বাংলাদেশের অর্থনীতির প্রাণভোমরা বলে পরিচিত চট্টগ্রাম বন্দর স্তব্ধ হয়ে আছে এক সপ্তাহের বেশি সময় ধরে। শ্রমিক কর্মচারীদের ধর্মঘটে শুধু বন্দর নয় দেশের অর্থনীতিও জিম্মি হয়ে পড়েছে। বন্দরের পণ্য ওঠানোনামানোর কাজ বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। প্রতিদিনই তাঁদের কোটি কোটি টাকা গচ্চা দিতে হচ্ছে। আমদানি পণ্যের ক্ষেত্রে ক্ষতিটা শেষ পর্যন্ত ভোক্তাদেরই বহন করতে হবে। বন্দরের অচলাবস্থায় দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে বহির্বিশ্বে। বিদেশি জাহাজ কোম্পানিগুলো পণ্য নিয়ে খালাসের জন্য দিনের পর দিন অপেক্ষায়। ভবিষ্যতে এ বন্দরে তারা আসবে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। চট্টগ্রাম বন্দর অচল হলে দেশের আমদানি-রপ্তানি অনিশ্চিত হয়ে পড়ে। এটি একটি জরুরি সেবা হলেও সরকারের মাথাব্যথা নেই। আন্দোলন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই নৌপরিবহন উপদেষ্টার তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া উচিত ছিল। তাঁর ঘুম ভেঙেছে ব্যবসায়ীদের উদ্বেগ প্রকাশের পর। টানা কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরে সৃষ্ট অচলাবস্থায় উদ্বেগ জানিয়েছেন বন্দর ব্যবহারকারীরা। এ নিয়ে গত বুধবার আন্দোলনকারীদের সঙ্গে তাঁরা বৈঠকে বসেন। তবে সে বৈঠকে অচলাবস্থা কাটেনি। ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হচ্ছে, দেশের অর্থনীতি ধ্বংসের কলাকৌশল চলছে। আর কদিন পর নির্বাচন। সে সময় তিন দিনের ছুটি। ঠিক এর সাত-আট দিন পর পবিত্র রমজান। রোজার পণ্য কীভাবে খালাস হবে, সে বিষয়ে তাঁরা চিন্তিত। এভাবে যদি অনির্দিষ্টকাল বন্দর বন্ধ থাকে, তবে দেশের বাইরে গার্মেন্ট পণ্য পাঠানো অনিশ্চিত হয়ে পড়বে। গ্রাহকরা বাংলাদেশের গার্মেন্ট পণ্য থেকে মুখ ফিরিয়ে নিলে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে। চট্টগ্রাম বন্দরে যে অচলাবস্থা চলছে তার জন্য দায়ী বিদেশিদের কাছে দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ স্থাপনাটি লিজ দেওয়ার সিদ্ধান্ত। একটি অনির্বাচিত সরকার শেষ মুহূর্তে কেন এমন সিদ্ধান্ত নিল, কেন নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছে না, তা বড় মাপে প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। আমরা মনে করি, দেশের অর্থনীতি বাঁচাতে এ ব্যাপারে সরকারকে ইতিবাচক পদক্ষেপ নিতে হবে। চুক্তির ব্যাপারে নির্র্বাচিত সরকার যাতে সিদ্ধান্ত নিতে পারে, সে পথ খোলা রাখতে হবে।
শিরোনাম
- নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ: শামা ওবায়েদ
- ১৭৫ দিন পর কারামুক্ত আলগী ইউপি চেয়ারম্যান সিদ্দিক মিয়া
- প্রাথমিক শিক্ষার্থীদের দিয়ে পাঁচ বছরে ৫ কোটি গাছ লাগানোর উদ্যোগ
- মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুদক মহাপরিচালক
- ফাইনালে নিউজিল্যান্ডকে ২৫৬ রানের লক্ষ্য দিল ভারত
- কেরানীগঞ্জে অবৈধ স্ট্যান্ড ও ফুটপাত দখল উচ্ছেদে যৌথ অভিযান
- ঢাকা উত্তর সিটির অতিরিক্ত প্রধান প্রকৌশলী বরখাস্ত
- যারা সরকার পতনের স্বপ্ন দেখছেন তারা সাবধান হয়ে যান : মির্জা আব্বাস
- ইবিতে শিক্ষিকা হত্যার বিচারের দাবিতে তিন শিক্ষক সংগঠনের মানববন্ধন
- তাঁতপণ্যের সম্ভাবনাকে কাজে লাগাতে উন্নত বিপণন জরুরি : পাটমন্ত্রী
- ইবি শিক্ষিকা হত্যার প্রতিবাদে শাবিপ্রবিতে মানববন্ধন
- নারীর অধিকার শুধু স্বীকৃতিতে নয়, বাস্তবায়নেও গুরুত্ব দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু
- ১৫ মার্চের মধ্যে সম্মানী পাবেন ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় নেতারা
- লেবাননের কয়েকটি এলাকা থেকে বাংলাদেশিদের সরে যাওয়ার আহ্বান দূতাবাসের
- ভর্তুকি মূল্যে সারের দাবিতে গাইবান্ধায় স্মারকলিপি
- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে কারিতাসের গুদামে আগুন
- টেকনাফে পাচারের আগে শিশুসহ ৩২ নারী-পুরুষ উদ্ধার
- দেশে নারী ক্ষমতায়নের ভিত্তি দেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান : রাষ্ট্রপতি
- গড়াই নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার
- ফাইনালে ভারতকে ব্যাটিংয়ে পাঠালো নিউজিল্যান্ড
বন্দরে অচলাবস্থা
সংকট নিরসনে উদ্যোগ নিন
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
ভালো জীবনের খোঁজে দেশ ছেড়েছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা
১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
সাক্ষাৎকারের মাঝেই বেজে ওঠে সাইরেন, নিরাপদ আশ্রয়ে ছুটলেন সাবেক ইসরায়েলি কর্মকর্তা
১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম