নতুন সরকারের কাছে দেশবাসীর প্রত্যাশার পারদ বেশ ওপরে। বাংলা ভাষার একটি প্রবাদ বাণিজ্যে বসতে লক্ষ্মী। ব্যবসাবাণিজ্য সমৃদ্ধির পথ রচনা করে। এ কলামে আমরা বারবার বলেছি, বাংলাদেশে গত ৫৪ বছরে যে উন্নয়ন হয়েছে তার মূল কৃতিত্ব সরকারের নীতিগত সিদ্ধান্তের পাশাপাশি ব্যবসায়ী সম্প্রদায়ের। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমলে বাজার অর্থনীতির পথে হাঁটে বাংলাদেশ। স্বীকার করতেই হবে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ এ প্রশ্নে বিএনপি সরকারকে সমর্থন জুগিয়েছে অকৃপণভাবে। এই একটি সিদ্ধান্তের জাদুতে তারপরের তিন দশকে বাংলাদেশ নজরকাড়াভাবে পাল্টে যায়। ২০০৭ সালের ওয়ান-ইলেভেনের সরকার এবং ২০২৪-এর অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে সামনের বদলে পেছনের পানে নেওয়াকে কর্তব্য বলে ভাবে। বিশেষ করে আজ যে অন্তর্বর্তী সরকার জাতির ঘাড় থেকে নেমে যাচ্ছে তারা দেশের অর্থনীতিকে নিয়ে গেছে খাদের কিনারে। সংগতভাবেই জনগণের ভোটে নির্বাচিত রাজনৈতিক সরকারের দিকে আশাবাদ নিয়ে তাকিয়ে আছেন দেশের ব্যবসায়ীরা। তাঁদের বিশ্বাস, জনগণের রায়ে যে রাজনৈতিক পরিবর্তন হয়েছে, তা দেশিবিদেশি বিনিয়োগকারী ও আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা পুনরুদ্ধারে সহায়ক হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই প্রেক্ষাপটে ব্যবসায়ীদের আশা নির্বাচিত সরকার বাণিজ্য ও বিনিয়োগের উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে সক্ষম হবে। ব্যবসাবাণিজ্যে আস্থা ফিরিয়ে আনতে নতুন সরকারকে দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন এফবিসিসিআই সংস্কারের উদ্যোগও নিতে হবে। বাণিজ্য সংগঠনগুলোকে সরকারের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করতে হবে এবং জাতীয় অর্থনীতিসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ইস্যুতে নিয়মিত পরামর্শের ব্যবস্থা থাকাও জরুরি। এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়ে ফাইল ঘুরতে থাকলেও সময়মতো সিদ্ধান্ত না আসায় বিনিয়োগ ও ব্যবসায়িক কর্মকাণ্ড মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। ব্যবসাবাণিজ্যের বিকাশে লাল ফিতার দৌরাত্ম্য বা আমলাতান্ত্রিক জটিলতার ইতি ঘটাতে হবে। সেটি সরকারের আশু কর্তব্য বলে বিবেচিত হওয়া উচিত।
শিরোনাম
- ইপিএলকে 'মিনি লিগ' মনে হচ্ছে লিভারপুল কোচ স্লটের
- আর্সেনালের কাছে হারলেই ম্যানসিটির শিরোপার দৌড় শেষ : গার্দিওলা
- হবিগঞ্জে মাঠে শুরু ফুটবল খেলা, শেষ হলো মৃত্যুতে
- ২০২৫ সালে আন্দামান-বঙ্গোপসাগর পাড়ি দিতে গিয়ে ৯০০ রোহিঙ্গার মৃত্যু বা নিখোঁজ
- জুলকান অ্যারেনায় আন্তর্জাতিক ফাইট নাইট
- হরমুজ প্রণালি পাড়ি দিচ্ছে বাংলার জয়যাত্রা
- হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ইসরাইলের শহরে ঝাঁকে ঝাঁকে মৌমাছির হানা: আতঙ্ক, থেমে গেল বিমান
- তুরস্কে বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
- ঘুরতে গিয়ে ফেরা হলো না ৯ পর্যটকের, তামিলনাড়ুর ঘটনায় শোকাতুর মোদি
- ফিফটি করেও কেন আফসোসে ভুগছেন সাইফ, জানালেন নিজেই
- কাঠমান্ডুতে উৎসবমুখর আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- জয় হাতের মুঠোয় থেকেও কীভাবে হারল বাংলাদেশ, জানালেন মিরাজ
- ইরান ইস্যুতে মার্কিন সংবাদমাধ্যমগুলো কেন তার প্রশংসা করছে না, প্রশ্ন ট্রাম্পের
- নতুন সুবিধা আনল জিমেইল
- হরমুজ প্রণালি ‘আর কখনোই’ বন্ধ না করার অঙ্গীকার করেছে ইরান: ট্রাম্প
- সব স্তরে শিক্ষাবৃত্তির হার বাড়াচ্ছে সরকার, ব্যয় হবে ৩৬৮ কোটি টাকা
- ট্রাম্পকে ব্যঙ্গ করায় হঠাৎ উধাও ইরানপন্থী ইউটিউব চ্যানেল
- শিবচরে রাশেদ প্রধানের ছবিতে জুতা নিক্ষেপ
- ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের কবজায় নেওয়ার ঘোষণা ট্রাম্পের
ব্যবসাবাণিজ্য
লাল ফিতার দৌরাত্ম্য থামাতে হবে
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর