জাতীয় নির্বাচনের মতো মহা কর্মযজ্ঞে আইনশৃৃঙ্খলা রক্ষা সব সময়ই বড় চ্যালেঞ্জ। আঠারো কোটি মানুষের দেশে প্রায় তেরো কোটি ভোটার। অর্ধশত দল অংশ নিচ্ছে। হাজারো প্রার্থী এবং তাঁদের লাখো কর্মী ভোটারদের সমর্থন পেতে চষে ফিরছেন সারা দেশ। সেখানে বিচ্ছিন্ন কিছু সংঘাত, সংঘর্ষ অসম্ভব নয়। বড় মাপের নাশকতা, খুনখারাবিও যে ঘটে না, তা-ও নয়। প্রার্থীদের কেউ কেউ ভোট আদায়ে পেশিশক্তি, অস্ত্রের প্রদর্শন, এমনকি ব্যবহারেও দ্বিধা করেন না। তাঁদের দর্শন অনেকটা ‘মারি ওরি পারি যে কৌশল’-এর মতো। সেজন্য সরকারের সব বিভাগ ও বাহিনী বরাবরই যথেষ্ট সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে থাকে। বিশেষ প্রেক্ষাপটে, এবার শঙ্কাটা কিছু বেশিই ঘনীভূত। স্বৈরাচার পতনের পর পরাজিত শক্তি এবং দেশবিদেশে তাদের দোসররা নিষ্ক্রিয় নয়। সমর্থকরা অপতৎপরতা চালানোর উসকানি ও ইন্ধন পাচ্ছে বিভিন্ন সূত্রে। জুলাই বিপ্লবের শেষ পর্যায়ে দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রের অনেকগুলোই এখনো উদ্ধার হয়নি। পেশাদার সন্ত্রাসীদের হাতে অবৈধ অস্ত্র তো থাকেই। নির্বাচনের আগে অনেক বৈধ অস্ত্রেরও অবৈধ ব্যবহার হয়। এর মধ্যে বিজিবি, পুলিশ ও র্যাব সূত্র জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে ভারত এবং মিয়ানমার সীমান্তের অন্তত ৩০ পয়েন্ট দিয়ে দেশে ঢুকছে অবৈধ অস্ত্র। সবচেয়ে বেশি অস্ত্র ঢুকছে ভারতের সঙ্গে থাকা বিভিন্ন সীমান্ত দিয়ে। যৌথ বাহিনীর নিয়মিত নজরদারি, টহল ও অভিযানে তার কিছু জব্দ এবং বাহক গ্রেপ্তার হলেও বড় অংশটাই ঢুকে পড়ছে দেশে। পৌঁছে যাচ্ছে গডফাদারদের কাছে। ছড়িয়ে পড়ছে চিহ্নিত ও নব্য সন্ত্রাসীদের হাতে। এটা শান্তিপূর্ণ ভোটের জন্য উদ্বেগজনক অশনিসংকেত। মোকাবিলা শক্ত। এ পরিপ্রেক্ষিতেই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শনিবার নির্বাচনসংক্রান্ত উচ্চপর্যায়ের বৈঠকে বলেছেন, ‘এবার আমাদের মূল চ্যালেঞ্জ ভোটটা সুষ্ঠুভাবে সম্পন্ন করা। আগামী এক সাপ্তাহ খুবই ক্রুশিয়াল’। প্রত্যাশার ভোটে প্রকৃতই, সঙ্গী শঙ্কা। এজন্যই অস্বস্তিতে পড়ছে সাধারণ জনগণ। ভোটাররা চান, প্রতিশ্রুত উৎসবের ভোটে যেন নিরাপত্তার ঘাটতি না হয়। সরকারকে তা নিশ্চিত করতে হবে। এবারের ভোটে দেশজুড়ে উৎসাহ-উদ্দীপনা। মোটামুটি শান্তি ও সৌহার্দপূর্ণ পরিবেশে প্রচারও হয়েছে। দেশের রাজনৈতিক ইতিহাস ও সংস্কৃতিতে নিঃসন্দেহে এটা ইতিবাচক। কিন্তু ‘সব ভালো-যার শেষ ভালো’। সেই সফল সমাপ্তির অপেক্ষায় জাতি।
শিরোনাম
- নারী দিবসে ৮ উদ্যোক্তা পেলেন ‘সাহসিকা’ সম্মাননা
- এবার মির্জা আব্বাসকে 'গালি' দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
- ভোটের ফল নিয়ে আইনি লড়াই, চার বছর পর শপথ নিলেন ইউপি চেয়ারম্যান
- নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ: শামা ওবায়েদ
- ১৭৫ দিন পর কারামুক্ত আলগী ইউপি চেয়ারম্যান সিদ্দিক মিয়া
- প্রাথমিক শিক্ষার্থীদের দিয়ে পাঁচ বছরে ৫ কোটি গাছ লাগানোর উদ্যোগ
- মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুদক মহাপরিচালক
- ফাইনালে নিউজিল্যান্ডকে ২৫৬ রানের লক্ষ্য দিল ভারত
- কেরানীগঞ্জে অবৈধ স্ট্যান্ড ও ফুটপাত দখল উচ্ছেদে যৌথ অভিযান
- ঢাকা উত্তর সিটির অতিরিক্ত প্রধান প্রকৌশলী বরখাস্ত
- যারা সরকার পতনের স্বপ্ন দেখছেন তারা সাবধান হয়ে যান : মির্জা আব্বাস
- ইবিতে শিক্ষিকা হত্যার বিচারের দাবিতে তিন শিক্ষক সংগঠনের মানববন্ধন
- তাঁতপণ্যের সম্ভাবনাকে কাজে লাগাতে উন্নত বিপণন জরুরি : পাটমন্ত্রী
- ইবি শিক্ষিকা হত্যার প্রতিবাদে শাবিপ্রবিতে মানববন্ধন
- নারীর অধিকার শুধু স্বীকৃতিতে নয়, বাস্তবায়নেও গুরুত্ব দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু
- ১৫ মার্চের মধ্যে সম্মানী পাবেন ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় নেতারা
- লেবাননের কয়েকটি এলাকা থেকে বাংলাদেশিদের সরে যাওয়ার আহ্বান দূতাবাসের
- ভর্তুকি মূল্যে সারের দাবিতে গাইবান্ধায় স্মারকলিপি
- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে কারিতাসের গুদামে আগুন
- টেকনাফে পাচারের আগে শিশুসহ ৩২ নারী-পুরুষ উদ্ধার
অবৈধ অস্ত্রে শঙ্কা
তবু সুষ্ঠু ভোটের প্রত্যাশা
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর