নির্বাচন হলো জনপ্রতিনিধি নির্বাচনের উৎসব। সে উৎসবের ব্যাপারে এ ভূখণ্ডের মানুষের উৎসাহ একটি ঐতিহাসিক সত্য। এ দেশের মানুষ সেই মধ্যযুগে মাৎস্যন্যায় অবস্থার অবসানে নিজেদের রাজা নির্বাচন করেছিল জনমতের প্রতিফলন ঘটিয়ে। ১৯৪৭ সালে ব্রিটিশরা এ দেশ ছেড়েছিল ১৯৪৬ সালে নির্বাচিত জনপ্রতিনিধিদের ক্ষমতা দিয়ে। পাকিস্তানি দুঃশাসনের বিরুদ্ধে সুস্পষ্ট প্রতিবাদ ঘোষিত হয়েছিল ১৯৫৪ সালের নির্বাচনে। ১৯৭০ সালে বাঙালিরা ভোট দিয়েছিল স্বাধিকারের পক্ষে। সে রায় বানচালের অপচেষ্টার বিরুদ্ধেই সংঘটিত হয়েছিল বাঙালির মুক্তিযুদ্ধ। দেড় দশকেরও বেশি কর্তৃত্ববাদী শাসনের পর আগামী ১২ ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচন বানচালের চেষ্টা চলছে এমন আশঙ্কা দানা বেঁধেছে জনমনে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইনকিলাব মঞ্চের শরিফ ওসমান হাদির ওপর হামলাকে সে ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেছেন। তাঁর অভিযোগ, কারণে-অকারণে শর্তের পর শর্ত জুড়ে দিয়ে কিংবা নানা অজুহাতে বাংলাদেশের স্বার্থবিরোধী একটি চক্র নির্বাচন অনুষ্ঠানের পথে বারবার বিঘ্ন সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। সব বাধা উপেক্ষা করে প্রায় দেড় দশকের বেশি সময় পর নির্বাচন কমিশন শেষ পর্যন্ত জনগণের আকাঙ্ক্ষিত জাতীয় নির্বাচন অনুষ্ঠানের তারিখটি ঘোষণা করেছে। তিনি বলেছেন, একজন রাজনৈতিক কর্মী হিসেবে তাঁর মনে যে প্রশ্নগুলো দেখা দিয়েছে, সে প্রশ্নের জবাবের মধ্যেই ঘাতকদের চরিত্র স্পষ্ট হয়ে উঠবে। প্রশ্নগুলো হলো-প্রথমত বর্তমান অন্তর্বর্তী সরকার বা সরকারকে যদি ব্যর্থ করা যায় তাহলে কারা খুশি হবে? দ্বিতীয়ত নির্বাচন ছাড়াই বর্তমান অন্তর্বর্তী সরকারকে বহাল রাখা গেলে কারা লাভবান হবে? তৃতীয়ত দেশে জনগণের ভোটে জনগণের সরকার প্রতিষ্ঠিত না হলে কাদের লাভ? এসব প্রশ্নের জবাবের মধ্যেই হাদির ঘাতকরা লুকিয়ে রয়েছে। স্বাধীনতা ও গণতন্ত্রের শত্রুরা ঘাপটি মেরে রয়েছে, এসব প্রশ্নের উত্তরে। আগামী নির্বাচনে ধর্মান্ধতা ও বিদেশি আধিপত্যবাদবিরোধী গণতান্ত্রিক শক্তির জয় নিশ্চিত হয়ে ওঠায় নির্বাচন বানচালের বহুমুখী ষড়যন্ত্র চলছে। গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্বের স্বার্থে ষড়যন্ত্রকারীদের রুখতে হবে।
শিরোনাম
- সিইসির বিরুদ্ধে আদালত অবমাননার রুল
- নরসিংদীতে ধানের শীষের ভোট চাইলেন খায়রুল কবির খোকন
- যেকোনো মূল্যে বিএনপি দুর্নীতির টুঁটি চেপে ধরবে : তারেক রহমান
- এবার প্রকাশ্যে এল মাদুরোকে আটক অভিযানের রক্তচক্ষু কাহিনী!
- কমিশনের প্রতি বিদেশি কূটনীতিকরা শতভাগ আস্থা প্রকাশ করেছেন: সিইসি
- ‘পাকিস্তান বিশ্বকাপে না গেলে সেখানে খেলবে উগান্ডা’
- যাকেই ভোট দেবেন বিবেচনা করে দেবেন: নাহিদ ইসলাম
- সমালোচনার মধ্যে থাকলে দেশের মানুষের কোনো উন্নয়ন হবে না: তারেক রহমান
- আমেরিকায় বিদ্যুৎহীন দেড় লাখের বেশি গ্রাহক
- বর্ডার ২-এর ধাক্কায় অবশেষে কমল রণবীরের ধুরন্ধরের আয়
- এমবাপ্পের জোড়া গোলে শীর্ষে রিয়াল
- নির্বাচন নিয়ে কূটনীতিকদের ব্রিফ করছে ইসি
- সুরবদল, এবার ব্রিটিশ সেনাদের প্রশংসায় ভাসালেন ট্রাম্প
- অর্থ বিভাগের দায়িত্ব ফিরে পেলেন বিসিবির সেই পরিচালক
- নাসীরুদ্দীন পাটওয়ারী নিজ স্বার্থে ওসমান হাদিকে বিক্রি করছেন : আবদুল কাদের
- যে কারণে জেলেনস্কির ওপর ক্ষেপেছে ইরান
- ‘স্যার’ না, ভাইয়া ডাকলে ভালো লাগবে: তারেক রহমান
- যে কারণে চারটি দল মাত্র একজন করে প্রার্থী দিল
- বিশ্বকাপ না খেললেই কি থেমে যাবে বাংলাদেশ ক্রিকেট?
- বাংলাদেশের পক্ষে দাঁড়ালে নিষেধাজ্ঞাসহ যে কঠিন শাস্তি পেতে পারে পাকিস্তান!
নির্বাচন বানচালের নীলনকশা
ষড়যন্ত্রকারীদের রুখতে হবে
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
বগুড়ায় তারেক রহমানের নির্বাচনী জনসভা সফল করতে আলতাফুন্নেছা খেলার মাঠ পরিদর্শন
৪৬ মিনিট আগে | দেশগ্রাম
আর্থিক ক্ষতি হলেও পাকিস্তানকে বাংলাদেশের পাশে দাঁড়ানোর আহ্বান শেহবাজ শরিফের উপদেষ্টার
১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে
যুক্তরাষ্ট্র-রাশিয়া নয়, সবচেয়ে বেশি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যে দেশের হাতে
১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে হবে, এটাই আমাদের স্বপ্ন: পার্থ
১৪ ঘণ্টা আগে | ভোটের হাওয়া
বিসিবিতে ছয় মাসের দুর্নীতি পাপন আমলের ১৫ বছরকেও ছাড়িয়ে গেছে : বোর্ড পরিচালক
৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে