অভিবাসন প্রশ্নে বিশ্বমঞ্চে ভাবমূর্তির সংকটে পড়ল বাংলাদেশ। অযৌক্তিক অধিক অর্থের ভিসা বন্ড আরোপের এক সপ্তাহের মধ্যে ইমিগ্রান্ট ভিসা স্থগিত করল ট্রাম্প প্রশাসন। মর্যাদার মানদণ্ডে বড় ধাক্কা খেল বাংলাদেশ। মূলত বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করছে যুক্তরাষ্ট্র। ২১ জানুয়ারি থেকে এটা কার্যকর হবে। এতে লাখো বাংলাদেশি নানাভাবে ক্ষতিগ্রস্ত হবেন বলে তাৎক্ষণিকভাবে আশঙ্কা প্রকাশ করেন অবহিতজনরা। কারণ অনেকের পরিবারের সদস্যকে সে দেশে নেওয়ার আবেদন জমা ছিল। অনেকে আবেদনের অপেক্ষায় ছিলেন। এরা চরম অনিশ্চিত নাজুক পরিস্থিতির সম্মুখীন হলেন। নতুন ভিসানীতির ফলে যুক্তরাষ্ট্রে যাদের নাগরিকত্ব পাওয়ার মামলা বহু বছর ঝুলে আছে, যাদের অভিবাসন ভিসা পর্যালোচনার জন্য অপেক্ষমাণ তালিকায় রয়েছে, যাদের সাক্ষাৎকারের সময়সূচি পর্যন্ত ইতোমধ্যে নির্ধারিত হয়েছে-এমন বহু মানুষ এখন হতাশার অথই পাথারে ভাসছে। এটা একটা অমানবিক সিদ্ধান্ত। যেমন আরও অনেক হঠকারী সিদ্ধান্তই একের পর এক নিচ্ছে ট্রাম্পের আমেরিকা। যদিও ওয়াশিংটন এভাবে সাফাই গাইছে যে যুক্তরাষ্ট্রে এসে নাগরিকত্ব নেওয়ার পর অনেকেই আয়-রোজগার না করে সরকারের কাছ থেকে ভাতা নেয়। এরা আমেরিকান নাগরিকদের সম্পদ শুষে নেয়। এটা দেশটির অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করে। নানা অপরাধেও জড়ায়। এ থেকে অব্যাহতি চায় দেশটি। এবং সেজন্যই নতুন ভিসানীতি। তবে অনেকেই একে খোঁড়া যুক্তি আখ্যা দিয়ে ‘ট্রাম্প প্রশাসনের অমানবিক দায়িত্বহীনতা’ বলছেন। তারা এ নীতির বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের হতে পারে বলেও আশা করছেন। হঠকারী আত্মম্ভরিতা কখনো কল্যাণ বয়ে আনে না। যুক্তরাষ্ট্রপ্রবাসী হাজার হাজার বাংলাদেশি সেখানে উন্নত জীবনযাপন, সন্তানদের উচ্চমান শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন। তারা কষ্টার্জিত অর্থ দেশে স্বজনদের কাছে পাঠাচ্ছেন। যা জাতীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে। এটা বাধাগ্রস্ত হলে সার্বিকভাবে দেশ-জাতি ক্ষতিগ্রস্ত হবে। ফলে উদ্ভূত অচলাবস্থা কাটাতে প্রয়োজনীয় কূটনৈতিক ও নীতিগত পদক্ষেপের পাশাপাশি উপযুক্ত কর্মকৌশল নির্ধারণ এখন সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ করণীয়। এ ব্যাপারে দ্রুত কার্যকর তৎপরতা কাম্য।
শিরোনাম
- রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত
- রূপচর্চায় ব্যবহার করুন নিমপাতা
- ক্যান্সারের কাছে হেরে গেলেন ‘থ্রি ডোরস ডাউনের’ লিড ভোকাল
- দেশের প্রেক্ষাগৃহে হলিউডের ৩ সিনেমা
- খরুচে বোলিংয়ের ঝুঁকি নিয়ে সফল এনগিডি
- শুরুর আগেই শেষ হয়ে গেল জোহেইবের বিশ্বকাপ
- এক দিন পরই ভোটযুদ্ধ
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১০ ফেব্রুয়ারি)
- আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ পেল বাংলাদেশ
- বিশ্বকাপ না খেলায় শাস্তি হবে না বিসিবির
- নির্বাচনী জনসভা শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি সই, পাল্টা শুল্ক কমল ১৯ শতাংশ
- ভারতের বিপক্ষে খেলতে পাকিস্তানকে অনুরোধ বিসিবি সভাপতির
- একটি দলের প্রার্থীকে শোকজ করলেই অফিসার প্রত্যাহার হচ্ছেন: আসিফ মাহমুদ
- কন্যাসহ শিক্ষকের ওপর হামলা, যুবদল কর্মীকে পুলিশে দিল বিএনপি
- জ্বালানি সরবরাহের বৈশ্বিক রুট দখলে নিতে মরিয়া আমেরিকা: রাশিয়া
- ইসলামের পক্ষে একমাত্র প্রতীক হাতপাখায় ভোট দিন: চরমোনাই পীর
- সিদ্ধান্ত বদল, ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা
- ভারতকে নিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজের দাবি
- আলী রীয়াজের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক
যুক্তরাষ্ট্রে ভিসা স্থগিত
অমানবিক সিদ্ধান্ত
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যে সব মার্কিন ঘাঁটি ইরানি মিসাইল রেঞ্জে, ট্রাম্পের না ভেবে উপায় নাই!
১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
টালমাটাল ব্রিটিশ রাজনীতি: স্টারমারের বিদায় ঘণ্টা বাজছে, নেতৃত্বে শাবানা?
১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম