দক্ষিণ কেরানীগঞ্জের একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা জনমনে উদ্বেগ বাড়িয়েছে। প্রশ্ন উঠেছে, এটি কি কোনো অপশক্তির অন্তর্ঘাত। বিস্ফোরণে নারী-শিশুসহ চারজন আহত হয়েছে। ছুটির দিন থাকায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিস্ফোরণে এক তলা ভবনের দুটি কক্ষের দেয়াল উড়ে গেছে। কেরানীগঞ্জের হাসনাবাদের উন্মাল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিপুল পরিমাণ দাহ্য পদার্থ ও বোমা এবং ককটেল বানানোর উপকরণ উদ্ধার করেছে। এ ঘটনার পর মাদ্রাসার পরিচালক পলাতক রয়েছেন, যিনি আগে দুইবার ২০১৭ ও ২০২০ সালে গ্রেপ্তার হয়েছিলেন। ২০২৩ সালে জামিনে মুক্ত হওয়ার পর হাসনাবাদ এলাকায় আস্তানা গড়ে তোলেন। সংসদ নির্বাচনের দেড় মাস আগে কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনা এবং সেখান থেকে বিস্ফোরক দ্রব্য উদ্ধার অতি অবশ্যই উদ্বেগের। উগ্রবাদীরা নির্বাচন সামনে রেখে কোনো অপখেলায় মেতে উঠেছে কি না, বড় মাপে তা প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। বিস্ফোরণের ঘটনায় মাদ্রাসার পরিচালক সন্দেহভাজন আল আমিন আহত অবস্থায় পালিয়ে গেছেন। তার বিরুদ্ধে রাজধানী ঢাকা ও আশপাশের বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে। পুলিশ তার স্ত্রী, শ্যালকের স্ত্রীসহ তিনজনকে আটক করেছে। মূল আসামি আল আমিনকে পাওয়া গেলে জানা যেত কোন উদ্দেশ্যে তিনি মাদ্রাসায় বিস্ফোরক দ্রব্যের মজুত গড়ে তুলেছিলেন। মাদ্রাসার আড়ালে সেখানে অন্য কিছু ঘটত কি না, তা-ও জানা সম্ভব হতো। আল আমিন প্রকাশ্যে কোনো রাজনৈতিক দল বা ধর্মীয় সংগঠনের সদস্য নন। সামনে যেহেতু সংসদ নির্বাচন, সেহেতু তা বানচালের জন্য কোনো অশুভ শক্তি যে তৎপর হয়ে উঠতে পারে, তা অগ্রাহ্য করা যায় না। মাদ্রাসার মতো ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান অপরাধীদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হবে, তা কোনোভাবেই কাম্য নয়। আমাদের বিশ্বাস, আইনশৃৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেরানীগঞ্জের ঘটনার গ্রন্থিমোচনে যথাযথভাবে তদন্ত করবে। অপরাধী যে-ই হোক তাদের আইনের আওতায় আনা হবে। এ নিয়ে যাতে অপরাজনীতি মাথা চাড়া দিয়ে না ওঠে, সেদিকেও থাকতে হবে সতর্ক। পাশাপাশি নির্বাচনের আগে নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে আইনশৃৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের মনোযোগ বাড়াবে এমনটিও প্রত্যাশিত।
শিরোনাম
- ইপিএলকে 'মিনি লিগ' মনে হচ্ছে লিভারপুল কোচ স্লটের
- আর্সেনালের কাছে হারলেই ম্যানসিটির শিরোপার দৌড় শেষ : গার্দিওলা
- হবিগঞ্জে মাঠে শুরু ফুটবল খেলা, শেষ হলো মৃত্যুতে
- ২০২৫ সালে আন্দামান-বঙ্গোপসাগর পাড়ি দিতে গিয়ে ৯০০ রোহিঙ্গার মৃত্যু বা নিখোঁজ
- জুলকান অ্যারেনায় আন্তর্জাতিক ফাইট নাইট
- হরমুজ প্রণালি পাড়ি দিচ্ছে বাংলার জয়যাত্রা
- হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ইসরাইলের শহরে ঝাঁকে ঝাঁকে মৌমাছির হানা: আতঙ্ক, থেমে গেল বিমান
- তুরস্কে বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
- ঘুরতে গিয়ে ফেরা হলো না ৯ পর্যটকের, তামিলনাড়ুর ঘটনায় শোকাতুর মোদি
- ফিফটি করেও কেন আফসোসে ভুগছেন সাইফ, জানালেন নিজেই
- কাঠমান্ডুতে উৎসবমুখর আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- জয় হাতের মুঠোয় থেকেও কীভাবে হারল বাংলাদেশ, জানালেন মিরাজ
- ইরান ইস্যুতে মার্কিন সংবাদমাধ্যমগুলো কেন তার প্রশংসা করছে না, প্রশ্ন ট্রাম্পের
- নতুন সুবিধা আনল জিমেইল
- হরমুজ প্রণালি ‘আর কখনোই’ বন্ধ না করার অঙ্গীকার করেছে ইরান: ট্রাম্প
- সব স্তরে শিক্ষাবৃত্তির হার বাড়াচ্ছে সরকার, ব্যয় হবে ৩৬৮ কোটি টাকা
- ট্রাম্পকে ব্যঙ্গ করায় হঠাৎ উধাও ইরানপন্থী ইউটিউব চ্যানেল
- শিবচরে রাশেদ প্রধানের ছবিতে জুতা নিক্ষেপ
- ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের কবজায় নেওয়ার ঘোষণা ট্রাম্পের
মাদ্রাসায় বিস্ফোরণ
অপরাধীদের আইনের আওতায় আনুন
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর