বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুল আলোচিত শুল্ক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে স্বাক্ষরিত চুক্তিতে বাংলাদেশের ওপর আরোপিত পাল্টা শুল্কের হার ১ শতাংশ কমিয়ে ১৯ শতাংশ করা হয়েছে। আগে থেকেই বাংলাদেশি পণ্যে মার্কিন শুল্ক ছিল ১৫ শতাংশ। সব মিলিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রের শুল্ক দাঁড়াল ৩৪ শতাংশ। তবে সে দেশ থেকে আমদানি করা তুলা ও কৃত্রিম তন্তু দিয়ে তৈরি পোশাক রপ্তানিতে শুল্ক শূন্য করা হয়েছে এমন আভাস দেওয়া হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে। তবে কেনা পণ্যের দাম বেশি হওয়ায় সে সুবিধাও পিঁপড়ায় খাবে কি না, প্রশ্নের বিষয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে এ চুক্তির বিষয়টি সামনে আসে গত বছরের এপ্রিলে। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের ২ এপ্রিল ১০০ দেশের ওপর বিভিন্ন হারে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন। বাংলাদেশের জন্য হার ধরা হয় ৩৭ শতাংশ। তিন মাসের মাথায় ৭ জুলাই বাংলাদেশের ওপর শুল্ক ৩৭ থেকে ৩৫ শতাংশে নামানোর ঘোষণা দেন ট্রাম্প। এর ফাঁকে চলতে থাকে আলোচনা ও দর-কষাকষি। ১৩ জুন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি এনডিএ সই করে বাংলাদেশ। যেখানে শুল্ক চুক্তি গোপন রাখার বাধ্যবাধকতা আরোপ করা হয়। ওয়াশিংটনে গিয়ে আলোচনা শেষে গত বছরের ২ আগস্ট পাল্টা শুল্কের হার ঠিক হয় ২০ শতাংশ। এ হার ১ আগস্ট থেকে কার্যকর হয়। ৯ ফেব্রুয়ারি চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের সময় তা ১ শতাংশ কমিয়ে ১৯ শতাংশ করা হয়েছে। বাংলাদেশের রপ্তানি পণ্যের প্রধান বাজার যুক্তরাষ্ট্র। রাজনৈতিক সরকারগুলোর আমলে দুই দেশের পারস্পরিক বাণিজ্য ছিল বাংলাদেশের অনুকূলে। শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার পর দেশবাসী স্বপ্ন দেখেছিল দেশ সব ক্ষেত্রে এগিয়ে যাবে। পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলোর সঙ্গে বাণিজ্য বাড়বে। অন্তর্বর্তী সরকার দেশবাসীর সে প্রত্যাশার প্রতি সুবিচার করতে ব্যর্থ হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করার ক্ষেত্রে। জাতীয় নির্বাচনের তিন দিন আগে সম্পাদিত গোপন চুক্তি সরকারের ভাবমূর্তিকেই ক্ষুণ্ন করেছে। যা অপ্রত্যাশিত শুধু নয় দুর্ভাগ্যজনক।
শিরোনাম
- ইরানে ঝরছে 'কালো তেলমিশ্রিত' বৃষ্টি
- ‘বড় শয়তান’ যাকে অগ্রহণযোগ্য বলেছে, তিনিই কি হচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা?
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৮১০ মামলা
- নির্বাহী আদেশে ১৮ মার্চ ছুটির প্রজ্ঞাপন জারি
- ইরান সংঘাত নিয়ে হঠাৎ এমন কথা কেন বললেন চীনের পররাষ্ট্রমন্ত্রী
- রাজধানীতে কুকুর হত্যার দায়ে ৩ আসামির ৩০ মাসের কারাদণ্ড
- তেলের মজুত পর্যাপ্ত আছে, ঈদযাত্রায় সমস্যা হবে না : সেতুমন্ত্রী
- জ্বালানির মজুত নিয়ে যে সুখবর দিলেন মন্ত্রী
- ঈদে নতুন টাকা সরবরাহ করা হবে না: বাংলাদেশ ব্যাংক
- ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ অন্যান্য ধর্ম গুরুদের সম্মানী নির্ধারণ
- আপাতত বিদ্যুতের দাম বাড়ানো হবে না : জ্বালানিমন্ত্রী
- রাজশাহীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত
- স্টার কাবাবে গ্রাহকদের ওপর কর্মীদের হামলা
- টিউলিপকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ
- ট্রাম্পকে সতর্ক করে যা বললেন কাতারের আামির
- বগুড়ায় সেমাই কারখানায় অভিযান, দুই লাখ টাকা জরিমানা
- নীলফামারীতে নারী দিবস পালিত, পুরস্কার পেলো চার কিশোরী
- বগুড়ায় দেড় হাজার পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- টঙ্গীতে নিরাপত্তাকর্মীর মাথায় অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি, ককটেল নিক্ষেপ
- ভারতের প্রকল্প নিয়ে সমস্যা সমাধানের আশ্বাস প্রণয় ভার্মার
যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি
সবকিছু গোপনীয়তায় ঢাকা
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
ভালো জীবনের খোঁজে দেশ ছেড়েছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা
১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
যুদ্ধ শুরুর পর প্রথম প্রকাশ্য মন্তব্যে ইরানকে ‘শত্রু’ বললেন আমিরাতের প্রেসিডেন্ট!
১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম