রাত পোহালেই ভোট। একই সঙ্গে ১৩তম জাতীয় সংসদ নির্বাচন এবং চতুর্থ গণভোট। শুরু থেকেই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অবিতর্কিত এবং সব মহলে গ্রহণযোগ্য ভোট করার প্রত্যয় ব্যক্ত করে নির্বাচন কমিশন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষণা ছিল ‘ভোট হবে ইতিহাস সেরা’। দেশের মানুষ সেটাই দেখতে চায়। গত তিনটি প্রহসনের নির্বাচনে তারা প্রবঞ্চনার শিকার হয়েছে। স্বৈরাচার তাদের মতামতের তোয়াক্কা করেনি। ক্ষমতা আঁকড়ে থাকতে স্বেচ্ছাচারিতার চূড়ান্তে গিয়ে যা মনে চেয়েছে, তাই করে নিয়েছে। এবার প্রেক্ষাপট ভিন্ন। জুলাই বিপ্লবোত্তর নতুন বাংলাদেশে ভোট হচ্ছে ভিন্ন মেজাজে। বিভিন্ন আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পরস্পরকে ঘায়েলের তীব্র-তীক্ষè চাপান-উতোর লক্ষ্য করা গেলেও সংঘাত-সহিংসতা-নাশকতা তুলনামূলক কমই ছিল আনুষ্ঠানিক প্রচারণার মাঠে। তফসিল ঘোষণার পর বিভিন্ন পর্যায়ে প্রার্থীদের মধ্যে এবার যে সংযম, সহনশীলতা, পরমতসহিষ্ণুতার চর্চা লক্ষ্য করা গেছে, তা দেশে নির্বাচনের ইতিহাসে উল্লেখযোগ্য ও ইতিবাচক। এ থেকে সুন্দর ভোটের আশাই জাগে। তবে পরাজিত শক্তির অশুভ তৎপরতার আশঙ্কা উড়িয়ে দিলেও চলবে না। এ ব্যাপারে নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সতর্কতার নি-িদ্র ব্যবস্থা নিতে হবে। নির্বাচন কমিশন এ ব্যাপারে সচেতন। সেজন্যই বেশ কিছু বিষয়ে বিশেষ কড়াকড়ি আরোপ করেছে। যেমন নির্বাচন শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে পরের ৪৮ ঘণ্টা পর্যন্ত এলাকার অধিবাসী ও অনুমোদিত ব্যক্তি ছাড়া কোনো বহিরাগত সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় থাকতে পারবে না। প্রার্থী ও এজেন্ট মাত্র একটি করে গাড়ি ব্যবহার করতে পারবেন। প্রার্থী নিজে তাঁর সঙ্গে গানম্যানসহ সর্বোচ্চ পাঁচজনকে নিয়ে চলাচল করতে পারবেন। নির্বাচনকালীন, এমনকি সংস্কারকাজেও যেন কোনো এলাকায় টেলিযোগাযোগ নেটওয়ার্ক বন্ধ না হয়, তার নির্দেশনা দিয়েছে ইসি। ভোটের সার্বিক কার্যক্রম সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পাদনের স্বার্থে বিমানবাহিনী, র্যাব ও বিজিবি ড্রোনের মাধ্যমে বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ করে ইসিকে জানাবে। যাতে তারা দ্রুত পরিস্থিতি মোকাবিলায় উপযুক্ত পদক্ষেপ নিতে পারে। এঁটে কোমর বেঁধেই নেমেছে ইসি। সঙ্গে আছে প্রশাসন, সেনাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী সব বাহিনীর সক্রিয়তা। আর আছে দেশপ্রেমী জনসাধারণের অধীর আগ্রহ। যারা চান নির্বাচিত সরকারের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ন্যস্ত হোক; গণতন্ত্রে উত্তীর্ণ হোক দেশ। সব পক্ষের প্রচেষ্টা, প্রত্যাশা, প্রহরা ও অংশগ্রহণে এ বিশাল কর্মযজ্ঞ সাফল্যের তকমা নিয়ে সুসম্পন্ন হোক-কামনা গোটা জাতির।
শিরোনাম
- ‘বড় শয়তান’ যাকে অগ্রহণযোগ্য বলেছে, তিনিই কি হচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা?
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৮১০ মামলা
- নির্বাহী আদেশে ১৮ মার্চ ছুটির প্রজ্ঞাপন জারি
- ইরান সংঘাত নিয়ে হঠাৎ এমন কথা কেন বললেন চীনের পররাষ্ট্রমন্ত্রী
- রাজধানীতে কুকুর হত্যার দায়ে ৩ আসামির ৩০ মাসের কারাদণ্ড
- তেলের মজুত পর্যাপ্ত আছে, ঈদযাত্রায় সমস্যা হবে না : সেতুমন্ত্রী
- জ্বালানির মজুত নিয়ে যে সুখবর দিলেন মন্ত্রী
- ঈদে নতুন টাকা সরবরাহ করা হবে না: বাংলাদেশ ব্যাংক
- ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ অন্যান্য ধর্ম গুরুদের সম্মানী নির্ধারণ
- আপাতত বিদ্যুতের দাম বাড়ানো হবে না : জ্বালানিমন্ত্রী
- রাজশাহীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত
- স্টার কাবাবে গ্রাহকদের ওপর কর্মীদের হামলা
- টিউলিপকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ
- ট্রাম্পকে সতর্ক করে যা বললেন কাতারের আামির
- বগুড়ায় সেমাই কারখানায় অভিযান, দুই লাখ টাকা জরিমানা
- নীলফামারীতে নারী দিবস পালিত, পুরস্কার পেলো চার কিশোরী
- বগুড়ায় দেড় হাজার পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- টঙ্গীতে নিরাপত্তাকর্মীর মাথায় অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি, ককটেল নিক্ষেপ
- ভারতের প্রকল্প নিয়ে সমস্যা সমাধানের আশ্বাস প্রণয় ভার্মার
- ইংলিশ মিডিয়াম স্কুল ও কোচিং সেন্টার বন্ধ কাল থেকে
ভোটের ক্ষণগণনা
সুসম্পন্ন হোক নির্বাচনি কর্মযজ্ঞ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
ভালো জীবনের খোঁজে দেশ ছেড়েছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা
১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
যুদ্ধ শুরুর পর প্রথম প্রকাশ্য মন্তব্যে ইরানকে ‘শত্রু’ বললেন আমিরাতের প্রেসিডেন্ট!
১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম