বিচার বিভাগ রাষ্ট্রব্যবস্থার অপরিহার্য অংশ। মানবসভ্যতার বিকাশের একপর্যায়ে সমাজ ও রাষ্ট্রব্যবস্থার অনুষঙ্গ হিসেবে বিচার বিভাগের উদ্ভব। ন্যায়পরায়ণতা নিশ্চিত করা সম্ভব হলে সমাজ ও রাষ্ট্র প্রকৃত অর্থে মানুষের বাসযোগ্য হয়ে ওঠে। পশ্চিমা দুনিয়ায় গণতন্ত্র ও সামাজিক স্থিতিশীলতা গড়ে ওঠার পেছনে বিচার বিভাগের স্বাধীনতার অবদান অনস্বীকার্য। আমাদের ওই ভূখণ্ডে ব্রিটিশ আমলে বিচার বিভাগ আধুনিক রূপ পায়। ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে ঔপনিবেশিক আমলে বিচার বিভাগ যে শত সীমাবদ্ধতার মধ্যেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে তা অস্বীকারের জো নেই। আমাদের স্বাধীনতাসংগ্রামীরা রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ বিভাগের মর্যাদার ব্যাপারে সচেতন ছিলেন। দেশের সংবিধানে বিচার বিভাগের স্বাধীনতার বিষয়টি যথাযথ স্বীকৃতিও পায়। কিন্তু বাস্তবায়ন পর্যায়ে গাফিলতির কারণে তা কখনো স্বকীয় মর্যাদায় পরিস্ফুটিত হয়নি। স্বাধীনতার পর প্রতিটি সরকারের আমলে বিচার বিভাগ নিয়ন্ত্রিত হয়েছে বহু ক্ষেত্রে নির্বাহী বিভাগের অঙ্গুলি হেলনে। সে দুরবস্থার ইতি ঘটার পথ উন্মোচিত হয়েছে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ এবং এ উদ্দেশ্যে পৃথক মন্ত্রণালয় গঠনের মাধ্যমে। তবে বিচার বিভাগের স্বাধীন সত্তা প্রতিষ্ঠা এবং পৃথক মন্ত্রণালয় স্থাপনের পরও সত্যিকারের স্বাধীনতা ও ন্যায়বিচারের সুযোগ আসবে না যদি মানসিকভাবে স্বাধীনতার সদ্ব্যবহার না হয়। এ বিষয়ে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের বিদায়ি অভিভাষণ খুবই তাৎপর্যপূর্ণ। বিচারপতি ও আইনজীবীদের উদ্দেশে তিনি বলেছেন ‘বিদ্যমান অসৎ পন্থা, অযথা হয়রানি এবং প্রতিবন্ধকতা সৃষ্টির মানসিকতা নির্মূল করা না গেলে বিচার বিভাগ একদিন প্রান্তিক, অপ্রাসঙ্গিক ও অবিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিণত হবে। আমরা যদি ভেবে থাকি যে বিচারপ্রার্থী জনগণের সঙ্গে অবহেলা করেও বিচার বিভাগ তার প্রাসঙ্গিকতা ধরে রাখতে পারবে, তাহলে আমরা প্রকৃত অর্থেই বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে বসবাস করছি। আইন বৃহত্তর রাজনীতির একটা অঙ্গ হলেও বিচারকদের রাজনীতির ঊর্ধ্বে ওঠার প্রয়াস রপ্ত করতে হবে।’ আমরা মনে করি বিচারকরা রাজনীতির ঊর্ধ্বে উঠতে পারলে এবং বাইরের অবাঞ্ছিত চাপ মোকাবিলা করতে সক্ষম হলে বিচার বিভাগ সত্যিকার অর্থে স্বকীয়তার উদ্ভাসিত হবে।
শিরোনাম
- বিএনপি ও গণতন্ত্র একই মুদ্রার এপিঠ-ওপিঠ: আমীর খসরু
- বর্ণাঢ্য আয়োজনে যবিপ্রবি দিবস উদযাপন
- শৈত্যপ্রবাহ কি তবে শেষ, যা জানাল আবহাওয়া অফিস
- আজ কুমিল্লায় তিন সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান
- একনেক সভায় ৪৫ হাজার ১৯১ কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন
- নির্বাচনী প্রচারণায় জনচলাচলে বিঘ্ন ঘটিয়ে সভা-সমাবেশ নয়: ইসি
- নারীর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য: নবীউল্লাহ নবী
- সিইসির বিরুদ্ধে আদালত অবমাননার রুল
- নরসিংদীতে ধানের শীষের ভোট চাইলেন খায়রুল কবির খোকন
- যেকোনো মূল্যে বিএনপি দুর্নীতির টুঁটি চেপে ধরবে : তারেক রহমান
- এবার প্রকাশ্যে এল মাদুরোকে আটক অভিযানের রক্তচক্ষু কাহিনী!
- কমিশনের প্রতি বিদেশি কূটনীতিকরা শতভাগ আস্থা প্রকাশ করেছেন: সিইসি
- ‘পাকিস্তান বিশ্বকাপে না গেলে সেখানে খেলবে উগান্ডা’
- যাকেই ভোট দেবেন বিবেচনা করে দেবেন: নাহিদ ইসলাম
- সমালোচনার মধ্যে থাকলে দেশের মানুষের কোনো উন্নয়ন হবে না: তারেক রহমান
- আমেরিকায় বিদ্যুৎহীন দেড় লাখের বেশি গ্রাহক
- বর্ডার ২-এর ধাক্কায় অবশেষে কমল রণবীরের ধুরন্ধরের আয়
- এমবাপ্পের জোড়া গোলে শীর্ষে রিয়াল
- নির্বাচন নিয়ে কূটনীতিকদের ব্রিফ করছে ইসি
- সুরবদল, এবার ব্রিটিশ সেনাদের প্রশংসায় ভাসালেন ট্রাম্প
বিচার বিভাগ
রাজনীতির ঊর্ধ্বে উঠতে হবে
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র-রাশিয়া নয়, সবচেয়ে বেশি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যে দেশের হাতে
১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
আর্থিক ক্ষতি হলেও পাকিস্তানকে বাংলাদেশের পাশে দাঁড়ানোর আহ্বান শেহবাজ শরিফের উপদেষ্টার
২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে
বিসিবিতে ছয় মাসের দুর্নীতি পাপন আমলের ১৫ বছরকেও ছাড়িয়ে গেছে : বোর্ড পরিচালক
৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে