মব বা উত্তেজিত বিশৃঙ্খল দলবদ্ধ জনতা, যারা কোনো সহিংস বা ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত হয়। তারা নিজেদের হাতে আইন তুলে নিয়ে কাউকে অত্যাচার, নির্যাতন এমনকি হত্যা করে। কারও ঘরবাড়ি, যানবাহন বা ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি-ধ্বংস করে। দুঃখজনক যে, দেশে আইন হাতে তুলে নেওয়ার এ অন্যায় প্রবণতা উদ্বেগজনক হারে বাড়ছে। কখনো অপরাধী মনে করে গণপিটুনি, কখনো প্রতিহিংসাপরায়ণ হয়ে মানুষকে হত্যা করা হচ্ছে। সম্প্রতি একটি মানবাধিকার প্রতিষ্ঠানের প্রতিবেদনে এর ভীতিকর তথ্য উঠে এসেছে। চলতি বছরের ১০ মাসেই ৩৫৬টি গণপিটুনির ঘটনা ঘটেছে, যাতে নির্মম নির্যাতনে প্রাণ হারিয়েছে ১৩৭ জন। গুরুতর আহত হয়েছে ৩৯০ জন। এ যেন আইয়ামে জাহেলিয়ার বর্বরতাকেও হার মানাচ্ছে। এতে সামাজিক শৃঙ্খলা রক্ষায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারীদের দেউলিয়াত্ব ফুটে উঠছে। যা নাগরিকদের জন্য দুর্ভাগ্যজনক। কোনো সভ্য সমাজে এটা চলতে পারে না। আইন হাতে তুলে নিয়ে দণ্ড দেওয়ার অধিকার রাষ্ট্র কাউকে দেয়নি। যে কারও যে কোনো অপরাধের বিচার করার দায়িত্ব আইন ও বিচার বিভাগের। কেউ খুন-ধর্ষণের মতো গর্হিত অপরাধ করে হাতেনাতে ধরা পড়লেও তাকে থানা-পুলিশের হাতে তুলে দিতে হবে। তারা বিধি মোতাবেক ব্যবস্থা নেবেন। এটা ব্যক্তির মানবিক অধিকার, আর রাষ্ট্রের দায়িত্ব। বিশৃঙ্খল জনতার দৌরাত্ম্য যদি সমাজ সহ্য করে, তা ক্রমেই বাড়তে থাকবে এবং এক সময় তা আজকের মব সৃষ্টিকারীদেরই ঘাড়ে এসে পড়তে পারে। এ ব্যাপারে সচেতন হতে হবে সমাজের প্রতিটি মানুষকে। কোথাও আইন হাতে তুলে নেওয়া হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে। চলতি বছর মবের হাতে যে মানুষগুলোর প্রাণ গেছে, যারা গুরুতর আহত হয়েছে তার দায় বাহিনীকেও নিতে হবে। পুলিশ দ্রুত অকুস্থলে পৌঁছাতে পারে না বলেই মৃত্যুর মিছিল বাড়ে। মানুষ রাজনীতি, সরকার, আইন ও বিচারের ওপর থেকে আস্থা হারালে আইন হাতে নেওয়ার অপরাধ বাড়ে। এর লাগাম টানা খুব জরুরি।
শিরোনাম
- ওমরাহ করানোর প্রলোভন দেখিয়ে ভোট চাচ্ছেন জামায়াতের প্রার্থী
- এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হবে হাদিকে
- কুষ্টিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা
- চট্টগ্রামে ছিনতাইকারীর হাতে যুবক নিহতের ঘটনায় গ্রেফতার ২
- ‘তরুণরা বিশ্বাস করে রাজনীতি কোনো ব্যবসা নয় জনসেবা’
- প্রধান উপদেষ্টাকে ফোন করে জাতিসংঘ মহাসচিবের শোক প্রকাশ
- গাইবান্ধায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
- কলাপাড়ায় মৎস্য সম্পদ উন্নয়নে বিষয়ভিত্তিক আলোচনা সভা
- কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শহীদ বুদ্ধিজীবী দিবস
- খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নিউজার্সি বিএনপির দোয়া মাহফিল
- জবি ছাত্রদলের ২২২ সদস্য বিশিষ্ট বর্ধিত কমিটি ঘোষণা
- ক্রিকেটারদের গেটের বাইরে আটকে রাখা হয়েছিল বলে দাবি তামিমের
- প্রধান উপদেষ্টার সঙ্গে থাই রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
- হাদিকে গুলি : ৩ দিনের রিমান্ডে মোটরসাইকেল মালিক হান্নান
- ৯১ দশমিক ২৫ নম্বর পেয়ে মেডিকেল ভর্তি পরীক্ষায় শীর্ষে শান্ত
- অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে মোংলায় বিক্ষোভ-সমাবেশ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২১৯১ মামলা
- ঠাকুরগাঁওয়ে সীমান্তবর্তী এলাকায় বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প
- মির্জা আব্বাসের কাছে চাঁদা দাবি, ঢাকার আদালতে মামলা
- বিচার বিভাগীয় কর্মকর্তাদের নিয়ে ৩০০ নির্বাচনী অনুসন্ধান কমিটি
মবের দৌরাত্ম্য
প্রতিহত করুন শক্ত হাতে
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর