শিরোনাম
প্রকাশ: ০০:০০, বুধবার, ০৩ ডিসেম্বর, ২০২৫

প্রেম ও রাজনীতি ভীরুদের জন্য নয়

সুমন পালিত
প্রিন্ট ভার্সন
প্রেম ও রাজনীতি ভীরুদের জন্য নয়

আল্লামা ইকবাল বিশ্বের সেরা কবিদের একজন। যিনি উর্দু ও ফার্সি ভাষায় কবিতা লিখে লাখ লাখ মানুষের মন জয় করেছেন। দার্শনিক, শিক্ষাবিদ ও আইনজীবী হিসেবেও তিনি ছিলেন নন্দিত। রাজনীতিবিদ হিসেবেও আল্লামা ইকবালের অবস্থান আকাশছোঁয়া। পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা আধ্যাত্মিক জনক হিসেবে ভাবা হয় তাঁকে। তাঁর একটি কবিতার পঙ্ক্তি- বাজপাখি যেমন মরা তিতির ধরে না/ কাপুরুষের কাছে তেমন প্রেম আসে না/। বলা হয়, প্রেম করতে হলে সাহসী হতে হয়। যারা কাপুরুষ, তারা অক্ষমতার পরিচয় দেন। শুধু প্রেম নয়, যারা রাজনীতি করেন তাদের জন্যও সাহসী হওয়া জরুরি। সাহসী মানে হারকিউলিস হওয়া নয়। চেঙ্গিশ খান কিংবা আলেকজান্ডারের মতো মহাবীর হওয়াও নয়। তাকে দেশপ্রেমে বলীয়ান হতে হবে। হতে হবে আদর্শবান। আত্মত্যাগের মনোভাবও থাকতে হবে। বলা হয়, প্রেম ও রাজনীতি ভীরুদের জন্য নয়।

আমাদের এই উপমহাদেশের ইতিহাসের দিকে তাকানো যাক। ভারতের স্বাধীনতার জনক মহাত্মা করমচাঁদ গান্ধী। গান্ধীর জন্ম অভিজাত পরিবারে। বাবা ছিলেন গুজরাটের পোরবন্দর রাজ্যের প্রধানমন্ত্রী। সোজা কথায় ধনী পরিবারের সন্তান। কিন্তু অভিজাতদের সংগঠন কংগ্রেস গান্ধীর নেতৃত্বে গণমানুষের দলে পরিণত হয়। শারীরিক দিক থেকে তিনি শক্তিশালী ছিলেন না, তা নির্দ্বিধায় বলা যায়। কিন্তু মানসিক দৃঢ়তায় গান্ধী ছিলেন হিমালয় পর্বতের সমান। এই মানুষটি তাঁর রাজনৈতিক জীবন শুরু করেন দক্ষিণ আফ্রিকায়। সেখানে তিনি গিয়েছিলেন প্রবাসী ভারতীয়দের পক্ষে আইনজীবী হিসেবে। দক্ষিণ আফ্রিকায় তিনি ভারতীয় সম্প্রদায়ের অধিকার প্রতিষ্ঠায় অহিংস আন্দোলন গড়ে তোলেন। এই আন্দোলনে আফ্রিকানদের আস্থা কুড়াতেও সক্ষম হন। গান্ধীর দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগে সে দেশের মানুষ ভারতীয়দের দেখত বাঁকা চোখে। ইংরেজরা যেহেতু দক্ষিণ আফ্রিকায় ভারতীয়দের নিয়ে গেছে, সেহেতু তাদের ভাবা হতো ঔপনিবেশিক শক্তির দোসর হিসেবে। মহাত্মা গান্ধী সেবা দিয়ে আফ্রিকানদের মন থেকে বিদ্বেষের মনোভাব দূর করতে সক্ষম হন। পরবর্তী সময়ে তিনি দেশে ফেরেন কংগ্রেস নেতাদের আহ্বানে। অহিংস আন্দোলনের মাধ্যমে গান্ধী ব্রিটিশদের বিরুদ্ধে দৃঢ় ঐক্য গড়ে তুলতে সক্ষম হন। স্বাধীনতাও অর্জিত হয় মহাত্মা গান্ধীর নেতৃত্বে।

ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের একটি অনন্য নাম নেতাজি সুভাষ চন্দ্র বসু। গান্ধীজির মতো অহিংস পথ নয়, লড়াই করে স্বাধীনতা অর্জনের পক্ষে ছিলেন তিনি। নেতাজি সুভাষ বসু স্বাধীনতার জন্য আজাদ হিন্দ ফৌজ গড়ে তোলেন। স্বাধীনতার জন্য তিনি জাপানের সহায়তা নেওয়ার সিদ্ধান্ত নেন। দ্বিতীয় মহাযুদ্ধে সিঙ্গাপুরে জাপানিদের কাছে আটক ভারতীয় ব্রিটিশ সৈন্যদের আজাদ হিন্দ ফৌজে অন্তর্ভুক্ত করেন নেতাজি সুভাষ বসু। আজাদ হিন্দ বাহিনী ভারতের মণিপুর রাজ্যের রাজধানীতে এসে আস্তানা গাড়ে। ইতোমধ্যে জাপানে আমেরিকান পারমাণবিক বোমা ফেলে লাখ লাখ মানুষকে হত্যা করা হয়। আত্মসমর্পণে বাধ্য করা হয় জাপানকে। দ্বিতীয় মহাযুদ্ধে জাপান পরাস্ত না হলে গান্ধী-নেহরু নয়, নেতাজি সুভাষ বসুর নেতৃত্বেই ভারত স্বাধীন হতো। বাঙালি সুভাষ বসু জাতিধর্মনির্বিশেষে উপমহাদেশের মানুষের মন জয় করেছিলেন অসীম সাহসিকতায়। তাঁর অসাম্প্রদায়িক মনোভাবও সবার আস্থা কুড়িয়েছিল। গান্ধী-নেহরুসহ অন্য কংগ্রেস নেতাদের মধ্যে যার অভাব ছিল। ব্রিটিশ সরকার আজাদ হিন্দ ফৌজের বেশ কিছু সদস্যকে কঠোর দণ্ডে দণ্ডিত করে। তাদের মধ্যে ক্যাপ্টেন শাহ নেওয়াজ ও ক্যাপ্টেন রশিদ ছিলেন অন্যতম। তাঁরা নেতাজির খুব ঘনিষ্ঠ বলে বিবেচিত হতেন। পাকিস্তানের জনক মোহাম্মদ আলী জিন্নাহ। দৈহিক গড়নে যিনি ছিলেন আক্ষরিক অর্থেই তালপাতার সেপাই। কিন্তু জিন্নাহর মনোবল ছিল পাকিস্তানের সর্বোচ্চ পর্বত কারাকোরামের চেয়েও উঁচু। বলা হয়, পাকিস্তান অর্জন সম্ভব হয়েছিল জিন্নাহর নেতৃত্বগুণে।

দুই.

রাজনীতিতে সফল হতে হলে দরকার সাহস। একই সঙ্গে সময়োপযোগী কৌশল। বাংলাদেশের স্বাধীনতার প্রাণপুরুষ শেখ মুজিব। তাঁর রাজনৈতিক গুরু ছিলেন মওলানা ভাসানী। দেশের রাজনীতির ইতিহাসে আওয়ামী লীগ ও শেখ মুজিব যেন অবিচ্ছেদ্য সত্তা। এটি অস্বীকার না করেও ইতিহাসের নিরিখে বলা যায়, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী। শেখ মুজিব ছিলেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক। পরবর্তী সময়ে তিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। হুজুর ভাসানীর বিশ্বস্ত ছিলেন শেখ মুজিব। তাঁর সাহস ছিল কিংবদন্তিতুল্য। শেখ সাহেব তাঁর নেতা মওলানা ভাসানীর কৌশলী ভূমিকার বর্ণনা দিয়েছেন নিজের লেখা ডায়েরিতে। পরে যা গ্রন্থাকারে প্রকাশিত হয়।

“সভা আরম্ভ হবার সাথে সাথেই ১৪৪ ধারা জারি করা হলো। পুলিশ এসে মওলানা সাহেবকে (আবদুল হামিদ খান ভাসানী) একটা কাগজ দিলো। আমি বললাম, মানি না ১৪৪ ধারা, আমি বক্তৃতা করবো। মওলানা সাহেব দাঁড়িয়ে বললেন, ১৪৪ ধারা জারি হয়েছে। আমাদের সভা করতে দেবে না। আমি বক্তৃতা করতে চাই না, তবে আসুন, আপনারা মোনাজাত করুন। আল্লাহু আমিন-

মওলানা সাহেব মোনাজাত শুরু করলেন। মাইক্রোফোন সামনেই আছে। আধঘণ্টা পর্যন্ত চিৎকার করে মোনাজাত করলেন, কিছুই বাকি রাখলেন না, যা বলার সবই বলে ফেললেন। পুলিশ অফিসার ও সিপাহিরা হাত তুলে মোনাজাত করতে লাগল। আধঘণ্টা মোনাজাতে পুরো বক্তৃতা করে মওলানা সাহেব সভা শেষ করলেন। পুলিশ ও মুসলিম লীগ ওয়ালারা পুরো বেয়াকুফ হয়ে গেল।” -অসমাপ্ত আত্মজীবনী (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান)

বেগম খালেদা জিয়া দলের হাল ধরেন। অসীম সাহসিকতা দেখিয়ে তিনি স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেন। আপসহীন নেত্রীর তকমা পান জনগণের কাছে। এই তকমা বিএনপিকে এরশাদ পতনের পর ১৯৯১ সালের নির্বাচনে জয়ী করে আনে। দেশনেত্রী অভিধায় অভিষিক্ত হন তিনি ভক্তদের কাছে

প্রেম ও রাজনীতি ভীরুদের জন্য নয়মওলানা ভাসানী যে সাহসী ছিলেন তা সুবিদিত। একই সঙ্গে ছিলেন কৌশলী। যা রাজনীতিকদের জন্য একটি অনন্য গুণ। শেখ মুজিব ছিলেন পাকিস্তান আন্দোলনের অন্যতম ছাত্রনেতা। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ‘লড়কে লেঙ্গা পাকিস্তান’ আন্দোলনের অন্যতম সহযোগী। তবে পাকিস্তান প্রতিষ্ঠার পর অনেকের মতো শেখ মুজিবেরও মোহভঙ্গ হয়। স্বাধীনতার জন্য তিনি তাঁর দল ও জাতিকে সংগঠিত করেন সাহসিকতার সঙ্গে। পাকিস্তান সেনাবাহিনীর যেসব বাঙালি সদস্য স্বাধীনতার জন্য সংগঠিত হন, শেখ মুজিব ছিলেন তাঁদের কাছে আইকন। আগরতলা ষড়যন্ত্র মামলায় আটক করা হয় শেখ মুজিবকে। কিন্তু দেশবাসী ১৯৬৯-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ মুজিবকে মুক্ত করা শুধু নয়, ফিল্ড মার্শাল আইউব খানের সেনাপতি শাসনেরও পতন ঘটায়। ১৯৭০ সালের নির্বাচনে তাঁর দলের বিশাল জয় ছিল শেখ মুজিবের নেতৃত্বগুণ। যা তাঁকে স্বাধীনতার নায়কে পরিণত করে।

আমাদের সফল রাষ্ট্রনেতাদের অন্যতম জিয়াউর রহমান। যাঁকে অসীম সাহসিকতার প্রতীক হিসেবে ভাবা হতো। তিনি তাঁর সাহসের প্রমাণ রেখেছেন ১৯৬৫ সালে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের যুদ্ধে খেমকারান সেক্টরে সেনাবাহিনীর কোম্পানি কমান্ডার হিসেবে। তিনি নিজে শুধু নয়- তাঁর কোম্পানি বীরত্বসূচক সর্বাধিক পুরস্কার পায় সে যুদ্ধে। ১৯৭১ সালের ২৭ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্রে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা ছিল দুঃসাহসিকতার নজির। সে সময় তাঁর স্ত্রী ও দুই পুত্র ছিলেন ঢাকা সেনানিবাসে। কিন্তু মেজর জিয়া সেনানায়ক হিসেবে সিদ্ধান্ত নিতে ভুল করেননি। নিজের বাহিনীর স্বার্থ ও দেশের স্বার্থকে প্রাণপ্রিয় দুই পুত্র এবং স্ত্রীর নিরাপত্তার কথা ভেবে বিকিয়ে দেননি। এই দুঃসাহস তাঁকে সৈনিকদের কাছে সত্যিকারের বীর হিসেবে তুলে ধরে। জাতির কাছেও। মুক্তিযুদ্ধেও তিনি তাঁর সাহসিকতার পরিচয় দেন। তাঁর নামে গঠন করা হয় জেড ফোর্স। ১৯৭৫ সালে তিনি যখন সেনাপ্রধান তখন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে ৩ নভেম্বর সংঘটিত সেনা অভ্যুত্থানে বন্দি হন জেনারেল জিয়া। তাঁকে মুক্ত করার ব্যাপারে ভূমিকা রাখে কর্নেল (অব.) তাহেরের নেতৃত্বাধীন জাসদের সৈনিক সংস্থা। জিয়া তাহেরের প্রতি কৃতজ্ঞ হলেও বিপ্লবের নামে সেনা অফিসারদের হত্যাকাণ্ড মেনে নেননি। তিনি সেনা শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে অ্যাকশনে যান। ৭ নভেম্বর সৈনিক জিয়াকে রাজনীতিক হিসেবে রূপান্তরে ভূমিকা রাখে। কঠিন চ্যালেঞ্জের মুখেও সাহসিকতা দেখিয়ে তিনি জনগণের মন জয় করেন। রাষ্ট্রপতি নির্বাচিত হন জনগণের রায়ে।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে রহস্যঘেরা সেনা অভ্যুত্থানে নিহত হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। অনেক নাটক শেষে ক্ষমতা চলে যায় সেনাপতি জেনারেল এরশাদের কাছে। জিয়াউর রহমানের গড়া দল বিএনপি অস্তিত্বের সংকটে পতিত হয়। সেই কঠিন সময়ে কুলবধূ বেগম খালেদা জিয়া দলের হাল ধরেন। অসীম সাহসিকতা দেখিয়ে তিনি স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেন। আপসহীন নেত্রীর তকমা পান জনগণের কাছে। এই তকমা বিএনপিকে এরশাদ পতনের পর ১৯৯১ সালের নির্বাচনে জয়ী করে আনে। দেশনেত্রী অভিধায় অভিষিক্ত হন তিনি ভক্তদের কাছে।

বেগম খালেদা জিয়া কতটা আপসহীন কতটা সাহসী তার প্রমাণ রেখেছেন ওয়ান-ইলেভেনে। তাঁকে দেশের বাইরে পাঠানোর চেষ্টা করেছিল সেনাশাসকরা। তিনি রাজি হননি। তাঁকে দমানো যায়নি দেড় দশকের কর্তৃত্ববাদী শাসনামলেও। যে দেশে দলের বাইরের কারও প্রতি শ্রদ্ধা দেখানো পাপ বলে বিবেচিত হয়, সেই দেশে খালেদা জিয়াকে দলীয় নেত্রীর বদলে জাতীয় নেত্রী ভাবেন কোটি কোটি মানুষ।

তিন.

অনেকেরই জানা, দ্বিতীয় মহাযুদ্ধের ভাগ্যনির্ধারকের ভূমিকায় অবতীর্ণ হন সোভিয়েত নেতা জোসেফ স্তালিন। ১৯৪৫ সালের ১ মে স্তালিনের নেতৃত্বে লালফৌজ জার্মানির রাজধানী বার্লিনের পার্লামেন্ট ভবনে লাল পতাকা ওড়ায়। আত্মহত্যা করতে বাধ্য হন জার্মান নেতা হিটলার। মানবজাতির শত্রু নাৎসিবাদ ও ফ্যাসিবাদ চূড়ান্তভাবে পরাজিত হয়। দ্বিতীয় মহাযুদ্ধে প্রাণ হারান সোভিয়েত রাশিয়ার ২ কোটির বেশি মানুষ। শিশুসহ ৫০ হাজারের বেশি মানুষকে জার্মানিতে দাস হিসেবে বন্দি করে নিয়ে যাওয়া হয়। যুদ্ধে বন্দি হয় সোভিয়েতের ৫৩ লাখ সৈন্য ও অন্যান্য মানুষ। যুদ্ধ শেষে তাদের মধ্যে মাত্র ১০ লাখকে জীবিত পাওয়া যায়। জার্মান আক্রমণে চরম ক্ষতির শিকার হয় ছোটবড় ১ হাজারেরও বেশি শহর। ক্ষতিগ্রস্ত হয় ৭০ হাজার গ্রাম। ৩২ হাজার শিল্পকারখানা এবং ৯৮ হাজার যৌথ খামার তছনছ হয়ে যায়। যুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্ট সোভিয়েত ইউনিয়নকে ৬০০ কোটি ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দেন। রুজভেল্টের মৃত্যুর পর ট্রুম্যান প্রেসিডেন্ট হয়েই সেই প্রতিশ্রুতি থেকে সরে আসেন। স্তালিন তাতে বিচলিত হননি। তাঁর নেতৃত্বে যুদ্ধকালীন ক্ষয়ক্ষতি কাটিয়ে মাথা সোজা করে দাঁড়ায় সোভিয়েত ইউনিয়ন। শুধু তাই নয়, পূর্ব ইউরোপের দেশগুলোতে সমাজতন্ত্র প্রতিষ্ঠায় স্তালিন সহায়তার হাত বাড়ান। যুদ্ধের বীভৎসতা কাটিয়ে স্তালিনের নেতৃত্বে সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন মাত্র পাঁচ বছরের মধ্যে বিশ্বের অন্যতম পরাশক্তি হয়ে ওঠে।

যুদ্ধের সময় স্তালিনের পুত্রকে বন্দি করে জার্মানরা। স্তালিন পুত্রের বিনিময়ে জার্মান ফিল্ড মার্শাল ফ্রেডরিখ পউলাসের মুক্তির প্রস্তাব দেন হিটলার। সে প্রস্তাবে স্তালিন রাজি হননি। যা প্রমাণ করে স্তালিনের কাছে নিজের সন্তানের চেয়ে দেশই বেশি গুরুত্বপূর্ণ ছিল। লাল ফৌজের সর্বাধিনায়ক স্তালিন বললেন; এক মার্শালের বিনিময়ে এক লেফটেন্যান্টকে ফেরত আনার ব্যবসায় আমি রাজি হতে পারি না। স্তালিনের প্রতিপক্ষও কল্পনা করতে পারেননি যে দেশের জন্য স্তালিন উৎসর্গ করে দেবেন নিজের প্রিয় পুত্রকেই।

লেখক : সিনিয়র সহকারী সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন

ইমেইল : [email protected]

এই বিভাগের আরও খবর
খেলাপি ঋণ
খেলাপি ঋণ
নির্বাচনি প্রতিশ্রুতি
নির্বাচনি প্রতিশ্রুতি
পবিত্র শাবান মাসের গুরুত্ব ও করণীয়
পবিত্র শাবান মাসের গুরুত্ব ও করণীয়
এজেন্ট ব্যাংকিং : আর্থিক অন্তর্ভুক্তির সাফল্য ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ
এজেন্ট ব্যাংকিং : আর্থিক অন্তর্ভুক্তির সাফল্য ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ
সুশীল সেবক থেকে সুশীল সমাজ : এম হাফিজ উদ্দিন খান
সুশীল সেবক থেকে সুশীল সমাজ : এম হাফিজ উদ্দিন খান
কাদা ছোড়াছুড়ি নয়, গণতন্ত্রকে জয়ী করুন
কাদা ছোড়াছুড়ি নয়, গণতন্ত্রকে জয়ী করুন
বাজার সিন্ডিকেট
বাজার সিন্ডিকেট
নির্বাচনি কর্মযজ্ঞ
নির্বাচনি কর্মযজ্ঞ
মোরাকাবা বা ধ্যানের গুরুত্ব
মোরাকাবা বা ধ্যানের গুরুত্ব
বিশ্বমানবতার কল্যাণে গাউসুল আযম মাইজভাণ্ডারীর অবদান
বিশ্বমানবতার কল্যাণে গাউসুল আযম মাইজভাণ্ডারীর অবদান
সামনে থাকুক কৃষি ও কৃষক
সামনে থাকুক কৃষি ও কৃষক
একের উত্থান অপরের পতন
একের উত্থান অপরের পতন
সর্বশেষ খবর
সিগারেটকে অনেক ছেলে-মেয়ে ফ্যাশন মনে করে: প্রাণিসম্পদ উপদেষ্টা
সিগারেটকে অনেক ছেলে-মেয়ে ফ্যাশন মনে করে: প্রাণিসম্পদ উপদেষ্টা

এই মাত্র | ক্যাম্পাস

প্রশান্ত মহাসাগরে ফের মার্কিন বাহিনীর হামলা, নিহত ২
প্রশান্ত মহাসাগরে ফের মার্কিন বাহিনীর হামলা, নিহত ২

২৫ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

বিতর্কিত বলিউড অভিনেতা ও চলচ্চিত্র সমালোচক কামাল খান গ্রেফতার
বিতর্কিত বলিউড অভিনেতা ও চলচ্চিত্র সমালোচক কামাল খান গ্রেফতার

৪১ মিনিট আগে | শোবিজ

জরায়ুমুখ ক্যানসার সচেতনতায় বর্ণাঢ্য র‌্যালি এবং আলোচনা সভা
জরায়ুমুখ ক্যানসার সচেতনতায় বর্ণাঢ্য র‌্যালি এবং আলোচনা সভা

৫৪ মিনিট আগে | হেলথ কর্নার

এবার সিনেমায় নিশো-মেহজাবীন জুটি
এবার সিনেমায় নিশো-মেহজাবীন জুটি

১ ঘণ্টা আগে | শোবিজ

ইরানি আকাশ প্রতিরক্ষা কি ইসরায়েলি আক্রমণ ঠেকাতে পারবে?
ইরানি আকাশ প্রতিরক্ষা কি ইসরায়েলি আক্রমণ ঠেকাতে পারবে?

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

১ ঘণ্টা আগে | নগর জীবন

বাড্ডায় নারীর মরদেহ উদ্ধার
বাড্ডায় নারীর মরদেহ উদ্ধার

২ ঘণ্টা আগে | নগর জীবন

পবিত্র শাবান মাসের গুরুত্ব ও করণীয়
পবিত্র শাবান মাসের গুরুত্ব ও করণীয়

২ ঘণ্টা আগে | ইসলামী জীবন

কাদা ছোড়াছুড়ি নয়, গণতন্ত্রকে জয়ী করুন
কাদা ছোড়াছুড়ি নয়, গণতন্ত্রকে জয়ী করুন

২ ঘণ্টা আগে | মুক্তমঞ্চ

গাজীপুরের কালীগঞ্জে শিশুর মরদেহ উদ্ধার
গাজীপুরের কালীগঞ্জে শিশুর মরদেহ উদ্ধার

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

নিরপরাধ আওয়ামী লীগ কর্মীরা ১০ দলীয় জোটে আসতে পারেন: হান্নান মাসউদ
নিরপরাধ আওয়ামী লীগ কর্মীরা ১০ দলীয় জোটে আসতে পারেন: হান্নান মাসউদ

২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

চার নভোচারীকে জেনেশুনে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে নাসা?
চার নভোচারীকে জেনেশুনে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে নাসা?

২ ঘণ্টা আগে | বিজ্ঞান

রুটের অলরাউন্ড পারফরম্যান্সে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড
রুটের অলরাউন্ড পারফরম্যান্সে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

‘প্রাথমিক শিক্ষাকে সঠিকভাবে গড়ে তুলতে না পারলে জাতীয় অগ্রগতি ব্যাহত হবে’
‘প্রাথমিক শিক্ষাকে সঠিকভাবে গড়ে তুলতে না পারলে জাতীয় অগ্রগতি ব্যাহত হবে’

২ ঘণ্টা আগে | ক্যাম্পাস

তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে হবে, এটাই আমাদের স্বপ্ন: পার্থ
তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে হবে, এটাই আমাদের স্বপ্ন: পার্থ

৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

যুক্তরাষ্ট্র-রাশিয়া নয়, সবচেয়ে বেশি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যে দেশের হাতে
যুক্তরাষ্ট্র-রাশিয়া নয়, সবচেয়ে বেশি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যে দেশের হাতে

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কুবি স্নাতক ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড একদিন পেছাল
কুবি স্নাতক ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড একদিন পেছাল

৩ ঘণ্টা আগে | ক্যাম্পাস

বাপার সভাপতি আলম, সম্পাদক জামিল
বাপার সভাপতি আলম, সম্পাদক জামিল

৩ ঘণ্টা আগে | পরবাস

পুরো বাংলাদেশকে পরিবার ভাবার আহ্বান খোকন তালুকদারের
পুরো বাংলাদেশকে পরিবার ভাবার আহ্বান খোকন তালুকদারের

৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

প্রজাতন্ত্র দিবসে ভারতের জনগণকে জামায়াতের শুভেচ্ছা
প্রজাতন্ত্র দিবসে ভারতের জনগণকে জামায়াতের শুভেচ্ছা

৩ ঘণ্টা আগে | রাজনীতি

মাদুরো অপহরণ, চাঞ্চল্যকর তথ্য ফাঁস
মাদুরো অপহরণ, চাঞ্চল্যকর তথ্য ফাঁস

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ম্যাচ শুরুর আগে সরে দাঁড়ালেন ওসাকা
ম্যাচ শুরুর আগে সরে দাঁড়ালেন ওসাকা

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে মৌলভীবাজারে দোয়া
আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে মৌলভীবাজারে দোয়া

৪ ঘণ্টা আগে | দেশগ্রাম

যুদ্ধ বন্ধে আলোচনা অব্যাহত রাখতে সম্মত ইউক্রেন-রাশিয়া-যুক্তরাষ্ট্র
যুদ্ধ বন্ধে আলোচনা অব্যাহত রাখতে সম্মত ইউক্রেন-রাশিয়া-যুক্তরাষ্ট্র

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ নিশ্চিত
সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ নিশ্চিত

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এবার উদাসীন পেঙ্গুইনের সাথে গ্রিনল্যান্ডে ট্রাম্প!
এবার উদাসীন পেঙ্গুইনের সাথে গ্রিনল্যান্ডে ট্রাম্প!

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কুমিল্লায় বালু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, নারী আটক
কুমিল্লায় বালু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, নারী আটক

৪ ঘণ্টা আগে | দেশগ্রাম

নিরাপত্তা চেয়ে থানায় জিডি করলেন হাদির ভাই
নিরাপত্তা চেয়ে থানায় জিডি করলেন হাদির ভাই

৪ ঘণ্টা আগে | নগর জীবন

ভোটারদের জনসমুদ্র বলছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী
ভোটারদের জনসমুদ্র বলছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী

৪ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

সর্বাধিক পঠিত
বিশ্বকাপ ইস্যুতে বিসিবিকে যে অনুরোধ জানালেন শান্ত
বিশ্বকাপ ইস্যুতে বিসিবিকে যে অনুরোধ জানালেন শান্ত

১৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আপিল বাতিল: বিসিবির সামনে এখন যে পথ খোলা
আপিল বাতিল: বিসিবির সামনে এখন যে পথ খোলা

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সিদ্ধান্তহীন ভোটাররাই হবে কিংমেকার
সিদ্ধান্তহীন ভোটাররাই হবে কিংমেকার

১৬ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ইসরায়েলের ‘ট্রোজান ঘোড়ার’ কাজ করছে আমিরাত: সৌদির সাবেক শূরা সদস্য
ইসরায়েলের ‘ট্রোজান ঘোড়ার’ কাজ করছে আমিরাত: সৌদির সাবেক শূরা সদস্য

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন সূচি ঘোষণা
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন সূচি ঘোষণা

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বাংলাদেশ ছাড়াই বিশ্বকাপ, আইসিসির আনুষ্ঠানিক বিবৃতি
বাংলাদেশ ছাড়াই বিশ্বকাপ, আইসিসির আনুষ্ঠানিক বিবৃতি

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এবার বিশ্বকাপ ইস্যুতে আন্তর্জাতিক আদালতের পথে বিসিবি
এবার বিশ্বকাপ ইস্যুতে আন্তর্জাতিক আদালতের পথে বিসিবি

১০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিশ্বকাপে বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে নিলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে নিলো আইসিসি

১০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ডিআরসির কাছে করা বিসিবির আপিল বাতিল
ডিআরসির কাছে করা বিসিবির আপিল বাতিল

১৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আমরা প্রাইমারি শিক্ষার ওপর জোর দিতে চাচ্ছি: তারেক রহমান
আমরা প্রাইমারি শিক্ষার ওপর জোর দিতে চাচ্ছি: তারেক রহমান

১২ ঘণ্টা আগে | রাজনীতি

শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস

১৭ ঘণ্টা আগে | জাতীয়

ফের ১১ দলীয় জোট গঠন জামায়াতের
ফের ১১ দলীয় জোট গঠন জামায়াতের

৭ ঘণ্টা আগে | রাজনীতি

সরকার নির্দেশ দিলে বিশ্বকাপ খেলবে না পাকিস্তান
সরকার নির্দেশ দিলে বিশ্বকাপ খেলবে না পাকিস্তান

৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

অপমানজনক মন্তব্য, ট্রাম্পকে ক্ষমা চাইতে বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
অপমানজনক মন্তব্য, ট্রাম্পকে ক্ষমা চাইতে বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হওয়ার কথা ছিল গণ-অভ্যুত্থানের নেতা, হয়ে গেছে ওবায়দুল কাদের : তাজনুভা
হওয়ার কথা ছিল গণ-অভ্যুত্থানের নেতা, হয়ে গেছে ওবায়দুল কাদের : তাজনুভা

৬ ঘণ্টা আগে | রাজনীতি

ট্রাম্পের মন্তব্যের জবাবে যা বললেন প্রিন্স হ্যারি
ট্রাম্পের মন্তব্যের জবাবে যা বললেন প্রিন্স হ্যারি

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

'শেখ হাসিনা ভারতে নিরাপদে থাকলে ক্রিকেটাররা কেন খেলতে পারবে না'
'শেখ হাসিনা ভারতে নিরাপদে থাকলে ক্রিকেটাররা কেন খেলতে পারবে না'

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কিডনির পাথর গলে যাবে যে পাতার রসে
কিডনির পাথর গলে যাবে যে পাতার রসে

১০ ঘণ্টা আগে | জীবন ধারা

ওরা দেশকে ভালোবাসার নামে আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে: চরমোনাই পীর
ওরা দেশকে ভালোবাসার নামে আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে: চরমোনাই পীর

৯ ঘণ্টা আগে | দেশগ্রাম

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতের আরো এক প্রার্থী
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতের আরো এক প্রার্থী

১২ ঘণ্টা আগে | রাজনীতি

বাংলাদেশের বিশ্বকাপ খেলার অধিকার কেড়ে নিচ্ছে আইসিসি: আসিফ নজরুল
বাংলাদেশের বিশ্বকাপ খেলার অধিকার কেড়ে নিচ্ছে আইসিসি: আসিফ নজরুল

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বুলবুলের ওপর ক্ষোভ আইসিসির
বুলবুলের ওপর ক্ষোভ আইসিসির

১০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভাঙনের মুখে ইরান, আরও বড় ধাক্কা আসছে?
ভাঙনের মুখে ইরান, আরও বড় ধাক্কা আসছে?

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মর্মান্তিক, ৫০ পর্যন্ত লিখতে না পারায় বাবার মারধরে শিশুর মৃত্যু!
মর্মান্তিক, ৫০ পর্যন্ত লিখতে না পারায় বাবার মারধরে শিশুর মৃত্যু!

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিসিবির সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে যা বললেন পিসিবির সাবেক সভাপতি
বিসিবির সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে যা বললেন পিসিবির সাবেক সভাপতি

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বাংলাদেশ-ভারত অংশীদারিত্ব জনগণের জন্য সুবিধা বয়ে এনেছে : প্রণয় ভার্মা
বাংলাদেশ-ভারত অংশীদারিত্ব জনগণের জন্য সুবিধা বয়ে এনেছে : প্রণয় ভার্মা

৫ ঘণ্টা আগে | জাতীয়

একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৪ জানুয়ারি)
একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৪ জানুয়ারি)

১৮ ঘণ্টা আগে | জাতীয়

যুক্তরাষ্ট্রে সন্তানদের সামনেই স্ত্রীসহ চারজনকে গুলি করে হত্যা করলেন এক ভারতীয়
যুক্তরাষ্ট্রে সন্তানদের সামনেই স্ত্রীসহ চারজনকে গুলি করে হত্যা করলেন এক ভারতীয়

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সূর্যকুমারের বিরুদ্ধে ৫০০ কোটির মামলা করবেন খুশি
সূর্যকুমারের বিরুদ্ধে ৫০০ কোটির মামলা করবেন খুশি

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যে নিয়মে বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে জায়গা পেল স্কটল্যান্ড
যে নিয়মে বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে জায়গা পেল স্কটল্যান্ড

৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

প্রিন্ট সর্বাধিক
বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেকের পদত্যাগ
বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেকের পদত্যাগ

প্রথম পৃষ্ঠা

উত্তপ্ত ভোটের মাঠ
উত্তপ্ত ভোটের মাঠ

প্রথম পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে পাল্টাপাল্টি
লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে পাল্টাপাল্টি

প্রথম পৃষ্ঠা

সুষ্ঠু ভোট হলে জামায়াত জিততে পারবে না
সুষ্ঠু ভোট হলে জামায়াত জিততে পারবে না

প্রথম পৃষ্ঠা

একটি দল ইসলাম থেকে বিচ্ছিন্ন
একটি দল ইসলাম থেকে বিচ্ছিন্ন

প্রথম পৃষ্ঠা

নির্মাণাধীন ভবনের রড পড়ে পথচারী নিহত
নির্মাণাধীন ভবনের রড পড়ে পথচারী নিহত

প্রথম পৃষ্ঠা

গুইসাপের অভয়ারণ্য তীরচর
গুইসাপের অভয়ারণ্য তীরচর

পেছনের পৃষ্ঠা

তিন দিন পর কৃষিবিদের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
তিন দিন পর কৃষিবিদের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

পেছনের পৃষ্ঠা

তেলা মাথায় আর কত তেল দেবেন?
তেলা মাথায় আর কত তেল দেবেন?

প্রথম পৃষ্ঠা

কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতার মৃত্যু
কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতার মৃত্যু

প্রথম পৃষ্ঠা

নানান কৌশলে প্রচার
নানান কৌশলে প্রচার

পেছনের পৃষ্ঠা

সিন্ডিকেট চক্রে জিম্মি প্রশিক্ষণার্থীরা
সিন্ডিকেট চক্রে জিম্মি প্রশিক্ষণার্থীরা

নগর জীবন

সভা-সম্মেলনে ফল শূন্য
সভা-সম্মেলনে ফল শূন্য

প্রথম পৃষ্ঠা

বাংলাদেশের শিক্ষার্থীদের গণিতে দুর্বলতা উদ্বেগের
বাংলাদেশের শিক্ষার্থীদের গণিতে দুর্বলতা উদ্বেগের

প্রথম পৃষ্ঠা

মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যকর্ম অনুপ্রেরণা জোগায়
মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যকর্ম অনুপ্রেরণা জোগায়

প্রথম পৃষ্ঠা

আবারও হলো ‘১১-দলীয় জোট’
আবারও হলো ‘১১-দলীয় জোট’

পেছনের পৃষ্ঠা

নির্বাচনে চলছে টাকার খেলা
নির্বাচনে চলছে টাকার খেলা

প্রথম পৃষ্ঠা

বিদেশ সফরেও কমছে এফডিআই
বিদেশ সফরেও কমছে এফডিআই

প্রথম পৃষ্ঠা

নির্বাচনি প্রচার উৎসবে দেশ
নির্বাচনি প্রচার উৎসবে দেশ

পেছনের পৃষ্ঠা

জাতীয় চ্যালেঞ্জগুলো গবেষণায় অন্তর্ভুক্তি জরুরি
জাতীয় চ্যালেঞ্জগুলো গবেষণায় অন্তর্ভুক্তি জরুরি

নগর জীবন

ফ্যাসিবাদের যন্ত্রণার কারণেই কোকোর মৃত্যু
ফ্যাসিবাদের যন্ত্রণার কারণেই কোকোর মৃত্যু

প্রথম পৃষ্ঠা

সংসদের আগে শাকসু নির্বাচন দাবিতে বিক্ষোভ
সংসদের আগে শাকসু নির্বাচন দাবিতে বিক্ষোভ

পেছনের পৃষ্ঠা

আইফোনের জন্য বন্ধুকে খুন অবশেষে গ্রেপ্তার
আইফোনের জন্য বন্ধুকে খুন অবশেষে গ্রেপ্তার

পেছনের পৃষ্ঠা

বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি যুক্তরাজ্যের
বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি যুক্তরাজ্যের

পেছনের পৃষ্ঠা

বেরোবিতে রাবি ভর্তি পরীক্ষায় অনুপস্থিতি ১০ শতাংশ
বেরোবিতে রাবি ভর্তি পরীক্ষায় অনুপস্থিতি ১০ শতাংশ

পেছনের পৃষ্ঠা

আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী পালিত
আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

নগর জীবন

কুমিল্লায় সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল পার্টনারস সামিট
কুমিল্লায় সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল পার্টনারস সামিট

নগর জীবন

ফুটসালে ইতিহাস গড়ার দিন
ফুটসালে ইতিহাস গড়ার দিন

মাঠে ময়দানে

পোস্টাল ব্যালটে ভোট দিয়ে দ্রুত পাঠানোর তাগাদা ইসির
পোস্টাল ব্যালটে ভোট দিয়ে দ্রুত পাঠানোর তাগাদা ইসির

পেছনের পৃষ্ঠা