মুক্তিযুদ্ধের গৌরবদীপ্ত বিজয়ের ৫৪তম বার্ষিকী আজ। বাঙালি জাতির ইতিহাসে একাত্তরের মুক্তিযুদ্ধের বিজয় সবচেয়ে গৌরবদীপ্ত ঘটনা। ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি গণহত্যার মুখে ২৬ মার্চের সূচনালগ্নে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে স্বাধীনতা ঘোষণা করা হয়। শুরু হয় দেশমুক্তির সশস্ত্র সংগ্রাম। ৯ মাস পর ১৬ ডিসেম্বর মুক্তিবাহিনী ও মিত্র বাহিনীর যৌথ কমান্ডের কাছে পাকিস্তানি দখলদারদের আত্মসমর্পণের মধ্য দিয়ে অর্জিত হয় মুক্তিযুদ্ধের মহান বিজয়। বাংলাদেশের স্বাধীনতা স্বকীয়তায় মূর্তমান হয়। হাজার হাজার বছর আগেও গাঙ্গেয় বদ্বীপের অধিবাসীদের বীর জাতি হিসেবে সমীহ করা হতো। মহাবীর আলেকজান্ডারের সঙ্গীরা এই ভূখণ্ডের অধিবাসীদের শৌর্যবীর্যের প্রশংসা করেছেন। রোমান কবি ভার্জিলের কবিতায় বাঙালির বীরবন্দনা প্রকাশ পেয়েছে ২ হাজার বছরেরও আগে। তারপরও বলা যায়, ধন ধান্যে পুষ্পে ভরা এই ভূখণ্ডের মানুষের ইতিহাস খুব একটা সুখকর নয়। এ দেশের সম্পদ লুণ্ঠনে বিদেশি হানাদাররা বারবার আঘাত হেনেছে। বৈদেশিক আধিপত্যের একপর্যায়ে বাঙালি তার স্বাধীনতা হারিয়ে ফেলে। বাঙালি মুসলমানদের অগ্রণী ভূমিকায় ১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে পাকিস্তান প্রতিষ্ঠিত হলেও শুরুতেই বিশ্বাসঘাতকতার শিকার হয় এ দেশের মানুষ। নতুন রাষ্ট্রের কর্তৃত্ব চলে যায় সংখ্যালঘিষ্ঠ পশ্চিম পাকিস্তানিদের হাতে। তাদের শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ায় পদ্মা মেঘনা যমুনা বুড়িগঙ্গাপারের সাহসী জাতি। ১৯৭০ সালে বাংলাদেশের আপামর মানুষের আস্থা অর্জনকারী দল আওয়ামী লীগ নির্বাচনে জয়ী হলে পাকিস্তানিরা ক্ষমতা হস্তান্তরের বদলে একাত্তরের ২৫ মার্চ রাতের আঁধারে নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে। এ প্রেক্ষাপটে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা ও মুক্তিযুদ্ধের ডাক দেওয়া হয়। একটি সুখী, সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা ছিল মুক্তিযুদ্ধের প্রত্যাশা। কিন্তু সে প্রত্যাশা এখনো অপূরণীয় রয়ে গেছে। গত বছর পৌনে ১৬ বছরের কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটেছে ছাত্র-জনতার জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে। একাত্তরের মতো চব্বিশের বিজয়ও রক্ত দিয়ে কেনা। দুই বিজয়কে অর্থবহ করতে অর্থনৈতিক ক্ষেত্রেও নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায়ও হতে হবে অঙ্গীকারবদ্ধ।
শিরোনাম
- পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন কমেছে
- সিডনির স্বপ্ন ভেঙে ষষ্ঠবারের মতো বিগ ব্যাশ চ্যাম্পিয়ন পার্থ
- আমাদের দায়িত্ব এসেছে ভালো দিন তৈরি করার : ফখরুল
- আবু সাঈদ হত্যার ঘটনায় আসামিদের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন প্রসিকিউসন
- ২৪ দিনে প্রবাসী আয় এলো ২৪৭ কোটি ৭০ লাখ ডলার
- বিশ্বকাপে নেই বাংলাদেশ, বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের বিবৃতি
- বাংলাদেশ ইস্যু, আইসিসিকে ধুয়ে দিলেন ইউসুফ
- রশি ছাড়াই ১০১ তলা ভবনের চূড়ায় মার্কিন পর্বতারোহী
- যে রিপোর্টের কারণে ভারতে দল পাঠায়নি বাংলাদেশ
- জ্বালানি উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
- চালকের দক্ষতায় বেঁচে ফিরলেন ৪ পুলিশ
- বিশ্বজুড়ে ভাইরাল পেঙ্গুইনের একাকী যাত্রা, আসলে কী ঘটেছিল
- গ্রিনল্যান্ডে পানি-ইন্টারনেট সেবা ব্যাহত
- প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির মোবাশ্বের আলম
- লক্ষ্মীপুরে জব ফেয়ার অনুষ্ঠিত হয়
- পারিবারিক কলহ, শ্বশুরবাড়ি থেকে স্ত্রীকে ফেরাতে না পেরে মাকে কুপিয়ে খুন!
- অকারণে হর্ন বাজানোর বদভ্যাস পরিবর্তন করতে হবে : পরিবেশ উপদেষ্টা
- টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ নেই, এর নেপথ্যে যা যা ঘটেছে
- বাংলাদেশ কেন ভারতের বাইরে খেলতে পারল না, প্রশ্ন গিলেস্পির
- বিএনপি ও গণতন্ত্র একই মুদ্রার এপিঠ-ওপিঠ: আমীর খসরু
মহান বিজয় দিবস
বাঙালির গৌরবদীপ্ত দিন
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
আর্থিক ক্ষতি হলেও পাকিস্তানকে বাংলাদেশের পাশে দাঁড়ানোর আহ্বান শেহবাজ শরিফের উপদেষ্টার
৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে
যুক্তরাষ্ট্র-রাশিয়া নয়, সবচেয়ে বেশি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যে দেশের হাতে
১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
বিসিবিতে ছয় মাসের দুর্নীতি পাপন আমলের ১৫ বছরকেও ছাড়িয়ে গেছে : বোর্ড পরিচালক
৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে