জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সাহসী যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি শুক্রবার নির্বাচনি প্রচারণাকালে রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন। তিনি ছিলেন ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী। স্পষ্টভাষী হিসেবে সুপরিচিত এই তরুণ নির্বাচনি তফসিল ঘোষণার পরদিন যেভাবে অশুভ শক্তির টার্গেটে পরিণত হয়েছেন, তা উদ্বেগের। হাদির ওপর দেশিবিদেশি অপশক্তি হামলা চালাতে পারে, এমন শঙ্কার কথা তিনি প্রকাশ্যে বলেছেন গত নভেম্বরেই। হার না-মানা এই জুলাই যোদ্ধা দেশিবিদেশি মোবাইল নাম্বার থেকে হুমকিও পাচ্ছিলেন বেশ কিছু দিন ধরে। কিন্তু ঘাতক চক্রের কোনো হুমকি পাত্তা না দেওয়ার মনোভাবই তাঁর জন্য কাল হয়ে দাঁড়ায়। শুক্রবার হাদি মতিঝিল ওয়াপদা মাদ্রাসা এলাকায় নির্বাচনি প্রচারণা চালান। নয়াপল্টনে জুমার নামাজ আদায়ের পর এক সহযোগীকে নিয়ে হাই কোর্টের দিকে অটোরিকশায় করে যাচ্ছিলেন হাদি। বিজয়নগর বক্স কালভার্ট রোডের ‘ডিআর টাওয়ার’ পার হওয়ামাত্রই কাছ থেকেই মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাঁকে দুটি গুলি করে দ্রুত পালিয়ে যায়। এর একটি তাঁর মাথা ভেদ করে বেরিয়ে যায়। রিকশায় লুটিয়ে পড়েন হাদি। জুমার নামাজ শেষে বাসায় ফিরতে থাকা মুসল্লিরা হাদির সহযোগীদের চিৎকারে এগিয়ে আসেন। গুরুতর অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে। সেখানকার পরিচালকের ভাষ্য, ওসমান হাদির মাথায় সফল অস্ত্রোপচার হয়েছে। কোনো গুলি পাওয়া যায়নি। তাঁকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনি তফসিল ঘোষণার পর দেশের রাজনীতি ভোটের মাঠে সক্রিয় হয় আনুষ্ঠানিকভাবে। তফসিল ঘোষণার ২৪ ঘণ্টা না পেরোতেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলাকে নির্বাচন বানচালের অপচেষ্টার অংশ বলে মনে করছেন বোদ্ধাজনরা। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে হাদির ওপর হামলায় যারাই জড়িত থাকুক সরকার তাদের আইনের আওতায় আনাকে চ্যালেঞ্জ হিসেবে নেবে এমনটিই প্রত্যাশিত। গণতন্ত্রবিরোধী দুর্বৃত্তদের বিরুদ্ধে ঐক্য বজায় রাখাও জরুরি। হামলাকারীদের প্রতি আমাদের সর্বোচ্চ ঘৃণা।
শিরোনাম
- পুষ্টিগুণে ভরপুর ব্রকলিতে মিলবে অনেক উপকার
- নাম বদলে ইউটিউবে মিথিলার সিনেমা
- সান্ত্বনার জয়ে হোয়াইটওয়াশ এড়ালো ওয়েস্ট ইন্ডিজ
- সংসদ বিলুপ্ত করলেন জাপানের প্রধানমন্ত্রী, ৮ ফেব্রুয়ারি নির্বাচন
- মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে ৮০ শতাংশ মালিকানা দিয়ে যৌথ চুক্তি টিকটকের
- ২৪ ঘণ্টা থাকবে তিতাস গ্যাসের স্বল্পচাপ
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- ‘শান্তি পর্ষদে’ যোগ দিতে কানাডাকে পাঠানো আমন্ত্রণ বাতিল করলেন ট্রাম্প
- রাঙামাটিতে ট্রাকের চাপায় অটোরিকশার যাত্রী নিহত
- সুপ্রিম কোর্ট সচিবালয়ে ৪৬ ক্যাডারসহ ২১৩ পদ সৃজনের গেজেট প্রকাশ
- খালেদা জিয়ার তিন আসনে ধানের শীষের প্রার্থী যারা
- শিশু সুরক্ষায় নতুন আইন: সন্তানের কার্যকলাপ নজরদারিতে বাধ্য অভিভাবকরা
- ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে ১২ ফেব্রুয়ারির ভোট: প্রধান উপদেষ্টা
- রাজধানীতে স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় ব্যবস্থাপক গ্রেফতার
- লাকসামে কৃষি বিভাগের চলমান বিভিন্ন কার্যক্রম পরিদর্শন
- নির্বাচনকে বাধগ্রস্ত করার ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না: মির্জা ফখরুল
- ইরানের দিকে এগোচ্ছে মার্কিন যুদ্ধজাহাজের বড় বহর: ট্রাম্প
- ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার যুবদল নেতা দল থেকে বহিষ্কার
- এক সময়ের নিষিদ্ধ জামায়াতের সঙ্গে বন্ধুত্ব চায় যুক্তরাষ্ট্র
- আসনভিত্তিক সংখ্যা প্রকাশ: কোন আসনে কত ভোটার?