শিরোনাম
প্রকাশ: ০০:০০, রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে

মুফতি রফিকুল ইসলাম আল মাদানি
প্রিন্ট ভার্সন
অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে

মানুষের প্রতি ভালোবাসা, দয়া, সহানুভূতি ও সহযোগিতার ধর্ম ইসলাম। আল্লাহতায়ালা মানবজাতিকে এ পৃথিবীতে পাঠিয়েছেন তাঁর ইবাদতের জন্য। অসহায়, দরিদ্র এবং পরস্পরকে সাহায্য করা বিশেষ একটি ইবাদত। কোরআন ও সুন্নায় এই দায়িত্ব সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে। দরিদ্র, এতিম, অসহায়, নিঃস্ব-এই শ্রেণির মানুষের প্রতি সহানুভূতি প্রদর্শন করা শুধু বড় একটি ইবাদতই নয়; বরং এটি সমাজ ব্যবস্থার একটি ভিত্তি। পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য দৃঢ় করার সহয়ক।

আল্লাহতায়ালা বলেন, ‘তোমাাদের সম্পদে রয়েছে ভিক্ষুক এবং বঞ্চিতদের জন্য নির্ধারিত অধিকার।’ (সুরা আয-যারিয়াত-১৯) আল্লাহতায়ালা বলেন ‘যারা আল্লাহর পথে তাদের সম্পদ দান করে তাদের দানের দৃষ্টান্ত সেই শস্যবীজের মতো যা একটি শিষ থেকে সাতটি শিষ জন্মায়, আর প্রতিটি শিষে থাকে এক শ দানা, আল্লাহ যাকে ইচ্ছা বহু গুণে বৃদ্ধি করে দেন।’ (সুরা আল-বাকারা : ২৬১)। একজন মুমিন দরিদ্রকে যতটুকু দান করেন, আল্লাহ তা বহু গুণ বৃদ্ধি করে দেন। এতে দানের বিনিময়ে আল্লাহর পক্ষ থেকে বারাকাহ, বৃদ্ধি এবং রিজিকে প্রশস্ততা দেওয়া প্রমাণ হয়।

আল্লাহতায়ালা বলেন, ‘তুমি কি তাকে দেখেছ, যে ধর্মকে মিথ্যা প্রতিপন্ন করে? সে ওই ব্যক্তি, যে এতিমকে ধাক্কা দেয় এবং মিসকিনকে আহার করাতে উৎসাহ দেয় না।’ (সুরা আল-মাউন : ১-৩)

এ আয়াত দ্বারা বোঝা যায়, দরিদ্রকে সাহায্য না করা শুধু পাপ কর্মই নয়; বরং এটি ইমানের ঘাটতির পরিচয় বহন করে। ইঙ্গিত করে পরকালে কঠিন শাস্তির প্রতি। রসুলুল্লাহ (সা.) হাদিসে দরিদ্রদের সহযোগিতার প্রতি বিশেষভাবে গুরুত্ব প্রদান করেছেন।

রসুলুল্লাহ (সা.) বলেন, ‘দয়ালু ব্যক্তিদের প্রতি রহমান দয়া করেন। তোমরা পৃথিবীর লোকদের প্রতি দয়া কর। আকাশের অধিবাসী তোমাদের প্রতি দয়া করবেন’ (তিরমিজি)।

এই হাদিস স্পষ্ট জানাচ্ছে, যারা অসহায়দের প্রতি আন্তরিকভাবে সহানুভূতি দেখায়, আল্লাহতায়ালা তাদের প্রতি রহমত বর্ষণ করেন। আল্লাহতায়ালা ঘোষণা করেন, তোমরা যা কিছু ব্যয় করবে, তিনি তার বিনিময় দেবেন। তিনি শ্রেষ্ঠ রিজিকদাতা (সুরা সাবা- ৩৯)। দানের বিনিময় অফুরন্ত, অসীম। দানের মাধ্যমে আল্লাহ দোয়া কবুল করেন, বিপদ দূর করেন, রিজিকের দরজা খুলে দেন। রসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘সদকা করার ফলে সম্পদ কখনো কমে না’ (মুসলিম)।

দান করার ফলে দৃশ্যত সম্পদ কমলেও বাস্তবে আল্লাহ তার সম্পদে বরকত প্রসারিত করে দেন।

রসুলুল্লাহ (স.) বলেন, ‘সর্বোত্তম মানুষ তিনি, যিনি মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী’ (মু’জাম আল-আওসাত)। এই হাদিসের মর্মানুসারে ভালো মানুষ সে-ই যার আচার-আচরণ, কথাবার্তা, জ্ঞান-বুদ্ধি, সময়, শ্রম এবং সম্পদ ও সামর্থ্য মানুষের উপকারে ব্যবহৃত হয়। সমাজে শান্তিপূর্ণ পরিবেশ প্রবর্তন এবং আদর্শভাবে দেশকে বিনির্মাণের জন্য পারস্পরিক কল্যাণে নিবেদিত হওয়া, সাহায্য করা, কষ্ট লাঘব করা ইসলামের সত্যিকার মানবিক শিক্ষা। অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণ করা, মানুষের প্রতি উপকার করা, মানুষের শ্রেষ্ঠ গুণ। ইসলামে এই উপকারিতা সর্বোত্তম মানবিক আদর্শ হিসেবে গৃহীত। রসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তি তার দানের ছায়াতলে থাকবে’ (ইবনে হিব্বান)। ইসলামে দান ও সহযোগিতা কেবল ব্যক্তিগত ইবাদত নয়; বরং এটি সমাজের ভারসাম্য রক্ষার শক্তিশালী মাধ্যম। ধনী-গরিব বৈষম্য নিয়ন্ত্রণের জন্য ইসলাম জাকাত, সদকা, ফিতরা, ফিদইয়া, দান ও ওয়াকফের মতো বিধান দিয়েছে। এর মাধ্যমে ধনীরা সমাজের প্রান্তিক মানুষের সুখ-দুঃখ ভাগ করে নেয়। কোরআনে আল্লাহ বলেন, ‘তাদের সম্পদ থেকে সদকা নাও, তা তাদের পবিত্র করবে এবং পরিশুদ্ধ করবে’ (সুরা আত-তাওবা: ১০৩)। এই আয়াতের আলোকে প্রমাণ হয়, দরিদ্রকে দান করা দাতার আত্মাকে পবিত্র করে, হৃদয়কে নরম করে এবং লোভলালসা দূর করে। ইসলাম দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোকে ইমানের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে ঘোষণা করেছে। দান, সেবা, সহযোগিতা, সহানুভূতি-এসব কাজ কেবল মানবতা নয়; আল্লাহর নৈকট্য অর্জনের নিশ্চিত পথ। কোরআন ও হাদিসে দানের বিনিময়ে জান্নাত, ক্ষমা, রিজিক বৃদ্ধি, দয়া ও কিয়ামতের দিনে ছায়া পাওয়ার সুসংবাদ দেওয়া হয়েছে। অতএব প্রত্যেক মুসলমানের উচিত নিজের সামর্থ্য অনুযায়ী আশপাশের অসহায়, গরিব ও বঞ্চিত মানুষের সহায়তা করা। এর মাধ্যমে ব্যক্তি, পরিবার এবং সমাজ হবে শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও মানবিক। বর্তমানে সারা দেশে শীত বৃদ্ধি পাচ্ছে। এমতাবস্থায় শীতবস্ত্র বিতরণ মানবিক সেবার অন্যতম প্রধান দায়িত্ব। শীতের তীব্রতায় অসহায় মানুষগুলো সবচেয়ে বেশি কষ্টে পড়ে। তাদের পাশে দাঁড়ানো সামাজিক ও ধর্মীয় উভয় দৃষ্টিতেই অপরিহার্য।

লেখক : গবেষক, ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা, ঢাকা

এই বিভাগের আরও খবর
ভালো নেই অর্থনীতি
ভালো নেই অর্থনীতি
অগ্নিকাণ্ডে প্রাণহানি
অগ্নিকাণ্ডে প্রাণহানি
শেষবিদায়ের নামাজ
শেষবিদায়ের নামাজ
বিশ্ব শান্তি রক্ষায় অনন্য বাংলাদেশ সেনাবাহিনী
বিশ্ব শান্তি রক্ষায় অনন্য বাংলাদেশ সেনাবাহিনী
ভোট দিয়ে জনগণ কবে কী পেয়েছে
ভোট দিয়ে জনগণ কবে কী পেয়েছে
যুক্তরাষ্ট্রে ভিসা স্থগিত
যুক্তরাষ্ট্রে ভিসা স্থগিত
দায়মুক্তি
দায়মুক্তি
নতুন প্রতিরক্ষা জোট সুযোগ না জটিলতা
নতুন প্রতিরক্ষা জোট সুযোগ না জটিলতা
জুমার দিনের বিশেষ আমল
জুমার দিনের বিশেষ আমল
চরের কৃষকের লড়াই ও সম্ভাবনার গল্প
চরের কৃষকের লড়াই ও সম্ভাবনার গল্প
সবার ভিতর প্রত্যেকের থাকা
সবার ভিতর প্রত্যেকের থাকা
উত্তপ্ত ইরান
উত্তপ্ত ইরান
সর্বশেষ খবর
চুয়াডাঙ্গায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া
চুয়াডাঙ্গায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

৩ সেকেন্ড আগে | দেশগ্রাম

ভোট দিয়ে জনগণ কবে কী পেয়েছে
ভোট দিয়ে জনগণ কবে কী পেয়েছে

২৮ সেকেন্ড আগে | মুক্তমঞ্চ

শেষবিদায়ের নামাজ
শেষবিদায়ের নামাজ

১ মিনিট আগে | ইসলামী জীবন

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত নাটকীয়তা
মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত নাটকীয়তা

১৪ মিনিট আগে | ভোটের হাওয়া

গোপালগ‌ঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দা‌দি-না‌তিসহ ৩ জ‌নের মৃত্যু
গোপালগ‌ঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দা‌দি-না‌তিসহ ৩ জ‌নের মৃত্যু

৪৫ মিনিট আগে | দেশগ্রাম

কুষ্টিয়ায় পিকআপ-নছিমন মুখোমুখি সংঘর্ষে নিহত ১
কুষ্টিয়ায় পিকআপ-নছিমন মুখোমুখি সংঘর্ষে নিহত ১

৪৬ মিনিট আগে | দেশগ্রাম

খামেনি পতনের ডাক দিলেন ট্রাম্প
খামেনি পতনের ডাক দিলেন ট্রাম্প

৪৮ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

নির্বাচনী প্রচারণার কর্মী হওয়ার আহ্বান মনীষার
নির্বাচনী প্রচারণার কর্মী হওয়ার আহ্বান মনীষার

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

আগামী তিন দিন যেসব এলাকায় প্রতিদিন ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
আগামী তিন দিন যেসব এলাকায় প্রতিদিন ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

১ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

ইসিতে অষ্টম দিনের আপিল শুনানিতে মঞ্জুর হলো ৪৫ আবেদন
ইসিতে অষ্টম দিনের আপিল শুনানিতে মঞ্জুর হলো ৪৫ আবেদন

১ ঘণ্টা আগে | জাতীয়

নজিরবিহীন ফ্লাইট বিপর্যয়, ইন্ডিগোকে ২২ কোটি রুপি জরিমানা
নজিরবিহীন ফ্লাইট বিপর্যয়, ইন্ডিগোকে ২২ কোটি রুপি জরিমানা

১ ঘণ্টা আগে | এভিয়েশন

শীর্ষে থেকেই লিগ পর্ব শেষ করল রাজশাহী ওয়ারিয়র্স
শীর্ষে থেকেই লিগ পর্ব শেষ করল রাজশাহী ওয়ারিয়র্স

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বসুন্ধরা পাবলিক স্কুল এন্ড কলেজ : ছবি আঁকা প্রতিযোগিতায় পুরস্কার পেল ১৪৩ শিক্ষার্থী
বসুন্ধরা পাবলিক স্কুল এন্ড কলেজ : ছবি আঁকা প্রতিযোগিতায় পুরস্কার পেল ১৪৩ শিক্ষার্থী

১ ঘণ্টা আগে | জাতীয়

জাপার কেন্দ্রীয় নেতাসহ সহস্রাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
জাপার কেন্দ্রীয় নেতাসহ সহস্রাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

২ ঘণ্টা আগে | রাজনীতি

আচরণবিধি লঙ্ঘন: পাবনা-৩ আসনের বিএনপি প্রার্থীকে শোকজ
আচরণবিধি লঙ্ঘন: পাবনা-৩ আসনের বিএনপি প্রার্থীকে শোকজ

২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

রাজধানীতে ব্যতিক্রমী ফ্লাওয়ার শো আয়োজন
রাজধানীতে ব্যতিক্রমী ফ্লাওয়ার শো আয়োজন

২ ঘণ্টা আগে | নগর জীবন

ম্যানচেস্টার ডার্বিতে ইউনাইটেডের জয়
ম্যানচেস্টার ডার্বিতে ইউনাইটেডের জয়

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মিরপুরের শীর্ষ সন্ত্রাসী ‘বোমা কাল্লু’ গ্রেফতার
মিরপুরের শীর্ষ সন্ত্রাসী ‘বোমা কাল্লু’ গ্রেফতার

২ ঘণ্টা আগে | নগর জীবন

গাজা যুদ্ধের বীভৎসতায় 'পাগল' হয়ে যাচ্ছে বহু ইসরায়েলি সেনা
গাজা যুদ্ধের বীভৎসতায় 'পাগল' হয়ে যাচ্ছে বহু ইসরায়েলি সেনা

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গোপালগঞ্জে মাদক ব্যবসায়ী আটক
গোপালগঞ্জে মাদক ব্যবসায়ী আটক

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’
প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’

২ ঘণ্টা আগে | শোবিজ

গ্রোকের বিরুদ্ধে 'যৌন হয়রানি'র মামলা করেছেন মাস্কের সন্তানের মা!
গ্রোকের বিরুদ্ধে 'যৌন হয়রানি'র মামলা করেছেন মাস্কের সন্তানের মা!

৩ ঘণ্টা আগে | টেক ওয়ার্ল্ড

শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির মেয়াদ বাড়িয়েছে সরকার
শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির মেয়াদ বাড়িয়েছে সরকার

৩ ঘণ্টা আগে | জাতীয়

বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম মামলায় জামায়াত নেতা কারাগারে
বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম মামলায় জামায়াত নেতা কারাগারে

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

মাদারীপুরে সাবেক মন্ত্রী আব্দুল মান্নান শিকদারের জীবনীগ্রন্থ প্রকাশ
মাদারীপুরে সাবেক মন্ত্রী আব্দুল মান্নান শিকদারের জীবনীগ্রন্থ প্রকাশ

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

মাঘের শীতে বিপর্যস্ত জনজীবন
মাঘের শীতে বিপর্যস্ত জনজীবন

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

চবির ‘এ’ ইউনিটের ফল পুনরায় যাচাই, বদলাতে পারে মেধাক্রম
চবির ‘এ’ ইউনিটের ফল পুনরায় যাচাই, বদলাতে পারে মেধাক্রম

৩ ঘণ্টা আগে | ক্যাম্পাস

বিশ্বনাথে শিম ক্ষেতে মিললো নারীর লাশ
বিশ্বনাথে শিম ক্ষেতে মিললো নারীর লাশ

৩ ঘণ্টা আগে | চায়ের দেশ

সাবেক প্রোটিয়া অলরাউন্ডারকে নিয়ে ইতালির বিশ্বকাপ দল ঘোষণা
সাবেক প্রোটিয়া অলরাউন্ডারকে নিয়ে ইতালির বিশ্বকাপ দল ঘোষণা

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ফেব্রুয়ারিতেই নাসার নতুন চন্দ্র মিশন, যাচ্ছে মানুষও?
ফেব্রুয়ারিতেই নাসার নতুন চন্দ্র মিশন, যাচ্ছে মানুষও?

৩ ঘণ্টা আগে | বিজ্ঞান

সর্বাধিক পঠিত
ইরানকে যে কারণে ধন্যবাদ জানালেন ট্রাম্প
ইরানকে যে কারণে ধন্যবাদ জানালেন ট্রাম্প

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

তেহরানে পৌঁছার আগেই ধরা পড়ে বিপুল অস্ত্র, ভেস্তে যায় ইসরায়েলের পরিকল্পনা
তেহরানে পৌঁছার আগেই ধরা পড়ে বিপুল অস্ত্র, ভেস্তে যায় ইসরায়েলের পরিকল্পনা

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

জরুরি বৈঠকে বসেছে জামায়াত
জরুরি বৈঠকে বসেছে জামায়াত

১৪ ঘণ্টা আগে | রাজনীতি

৪০ রান তাড়ায় ৩৭ রানে অলআউট
৪০ রান তাড়ায় ৩৭ রানে অলআউট

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিগ ব্যাশে ইতিহাস গড়লেন ডেভিড ওয়ার্নার
বিগ ব্যাশে ইতিহাস গড়লেন ডেভিড ওয়ার্নার

১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

জামায়াত প্রার্থী আমির হামজাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা
জামায়াত প্রার্থী আমির হামজাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা

৪ ঘণ্টা আগে | দেশগ্রাম

বাংলাদেশের ভিসা পাননি আইসিসি প্রতিনিধি দলের ভারতীয় কর্মকর্তা
বাংলাদেশের ভিসা পাননি আইসিসি প্রতিনিধি দলের ভারতীয় কর্মকর্তা

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিএনপি প্রার্থী মঞ্জরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল
বিএনপি প্রার্থী মঞ্জরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল

৮ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

শেষ পর্যন্ত ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা করবে ১০ দল: জামায়াত
শেষ পর্যন্ত ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা করবে ১০ দল: জামায়াত

১১ ঘণ্টা আগে | রাজনীতি

দল এখন সকাল-বিকাল ফোন করে বলে ‘আসুন মন্ত্রিত্ব দেবো’: রুমিন ফারহানা
দল এখন সকাল-বিকাল ফোন করে বলে ‘আসুন মন্ত্রিত্ব দেবো’: রুমিন ফারহানা

৪ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

৭ ঘণ্টা আগে | রাজনীতি

'এটা তো অঙ্ক না যে, আমরা ধরে নেব আমাদের বাবারা মৃত!'
'এটা তো অঙ্ক না যে, আমরা ধরে নেব আমাদের বাবারা মৃত!'

১০ ঘণ্টা আগে | জাতীয়

সৌদিতে মিলল বিশাল স্বর্ণভাণ্ডার, মজুদ বাড়ল দুই লাখ কেজির বেশি
সৌদিতে মিলল বিশাল স্বর্ণভাণ্ডার, মজুদ বাড়ল দুই লাখ কেজির বেশি

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ভাইবোনদের বঞ্চিত করতে লতিফুর কন্যা সিমিনের ভয়াবহ জালিয়াতি
ভাইবোনদের বঞ্চিত করতে লতিফুর কন্যা সিমিনের ভয়াবহ জালিয়াতি

৬ ঘণ্টা আগে | জাতীয়

এ মাসে কি আর শৈত্যপ্রবাহ হবে?
এ মাসে কি আর শৈত্যপ্রবাহ হবে?

১০ ঘণ্টা আগে | জাতীয়

কর্নেল অলির বিরুদ্ধে মামলা, যা বলল জামায়াত
কর্নেল অলির বিরুদ্ধে মামলা, যা বলল জামায়াত

১২ ঘণ্টা আগে | রাজনীতি

সায়েন্সল্যাবে ‘অধ্যাদেশ মঞ্চ’ স্থাপন করে গণজমায়েতের ঘোষণা
সায়েন্সল্যাবে ‘অধ্যাদেশ মঞ্চ’ স্থাপন করে গণজমায়েতের ঘোষণা

১১ ঘণ্টা আগে | নগর জীবন

ভারতে না খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ, অন্য গ্রুপে রাখার আলোচনা
ভারতে না খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ, অন্য গ্রুপে রাখার আলোচনা

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

টসের পর হাত মেলালেন না বাংলাদেশ-ভারতের ক্রিকেটার
টসের পর হাত মেলালেন না বাংলাদেশ-ভারতের ক্রিকেটার

১০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বাকি ৪৭ আসনের বিষয়ে যা জানাল জামায়াত
বাকি ৪৭ আসনের বিষয়ে যা জানাল জামায়াত

৫ ঘণ্টা আগে | রাজনীতি

হেলিকপ্টারে তুলে নেওয়া হলো উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে
হেলিকপ্টারে তুলে নেওয়া হলো উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে

১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যিনি ব্যাট করবেন তিনি ফিল্ডিং করবেন না, আসছে নতুন নিয়ম
যিনি ব্যাট করবেন তিনি ফিল্ডিং করবেন না, আসছে নতুন নিয়ম

১০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দোহায় মার্কিন বিমানঘাঁটির সেনাদের অবস্থান নিশ্চিত করেছে আইআরজিসি
দোহায় মার্কিন বিমানঘাঁটির সেনাদের অবস্থান নিশ্চিত করেছে আইআরজিসি

১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

শীতে কাঁপুনি কমছে, তবে কি শেষ শৈত্যপ্রবাহ?
শীতে কাঁপুনি কমছে, তবে কি শেষ শৈত্যপ্রবাহ?

১৩ ঘণ্টা আগে | জাতীয়

গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরান ভেনেজুয়েলা নয়, যে সহজে জিতবে ট্রাম্প
ইরান ভেনেজুয়েলা নয়, যে সহজে জিতবে ট্রাম্প

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

'আমি নিজেই নিজেকে বুঝিয়েছি', ইরানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে ট্রাম্প
'আমি নিজেই নিজেকে বুঝিয়েছি', ইরানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে ট্রাম্প

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিশ্বকাপে ইরান না খেললে সুযোগ পেতে পারে যে দেশ
বিশ্বকাপে ইরান না খেললে সুযোগ পেতে পারে যে দেশ

৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

প্রার্থিতা প্রত্যাহার করলেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী
প্রার্থিতা প্রত্যাহার করলেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী

৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ট্রাম্পকে মাচাদোর নোবেল দেওয়া নিয়ে যা বলল নরওয়ের কমিটি
ট্রাম্পকে মাচাদোর নোবেল দেওয়া নিয়ে যা বলল নরওয়ের কমিটি

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রিন্ট সর্বাধিক
আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

বিশ্ব সুন্নি আন্দোলনের সমাবেশ ও শোভাযাত্রা
বিশ্ব সুন্নি আন্দোলনের সমাবেশ ও শোভাযাত্রা

খবর

ভোট দিয়ে জনগণ কবে কী পেয়েছে
ভোট দিয়ে জনগণ কবে কী পেয়েছে

সম্পাদকীয়

ময়লার ভাগাড়ে বেড়েছে স্বাস্থ্যঝুঁকি
ময়লার ভাগাড়ে বেড়েছে স্বাস্থ্যঝুঁকি

দেশগ্রাম

সৌদির খনি থেকে উঠল ২২১ টন সোনা
সৌদির খনি থেকে উঠল ২২১ টন সোনা

প্রথম পৃষ্ঠা

যাচাই না করেই শোকজ নোটিস
যাচাই না করেই শোকজ নোটিস

প্রথম পৃষ্ঠা

হর্নের বিরুদ্ধে মোটর শোভাযাত্রা
হর্নের বিরুদ্ধে মোটর শোভাযাত্রা

নগর জীবন

ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বিসিবি
ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বিসিবি

প্রথম পৃষ্ঠা

খালেদা জিয়া প্রতিহিংসাহীন রাজনীতির প্রতীক
খালেদা জিয়া প্রতিহিংসাহীন রাজনীতির প্রতীক

নগর জীবন

ভিপি নুরের আসনে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা
ভিপি নুরের আসনে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা

পেছনের পৃষ্ঠা

রাস্তায় বেড়া, দুর্ভোগে হাজারও মানুষ
রাস্তায় বেড়া, দুর্ভোগে হাজারও মানুষ

দেশগ্রাম

স্বতঃস্ফূর্ত সংসদ নির্বাচনে চ্যালেঞ্জ মাদক চাঁদাবাজি আধিপত্য দ্বন্দ্ব
স্বতঃস্ফূর্ত সংসদ নির্বাচনে চ্যালেঞ্জ মাদক চাঁদাবাজি আধিপত্য দ্বন্দ্ব

খবর

ওসমানীতে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, আটক ৩
ওসমানীতে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, আটক ৩

নগর জীবন

এক দিনের জন্যও আপস করেননি খালেদা জিয়া
এক দিনের জন্যও আপস করেননি খালেদা জিয়া

নগর জীবন

অতিথি সামিনা চৌধুরী
অতিথি সামিনা চৌধুরী

শোবিজ

শিম খেতে বৃদ্ধার লাশ
শিম খেতে বৃদ্ধার লাশ

দেশগ্রাম

পাইকগাছায় বাসস চেয়ারম্যানের উদ্যোগে কম্বল বিতরণ
পাইকগাছায় বাসস চেয়ারম্যানের উদ্যোগে কম্বল বিতরণ

নগর জীবন

দ্বৈত নাগরিকদের ভোট করতে দেওয়া হবে না
দ্বৈত নাগরিকদের ভোট করতে দেওয়া হবে না

নগর জীবন

সিসিইউতে মাহমুদুর রহমান মান্না
সিসিইউতে মাহমুদুর রহমান মান্না

নগর জীবন

সংবাদকর্মীদের সম্মিলিত প্রয়াস জরুরি
সংবাদকর্মীদের সম্মিলিত প্রয়াস জরুরি

প্রথম পৃষ্ঠা

আলিফ আতর কোম্পানির সিওও ইব্রাহিম খলিল
আলিফ আতর কোম্পানির সিওও ইব্রাহিম খলিল

নগর জীবন

খালেদা জিয়ার আদর্শই হবে আমাদের আগামীর চালিকাশক্তি
খালেদা জিয়ার আদর্শই হবে আমাদের আগামীর চালিকাশক্তি

নগর জীবন

১০ নেতাকে দলে ফেরাল বিএনপি
১০ নেতাকে দলে ফেরাল বিএনপি

দেশগ্রাম

একাত্তরে দেশ স্বাধীন হলেও সুফল পাওয়া যায়নি
একাত্তরে দেশ স্বাধীন হলেও সুফল পাওয়া যায়নি

নগর জীবন

বাংলাদেশ-ভারতের বৃষ্টিভেজা লড়াই
বাংলাদেশ-ভারতের বৃষ্টিভেজা লড়াই

মাঠে ময়দানে

চিহ্নিত ২৩৮ শুটার
চিহ্নিত ২৩৮ শুটার

প্রথম পৃষ্ঠা

যেভাবে বিদ্রোহের আগুন ইরানে
যেভাবে বিদ্রোহের আগুন ইরানে

রকমারি

সাবেক ইউপি সদস্য হত্যা, গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম
সাবেক ইউপি সদস্য হত্যা, গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম

দেশগ্রাম

শিশু ধর্ষণ-হত্যা প্রতিবাদে থানা ঘেরাও
শিশু ধর্ষণ-হত্যা প্রতিবাদে থানা ঘেরাও

দেশগ্রাম

‘হ্যাঁ ভোটের পক্ষে জনতার কাফেলা’
‘হ্যাঁ ভোটের পক্ষে জনতার কাফেলা’

নগর জীবন