কবে এ লজ্জাজনক অখ্যাতি থেকে মুক্তি পাবে জাতি- সে এক উত্তর না জানা গভীর জিজ্ঞাসা। ২০২৫ সালেও বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩তম। এর আগের বছর ছিল ১৪তম। ১৮২টি দেশ ও অঞ্চলের মধ্যে বাংলাদেশের অবস্থান এবার ১৫০ নম্বরে, গতবার ছিল ১৫১। তবে সে যে মানদণ্ডে দুর্নীতির মাত্রা নির্ধারণ করা হয়, সেখানে দেশের স্কোর ২০২৪-এর ২৩ থেকে এক ধাপ এগিয়ে ২৪ হয়েছে। অর্থাৎ দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে এক ধাপ অবনতি হলেও দুর্নীতির মাত্রা কমার ক্ষেত্রে এক ধাপ উন্নতি হয়েছে। জার্মানির বার্লিনভিত্তিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) ধারণা সূচকে এ চিত্র উঠে এসেছে। মঙ্গলবার টিআইবি ঢাকায় এটা প্রকাশ করেছে। স্কোর বাড়লেও সামগ্রিক র্যাঙ্কিংয়ে এক ধাপ অবনমনের বিষয়ে টিআইবির নির্বাহী পরিচালক বিষয় ব্যাখ্যায় বলেন, ১ পয়েন্ট স্কোর বৃদ্ধির পেছনে জুলাই গণ অভ্যুত্থানের ফলে সূচিত গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সুশাসন অর্জনে ইতিবাচক সম্ভাবনার প্রভাব কাজ করেছে। তবে রাষ্ট্র সংস্কার প্রক্রিয়ার অগ্রগতি না হওয়ায় মূলত বাংলাদেশের স্কোর ও অবস্থানের খুব একটা পরিবর্তন হয়নি। আসলে ২০২৫-এ যখন ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে, এ ক্ষেত্রে জনগণের প্রত্যাশা ছিল ভিন্ন চিত্র অর্জনের। তা হয়নি, সে ক্ষেত্রে এ সরকার ব্যর্থ হয়েছে। স্বচ্ছতার চর্চায়ও তাদের ঘাটতি লক্ষণীয়। রাষ্ট্রের স্বার্থ এবং ব্যক্তি বা গোষ্ঠী স্বার্থের বিভাজনে ব্যর্থ হওয়ায় দুর্নীতি দমনের পথে বিশেষ এগোতে পারেনি। তারই চিত্র ফুটে উঠল টিআই সূচকে। এটা আশাহত হওয়ারই বিষয়। এ হতোদ্দশা থেকে মুক্ত হতে হবে দেশ-জাতিকে। সব সরকার দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার যে অর্জন-গর্জন করে, তা কার্যক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে। যোগ্য, দক্ষ, সৎ ও আদর্শিক নেতৃত্বে পরিচালিত সরকারের পক্ষে তা অসম্ভব নয়। দেশে আইন, বিচার, প্রশাসন আছে; রাষ্ট্রের অনেক বিভাগ-দপ্তর আছে। তারা সবাই সততা, নিষ্ঠা ও পেশাদারি দায়িত্ব পালন করলে দুর্নীতি হ্রাস কোনো সোনার হরিণের পেছনে ছোটা নয়। শুধু চাই সত্যিকার সদিচ্ছা, নিবিড় তদারকি ও কঠোর জবাবদিহি। আজকের ভোটে নির্বাচিত পরবর্তী সরকার যেন সেই পথে হাঁটে- প্রত্যাশা রইল তাদের প্রতি।
শিরোনাম
- খণ্ডিতভাবে ডেপুটি স্পিকার চাচ্ছি না, আমরা চাই প্যাকেজ: জামায়াত আমির
- ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী
- জুনে চালু হতে পারে ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী
- নাহিদ রানাকে প্রশংসায় ভাসালেন পাকিস্তানের কোচ
- মানবাধিকার পরিস্থিতির সূচক উন্নতির দিকে: আইনমন্ত্রী
- বর্তমান সরকার সবার, কারও প্রতিপক্ষ নয়: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী
- সংসদের অধিবেশন কক্ষে কালিমা তাইয়্যেবা লেখা আরবি ক্যালিগ্রাফি স্থাপন
- যুক্তরাষ্ট্র থেকে ৫৮ হাজার মেট্রিক টন গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ
- তিন কার্গো এলএনজি কিনবে সরকার
- ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করলো স্পেন
- বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও অধিকার সবার আগে : ডিএসসিসি প্রশাসক
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজে ইফতারের জন্য ৪০ মিনিট বিরতি
- থার্ড টার্মিনাল চালু হতে ৬-৯ মাস লাগবে : বিমান প্রতিমন্ত্রী
- রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক
- আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
- এক কোটি ৮০ লাখ লিটার ভোজ্যতেল কিনবে সরকার
- ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় বরদাশত করা হবে না : হাইওয়ে ডিআইজি
- সিডনিতে একুশে মেলা, বইমেলা মূল্যায়ন সভা ও ইফতার অনুষ্ঠিত
- আইসিসি র্যাঙ্কিংয়ে অভিষেক-ইশানের দাপট
- পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ
দুর্নীতি সূচকে অবনতি
অখ্যাতি মুক্তির প্রত্যাশা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
মার্কিনি ও ইহুদিবাদিদের গোপন আস্তানা প্রকাশে মুসলিমদের প্রতি ইরানের আহ্বান
১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
গুগলসহ যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পৃক্ত প্রযুক্তি কোম্পানি টার্গেট করবে আইআরজিসি
১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
যুদ্ধজাহাজে হামলায় নিহত ৮৪ নাবিকের মরদেহ ইরানি দূতাবাসে হস্তান্তরের নির্দেশ
১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার জবাবে কী করতে যাচ্ছে উত্তর কোরিয়া
২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম