নির্বাচন হলো নাগরিকদের জনপ্রতিনিধি নির্বাচিত করার উৎসব। আমাদের দেশে এ উৎসব বারবার পণ্ড হয়েছে অবৈধ অস্ত্রের ঝনঝনানিতে। ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও ভোট কেন্দ্র দখলের গর্হিত অপরাধও সংঘটিত হয়েছে অতীতে। সন্ত্রাসীদের ভ্রুকুটির মুখে গণতন্ত্র নির্বাসনে যেতে বাধ্য হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্দলীয় অন্তর্বর্তী সরকারের অধীনে। এ নির্বাচনে সরকার কোনো পক্ষ নয়। কোনো দলের জয়-পরাজয়ে তাদের স্বার্থ নেই। বরং সরকারের সুনাম নির্ভর করছে আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে কি হবে না তার ওপর। এজন্য সংসদ নির্বাচনের আগে অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা বড়মাপে সরকারের জন্য। এরই মধ্যে সংসদ নির্বাচন সামনে রেখে ৬৪ জেলার নতুন পুলিশ সুপারসহ মাঠ কর্মকর্তাদের সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নির্দেশনা দেওয়া হয়েছে। বোদ্ধাজনদের মতে, বড় রাজনৈতিক দলগুলোর চাপ মোকাবিলা আগামী নির্বাচনে পুলিশের প্রধান চ্যালেঞ্জ। লুট হওয়ার পর উদ্ধার না হওয়া সহস্রাধিক আগ্নেয়াস্ত্র আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে ভূমিকা রাখতে পারে। নির্বাচনের প্রস্তুতিলগ্নে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে প্রকাশ্যে কয়েকটি হত্যাকাণ্ড এ আশঙ্কাকে আরও বাড়িয়ে দিয়েছে। থানা থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে এখনো ১ হাজার ৩৫০টি উদ্ধার হয়নি। নির্বাচনি সহিংসতায় এসব অস্ত্র ব্যবহারের আশঙ্কা রয়েছে পুলিশ কর্মকর্তাদের মধ্যে। তাই নির্বাচনের আগে তা উদ্ধারে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, আসন্ন নির্বাচনে সহিংসতা বড় সমস্যা তৈরি করতে পারে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যর্থ হলে সুষ্ঠুভাবে নির্বাচন করা কঠিন হয়ে দাঁড়াবে। দেশের বিগত তিনটি নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি। আগামী নির্বাচনেও সে সীমাবদ্ধতা থেকে যাচ্ছে ভিন্ন প্রেক্ষাপটে। স্বস্তির খবর হলো রাজনৈতিক সরকার দেখার জন্য সাধারণ মানুষ এখন উন্মুখ। আগামী নির্বাচনে উৎসবী পরিবেশ নিশ্চিত করা গেলে রেকর্ডসংখ্যক ভোটার ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটদানে উপস্থিত হবেন- এমনটিই প্রত্যাশিত। তা নিশ্চিত করতে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকারকে যত্নবান হতে হবে।
শিরোনাম
- মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত নাটকীয়তা
- আগামী তিন দিন যেসব এলাকায় প্রতিদিন ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- বসুন্ধরা পাবলিক স্কুল এন্ড কলেজ : ছবি আঁকা প্রতিযোগিতায় পুরস্কার পেল ১৪৩ শিক্ষার্থী
- রাজধানীতে ব্যতিক্রমী ফ্লাওয়ার শো আয়োজন
- মিরপুরের শীর্ষ সন্ত্রাসী ‘বোমা কাল্লু’ গ্রেফতার
- প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’
- শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির মেয়াদ বাড়িয়েছে সরকার
- বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম মামলায় জামায়াত নেতা কারাগারে
- বিশ্বনাথে শিম ক্ষেতে মিললো নারীর লাশ
- সাবেক প্রোটিয়া অলরাউন্ডারকে নিয়ে ইতালির বিশ্বকাপ দল ঘোষণা
- প্রধান উপদেষ্টাকে বিএনপি চেয়ারম্যান ও তার পরিবারের ফুলেল শুভেচ্ছা
- পাম্প কর্মচারীকে গাড়িচাপায় হত্যা; চালকসহ যুবদলের সাবেক নেতা কারাগারে
- নন্দীগ্রামে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
- গুম-খুনের শিকার পরিবারগুলোর পাশে থাকবে বিএনপি : রিজভী
- টসে ভারত অধিনায়কের সঙ্গে হাত না মেলানো অনিচ্ছাকৃত: বিসিবি
- জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে মিরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প
- দল এখন সকাল-বিকাল ফোন করে বলে ‘আসুন মন্ত্রিত্ব দেবো’: রুমিন ফারহানা
- জামায়াত প্রার্থী আমির হামজাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা
- জীববৈচিত্র্য রক্ষায় নিরাপদ জেনেটিক প্রযুক্তির ব্যবহার জরুরি : মৎস্য উপদেষ্টা
- চট্টগ্রামে ৩৩০ ‘দুষ্কৃতকারীকে’ নিষিদ্ধ ঘোষণা, তালিকায় যারা
অবৈধ অস্ত্র
সুষ্ঠু নির্বাচনের জন্য হুমকি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর