শিরোনাম
প্রকাশ: ০০:০০, শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬

বৈরী বাস্তবতায় আসন্ন নির্বাচন

ফাইজুস সালেহীন
প্রিন্ট ভার্সন
বৈরী বাস্তবতায় আসন্ন নির্বাচন

মাঝখানে আর আছে কুড়ি দিন। তারপরই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই সঙ্গে হতে যাচ্ছে জুলাই সনদ প্রশ্নে হ্যাঁ-না ভোট। সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ হয়ে গেছে। মার্কা পাওয়ার পর প্রচার-প্রচারণায় মাঠ সরগরম। গণভোট নিয়ে ইলেকশনের মাঠে কোনো উত্তাপ নেই। সাধারণ মানুষের এ বিষয়ে বিশেষ কোনো আগ্রহ আছে বলে মনে হয় না। জুলাই সনদ কী, এর ভিতরে কী আছে-না আছে, তা বেশির ভাগ মানুষ জানেও না। জুলাই সনদ কমবেশি ৫০ পৃষ্ঠার একটা দলিল। ঐতিহাসিক এই দলিলের বিষয়বস্তু শাসনতন্ত্র সম্পর্কিত। খুবই কঠিন বিষয়। সাধারণ শিক্ষিত মানুষেরও অনেকের পক্ষে বুঝতে পারা দুরূহ। সনদটি স্বাক্ষরিত হওয়ার পর বেশ লম্বা সময় পাওয়া গেলেও সরকার, প্রশাসনযন্ত্র কিংবা গণভোটকে যারা অনুপেক্ষণীয় বিবেচনা করছেন, তাদের কেউই জনগণের কাছে এই সনদের কপি পৌঁছাননি। উঠান বৈঠক করে পড়েও শোনাননি। অথচ জনগণকে বলা হচ্ছে জুলাই সনদের পক্ষে ভোট দিতে। সত্য বটে, বিপক্ষে না ভোট দেওয়ারও একটা অপশন আছে। সেটা থাকবে কাগজে। অন্তর্বর্তী সরকার কোমর বেঁধে নেমেছে হ্যাঁ ভোটের পক্ষে। প্রধান উপদেষ্টা, তাঁর অফিসের সব কর্মকর্তা, উপদেষ্টা পরিষদের সদস্য- সবাই নেমে পড়েছেন গণভোটের নয়, হ্যাঁ ভোটের ক্যাম্পেইনে। জনপ্রশাসন তো বটেই, সরকারের অন্যান্য সার্ভিসের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য হ্যাঁ ভোটের ক্যাম্পেইন অলিখিতভাবে হলেও ম্যান্ডেটরি করা হয়েছে। মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকরাও।

ইন্টেরিমের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করতে পারেন কি না এ প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ বলেছেন, আইনগত কোনো বাধা নেই। অতঃপর রীয়াজ সাহেবকে যদি উল্টো প্রশ্ন করা হয়, জনাব আইনের কোথাও লেখা নেই, সরকারি কর্মচারীরা গণভোটে হ্যাঁ বা না-এর পক্ষে প্রচার চালাতে পারবেন না। বেশ! তো বলুন কোন আইনে কী লেখা আছে, তারা হ্যাঁ বা না-এর পক্ষে প্রচার চালাতে পারবেন? তখন তিনি কী জবাব দেবেন! সব কথা আইনে লেখা থাকে না। রীতি, কনভেনশনও এক ধরনের আইন। সরকারি কর্মচারীর পদপদবি ব্যবহার করে ভোটের মাঠে পক্ষপাতমূলক প্রচারণা রীতিবিরুদ্ধ। এটা নৈতিকতার পরিপন্থি। তার চেয়েও বড় কথা, সরকারি-আধাসরকারি কর্মকর্তা ও কর্মচারীরাই ভোট গ্রহণ, গণনা, ফলাফল ঘোষণার কাজে দায়িত্ব পালন করবেন। সংসদ ইলেকশনে প্রতিটি বুথে প্রত্যেক প্রার্থীর এজেন্ট থাকবেন। কিন্তু গণভোটে হ্যাঁ বা না-এর পক্ষে কোনো এজেন্ট থাকার কথা নয়। এ অবস্থায় হ্যাঁ বা না ভোটের ফলাফল কী হতে পারে, তা সহজেই অনুমেয়। তা সত্ত্বেও ভোটার সাধারণ সজাগ থাকলে অনুমান ভুলও প্রমাণিত হতে পারে। গণভোট নিয়ে সরকার যে অবস্থান গ্রহণ করেছে তা কোনো ভালো দৃষ্টান্ত নয়। অতীতে বাংলাদেশে আরও তিনটি গণভোট হয়েছে। সেই তিন পর্যায়ে সরকার-প্রশাসন গণভোটে অংশগ্রহণ করতে জনগণকে উদ্বুদ্ধ করেছে। কিন্তু হ্যাঁ বা না ভোটের ক্যাম্পেইন করেনি। এবার যা হচ্ছে তা নতুন। গণভোটে পক্ষপাতমূলক প্রচারণায় অংশগ্রহণ করায় প্রশাসনের নিরপেক্ষতার জায়গাটি নিদারুণভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে, যা সংসদ নির্বাচনকেও প্রভাবিত করতে পারে। যা হোক এ বিষয়ে আর কথা বাড়াতে চাই না।

সরকারি-আধাসরকারি কর্মকর্তা ও কর্মচারীরাই ভোট গ্রহণ, গণনা, ফলাফল ঘোষণার কাজে দায়িত্ব পালন করবেন। সংসদ ইলেকশনে প্রতিটি বুথে প্রত্যেক প্রার্থীর এজেন্ট থাকবেন। কিন্তু গণভোটে হ্যাঁ বা না-এর পক্ষে কোনো এজেন্ট থাকার কথা নয়। এ অবস্থায় হ্যাঁ বা না ভোটের ফলাফল কী হতে পারে, তা সহজেই অনুমেয়

বৈরী বাস্তবতায় আসন্ন নির্বাচনদেশের মানুষ গভীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনটির জন্য। নির্বাচনের আগের এবং ভোটের দিন আইনশৃক্সক্ষলা পরিস্থিতি কেমন থাকবে তা নিয়ে জনমনে রয়েছে উদ্বেগ-উৎকণ্ঠা। আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ার আগেই অনেক জায়গায় মারামারি-কাটাকাটির ঘটনা ঘটেছে। ঢাকায় ছিনতাই ও অন্যান্য অপরাধ বেড়েছে। ২০২৪ সালের আগস্টের ৫ তারিখে ও তার আগে-পরে থানা লুট হয়েছে। বহু আগ্নেয়াস্ত্র বেরিয়ে গেছে। সেসব অস্ত্রের প্রায় ৪০ ভাগ এখনো উদ্ধার হয়নি। গত বুধবার সেনাপ্রধান সরকারের এক উচ্চ পর্যায়ের বৈঠকে জানিয়েছেন, ২০২৪ সালের আগস্টে গণ অভ্যুত্থানের সময় ৩ হাজার ৬১৯টি অস্ত্র লুট হয়েছিল। এর মধ্যে ২ হাজার ২৫৯টি উদ্ধার হয়েছে, যা লুট হওয়া অস্ত্রের ৬২ শতাংশেরও বেশি। যে ৪০ শতাংশ এখনো উদ্ধার করা যায়নি তাও নির্বাচনের দিন ঝুঁকি তৈরি করতে পারে বলে অনেকে মনে করেন। অন্তর্বর্তী সরকার ১৮ মাস পর সেসব আগেয়াস্ত্র উদ্ধারের নির্দেশ দিয়েছে। দেড় বছর সরকার সমস্যাটিকে অতটা আমলে নেয়নি বলেই মনে হয়। কিন্তু কেন, এই প্রশ্ন ওঠা স্বাভাবিক। অপারেশন ডেভিল হান্ট চলেছে। তখন অনেক গ্রেপ্তারের খবর পাওয়া গেলেও অস্ত্র উদ্ধারের সংবাদ সেই তুলনায় কম এসেছে। ডেভিল হান্টের নামে আসলে আওয়ামী লীগ ধরা হয়েছে। যে দলের নেতা-কর্মীরা এমনিতেই রয়েছেন দৌড়ের ওপর, তাদের পেছনে অতটা এনার্জি খরচ না করলেও চলত। আওয়ামী লীগ ধরার চেয়ে অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়টি অনেক বেশি প্রয়োজনীয়। এদিকে গত রবিবার স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পুলিশের লুট হওয়া অস্ত্র নির্বাচনকালে ব্যবহার হবে না, আমি নিশ্চিত করছি।’- এরকম নিশ্চয়তা তিনি কী করে দেন তা ভেবে বিস্মিতবোধ না করে পারা যায় না। যে কেউ এই প্রশ্নটাও তো করতেই পারেন, তাহলে কি যারা অস্ত্র লুট করেছে বা যাদের হাতে অস্ত্রগুলো রয়েছে, তাদের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার যোগাযোগ রয়েছে! এই প্রশ্নটি ছাড়া আমাদের আর কী বলার থাকতে পারে!

তবে আইনশৃঙ্খলার বিরাজমান পরিস্থিতিকে ভালো বলার কোনো সুযোগ নেই। গত সোমবার চট্টগ্রাম শহরের পাশে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় একজন র‌্যাব সদস্য নিহত হয়েছেন। প্রকাশিত রিপোর্ট থেকে জানা যায়, জঙ্গল সলিমপুর সন্ত্রাসের আখড়ায় পরিণত হয়েছে। এ ধরনের সন্ত্রাসের আখড়া হয়তো আরও রয়েছে। ক্রিমিনালদের হাতে অস্ত্র থাকবে, ভোটে তা ব্যবহার হবে না, সে কথা নিশ্চিত করে বলা যায় না। চিরুনি অভিযান চালিয়ে সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধারে আগে থেকে তৎপর হলে এত দিনে বেশির ভাগ অস্ত্র হয়তো উদ্ধার করা সম্ভব হতো। বিলম্বে হলেও প্রধান উপদেষ্টা অস্ত্র উদ্ধারের নির্দেশনা দিয়েছেন। হাতে সময় খুব কম। এই কম সময়ের মধ্যে অস্ত্র উদ্ধার অভিযান কতটা সফল হবে তা বলা মুশকিল। ক্রিমিনালদের হাতে অবৈধ অস্ত্র থাকলেও প্রতিটি ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নির্বাচনি প্রচারণায় লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে মাঠ প্রশাসনের যেমন দৃঢ় অবস্থান গ্রহণ জরুরি, তেমনই প্রয়োজন প্রার্থীদের দায়িত্বশীলতা।

মনে রাখা বাঞ্ছনীয়, এবারের সাধারণ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে যেমন ব্যতিক্রমধর্মী তেমনই গুরুত্বপূর্ণ। প্রশাসনিক দুর্বলতা বা পক্ষপাতিত্ব বা রাজনৈতিক দলগুলোর ভ্রান্তির কারণে এই ইলেকশন যদি প্রশ্নবিদ্ধ হয়, তাহলে বাংলাদেশের গণতন্ত্র নিপতিত হবে এক জটিল আবর্তে। আধিপত্যবাদবিরোধী যে স্লোগান আমরা অহরহ উচ্চারিত হতে শুনি, তা ব্যর্থ পরিহাসে পরিণত হবে। বিরাজমান ভূরাজনৈতিক পরিস্থিতির দিকে দৃষ্টি ফেরানো উচিত। দেশের অর্থনৈতিক অবস্থা এই মুহূর্তে মোটেও আশাপ্রদ নয়। বেকার সমস্যা ক্রমেই বেড়ে চলেছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে। বাজারে এলপি গ্যাসের সংকট তীব্র। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ভালো চলছে না। দুর্নীতির লাগাম টেনে ধরা যায়নি। ব্যবসাবাণিজ্যে স্বেচ্ছাচারিতা অব্যাহত রয়েছে। অন্যদিকে গোপনে ও প্রকাশ্যে চলছে দেশবিরোধী চক্রান্ত। মহান মুক্তিযুদ্ধকে ইতিহাস থেকে সরিয়ে ২০২৪ সালের জুলাই-আগস্টের ৩৬ দিনের গণ আন্দোলনকে প্রতিস্থাপিত করার একটি প্রচেষ্টা রয়েছে। নানাভাবে প্রক্সি পলিটিকস উসকে দেওয়া হচ্ছে। আমাদের নিকট প্রতিবেশী ভারত। অন্যদিকে ভৌগোলিক দিক দিয়ে কিছুটা দূরের হলেও পাকিস্তানের সঙ্গে রয়েছে আমাদের রাজনৈতিক ও ঐতিহাসিক সম্পর্ক। একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ কাছের ও দূরের- এই দুটো দেশের সঙ্গে স্বাভাবিক মৈত্রী ও সহযোগিতার সম্পর্ক বজায় রেখে চলেছে। তা হলে দেশ দুটোর নিজেদের ভিন্ন হিসাব থাকা বিচিত্র নয়। পাকিস্তান বা পাকিস্তান রাষ্ট্রের মহলবিশেষ ১৯৭১ সালের পরাজয়ের প্রতিশোধ নিতে চাইতে পারে। ভারতের মাথায় রয়েছে তার স্বার্থের হিসাব। আর আমাদের দেশের ভিতরেও একশ্রেণির মানুষ আছে, যারা পেছনে হাঁটতে পছন্দ করে।

আজকের ইউনিপোলার বিশ্বে বৃহৎ শক্তি ক্রমেই বেপরোয়া হয়ে উঠছে। যেখানে সম্পদ আছে, সেখানে আধিপত্য কায়েম করাকে তারা তাদের অধিকার বলে ভাবতে শুরু করেছে। ‘আপনা মাংসে হরিণা বৈরী’- পরিস্থিতি তৈরি হচ্ছে। এরকম এক জটিল আঞ্চলিক ও ভূরাজনৈতিক বাস্তবতায় দেশ বাঁচাতে প্রয়োজন দক্ষ ও শক্তিশালী সরকার। প্রয়োজন সুদৃঢ় জাতীয় ঐক্য। শুনতে তিক্ত হলেও বাস্তবতা হলো ইন্টেরিম আমলে জাতীয় ঐক্যের জায়গাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রিকনসিলিয়েশনের ধারণা পরিত্যাজ্য প্রায়। এমতাবস্থায় শতভাগ নিরপেক্ষ ভোটের মাধ্যমে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হওয়া জরুরি। একটি নির্বাচিত সরকার বোধগম্য কারণেই নৈতিকভাবে অনেক বেশি শক্তিশালী হয়ে থাকে। নৈতিক দৃঢ়তা সেই সরকারকে দক্ষ বানায়। কাজেই নির্বাচন যাতে কোনোভাবে প্রশ্নবিদ্ধ হতে না পারে, সে ব্যাপারে সব মহলের সর্বোচ্চ সতর্কতা প্রয়োজন।

লেখক : সিনিয়র সাংবাদিক ও কথাসাহিত্যিক

এই বিভাগের আরও খবর
দুর্নীতি সূচকে অবনতি
দুর্নীতি সূচকে অবনতি
সংসদ নির্বাচন
সংসদ নির্বাচন
ভোটের উৎসবে মেতেছে দেশ
ভোটের উৎসবে মেতেছে দেশ
সালাতের গুরুত্ব
সালাতের গুরুত্ব
জেন-জির প্রথম নির্বাচন
জেন-জির প্রথম নির্বাচন
সুশাসনের রাষ্ট্র চাই
সুশাসনের রাষ্ট্র চাই
নতুন সরকারকে আগাম অভিনন্দন
নতুন সরকারকে আগাম অভিনন্দন
যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি
যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি
ভোটের ক্ষণগণনা
ভোটের ক্ষণগণনা
রামাদানের আগমন ও আমাদের প্রস্তুতি
রামাদানের আগমন ও আমাদের প্রস্তুতি
নির্বাচন ও প্রাসঙ্গিক কিছু কথা
নির্বাচন ও প্রাসঙ্গিক কিছু কথা
দেশের মানুষের হৃদয়রাজ্যে জিয়া পরিবার
দেশের মানুষের হৃদয়রাজ্যে জিয়া পরিবার
সর্বশেষ খবর
চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ রোহিঙ্গা গ্রেফতার
চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ রোহিঙ্গা গ্রেফতার

এই মাত্র | চট্টগ্রাম প্রতিদিন

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কক্সবাজারে সাত বিএনপি কর্মী আটক
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কক্সবাজারে সাত বিএনপি কর্মী আটক

৯ মিনিট আগে | ভোটের হাওয়া

ভোট কেনাবেচার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: ইসি
ভোট কেনাবেচার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: ইসি

৪১ মিনিট আগে | ভোটের হাওয়া

ইরানে সামরিক কনভয়ে বিস্ফোরণ
ইরানে সামরিক কনভয়ে বিস্ফোরণ

৪৯ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

ঝিনাইদহে দাঁড়িপাল্লার এজেন্টের স্বাক্ষরিত ২৩ রেজাল্ট শিট জব্দ
ঝিনাইদহে দাঁড়িপাল্লার এজেন্টের স্বাক্ষরিত ২৩ রেজাল্ট শিট জব্দ

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

বগুড়ায় ভোটকেন্দ্রের সামনে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত
বগুড়ায় ভোটকেন্দ্রের সামনে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

ভোটকেন্দ্রে কি সেলফি তোলা যাবে?
ভোটকেন্দ্রে কি সেলফি তোলা যাবে?

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

মির্জাগঞ্জে ভোট কেনার অভিযোগে জামায়াত কর্মী আটক, মুচলেকায় মুক্ত
মির্জাগঞ্জে ভোট কেনার অভিযোগে জামায়াত কর্মী আটক, মুচলেকায় মুক্ত

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

সংসদ নির্বাচন ও গণভোট কাল সকাল সাড়ে ৭টায় শুরু
সংসদ নির্বাচন ও গণভোট কাল সকাল সাড়ে ৭টায় শুরু

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ভারত-পাকিস্তান যুদ্ধে ভূপাতিত বিমানের সংখ্যা নিয়ে নতুন তথ্য দিলেন ট্রাম্প
ভারত-পাকিস্তান যুদ্ধে ভূপাতিত বিমানের সংখ্যা নিয়ে নতুন তথ্য দিলেন ট্রাম্প

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ
গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ

২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

পিএসএলে দল পেলেন নাহিদ-ইমন
পিএসএলে দল পেলেন নাহিদ-ইমন

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

টাকা উদ্ধারের নামে অনেকের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে : আসিফ মাহমুদ
টাকা উদ্ধারের নামে অনেকের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে : আসিফ মাহমুদ

২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

যাচাই শেষে আটক কৃষকদল নেতা মুক্ত
যাচাই শেষে আটক কৃষকদল নেতা মুক্ত

২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

বাংলাদেশে চীনকে মোকাবিলায় নতুন কৌশল ওয়াশিংটনের
বাংলাদেশে চীনকে মোকাবিলায় নতুন কৌশল ওয়াশিংটনের

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বৈঠকে বসছেন ট্রাম্প-নেতানিয়াহু
বৈঠকে বসছেন ট্রাম্প-নেতানিয়াহু

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

জয়পুরহাটে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের সংঘর্ষ, আহত ১১
জয়পুরহাটে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের সংঘর্ষ, আহত ১১

২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

খোসাসহ পেয়ারা খাচ্ছেন? কী হয় জেনে নিন
খোসাসহ পেয়ারা খাচ্ছেন? কী হয় জেনে নিন

২ ঘণ্টা আগে | জীবন ধারা

মার্শের অণ্ডকোষে রক্তক্ষরণ : বিশ্বকাপ মিশন কী শেষ অজি অধিনায়কের?
মার্শের অণ্ডকোষে রক্তক্ষরণ : বিশ্বকাপ মিশন কী শেষ অজি অধিনায়কের?

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মধ্যপ্রাচ্যে মার্কিন তৎপরতা, স্যাটেলাইট চিত্র কি বলছে?
মধ্যপ্রাচ্যে মার্কিন তৎপরতা, স্যাটেলাইট চিত্র কি বলছে?

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিশ্বকাপেই টি-টোয়েন্টিতে ফিরতে পারেন স্মিথ
বিশ্বকাপেই টি-টোয়েন্টিতে ফিরতে পারেন স্মিথ

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

‘কেন্দ্রে ঢুকে প্রভাব বিস্তার’: মিরপুরে জামায়াতের ২ এজেন্টের কারাদণ্ড
‘কেন্দ্রে ঢুকে প্রভাব বিস্তার’: মিরপুরে জামায়াতের ২ এজেন্টের কারাদণ্ড

২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ভোট ঘিরে টাকা ছড়াচ্ছে জামায়াত: সিইসির কাছে অভিযোগ বিএনপির
ভোট ঘিরে টাকা ছড়াচ্ছে জামায়াত: সিইসির কাছে অভিযোগ বিএনপির

৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান

৩ ঘণ্টা আগে | রাজনীতি

ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে ফোনালাপ কাতারের আমিরের
ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে ফোনালাপ কাতারের আমিরের

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‌‘গণবিপ্লবী উদ্যোগ’র আত্মপ্রকাশ
নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‌‘গণবিপ্লবী উদ্যোগ’র আত্মপ্রকাশ

৩ ঘণ্টা আগে | রাজনীতি

লাকসামে আচরণবিধি লঙ্ঘন, দুই বিএনপি কর্মীকে জরিমানা
লাকসামে আচরণবিধি লঙ্ঘন, দুই বিএনপি কর্মীকে জরিমানা

৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিষেক
হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিষেক

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সিদ্ধিরগঞ্জে কেন্দ্রের ভেতরে জামায়াত নেতার অবস্থান নিয়ে উত্তেজনা
সিদ্ধিরগঞ্জে কেন্দ্রের ভেতরে জামায়াত নেতার অবস্থান নিয়ে উত্তেজনা

৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

কুমিল্লায় ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার
কুমিল্লায় ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

সর্বাধিক পঠিত
তারেক রহমানকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন ৪ স্বতন্ত্র প্রার্থী
তারেক রহমানকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন ৪ স্বতন্ত্র প্রার্থী

৫ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

৬ শতাধিক নেতাকর্মী নিয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতার বিএনপিতে যোগদান
৬ শতাধিক নেতাকর্মী নিয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতার বিএনপিতে যোগদান

১১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির ৭৪ লাখ টাকাসহ আটক
বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির ৭৪ লাখ টাকাসহ আটক

১১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

বাংলাদেশের প্রাপ্য সম্মান ফিরিয়ে দেওয়াই ছিল একমাত্র লক্ষ্য: পিসিবি চেয়ারম্যান
বাংলাদেশের প্রাপ্য সম্মান ফিরিয়ে দেওয়াই ছিল একমাত্র লক্ষ্য: পিসিবি চেয়ারম্যান

২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সব যান বন্ধ নয়: কারা চলাচলে ছাড় পাচ্ছে
সব যান বন্ধ নয়: কারা চলাচলে ছাড় পাচ্ছে

১৫ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

প্রতিশোধ নিয়ে গ্রুপের শীর্ষে পাকিস্তান, পেছনে পড়ল ভারত
প্রতিশোধ নিয়ে গ্রুপের শীর্ষে পাকিস্তান, পেছনে পড়ল ভারত

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ডাবের পানি স্বাস্থ্যের জন্য এতটা কার্যকর কেন?
ডাবের পানি স্বাস্থ্যের জন্য এতটা কার্যকর কেন?

১৪ ঘণ্টা আগে | জীবন ধারা

ইন্টারনেট বন্ধ নিষিদ্ধ করে বাংলাদেশ টেলিযোগাযোগ আইন সংশোধন
ইন্টারনেট বন্ধ নিষিদ্ধ করে বাংলাদেশ টেলিযোগাযোগ আইন সংশোধন

৮ ঘণ্টা আগে | জাতীয়

যে চার উপায়ে জানবেন ভোটার নম্বর
যে চার উপায়ে জানবেন ভোটার নম্বর

১৬ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ভোটকেন্দ্রে যেসব কাজ করতে পারবে না পুলিশ
ভোটকেন্দ্রে যেসব কাজ করতে পারবে না পুলিশ

১২ ঘণ্টা আগে | জাতীয়

দেশের সব দোকান-শপিং মল আজ বন্ধ, খোলা কবে?
দেশের সব দোকান-শপিং মল আজ বন্ধ, খোলা কবে?

১৬ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ভোটারদের কেন্দ্রে আনার জন্য যানবাহন ব্যবহার নিষিদ্ধ: ইসি
ভোটারদের কেন্দ্রে আনার জন্য যানবাহন ব্যবহার নিষিদ্ধ: ইসি

১৩ ঘণ্টা আগে | জাতীয়

নির্বাচন শেষে কখন রাস্তায় ফিরবে মোটরসাইকেল
নির্বাচন শেষে কখন রাস্তায় ফিরবে মোটরসাইকেল

১৬ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

‘কেন্দ্রে ঢুকে প্রভাব বিস্তার’: মিরপুরে জামায়াতের ২ এজেন্টের কারাদণ্ড
‘কেন্দ্রে ঢুকে প্রভাব বিস্তার’: মিরপুরে জামায়াতের ২ এজেন্টের কারাদণ্ড

২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

নিজেকে ভোট দিতে পারছেন না তাসনিম জারা ও ববি হাজ্জাজ
নিজেকে ভোট দিতে পারছেন না তাসনিম জারা ও ববি হাজ্জাজ

৫ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

গৃহকর্মীকে নির্যাতন; আদালতে উঠে এলো বিমানের সাবেক এমডির বাসার লোমহর্ষক বর্ণনা
গৃহকর্মীকে নির্যাতন; আদালতে উঠে এলো বিমানের সাবেক এমডির বাসার লোমহর্ষক বর্ণনা

১১ ঘণ্টা আগে | নগর জীবন

পাকিস্তান পাশে না দাঁড়ালে কী হতো বাংলাদেশের সঙ্গে
পাকিস্তান পাশে না দাঁড়ালে কী হতো বাংলাদেশের সঙ্গে

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সিরাজগঞ্জে ‘ভোট কিনতে’ গিয়ে জনতার ধাওয়া খেয়ে পালালো জামায়াত নেতা
সিরাজগঞ্জে ‘ভোট কিনতে’ গিয়ে জনতার ধাওয়া খেয়ে পালালো জামায়াত নেতা

৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ঠাকুরগাঁও আমিরকে নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে: জামায়াত
ঠাকুরগাঁও আমিরকে নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে: জামায়াত

৯ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

মহানাটকীয় টাই, ডাবল সুপার ওভারে আফগানদের বিশ্বকাপ স্বপ্নে ধাক্কা
মহানাটকীয় টাই, ডাবল সুপার ওভারে আফগানদের বিশ্বকাপ স্বপ্নে ধাক্কা

৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

৮ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ইন্ডিয়ান সুপার লিগের আয় কমে গেছে ৯৭ শতাংশ
ইন্ডিয়ান সুপার লিগের আয় কমে গেছে ৯৭ শতাংশ

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভোট কেনার সময় সূত্রাপুর থানা জামায়াতের আমির আটক, কারাদণ্ড
ভোট কেনার সময় সূত্রাপুর থানা জামায়াতের আমির আটক, কারাদণ্ড

৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল শুক্রবার: ইসি সানাউল্লাহ
নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল শুক্রবার: ইসি সানাউল্লাহ

১০ ঘণ্টা আগে | জাতীয়

ঝিনাইদহে দাঁড়িপাল্লার এজেন্টের স্বাক্ষরিত ২৩ রেজাল্ট শিট জব্দ
ঝিনাইদহে দাঁড়িপাল্লার এজেন্টের স্বাক্ষরিত ২৩ রেজাল্ট শিট জব্দ

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ভোট বেশি পড়লে বিএনপি, কম পড়লে জামায়াত সুফল পাবে : বিআইডিডি
ভোট বেশি পড়লে বিএনপি, কম পড়লে জামায়াত সুফল পাবে : বিআইডিডি

১৪ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

আটক ঠাকুরগাঁও জামায়াতের আমির রমেকের সিসিইউতে ভর্তি
আটক ঠাকুরগাঁও জামায়াতের আমির রমেকের সিসিইউতে ভর্তি

৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ইরানের সঙ্গে আলোচনার মধ্যেই মধ্যপ্রাচ্যে আরেকটি রণতরী পাঠাচ্ছেন ট্রাম্প
ইরানের সঙ্গে আলোচনার মধ্যেই মধ্যপ্রাচ্যে আরেকটি রণতরী পাঠাচ্ছেন ট্রাম্প

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কুমিল্লায় ‘টাকা বিতরণের’ অভিযোগে জামায়াত নেতা আটক
কুমিল্লায় ‘টাকা বিতরণের’ অভিযোগে জামায়াত নেতা আটক

৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান

৩ ঘণ্টা আগে | রাজনীতি

প্রিন্ট সর্বাধিক
ইতিহাসে প্রথম দুই ব্যালটে ভোট
ইতিহাসে প্রথম দুই ব্যালটে ভোট

ভোটের মাঠে

শেষ মুহূর্তের জরিপে এগিয়ে বিএনপি
শেষ মুহূর্তের জরিপে এগিয়ে বিএনপি

প্রথম পৃষ্ঠা

যারা নির্বাচিত হবে তাদের সঙ্গেই কাজ
যারা নির্বাচিত হবে তাদের সঙ্গেই কাজ

প্রথম পৃষ্ঠা

ভোটের উৎসবে মেতেছে দেশ
ভোটের উৎসবে মেতেছে দেশ

সম্পাদকীয়

আধিপত্যের সংঘর্ষ টেঁটাবিদ্ধসহ আহত ৯
আধিপত্যের সংঘর্ষ টেঁটাবিদ্ধসহ আহত ৯

দেশগ্রাম

ভোটের আগে টাকার খেলা
ভোটের আগে টাকার খেলা

প্রথম পৃষ্ঠা

যেভাবে জানবেন ভোট কেন্দ্র
যেভাবে জানবেন ভোট কেন্দ্র

ভোটের মাঠে

দুর্নীতি সূচকে অবনতি
দুর্নীতি সূচকে অবনতি

সম্পাদকীয়

নতুন সরকারকে আগাম অভিনন্দন
নতুন সরকারকে আগাম অভিনন্দন

সম্পাদকীয়

বাংলাদেশে গণভোটের ইতিহাস
বাংলাদেশে গণভোটের ইতিহাস

ভোটের মাঠে

জেন-জির প্রথম নির্বাচন
জেন-জির প্রথম নির্বাচন

সম্পাদকীয়

শিক্ষায় নেই কোনো দৃশ্যমান অর্জন
শিক্ষায় নেই কোনো দৃশ্যমান অর্জন

পেছনের পৃষ্ঠা

পল্লবীতে পোলিং অফিসারসহ দুই জনের কারাদণ্ড
পল্লবীতে পোলিং অফিসারসহ দুই জনের কারাদণ্ড

পেছনের পৃষ্ঠা

সালাতের গুরুত্ব
সালাতের গুরুত্ব

সম্পাদকীয়

মুন্সিগঞ্জে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ
মুন্সিগঞ্জে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

প্রথম পৃষ্ঠা

ফল প্রকাশের আগ পর্যন্ত শঙ্কামুক্ত নই
ফল প্রকাশের আগ পর্যন্ত শঙ্কামুক্ত নই

প্রথম পৃষ্ঠা

জনপ্রিয়তায় ভীত হয়ে একটি গোষ্ঠী বিভ্রান্তি ছড়াচ্ছে
জনপ্রিয়তায় ভীত হয়ে একটি গোষ্ঠী বিভ্রান্তি ছড়াচ্ছে

পেছনের পৃষ্ঠা

বাংলাদেশের নির্বাচন ঘিরে পশ্চিমবঙ্গ সীমান্তে কড়াকড়ি
বাংলাদেশের নির্বাচন ঘিরে পশ্চিমবঙ্গ সীমান্তে কড়াকড়ি

পেছনের পৃষ্ঠা

চা বাগান থেকে গলা কাটা লাশ উদ্ধার
চা বাগান থেকে গলা কাটা লাশ উদ্ধার

দেশগ্রাম

সংসদ নির্বাচন
সংসদ নির্বাচন

সম্পাদকীয়

নতুন বাংলাদেশের প্রত্যাশায় দেশবাসী
নতুন বাংলাদেশের প্রত্যাশায় দেশবাসী

প্রথম পৃষ্ঠা

নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিন ফল মেনে নিন
নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিন ফল মেনে নিন

প্রথম পৃষ্ঠা

শুল্ক ছাড়ের আড়ালে চাপ কাঠামোগত সংস্কারের
শুল্ক ছাড়ের আড়ালে চাপ কাঠামোগত সংস্কারের

পেছনের পৃষ্ঠা

সবাই সরকারে এলে দেশ চলবে কীভাবে
সবাই সরকারে এলে দেশ চলবে কীভাবে

প্রথম পৃষ্ঠা

গুলশানে ভোট দেবেন তারেক রহমান
গুলশানে ভোট দেবেন তারেক রহমান

পেছনের পৃষ্ঠা

কঠোর ব্যবস্থা নিতে ইতস্তত করব না
কঠোর ব্যবস্থা নিতে ইতস্তত করব না

পেছনের পৃষ্ঠা

ভাষা তার নিজস্ব গতিতে বিবর্তনের দিকে এগিয়ে গেছে
ভাষা তার নিজস্ব গতিতে বিবর্তনের দিকে এগিয়ে গেছে

প্রথম পৃষ্ঠা

টাকাসহ আটক বিচ্ছিন্ন ঘটনা নয়
টাকাসহ আটক বিচ্ছিন্ন ঘটনা নয়

প্রথম পৃষ্ঠা

সুশাসনের রাষ্ট্র চাই
সুশাসনের রাষ্ট্র চাই

সম্পাদকীয়

সিদ্ধিরগঞ্জে কেন্দ্রে জামায়াতের সিল মারার গুজব
সিদ্ধিরগঞ্জে কেন্দ্রে জামায়াতের সিল মারার গুজব

পেছনের পৃষ্ঠা