আজ অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একে কেন্দ্র করে সারা দেশে পড়েছে সাজ সাজ রব। আড়াই কোটি মানুষের ব্যস্ত নগরী অনেকটা ফাঁকা হয়ে পড়েছে। ঢাকার বাইরের ভোটারদের রাজধানী ছাড়ার হিড়িক। আওয়ামী লীগের কর্তৃত্ববাদী শাসনামলের তিনটি নির্বাচনই ছিল প্রহসনমূলক। সে কালো অধ্যায়ের ইতি ঘটিয়ে আজ দেশজুড়ে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, তাতে ভোটাররা নির্ভয়ে তাদের পছন্দের প্রার্থীর পক্ষে ভোট দিতে পারবেন এমনটিই আশা করা হচ্ছে। সাধারণ নির্বাচনের পাশাপাশি একই দিনে অনুষ্ঠিত হচ্ছে গণভোট। দেশের ইতিহাসে এযাবৎ অনুষ্ঠিত কোনো গণভোট ভোটারদের কোট কেন্দ্রে টানতে পারেনি। জাতীয় নির্বাচনের পাশাপাশি গণভোট একই দিনে হওয়ায় ভোট কেন্দ্রগুলো ভোটার খরায় ভুগবে না। তবে ৮৪টি বিষয়ে ‘হ্যাঁ’ ও ‘না’-এর যে রায় চাওয়া হয়েছে তাতে সাধারণ ভোটাররা নিজেদের ইচ্ছায় কতটা সিদ্ধান্ত নিতে পারবেন বা তাতে জনমতের প্রতিফলন হবে কি না সে বিষয়টি স্পষ্ট নয়। নির্বাচন কমিশন ত্রয়োদশ সংসদ নির্বাচন যাতে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় সে ব্যাপারে এযাবৎ সাফল্য দেখিয়েছে। তবে সব ভালো যার শেষ ভালো- সে বিবেচনায় আজকের ভোটের দিনটি খুবই গুরুত্বপূর্ণ। ভোটপর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন হলে এবং ঘোষিত ফলাফলে সত্যিকার অর্থে গণরায়ের প্রতিফলন হলে তা হবে এক বড় অর্জন। ত্রয়োদশ সংসদ নির্বাচন আগের তিনটি নির্বাচনের মতোই ‘অংশগ্রহণমূলক’ হচ্ছে না। দেশের বৃহত্তম দুটি দলের একটি নির্বাচনে অনুপস্থিত। তারপরও ত্রয়োদশ সংসদ নির্বাচনে সন্তোষজনক ভোটারের অংশগ্রহণ আশা করা হচ্ছে। নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগ এবং সমমনা দলগুলো আজকের নির্বাচন সম্পর্কে কোনো নেতিবাচক কর্মসূচি দেয়নি। তাদের এই শুভবুদ্ধি প্রশংসাযোগ্য। আমরা আশা করব আজকের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার মাধ্যমে কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রের জয় হবে। এ নির্বাচন দেশকে গণতন্ত্রের পথে নিয়ে যাবে এবং তা হবে দেশের ১৮ কোটি মানুষের জন্য এক বড় অর্জন।
শিরোনাম
- খণ্ডিতভাবে ডেপুটি স্পিকার চাচ্ছি না, আমরা চাই প্যাকেজ: জামায়াত আমির
- ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী
- জুনে চালু হতে পারে ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী
- নাহিদ রানাকে প্রশংসায় ভাসালেন পাকিস্তানের কোচ
- মানবাধিকার পরিস্থিতির সূচক উন্নতির দিকে: আইনমন্ত্রী
- বর্তমান সরকার সবার, কারও প্রতিপক্ষ নয়: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী
- সংসদের অধিবেশন কক্ষে কালিমা তাইয়্যেবা লেখা আরবি ক্যালিগ্রাফি স্থাপন
- যুক্তরাষ্ট্র থেকে ৫৮ হাজার মেট্রিক টন গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ
- তিন কার্গো এলএনজি কিনবে সরকার
- ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করলো স্পেন
- বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও অধিকার সবার আগে : ডিএসসিসি প্রশাসক
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজে ইফতারের জন্য ৪০ মিনিট বিরতি
- থার্ড টার্মিনাল চালু হতে ৬-৯ মাস লাগবে : বিমান প্রতিমন্ত্রী
- রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক
- আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
- এক কোটি ৮০ লাখ লিটার ভোজ্যতেল কিনবে সরকার
- ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় বরদাশত করা হবে না : হাইওয়ে ডিআইজি
- সিডনিতে একুশে মেলা, বইমেলা মূল্যায়ন সভা ও ইফতার অনুষ্ঠিত
- আইসিসি র্যাঙ্কিংয়ে অভিষেক-ইশানের দাপট
- পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ
সংসদ নির্বাচন
গণতন্ত্রের জয় হোক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
মার্কিনি ও ইহুদিবাদিদের গোপন আস্তানা প্রকাশে মুসলিমদের প্রতি ইরানের আহ্বান
১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
গুগলসহ যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পৃক্ত প্রযুক্তি কোম্পানি টার্গেট করবে আইআরজিসি
১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
যুদ্ধজাহাজে হামলায় নিহত ৮৪ নাবিকের মরদেহ ইরানি দূতাবাসে হস্তান্তরের নির্দেশ
১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার জবাবে কী করতে যাচ্ছে উত্তর কোরিয়া
২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম