জুলাই বিপ্লবে স্বৈরাচারী সরকার পতনের পর প্রায় দেড় বছরেও দেশের আইনশৃৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হয়নি। শিল্প-বাণিজ্যপ্রতিষ্ঠানসহ বিভিন্ন ক্ষেত্রে চাঁদাবাজি, মব বা বিশৃঙ্খল জনতার আইন হাতে তুলে নিয়ে নাশকতা, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যসহ সন্ত্রাসী কর্মকান্ড সারা দেশে জনজীবন দুর্বিষহ করে তুলেছে। একের পর এক খুন, রাজনৈতিক সহিংসতা ও প্রকাশ্যে হত্যাচেষ্টার ঘটনায় আইনশৃৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে। নির্বাচন সামনে রেখে এ শঙ্কা এখন আরও ঘনীভূত। বিশেষত যখন তফসিল ঘোষণার পরদিনই রাজধানীতে দিনদুপুরে প্রকাশ্যে রাজপথে সম্মুখসারির জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। তারুণ্যদীপ্ত এই তেজোদ্দীপ্ত উদীয়মান রাজনীতিকের ঢাকা-৮ আসন থেকে প্রার্থী হওয়ার সম্ভাবনা ব্যাপকভাবে আলোচনায় এসেছিল। তিনি উপর্যুপরি হত্যার হুমকি পেয়ে সরকারের শীর্ষ মহলকে অবহিত করেও রক্ষা পাননি। নানান মাধ্যমে আরও অনেক টার্গেট কিলিংয়ের আশঙ্কার কথা শোনা যাচ্ছে। স্বভাবতই সংশ্লিষ্ট বিভিন্ন বাহিনীর সক্রিয়তা এবং সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে। মানুষ অসহায়, অরক্ষিত বোধ করছে। ক্ষুব্ধ হচ্ছে। এটা মোটেও স্বস্তিজনক নয়। কারণ এ বছর ১১ মাসে রাজনৈতিক বিরোধের ৮৬০টি ঘটনায় ১২৯ জন নিহত এবং প্রায় ৭ হাজার ব্যক্তি আহত হয়েছেন। খোদ পুলিশ সদর বলছে এ বছর খুনাখুনি ২০২৩-এর তুলনায় ২৬ শতাংশ বেশি। এ ভয়ংকর পরিসংখ্যান আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির চিত্র তুলে ধরে। এ পরিপ্রেক্ষিতে মানবাধিকার পরিস্থিতিও যে খুবই উদ্বেগজনক, তা বলার অপেক্ষা রাখে না। ভীতিকর এ অবস্থা থেকে আশু উত্তরণ অত্যন্ত জরুরি। প্রধান উপদেষ্টা ইতোমধ্যে প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে দেশের সামাজিক স্থিতিশীলতা বিনষ্ট এবং নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। একই সুরে কথা বলেছেন রাজনৈতিক দলের নেতারা। শনিবার আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির জরুরি বৈঠকের পর কঠোর পদক্ষেপের ঘোষণা করা হয়েছে। এসব যেন ‘বজ্র আঁটুনি, ফস্কা গেরো’ বা নামকাওয়াস্তে না হয়। জনমনে নিরাপত্তাবোধের স্বস্তি ফেরানো খুব দরকার। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ সৃষ্টি অপরিহার্য। এ লক্ষ্যে সারা দেশে চিরুনি অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র উদ্ধার এবং চিহ্নিত ও উঠতি সন্ত্রাসীদের চৌদ্দ শিকে আটকাতে হবে। সন্ত্রাসমুক্ত করতে হবে গোটা জনপদ। সঠিক সিদ্ধান্ত ও কার্যকর পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে। নীতিনির্ধারকরা নিশ্চয় সে পথেই এগোবেন।
শিরোনাম
- আওয়ামী লীগ এখন মাফিয়া পার্টি : সালাহউদ্দিন আহমদ
- পুলিশ কর্মকর্তাদের কর্মস্থল ত্যাগ নিয়ে ‘কড়া’ নির্দেশনা
- ব্যাংক ডাকাত ও দুর্নীতিবাজদের ভোটের মাধ্যমে জনগণ প্রত্যাখ্যান করবে: হাসনাত
- ছেলের মার্কা শাপলা কলি, বাবা ভোট চাইছেন ধানের শীষে
- আমাদের সরকারের কেউ এমন কাজ করেনি যে হাসিনার মতো হবে: প্রেস সচিব
- ৭ কলেজে প্রশ্ন ফাঁসের অভিযোগ
- বিফলে যেতে পারে বিসিবির শেষ চেষ্টাও, যা বলছে ভারতীয় গণমাধ্যম
- জামায়াত কখনো সরকারে গিয়ে কাজ করেনি, বিএনপি পরীক্ষিত দল: মির্জা ফখরুল
- ধর্ম-বর্ণভেদে নয়, বাংলাদেশ সব মানুষের নিরাপদ-শান্তিপূর্ণ আবাসভূমি: প্রধান উপদেষ্টা
- নির্বাসিত জীবনে তারেক রহমান দেশের কল্যাণের কথা ভেবেছেন : নজরুল ইসলাম খান
- সরস্বতী পূজা উপলক্ষে ৪০ মণ্ডপে জবি ছাত্রদলের উপহার প্রদান
- জামায়াত-আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদান তিন শতাধিক নেতাকর্মীর
- বিএনপি জনগণের সবচেয়ে জনপ্রিয় দল : ড. মোশাররফ
- যুক্তরাষ্ট্র–জামায়াত যোগাযোগ উদ্বেগজনক ইঙ্গিত: ফরহাদ মজহার
- স্কুলে শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল, আসামি কারাগারে
- নির্বাচনি প্রচারে লবণ চাষিদের সঙ্গে সেলফি সালাহউদ্দিনের
- নির্বাচনের আগে তিন জেলায় না যাওয়ার পরামর্শ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের
- পুরান ঢাকার দীর্ঘদিনের ভোগান্তি দূর করার প্রতিশ্রুতি ইশরাকের
- সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রতিশ্রুতি জামায়াত আমিরের
- ‘ভারত-পাকিস্তানের ক্ষেত্রে মানে, বাংলাদেশের ক্ষেত্রে মানে না’