অন্তর্বর্তী সরকারের আমলে সরকার পরিচালনা ব্যয় বেড়েই চলছে। অর্থবছরের প্রথম প্রান্তিকেই বরাদ্দের অর্ধেকের বেশি ব্যয় হয়ে গেছে। সামনে জাতীয় সংসদ নির্বাচন। যৌক্তিক কারণেই ব্যয় আরও বাড়তে পারে। কয়েক বছর ধরে প্রকল্পের জন্য নতুন গাড়ি কেনা বন্ধ। জরুরি প্রয়োজন ছাড়া বন্ধ রয়েছে সরকারি চাকুরেদের বিদেশভ্রমণ। তারপরও অনুন্নয়ন ব্যয়ের লাগাম টানা যাচ্ছে না। উন্নয়ন ব্যয়ের গতিও মন্থর। সংশোধিত বাজেটে পরিচালন ব্যয়ের বরাদ্দ আরও বাড়তে পারে। অনুন্নয়ন ব্যয়ের সঙ্গে উন্নয়ন ব্যয়ের সংগতি রেখে সংশোধিত বাজেট চূড়ান্ত করার নির্দেশনা দিয়েছেন অর্থ উপদেষ্টা। সুদ পরিশোধ ও ভর্তুকি খাতে ব্যয় বৃদ্ধি, ব্যাংক একীভূতকরণে মূলধন সহায়তা এবং সরকারি চাকরিজীবীদের ভাতা বাড়ায় পরিচালন ব্যয়ের আকার মূল বাজেটে ঘোষিত অঙ্কের চেয়ে বেড়েছে। আগের অর্থবছরের তুলনায় কমিয়ে ধরা উন্নয়ন বাজেটে আরেক দফা ছুরি চালানো হবে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসে সরকারি ব্যয় আগের অর্থবছরের একই সময়ের চেয়ে প্রায় ২১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১ হাজার ৯৮ কোটি টাকা। প্রথম প্রান্তিকে সুদ ও ভর্তুকির জন্য ৫৪ হাজার ৫৭১ কোটি টাকা ব্যয় করা হয়েছে। যা মোট পরিচালন ব্যয়ের প্রায় ৫৫ শতাংশ। অর্থবছরের প্রথম তিন মাসেই পরিচালন ব্যয় বরাদ্দের অর্ধেকের বেশি অর্থ ব্যয় করা হয়েছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর এডিপি বাস্তবায়ন শ্লথ হয়ে পড়েছে। উন্নয়ন খাতে বরাদ্দ কমিয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানোর যে চেষ্টা চলছে, তাতে জনমনে হতাশা বেড়েছে। ঋণ করে ঘি খাওয়ার প্রবণতা থেকে সরে আসতে পারেনি অন্তর্বর্তী সরকার। সাধারণ মানুষের কাছে উৎকোচ ছাড়া সরকারি অফিসের সেবা কল্পনা করাও কঠিন। সেটি নিশ্চিত না করে সরকারি কর্মচারীদের পেছনে খরচ বাড়ানো নৈতিকতার মানদণ্ড থেকে গ্রহণযোগ্য নয়। অভিযোগ করা হয় বিগত সরকারের আমলে কয়েক লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। আশা করা হয়েছিল, সে অর্থ বিদেশ থেকে ফেরত আনার কৃতিত্ব দেখাবে অন্তর্বর্তী সরকার। কিন্তু ১৬ মাসে এ নিয়ে বাগাড়ম্বর ছাড়া এক টাকাও ফেরত আনা সম্ভব হয়নি। উন্নয়নের বদলে অনুন্নয়ন খাতের ব্যয় বৃদ্ধি জাতির কোনো কল্যাণ করছে কি না, তা প্রশ্নাতীত নয়।
শিরোনাম
- যেকোনো মূল্যে বিএনপি দুর্নীতির টুঁটি চেপে ধরবে : তারেক রহমান
- এবার প্রকাশ্যে এল মাদুরোকে আটক অভিযানের রক্তচক্ষু কাহিনী!
- কমিশনের প্রতি বিদেশি কূটনীতিকরা শতভাগ আস্থা প্রকাশ করেছেন: সিইসি
- ‘পাকিস্তান বিশ্বকাপে না গেলে সেখানে খেলবে উগান্ডা’
- যাকেই ভোট দেবেন বিবেচনা করে দেবেন: নাহিদ ইসলাম
- সমালোচনার মধ্যে থাকলে দেশের মানুষের কোনো উন্নয়ন হবে না: তারেক রহমান
- আমেরিকায় বিদ্যুৎহীন দেড় লাখের বেশি গ্রাহক
- বর্ডার ২-এর ধাক্কায় অবশেষে কমল রণবীরের ধুরন্ধরের আয়
- এমবাপ্পের জোড়া গোলে শীর্ষে রিয়াল
- নির্বাচন নিয়ে কূটনীতিকদের ব্রিফ করছে ইসি
- সুরবদল, এবার ব্রিটিশ সেনাদের প্রশংসায় ভাসালেন ট্রাম্প
- অর্থ বিভাগের দায়িত্ব ফিরে পেলেন বিসিবির সেই পরিচালক
- নাসীরুদ্দীন পাটওয়ারী নিজ স্বার্থে ওসমান হাদিকে বিক্রি করছেন : আবদুল কাদের
- যে কারণে জেলেনস্কির ওপর ক্ষেপেছে ইরান
- ‘স্যার’ না, ভাইয়া ডাকলে ভালো লাগবে: তারেক রহমান
- যে কারণে চারটি দল মাত্র একজন করে প্রার্থী দিল
- বিশ্বকাপ না খেললেই কি থেমে যাবে বাংলাদেশ ক্রিকেট?
- বাংলাদেশের পক্ষে দাঁড়ালে নিষেধাজ্ঞাসহ যে কঠিন শাস্তি পেতে পারে পাকিস্তান!
- যুক্তরাজ্যে ‘কন্যাভ্রূণ হত্যায়’ রেকর্ড ভারতীয়দের
- বিসিবিতে ছয় মাসের দুর্নীতি পাপন আমলের ১৫ বছরকেও ছাড়িয়ে গেছে : বোর্ড পরিচালক
উন্নয়নে গতি নেই
সরকার পরিচালনা ব্যয় বাড়ছেই
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
বগুড়ায় তারেক রহমানের নির্বাচনী জনসভা সফল করতে আলতাফুন্নেছা খেলার মাঠ পরিদর্শন
৩০ মিনিট আগে | দেশগ্রাম
আর্থিক ক্ষতি হলেও পাকিস্তানকে বাংলাদেশের পাশে দাঁড়ানোর আহ্বান শেহবাজ শরিফের উপদেষ্টার
১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে
যুক্তরাষ্ট্র-রাশিয়া নয়, সবচেয়ে বেশি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যে দেশের হাতে
১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে হবে, এটাই আমাদের স্বপ্ন: পার্থ
১৪ ঘণ্টা আগে | ভোটের হাওয়া