এক দশক আগে সমন্বিত উদ্যোগে সুন্দরবনে দস্যুতা দমন সম্ভব হয়। প্রায় সাড়ে তিন শ দস্যু অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফেরে। আপাত স্বস্তি ফেরে বনজীবনে। চব্বিশের গণ অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর আবার কিছু এলাকায় দস্যুতা বাড়ে। বনদস্যুদের দৌরাত্ম্যে এখন ফের অরক্ষিত হয়ে উঠছে সুন্দরবন। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন পরিণত হচ্ছে-বনজীবী ও পর্যটকদের জন্য ভয়ংকরভাবে অনিরাপদ। বঙ্গোপসাগর উপকূলজুড়ে অবস্থিত এ বিস্তীর্ণ বনাঞ্চল রয়েল বেঙ্গল টাইগার ও চিত্রল হরিণের বিচরণ ক্ষেত্র হিসেবে বিখ্যাত। প্রায় ১০ হাজার বর্গকিলোমিটারজুড়ে লবণাক্ত পরিবেশের এ বনভূমি অনন্য জীববৈচিত্র্যে সমৃদ্ধ। এটা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত। বছরজুড়ে অসংখ্য জল ও বনজীবী মানুষ সুন্দরবনসংলগ্ন খাল, নদনদী এবং বনভূমি থেকে জীবিকার বিচিত্র উপকরণ সংগ্রহ করেন। পর্যটন মৌসুমে হাজারো দেশিবিদেশি পর্যটক নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করতে আসেন। তাঁরা এখানে বাঘ-কুমিরের নিত্যভীতির রোমাঞ্চকর অভিজ্ঞতা জীবনের অন্যতম শ্রেষ্ঠ অর্জন মনে করেন। এসব ঘিরে বেশ কিছু পেশাক্ষেত্র তৈরি এবং সেখানে অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। রুটি-রুজির ব্যবস্থা হচ্ছে অসংখ্য পরিবারের। সেই সুন্দরবনে নানা নামধারী দস্যু দল সক্রিয়। জেলে ও বনজীবীদের অপহরণ এবং পর্যটকদের জিম্মি করে মুক্তিপণ আদায় ছাড়াও নদীপথে চাঁদাবাজির মতো অপরাধ চালিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। রয়েল বেঙ্গল টাইগারের বিচরণভূমি পরিণত হয়েছে দস্যুদের অভয়ারণ্যে। সংশ্লিষ্টদের মতে, প্রশাসনিক দুর্বলতা এবং স্বার্থান্বেষীদের মদতে সুন্দরবনে জল ও বনদস্যুদের আধিপত্য মাত্রাছাড়া পর্যায়ে পৌঁছেছে। জননিরাপত্তা পরিস্থিতি স্বভাবতই উদ্বেগজনক। যদিও কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। কোস্টগার্ড গত বছর বনদুস্যদের কবল থেকে নারী-শিশুসহ ৫২ জনকে উদ্ধার করে। অর্ধশত দস্যুকে আটক এবং বিপুলসংখ্যক দেশিবিদেশি অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করে। নিয়মিত টহল ছাড়াও ঝটিকা অভিযান অব্যাহত আছে। সুন্দরবনে যেন নতুন নতুন দস্যু বাহিনী গড়ে উঠতে না পারে, সেজন্য গোয়েন্দা নজরদারি, টহল ও অভিযান নিরবচ্ছিন্নভাবে জারি রাখা প্রয়োজন। কর্তৃপক্ষের সব শাখা-বিভাগে পর্যাপ্ত জনবল নিয়োগ করা হোক। সুন্দরবন জাতির অমূল্য সম্পদ। প্রাতিষ্ঠানিক আহরণ ও সদ্ব্যবহারে সেসব জাতীয় অর্থনীতিতে অবদান রাখুক। ব্যক্তি-গোষ্ঠীর মদতে তাতে দস্যুতার দৌরাত্ম্য কিছুতেই চলতে পারে না।
শিরোনাম
- যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাদ্রাসা শিক্ষার্থী নিহত
- নতুন সংসদের যাত্রা হোক পরিবর্তনের অঙ্গীকার দিয়ে
- পাকিস্তানকে সহজেই হারিয়ে সুপার এইটে ভারত
- ৫০০ গোল ছুঁয়ে ইতিহাস গড়ার পথে কেইন
- সিকৃবিতে শিক্ষকদের হাতাহাতি, ভিসিসহ আহত অন্তত ৬
- পাকিস্তানের সামনে ১৭৬ রানের লক্ষ্য ছুড়ে দিল ভারত
- ইউটিউবে দেখা যাবে মৌসুমীর ‘অর্ধাঙ্গিনী’
- দিল্লির প্রেস মিনিস্টারের চুক্তি বাতিল
- র্যাশফোর্ডকে নিয়ে অস্বস্তিতে ফ্লিক
- নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
- কুমিল্লা সীমান্তে প্রায় ৬০ লাখ টাকার ভারতীয় শাড়ি ও সিগারেট জব্দ
- এবারও হাত মেলালেন না ভারত-পাকিস্তান অধিনায়ক
- জামায়াত আমিরের বাসায় তারেক রহমান
- টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাকিস্তানের
- বসন্ত উৎসবে তারুণ্যের উচ্ছ্বাসে দিনভর মুখরিত কলেজ ক্যাম্পাস
- ভারতের বিপক্ষে তিন অলরাউন্ডার নিয়ে মধুর সমস্যায় পাকিস্তান
- ঝালকাঠি জেলা পুলিশের ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন
- স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা
- মঙ্গলবার রমজানের চাঁদ দেখার আহ্বান সৌদি আরবের
- বগুড়ায় অন্যকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ফায়ার ফাইটারের
অরক্ষিত সুন্দরবন
সার্বিক সুরক্ষা নিশ্চিত হোক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর