জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের আবহাওয়া এবং পরিবেশগত বিপর্যয় বেড়েছে। পরিবেশদূষণ, বায়ুদূষণ, শব্দদূষণ নাগরিকদের নিত্যসঙ্গী। বিশেষ করে রাজধানীসহ মহানগর, শহর-বন্দরে। গা-সওয়া এসব নেতিবাচকতার মধ্যেই চলতে হচ্ছে মানুষকে। বেড়ে উঠছে পরবর্তী প্রজন্ম। তাতে কার কী এবং কতটা ক্ষতি, তাৎক্ষণিকভাবে সে হিসাবনিকাশ না হলেও জাতির সার্বিক স্বাস্থ্য-অবস্থা বিশ্লেষণ করলেই ফলাফল বেরিয়ে আসবে। অন্তর্বর্তী সরকারের কাছে পরিবেশ বিষয়েও জনপ্রত্যাশা ছিল অনেক। কারণ উপদেষ্টা একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশবিদ। প্রতিশ্রুতি, পদক্ষেপ, প্রচেষ্টারও অভাব ছিল না। কিন্তু আশাব্যঞ্জক অর্জন হয়নি। ‘পরিবেশ রক্ষায় শুধুই তর্জনগর্জন’ শিরোনামে গতকাল বাংলাদেশ প্রতিদিনে ছাপা প্রতিবেদনে লেখা হয়েছে, ‘নদীর স্বচ্ছ পানিতে খেলবে ডলফিন। পাখির কিচিরমিচিরে ঘুম ভাঙবে নগরবাসীর। প্লাস্টিকে দূষিত হবে না মাটি-পানি। চারদিকে থাকবে সবুজের সমারোহ। নির্মল বাতাসে নেওয়া যাবে শ্বাস। থাকবে না গাড়ির হর্নের ঝাঁজালো শব্দ। এমন এক দূষণমুক্ত, শান্ত-সবুজ জনপদের স্বপ্ন দেখেছিল মানুষ। প্রকৃতই পরিবেশ রক্ষাকে নীতিগত অগ্রাধিকার দিয়ে একের পর এক ঘোষণা, আইন ও নির্দেশনা জনগণকে সে স্বপ্নই দেখিয়েছিল। কিন্তু প্রায় দেড় বছর পেরিয়ে এসে, সরকারের বিদায়বেলায় দেখা যাচ্ছে-প্রতিশ্রুতি ও প্রত্যাশার বেশির ভাগই অধরা রয়ে গেছে। কাগুজে বাঘ কার্যকর হুঙ্কার দিতে ব্যর্থ হয়েছে। দূষণ কমেনি, পলিথিন বন্ধ হয়নি, নদীদখল ও দূষণমুক্ত হয়নি। বরং অনেক ক্ষেত্রে পরিস্থিতির অবনতি ঘটেছে। সার কথা-বিস্তর তর্জনগর্জনেই থমকে রইল পরিবেশ রক্ষার উদ্যোগ। গণ অভ্যুত্থান-পরবর্তী প্রেক্ষাপটে অরাজনৈতিক সরকারের পক্ষে আরও কঠোরভাবে পদক্ষেপ বাস্তবায়নের সুযোগ ছিল। ভুক্তভোগী জনগণের ব্যাপক সমর্থন ছিল। দুর্বৃত্তচক্র মাথা তুলে দাঁড়াতে পারত না। সব শুভ ও কল্যাণকর্ম সম্পাদনের অনুকূল পরিবেশ তৈরি হয়েছিল। এই সুযোগটা ষোলো আনাই কাজে লাগানো উচিত ছিল। এখানে অসম্পূর্ণতা রয়ে গেল। যেমন অপূর্ণতা থেকে যাচ্ছে নতুন বাংলাদেশ বিনির্মাণের আরও অনেক ক্ষেত্রেই। তারপরও আশার বিষয় এটুকুই যে অন্তর্বর্তী সরকার কাজগুলো শুরু করে পথনির্দেশ দিয়ে যাচ্ছে। নির্বাচিত পরবর্তী সরকারের পবিত্র দায়িত্ব হবে কাজগুলো সম্পন্ন করা।
শিরোনাম
- অপরাধ দমনে কঠোর অবস্থানে সরকার : প্রতিমন্ত্রী মীর হেলাল
- ইরানে ঝরছে 'কালো তেলমিশ্রিত' বৃষ্টি
- ‘বড় শয়তান’ যাকে অগ্রহণযোগ্য বলেছে, তিনিই কি হচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা?
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৮১০ মামলা
- নির্বাহী আদেশে ১৮ মার্চ ছুটির প্রজ্ঞাপন জারি
- ইরান সংঘাত নিয়ে হঠাৎ এমন কথা কেন বললেন চীনের পররাষ্ট্রমন্ত্রী
- রাজধানীতে কুকুর হত্যার দায়ে ৩ আসামির ৩০ মাসের কারাদণ্ড
- তেলের মজুত পর্যাপ্ত আছে, ঈদযাত্রায় সমস্যা হবে না : সেতুমন্ত্রী
- জ্বালানির মজুত নিয়ে যে সুখবর দিলেন মন্ত্রী
- ঈদে নতুন টাকা সরবরাহ করা হবে না: বাংলাদেশ ব্যাংক
- ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ অন্যান্য ধর্ম গুরুদের সম্মানী নির্ধারণ
- আপাতত বিদ্যুতের দাম বাড়ানো হবে না : জ্বালানিমন্ত্রী
- রাজশাহীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত
- স্টার কাবাবে গ্রাহকদের ওপর কর্মীদের হামলা
- টিউলিপকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ
- ট্রাম্পকে সতর্ক করে যা বললেন কাতারের আামির
- বগুড়ায় সেমাই কারখানায় অভিযান, দুই লাখ টাকা জরিমানা
- নীলফামারীতে নারী দিবস পালিত, পুরস্কার পেলো চার কিশোরী
- বগুড়ায় দেড় হাজার পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- টঙ্গীতে নিরাপত্তাকর্মীর মাথায় অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি, ককটেল নিক্ষেপ
পরিবেশ রক্ষা
নিশ্চিত করে যেন নির্বাচিত সরকার
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
ভালো জীবনের খোঁজে দেশ ছেড়েছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা
১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
যুদ্ধ শুরুর পর প্রথম প্রকাশ্য মন্তব্যে ইরানকে ‘শত্রু’ বললেন আমিরাতের প্রেসিডেন্ট!
১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম