ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় দেশটির প্রধান ধর্মীয় নেতাসহ শীর্ষস্থানীয় অনেকে নিহত হয়েছেন। ব্যাপক ক্ষতির শিকার হয়েছে দেশটি। ইতোমধ্যে সহস্রাধিক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। প্রতিশোধের পাল্টা হামলা হিসেবে পার্শ্ববর্তী দেশগুলোতে স্থাপিত মার্কিন ঘাঁটিতে মুহুর্মুহু ড্রোন-ক্ষেপণাস্ত্রে আঘাত হানছে ইরান। চলতি সংঘাতে জ্বলছে পুরো মধ্যপ্রাচ্য। যুদ্ধের আগুন ছড়িয়ে গেছে তেহরান থেকে তেল আবিব, রিয়াদ থেকে বৈরুত, দুবাই থেকে নিকোশিয়া পর্যন্ত। সংঘাতের চতুর্থ দিন মঙ্গলবারও ইরানের বিভিন্ন সামরিক ও প্রশাসনিক অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা চালায় মার্কিন-ইসরায়েলি বাহিনী। যুদ্ধের রীতি অনুযায়ী নিজেদের সাফল্য এবং পরস্পরকে ঘায়েলের দাবি উঠছে দুই পক্ষ থেকেই। কিন্তু মাঝখানে যা হচ্ছে তাকে প্রচলিত বাংলা প্রবাদ ‘রাজায় রাজায় যুদ্ধ হয়, আর উলুখাগড়ার প্রাণ যায়’-এর সঙ্গে তুলনীয়। কারণ ইরানের পাল্টা আক্রমণ বাড়ায় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ থেকে দ্রুত মার্কিন নাগরিকদের সরে যেতে বলেছে যুক্তরাষ্ট্র। কিন্তু স্থানীয়রা কোথায় যাবে? ইসরায়েলি হামলায় লেবাননে হাজারো মানুষ গৃহহীন। আতঙ্কের দিনরাত পার করছেন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা। কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন এবং ওমান প্রবাসী বেশ কজন বাংলাদেশ প্রতিদিনকে তাদের পরিবার-পরিজন নিয়ে চরম উৎকণ্ঠা ও আতঙ্কে দিন যাপনের কথা জানিয়েছেন। একই সঙ্গে যুদ্ধ পরিস্থিতির কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি হয়েছে বলেও জানান তারা। প্রয়োজনীয় নিত্যপণ্যের সরবরাহ চেইন ভেঙে পড়ায় সব পণ্য পাওয়াও যাচ্ছে না। এ অবস্থয় পবিত্র রমজানের রোজা পালন খুবই কষ্টসাধ্য হচ্ছে। সাহরি বা ইতফারে নামমাত্র খাদ্য গ্রহণ করে অনেকে রোজা থাকছেন। নারী-শিশু-বৃদ্ধদের কষ্ট বর্ণনাতীত। এ ছাড়াও প্রবাসীরা নানা প্রশাসনিক বিধিনিষেধে একরকম গৃহবন্দি অবস্থায় থাকতে বাধ্য হচ্ছেন। সমাজমাধ্যমে সক্রিয় হলেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরে নিয়ে যাচ্ছে। অনেককে দেশে পাঠানোর হুমকি দিচ্ছে। প্রতিষ্ঠান বন্ধ হওয়া এবং কাজ হারানোর ঝুঁকি বাড়ছে প্রবাসীদের। এদিকে দেশে স্বজন-পরিবার চরম উদ্বেগ-উৎকণ্ঠায় সময় পার করছেন। সব মিলিয়ে ঘোর বিভীষিকাময় অনিশ্চিত অবস্থায় রয়েছেন প্রবাসীরা। এ মুহূর্তে তাদের পাশে দাঁড়ানো প্রয়োজন সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোর। প্রয়োজনীয় সহায়তা দেওয়া প্রয়োজন। সবচেয়ে জরুরি বিশ্বসম্প্রদায়ের সমন্বিত প্রচেষ্টায় যুদ্ধ বন্ধ করা। একুশ শতকের সভ্যতা-গর্বিত বিশ্বসমাজ যদি এ ক্ষেত্রে শান্তি-সংহতি ন্যায্যতার পক্ষে এক জোট হয়ে দাঁড়াতে ব্যর্থ হয়; স্বার্থান্ধ যুদ্ধবাজরা গোটা বিশ্ব ও মানবজাতিকে নিমেষে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে।
শিরোনাম
- থাইল্যান্ডের রিসোর্ট থেকে ২১ বাংলাদেশি গ্রেফতার
- ‘মিস্টার আব্দুল্লাহ দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ দি পার্লামেন্ট’
- হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহে ফিরছে বাংলাদেশি জাহাজ
- জাতীয় সংসদে আজ ২৪ বিল পাস
- ইরান যুদ্ধে জয়ের কথা বিশ্বাস করেন না ইসরায়েলের অধিকাংশ নাগরিক: জরিপ
- শিশুকে ধর্ষণ, প্রতিবাদ করায় মামার পায়ের রগ কর্তনের অভিযোগ
- আপত্তি সত্ত্বেও বিল পাস করায় ফের বিরোধী দলের ওয়াকআউট
- হরমুজ প্রণালির টোল ইরানি মুদ্রায়, নতুন প্রস্তাবে চাঞ্চল্য
- হরমুজে টোল দিতে হবে ইরানি মুদ্রায়, তেহরানের নতুন প্রস্তাব
- হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৭৭
- ইউএফটিবি কেন্দ্রে সুষ্ঠু পরিবেশে জিএসটি এ ইউনিটের ভর্তি পরীক্ষা
- পাকিস্তানে আলোচনায় অংশ নেওয়ার আগে ইরানকে হুঁশিয়ারি দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট
- ‘সাইবার সুরক্ষা বিল-২০২৬’ জাতীয় সংসদে পাস
- সীমান্ত এলাকা সম্প্রসারণের কথা বলে নিজ দেশেই তোপের মুখে ইসরায়েলি অর্থমন্ত্রী
- ভারত মহাসাগর সম্মেলনে অংশ নিতে মরিশাসে পররাষ্ট্রমন্ত্রী
- বগুড়া ও শেরপুরে পুনর্নির্বাচনের দাবি জামায়াতের
- এসএসসির খাতা মূল্যায়নে পরীক্ষকদের শিক্ষামন্ত্রীর নির্দেশনা
- ‘ছয় বলে ছয় ছক্কা’ খেয়ে যুবরাজের সই করা জার্সি ডাস্টবিনে ফেলেন ব্রড
- হরমুজে উধাও ২০০ মিলিয়ন ডলারের মার্কিন ড্রোন
- গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের পুনর্বাসন বিল পাস
আতঙ্কে প্রবাসীরা
পাশে দাঁড়াক মিশনগুলো
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
সীমান্ত এলাকা সম্প্রসারণের কথা বলে নিজ দেশেই তোপের মুখে ইসরায়েলি অর্থমন্ত্রী
২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় আহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খারাজি মারা গেছেন
১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম