তিন দিন পর ভোট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে একই সঙ্গে। এই নির্বাচনের প্রতি দেশের মানুষের বিশেষ আগ্রহ রয়েছে। কারণ গত দেড় যুগে জনগণ সুষ্ঠু ভোট দেখেনি। জুলাই বিপ্লবে শহীদদের রক্তে লেখা হয়েছে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব-কর্তব্য। সাবেক দুজন প্রধান নির্বাচন কমিশনারের চরম দুর্গতি চাক্ষুষ করেছে বিদগ্ধ সমাজ। জুলাই যোদ্ধারা এখনো মাঠে। নানা মত-পথে বিভক্ত হলেও তাঁদের অনেকে নির্বাচনে প্রার্থীও হয়েছেন। পতিত স্বৈরাচারের দল কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগ ছাড়া প্রায় সব দল ভোটের মাঠে লড়ছে। দেশজুড়ে জনসংযোগের ব্যাপক তৎপরতা। উৎসবমুখর পরিবেশ। এমন একটা সময়ে, মেয়াদের শেষবেলায় এসে হঠাৎ অন্তর্বর্তী সরকারের অ্যাকশনে যাওয়া অত্যন্ত বেমানান, অনভিপ্রেত ও বিস্ময়কর। শুক্রবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র, শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আন্দোলনরত নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। অন্যদিকে নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করলে সরকারি কর্মচারীদের ওপর লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। সেখানেও অনেকে আহত হন। ইনকিলাব মঞ্চ দাবি করছিল হাদি হত্যার বিচারের অগ্রগতি সম্পর্কে স্বচ্ছ তথ্য প্রকাশ এবং জাতিসংঘের মাধ্যমে এ হত্যাকাণ্ডের তদন্তের উদ্যোগ। তিক্ততায় পৌঁছানোর আগেই সরকার এদের আশ্বস্ত করতে পারত। একইভাবে নমনীয় কর্মকৌশল নেওয়া যেত সরকারি কর্মচারীদের প্রতি। কিন্তু তার বদলে আইনশৃৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হঠাৎ এমন মারমুখী হয়ে ওঠা এবং সাবেক স্বৈরাচার আমলের মতো আচরণ, জনগণকে হতবাক এবং আহত করেছে। এসব অশান্তি শেষবেলায় ইমেজসংকটে ফেলেছে শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সরকারকে। প্রশ্ন জাগছে-কে বা কারা, কী উদ্দেশে এগুলো করাচ্ছে? প্রধান উপদেষ্টাকে অন্ধকারে রেখে বা তাঁকে আড়াল করেই কী স্বার্থান্বেষী মহল এমন কিছু ঘটাতে চাচ্ছে-যাতে নির্বাচন বিঘ্নিত বা বিতর্কিত হয়? পরাজিত এবং পরাজয়ের আভাস পাওয়া শক্তি কী সরকারের ভিতরে ঘাপটি মেরে থেকে কোনো অশুভ শক্তির এজেন্ডা বাস্তবায়নের পাঁয়তারা চালাচ্ছে? এসব প্রশ্নের সঠিক উত্তর খুঁজে বের করা এবং তার আলোকে সর্বোচ্চ সতর্ক কর্মপন্থা গ্রহণ এখন সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক নেতৃত্বসহ সব অংশীজনের সবচেয়ে জরুরি কাজ। পঞ্চ ইন্দ্রিয় সজাগ রাখুন সবাই।
শিরোনাম
- ভোটের ফল নিয়ে আইনি লড়াই, চার বছর পর শপথ নিলেন ইউপি চেয়ারম্যান
- নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ: শামা ওবায়েদ
- ১৭৫ দিন পর কারামুক্ত আলগী ইউপি চেয়ারম্যান সিদ্দিক মিয়া
- প্রাথমিক শিক্ষার্থীদের দিয়ে পাঁচ বছরে ৫ কোটি গাছ লাগানোর উদ্যোগ
- মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুদক মহাপরিচালক
- ফাইনালে নিউজিল্যান্ডকে ২৫৬ রানের লক্ষ্য দিল ভারত
- কেরানীগঞ্জে অবৈধ স্ট্যান্ড ও ফুটপাত দখল উচ্ছেদে যৌথ অভিযান
- ঢাকা উত্তর সিটির অতিরিক্ত প্রধান প্রকৌশলী বরখাস্ত
- যারা সরকার পতনের স্বপ্ন দেখছেন তারা সাবধান হয়ে যান : মির্জা আব্বাস
- ইবিতে শিক্ষিকা হত্যার বিচারের দাবিতে তিন শিক্ষক সংগঠনের মানববন্ধন
- তাঁতপণ্যের সম্ভাবনাকে কাজে লাগাতে উন্নত বিপণন জরুরি : পাটমন্ত্রী
- ইবি শিক্ষিকা হত্যার প্রতিবাদে শাবিপ্রবিতে মানববন্ধন
- নারীর অধিকার শুধু স্বীকৃতিতে নয়, বাস্তবায়নেও গুরুত্ব দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু
- ১৫ মার্চের মধ্যে সম্মানী পাবেন ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় নেতারা
- লেবাননের কয়েকটি এলাকা থেকে বাংলাদেশিদের সরে যাওয়ার আহ্বান দূতাবাসের
- ভর্তুকি মূল্যে সারের দাবিতে গাইবান্ধায় স্মারকলিপি
- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে কারিতাসের গুদামে আগুন
- টেকনাফে পাচারের আগে শিশুসহ ৩২ নারী-পুরুষ উদ্ধার
- দেশে নারী ক্ষমতায়নের ভিত্তি দেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান : রাষ্ট্রপতি
- গড়াই নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার
হঠাৎ অ্যাকশন
সংগত আচরণ ও সহনশীলতা কাম্য
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
ভালো জীবনের খোঁজে দেশ ছেড়েছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা
১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
সাক্ষাৎকারের মাঝেই বেজে ওঠে সাইরেন, নিরাপদ আশ্রয়ে ছুটলেন সাবেক ইসরায়েলি কর্মকর্তা
১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম