সুদানের দক্ষিণাঞ্চলের আবেইয়ে শনিবার জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ঘাঁটিতে বিদ্রোহী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের ড্রোন হামলায় ছয় বাংলাদেশি সৈন্য নিহতের ঘটনা গভীর উদ্বেগের। ড্রোন হামলায় আহতের সংখ্যা আটজন। সুদানে দুই বছর ধরে সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের যুদ্ধ চলছে। যুদ্ধে র্যাপিড সাপোর্ট ফোর্সেসের পেছনে মদত জোগাচ্ছে রাজতন্ত্রী একটি ধনী আরব দেশ। তাদের লোভলালসা সুদানে হানাহানি সৃষ্টিতে মদত জোগাচ্ছে। সুদানের সোনার খনির মালিকানা লাভের জন্য তারা বিদ্রোহীদের ইন্ধন দিচ্ছে। আফ্রিকার এই বৃহত্তম দেশটি একসময় ছিল মিসরের অংশ। মিসরে রাজতন্ত্রের পতনের পর সুদান আলাদা হয়ে যায়। খ্রিস্টান-অধ্যুষিত দক্ষিণ সুদানের তেলসমৃদ্ধ এলাকার ওপর পশ্চিমা বিশ্বের নজর পড়ায় দেশটি ভাঙনের সম্মুখীন হয়। ২০১১ সালে দক্ষিণ সুদান স্বতন্ত্র স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। আশা করা হয়েছিল আরবিভাষী সুদানে স্থিতিশীলতা ফিরে আসবে। কিন্তু ধনী আরব দেশের লোভের শিকার কালো আফ্রিকার এই দেশটি। সুদানে শান্তি রক্ষায় জাতিসংঘ বাহিনীর বাংলাদেশি সৈন্যদের প্রাণহানির ঘটনার নিন্দা করেছে সে দেশের সরকার। গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। স্মর্তব্য ১৯৮৮ সালে ইরাক-ইরানে সামরিক পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশ নেওয়া শুরু। এরপর ৩৭ বছরে বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম বাস্তবায়নে গর্বিত অংশীদারে পরিণত হয়েছে। বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বের ৪৩টি দেশ ও স্থানে জাতিসংঘ মিশন সফলতার সঙ্গে সম্পন্ন করেছেন। এসব মিশনে দায়িত্ব পালন করেন মোট ২ লাখ ৫৫৮ জন শান্তিরক্ষী। এর মধ্যে নারী শান্তিরক্ষী ৩ হাজার ৬৪৫ জন। সেনাবাহিনী থেকে দায়িত্ব পালন করেছেন ১ লাখ ৬২ হাজার ৩৫ জন। বর্তমানে জাতিসংঘের ১০টি শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ৫ হাজার ৬১৯ জন শান্তিরক্ষী নিয়োজিত আছেন। সুদানে এ পর্যন্ত জাতিসংঘ মিশনে ১৬৮ বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। আমরা আশা করব শান্তিরক্ষীদের বিরুদ্ধে সন্ত্রাসীদের হামলাকে জাতিসংঘ কঠোর দৃষ্টিতে দেখবে। শহীদ সৈনিকদের পরিবারের প্রতি আমাদের শোক ও সান্ত্বনা।
শিরোনাম
- ইসির শপথ ছিল পোস্টাল ব্যালট বাস্তবায়ন : সিইসি
- আমিরাতের সঙ্গে ৩০০ কোটি ডলারের এলএনজি চুক্তি ভারতের
- বিশ্বকাপ একাদশে রোনালদোর জায়গা নিয়ে কোচের ইঙ্গিত
- ভারতীয় বিমানের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো পাকিস্তান
- ট্রাম্পের আগ্রাসী নীতি, নতুন জোট ও বাণিজ্য অংশীদার খুঁজছে কানাডা
- আইজিপি-ইউনেস্কো বৈঠকে নির্বাচন ও মতপ্রকাশের স্বাধীনতা আলোচনা
- বাগেরহাটের ৪টি আসনেই বিএনপির বিদ্রোহী প্রার্থী, মনোনয়নপত্র প্রত্যাহার ৬
- পদ্মা সেতুতে টোল আদায়ের অনন্য মাইলফলক
- ২০২৬ শিক্ষাবর্ষে মাদ্রাসার পরীক্ষার পূর্ণ সময়সূচি প্রকাশ
- ৮ জেলায় ‘ই-বেইলবন্ড’ উদ্বোধন আগামীকাল
- শেষ বলে ছক্কা মেরে সিলেটকে জিতিয়ে যা বললেন ওকস
- বাংলাদেশের পরিবর্তন করতে হলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে : নৌপরিবহন উপদেষ্টা
- লক্ষ্মীপুরে জামায়াত নেতাসহ তিন জনের প্রার্থীতা প্রত্যাহার
- নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধারে প্রধান উপদেষ্টার নির্দেশ
- হামলায় বিপর্যস্ত কিয়েভ, শূন্যের নিচে তাপমাত্রায় চরম ভোগান্তি
- নড়াইলে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে মতবিনিময় সভা
- হবিগঞ্জে ৪ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার, নির্বাচনি মাঠে ২৪ জন
- ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনে ৭১ কোটি ৯৮ লাখ টাকা বরাদ্দ
- হান্নান মাসউদকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- নির্বাচনের সার্বিক প্রস্তুতিতে সন্তুষ্ট সুইডেন : আখতার আহমেদ
জাতিসংঘ মিশন
শান্তিসেনাদের ওপর হামলা নিন্দনীয়
প্রিন্ট ভার্সন
টপিক
সর্বশেষ খবর
নাশকতার পরিকল্পনার অভিযোগে বোয়ালখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান ঢাকায় গ্রেফতার
৩২ মিনিট আগে | নগর জীবন
যুক্তরাষ্ট্র, ট্রাম্প প্রশাসন ও অভিবাসন বিতর্ক : আইন, বাস্তবতা এবং নৈতিক দ্বন্দ্ব
৩৮ মিনিট আগে | মুক্তমঞ্চ