈতিক দলগুলো। বৈঠকে বেশ কিছু বিষয়ে ঐকমত্য হয়। কিছু বিষয়ে তাদের আপত্তির বিষয়টি নোট অব ডিসেন্ট আকারে রাখা হয়। কথা ছিল জাতীয় ঐকমত্য কমিশন সর্বসম্মত বিষয় জাতীয় সনদে অন্তর্ভুক্ত করবে। সনদে নোট অব ডিসেন্টের বিষয়টিও উল্লেখ থাকবে। কিন্তু ঐকমত্য কমিশন তাদের কথা রাখেনি এমন অভিযোগ বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দলের। বলা হয়েছিল, রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাতে না পারলে সরকার নিজেই সনদ বাস্তবায়নের সিদ্ধান্ত নেবে। বল সরকারের পায়ে থাকা অবস্থায় জুলাই সনদের অন্যতম অংশীদার জামায়াতে ইসলামী মঙ্গলবার রাজধানীর পল্টন মোড়ে জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি ও নভেম্বর মাসেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে সমাবেশ করেছে। দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে জুলাই সনদে জনপ্রত্যাশার প্রতিফলন ঘটেছে। তাই যতক্ষণ পর্যন্ত দাবি পূরণ না হবে ততক্ষণ আন্দোলন অব্যাহত থাকবে। যারা জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে নারাজ তাদের জন্য ২৬ এ কোনো নির্বাচন নাই এমন ঘোষণাও দিয়েছে তারা। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হবে না। একই দিন জুলাই জাতীয় সনদে উল্লিখিত বিষয়ের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মানার বাধ্যবাধকতা থাকবে না বলে জানিয়েছে বিএনপি। সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ জুলাই জাতীয় সনদের বাইরে কোনো কোনো বিষয়ে যে বক্তব্য দিচ্ছেন সে বিষয়েও সমালোচনা করেছে দলটি। জুলাই গণ অভ্যুত্থানের অংশীজনদের পরস্পরবিরোধী অবস্থান পতিত সরকারের সমর্থকদের পায়ের তলায় মাটি এনে দিয়েছে। এমনিতেই গত ১৫ মাসে দেশের অর্থনীতি নাজুক অবস্থায়। মানুষের জীবন-জীবিকার সংকট বৃদ্ধি পাওয়ায় সরকারের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়ে উঠছে। জুলাই সনদ নিয়ে হঠকারিতায় আম ও ছালা যায় এমন পরিস্থিতির যাতে উদ্ভট না হয় সে ব্যাপারে সব পক্ষকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
শিরোনাম
- ১৩ ব্যাংক থেকে ২০ কোটি ২০ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
- গৃহকর্মী নিয়োগে পরিচয় যাচাইয়ের আহ্বান ডিএমপি কমিশনারের
- ৪ দিনই বোরকা পরে, না হয় মুখ ঢেকে এসেছিলেন ওই গৃহকর্মী
- ইলন মাস্ক, মার্ক জাকারবার্গের আদলে রোবট কুকুর
- ধর্মেন্দ্রর জন্মদিনে আবেগঘন পোস্ট ববির
- গাজায় ত্রাণ প্রবেশে জর্ডান সীমান্তের অ্যালেনবি ক্রসিং ফের খুলছে বুধবার
- সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ আর নেই
- কেন সীমান্তে আবার লড়াই করছে থাইল্যান্ড ও কম্বোডিয়া?
- ঢাকা কলেজের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ
- সূচকের উত্থানে পুঁজিবাজারে লেনদেন শেষ
- ডেঙ্গু প্রতিরোধে আধুনিক প্রযুক্তির সমন্বয় অত্যন্ত জরুরি : ডিএনসিসি প্রশাসক
- বুধবার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ
- জর্ডান সীমান্ত ক্রসিং আবারও খুলে দিচ্ছে ইসরায়েল
- বাংলাদেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করাই আমার স্বপ্ন : তথ্য উপদেষ্টা
- দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিএনপির কাছেই নিরাপদ : তারেক রহমান
- সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি নির্দেশনা
- ১০ হাজার টন মসুর ডাল কেনার অনুমোদন
- টেলিটকের সিনিয়র ম্যানেজার আসাদুল্লাহ’র দেশত্যাগে নিষেধাজ্ঞা
- আটক জেলেদের প্রত্যাবাসন করলো বাংলাদেশ-ভারত
- চলতি বছরে ৩০ নভেম্বর পর্যন্ত জনশক্তি রপ্তানি ১০ লক্ষাধিক