মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ বাংলাদেশের জন্য মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। দেশের অর্থনীতিতে মন্দাদশা চলছে করোনাকালের পর থেকে। জুলাই গণ অভ্যুত্থান সে দুরবস্থা উত্তরণের সুযোগ সৃষ্টি করেছিল সন্দেহ নেই। কিন্তু অভ্যুত্থানের সব কৃতিত্ব হাইজ্যাক হয়ে যায় মববাজদের হাতে। অন্তর্বর্তী সরকার প্রধান ড. ইউনূসের লুটেরা নীতির শিকারও হয় দেশের ব্যবসাবাণিজ্য খাত। জুলাই অভ্যুত্থানের নেপথ্যগুরুদের অন্যতম ফরহাদ মজহারও স্বীকার করেছেন নোবেল লরিয়েট মহাপুরুষ ইউনূসের আমলে দেশ ৫০ বছর পিছিয়ে গেছে। ১২ ফেব্রুয়ারির নির্বাচন জাতির জন্য আশীর্বাদ হিসেবে আবির্ভূত হয়। দেশের ব্যবসাবাণিজ্যে সৃষ্টি হয় আশাবাদের ইশারা। কিন্তু হঠাৎ করে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ বাংলাদেশের অর্থনীতিতে সংকটের কালো মেঘের বিস্তার ঘটিয়েছে। জ্বালানির ক্ষেত্রে পরনির্ভরশীল বাংলাদেশের পক্ষে জ্বালানি সংগ্রহ দায় হয়ে পড়েছে। প্রবাসী আয়ের ক্ষেত্রেও দেখা দিয়েছে শঙ্কা। ইরান যুদ্ধ বিশ্ব অর্থনীতির মন্দা আরও বাড়াবে। ইতোমধ্যে জ্বালানি সংগ্রহ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশ বিভিন্ন উৎস থেকে এলএনজি আমদানি করে। পাইপলাইনে থাকা ছয়টি কার্গোর মধ্যে চারটি কার্গো এরই মধ্যে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। দুটি নিয়ে অনিশ্চয়তা রয়েছে। জ্বালানি সরবরাহকারী যাদের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি আছে তাদের অনুরোধ করা হয়েছে ভিন্ন কোনো উৎস থেকে বাংলাদেশকে এলএনজি সরবরাহ যাতে করা হয়। সেটি অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, এঙ্গোলা ও যুক্তরাষ্ট্র হতে পারে। এজন্য তাদের কাছে বার্তা পাঠানো হয়েছে। তারা যদি ব্যর্থ হয় তখন স্পট মার্কেট থেকে এলএনজি কেনার প্রস্তুতি রাখা হয়েছে। মহেশখালীতে যে দুটি ভাসমান এলএনজি টার্মিনাল আছে তা দেশের এলএনজি সংরক্ষণের একমাত্র উপায়। সেখানে একটি জাহাজের বেশি এলএনজি সংরক্ষণের ধারণ ক্ষমতা নেই। এজন্য কয়েক দিন পরপর বছরজুড়ে এলএনজিবাহী জাহাজের শিডিউল করা থাকে। চলতি মাসের জ্বালানি মজুত থাকলেও আগামী মাসে সমস্যা দেখা দেবে। পরিস্থিতি যেহেতু বাংলাদেশের নিয়ন্ত্রণে নেই সেহেতু বিরোধে জড়িত পক্ষদ্বয়ের শুভবুদ্ধির ওপর ভরসা করতে হচ্ছে। তাদের সুমতি হোক এটি সবার প্রার্থনা।
শিরোনাম
- থাইল্যান্ডের রিসোর্ট থেকে ২১ বাংলাদেশি গ্রেফতার
- ‘মিস্টার আব্দুল্লাহ দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ দি পার্লামেন্ট’
- হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহে ফিরছে বাংলাদেশি জাহাজ
- জাতীয় সংসদে আজ ২৪ বিল পাস
- ইরান যুদ্ধে জয়ের কথা বিশ্বাস করেন না ইসরায়েলের অধিকাংশ নাগরিক: জরিপ
- শিশুকে ধর্ষণ, প্রতিবাদ করায় মামার পায়ের রগ কর্তনের অভিযোগ
- আপত্তি সত্ত্বেও বিল পাস করায় ফের বিরোধী দলের ওয়াকআউট
- হরমুজ প্রণালির টোল ইরানি মুদ্রায়, নতুন প্রস্তাবে চাঞ্চল্য
- হরমুজে টোল দিতে হবে ইরানি মুদ্রায়, তেহরানের নতুন প্রস্তাব
- হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৭৭
- ইউএফটিবি কেন্দ্রে সুষ্ঠু পরিবেশে জিএসটি এ ইউনিটের ভর্তি পরীক্ষা
- পাকিস্তানে আলোচনায় অংশ নেওয়ার আগে ইরানকে হুঁশিয়ারি দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট
- ‘সাইবার সুরক্ষা বিল-২০২৬’ জাতীয় সংসদে পাস
- সীমান্ত এলাকা সম্প্রসারণের কথা বলে নিজ দেশেই তোপের মুখে ইসরায়েলি অর্থমন্ত্রী
- ভারত মহাসাগর সম্মেলনে অংশ নিতে মরিশাসে পররাষ্ট্রমন্ত্রী
- বগুড়া ও শেরপুরে পুনর্নির্বাচনের দাবি জামায়াতের
- এসএসসির খাতা মূল্যায়নে পরীক্ষকদের শিক্ষামন্ত্রীর নির্দেশনা
- ‘ছয় বলে ছয় ছক্কা’ খেয়ে যুবরাজের সই করা জার্সি ডাস্টবিনে ফেলেন ব্রড
- হরমুজে উধাও ২০০ মিলিয়ন ডলারের মার্কিন ড্রোন
- গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের পুনর্বাসন বিল পাস
ব্যবসায় অনিশ্চয়তা
দেশ জ্বালানিসংকটের মুখে
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
সীমান্ত এলাকা সম্প্রসারণের কথা বলে নিজ দেশেই তোপের মুখে ইসরায়েলি অর্থমন্ত্রী
২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় আহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খারাজি মারা গেছেন
১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম