বাসে নারীদের হেনস্তা, অসম্মান, অন্যায় স্পর্শ, যৌন নির্যাতন, ধর্ষণ দেশের মানুষের সার্বিক সভ্যতা নিয়ে প্রশ্ন তোলে। আকছারই এগুলোর শিকার হতে হয় মেয়েদের। শিক্ষার্থী ও কর্মজীবী নারীরা গণপরিবহনে এসবের সম্মুখীন হন। অধিকাংশ ক্ষেত্রেই তারা মুখ বুজে সহ্য করেন। দু-চারজন দৃঢ়চেতা নারী প্রতিবাদ করলে-পরিবহনের চালক-হেলপার, দুবর্ৃৃত্তসহ যাত্রীদের একটা অংশ অপরাধীরই পক্ষ নেয়। ‘বাসে উঠলে একটু তো গায়ে লাগতেই পারে। এত অসহ্য হলে প্রাইভেট কারে যায় না কেন?’-এমন অশিষ্ট মন্তব্য শোনা যায়। যারা মন থেকে এর প্রতিবাদ করেন, তাদের অফিস-স্কুল-কলেজে পৌঁছানোর তাগিদ থাকে। রুখে দাঁড়ানোর সময় নেই। কদাচিৎ দু-একজনকে দেখা যায়-ভুক্তভোগীর পক্ষ নিয়ে সুরক্ষা দিতে চেষ্টা করেন। অনেক সময় তাকেও আক্রান্ত হতে হয়। কদর্য প্রশ্ন শুনতে হয়-‘তোর কী লাগে?’ তিক্ত হলেও বাস্তবতা এটাই। আমাদেরই মা-বোন-কন্যারা নরপশুদের অশ্লীল শব্দবাণ, ঘৃণ্য স্পর্শ, শকুনের দৃষ্টি এবং শাপদ-নখদন্তে বিদ্ধ হচ্ছেন। এদের জন্য অতীতেও অনেক সাধু উদ্যোগ লক্ষ্য করা গেছে। কিন্তু লোকদেখানো সেসব চটকদারি ‘দিন ফুরোলেই ঠুস’ হয়ে গেছে। সুষ্ঠু পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও তদারকির অভাবে জনগণের টাকায় কেনা সেসব যানবাহন দ্রুতই হারিয়ে গেছে। এখন খুঁজলে হয়তো কোনো কোনোটি পরিত্যক্ত যানবাহনের গোরস্থানে মিলতে পারে। এই বাস্তবতায় আশাব্যঞ্জক নির্দেশনা এলো প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে। রাজধানীতে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে আলাদা ‘নারী বাস সার্ভিস’ চালুর নির্দেশনা দিয়েছেন তিনি। সোমবার তিনি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর কাছে দেশের সার্বিক সড়ক পরিবহনব্যবস্থার বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চান। গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে এবং যাত্রীদের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। প্রধানমন্ত্রী রাজধানীতে নারীদের যাতায়াতের সুবিধার্থে বিশেষ পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। এই নির্দেশনা যেন দ্রুত শতভাগ কার্যকর এবং তার ধারাবাহিকতা রক্ষিত হয়-তা তদারকির দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করতে হবে সংশ্লিষ্ট প্রশাসনকে। না হলে সে ব্যর্থতায় দায়ও তাদেরই। অন্যদিকে একই দিন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বুয়েটের অধ্যাপক ও যোগাযোগ বিশেষজ্ঞ শামসুল হক জানান, রাজধানীর গণপরিবহনব্যবস্থায় দ্রুত দৃশ্যমান পরিবর্তন আনতে ১৮০ দিনের একটা কর্মসূচিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এসব শুভ উদ্যোগ রাজধানী অতিক্রম করে পর্যায়ক্রমে মহানগর, বন্দর ও শহরগুলোতে সম্প্রসারিত হোক।
শিরোনাম
- নিউজিল্যান্ড সিরিজে ওপেনিংয়ে তানজিদের সঙ্গী কি সাইফ?
- এপ্রিলে ভারত থেকে আসছে ২৫ হাজার টন ডিজেল
- মুন্সীগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক
- ইরানকে অস্ত্র দেবে না চীন, হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপে খুশি বেইজিং: ট্রাম্প
- সেনাপ্রধানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম চালকবিহীন কার্গো উড্ডয়ন করল চীন
- সরকারের অর্থনৈতিক কৌশল হবে বাস্তবভিত্তিক : অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা
- ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে চিঠি লিখেছেন ট্রাম্প
- লেবাননে ইসরায়েলি হামলায় সাড়ে ৩ লাখেরও বেশি শিশু বাস্তুচ্যূত
- অবৈধ মজুতকৃত ৫ লাখ ৪২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার
- পৃথিবীকে বিপদমুক্ত করতে জোট বাঁধছে রাশিয়া-চীন?
- ‘মেলোনির সঙ্গে আগের সেই সম্পর্ক নেই’, ন্যাটোকেও কড়া বার্তা দিলেন ট্রাম্প
- শিক্ষার্থীদের কাছ থেকে বিপুল অঙ্কের ফি নিচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল: শিক্ষামন্ত্রী
- ‘ফটো সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে’
- সদরঘাটে ৪০ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ১
- কয়রায় নৌবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
- হাম ও উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কৃত্রিম বুদ্ধিমত্তা এখন প্রযুক্তিগত পরিবর্তনের মূল চালিকাশক্তি: ক্রীড়া প্রতিমন্ত্রী
- সরকারের ভাবমূর্তি যেন ক্ষুণ্ন না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে : ধর্মমন্ত্রী
- চট্টগ্রামে এলজি-কার্তুজসহ গ্রেফতার ১
নারীদের জন্য বাস
সম্প্রসারিত হোক নগর-বন্দরে
প্রিন্ট ভার্সন
সর্বশেষ খবর
চীনের স্যাটেলাইট ব্যবহার করে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি নজরদারি করছে ইরান?
৩৪ মিনিট আগে | পূর্ব-পশ্চিম
ইরানকে অস্ত্র দেবে না চীন, হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপে খুশি বেইজিং: ট্রাম্প
৫৮ মিনিট আগে | পূর্ব-পশ্চিম