শিরোনাম
প্রকাশ: ০০:০০, শনিবার, ০৭ মার্চ, ২০২৬

সচেতন মানুষের চাহিদায় সেঞ্চুরি এগ

শাইখ সিরাজ
প্রিন্ট ভার্সন
সচেতন মানুষের চাহিদায় সেঞ্চুরি এগ

বিশ্বের যত রাষ্ট্র তার ঐতিহ্যকে সম্পদে রূপান্তর করেছে চীন তার অন্যতম। দেশটি তার ঐতিহ্য শুধু ধারণই করেনি, পৃথিবীব্যাপী সেই ঐতিহ্যের বাণিজ্যিক রূপ ছড়িয়ে দিয়েছে। সেঞ্চুরি এগ চীনের পুরোনো ঐতিহ্যের একটি। আগের দিনে এটিকে ডিম সংরক্ষণের একটি উপায় হিসেবে গ্রহণ করলেও, এখন স্বাস্থ্যসচেতন মানুষের চাহিদায় পরিণত হয়েছে সেঞ্চুরি এগ। চীন তো বটেই, এর ব্যাপক চাহিদা রয়েছে চীনের বাইরেও।

প্রায় প্রতি বছরই চীনের কৃষি-যন্ত্রপাতি মেলায় যাওয়ার সুবাধে চীনের নানান জায়গা ঘুরে দেখার সুযোগ হয়েছে। চীনের গোয়াংডং প্রদেশের কাইপিং পোলট্রি শিল্প এলাকায় দেখেছি অন্যরকম সে ডিম, সেঞ্চুরি এগ। এক রৌদ্রোজ্জ্বল সকালে গোয়াংজু শহর থেকে যাত্রা শুরু করলাম। সঙ্গে ছিলেন সহকর্মী তানভীর আশিক, রাসেল শাহ এবং আমাদের সহযোগী চীনের মেয়ে আলবা। আলবা একটি চমৎকার মেয়ে। বাংলাদেশি একজনকে বিয়ে করেছে সে। ভাঙা ভাঙা বাংলা বলতে পারে। দোভাষী হিসেবে কাজ করছিলেন তিনি। আলবা বললেন, ‘চীনে সেঞ্চুরি এগ খুব জনপ্রিয়। বিশেষ করে পুষ্টি বিবেচনায় তরুণরা সেঞ্চুরি এগ খুব পছন্দ করে। আপনাদের নিয়ে যাচ্ছি চীনের সবচেয়ে বড় সেঞ্চুরি এগ উৎপাদনকারী প্রতিষ্ঠানে। প্রতিষ্ঠানটির নাম “শুরি এগস প্রোডাক্টস কোম্পানি”।’

চীনের রাস্তাঘাট খুবই সুন্দর। পাহাড়ি এলাকা অতিক্রম করে আমরা ছুটছিলাম। চীন উন্নত হয়েছে কিন্তু পরিবেশ সুরক্ষায় তারা খুব সচেতন। ফলে রাস্তার দুপাশেই সবুজের সমারোহ। প্রায় তিন শ কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছালাম সেখানকার সবচেয়ে বড় সেঞ্চুরি এগ প্রস্তুতকারী প্রতিষ্ঠান শুরি এগস প্রোডাক্টস কোম্পানিতে। প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা উয়া এবং ব্যবস্থাপনা পর্ষদের সদস্য ট্রেসি আমাদের অভ্যর্থনা জানালেন। প্রাথমিক আলাপ-আলোচনার পর প্রজেক্টরে ভিডিওচিত্র প্রদর্শনের মাধ্যমে তাদের কোম্পানি সম্পর্কে ধারণা দিলেন। প্রতিষ্ঠানটি বেশ গোছানো ও আধুনিক। প্রতিষ্ঠানের বিভিন্ন অংশের স্পষ্ট ধারণা দিলেন তারা। কোথায় কোন ধরনের কাজ হচ্ছে সে সম্পর্কেও ধারণা দিলেন উয়া।

তিনি জানালেন চীনে কীভাবে শুরু হয়েছিল সেঞ্চুরি ডিমের ব্যবহার। সে অনেক আগের কথা। চীন তখন মিং সাম্রাজ্যের আওতায়। সে সময় এক কৃষক চা-পাতা সেদ্ধ করা পানি ফেলে দিয়েছিল গাদা করে রাখা ছাইয়ের ওপর। সেখানে এক হাঁস দুটি ডিম পেড়ে যায়। ছাইয়ের সঙ্গে চা-পাতার পানি মিশে ডিম দুটি মাখামাখি হয়ে সেখানেই রয়ে যায় বেশ কিছুদিন। মাস তিনেক পর কৃষক যখন ছাই পরিষ্কার করতে যান, আবিষ্কার করেন হাসের ডিম দুটিকে। দেখেন যে ডিম দুটি তখনো তাজা। ডিমের খোসা ছাড়িয়ে ভিতরটা দেখে বিস্মিত হন কৃষক। দারুণ এক ব্যাপার। এক ভিন্ন রকমের ডিম। স্বাদও পাল্টে গেছে। সেই থেকে বহুদিন ডিম সংরক্ষণ করার জন্য তারা এই পদ্ধতিটিই ব্যবহার করতে শেখে। কথিত আছে এভাবেই শুরু হয় সেঞ্চুরি এগ তৈরি। ধারণা করা হতো এভাবে সংরক্ষণ করলে ডিম এক শ বছর পর্যন্ত খাবার উপযোগী থাকে।

উয়ার কথা শুনতে শুনতে এগিয়ে গেলাম তাদের প্রদশর্নী ও বিক্রয়কেন্দ্রের দিকে। ট্রেসি ব্যাখ্যা করলেন কীভাবে সেঞ্চুরি ডিম প্রক্রিয়াজাতকরণ করা হয় সে বিষয়টি।

সেঞ্চুরি ডিম তৈরিতে সাধারণত হাঁসের ডিম ব্যবহার করা হয়। তবে মুরগি বা কোয়েলের ডিমও ব্যবহার করা যায়। প্রথমে চুন (ক্যালসিয়াম হাইড্রোক্সাইড), ছাই, লবণ, চা-পাতা, চালের তুষ বা কাদা দিয়ে ঘন পেস্ট বা মিশ্রণ তৈরি করা হয়। প্রতিটি ডিম মিশ্রণে ডুবিয়ে পুরোপুরি মোড়ানো হয়, যাতে ডিমের খোলস সম্পূর্ণরূপে ঢেকে যায়। মোড়ানো ডিমগুলোকে একটি বায়ুরোধী পাত্রে রাখা হয়। এভাবেই ডিমকে সাধারণত ২ থেকে ৬ সপ্তাহ বা কখনো কখনো কয়েক মাস পর্যন্ত সংরক্ষণ করা হয়। এই সময়ে ক্ষারীয় মিশ্রণটি ডিমের ভিতরে প্রবেশ করে এবং ডিমের প্রোটিন ও ফ্যাটকে রাসায়নিকভাবে পরিবর্তিত করে। নির্দিষ্ট সময় পরে ডিমের সাদা অংশটি জেলির মতো হয়ে যায় এবং গাঢ় বাদামি বা কালো রং ধারণ করে। আর ডিমের কুসুমটি ক্রিমি এবং সবুজ-ধূসর রঙের হয়। সংরক্ষণের সময় শেষ হলে, ডিমগুলোকে মিশ্রণ থেকে বের করে খোলস পরিষ্কার করা হয়।

সেঞ্চুরি ডিম সাধারণত কাঁচা বা হালকা সেদ্ধ অবস্থায় পরিবেশন করা হয়। এটি সরাসরি খাওয়া যায় বা অন্যান্য খাবারের সঙ্গে বা সালাদে মিশিয়েও খাওয়া হয়। আমি প্রদর্শনী কেন্দ্রে রাখা সেঞ্চুরি ডিমের প্যাকেট খুলে একটি ডিমের খোসা ছাড়ালাম। খোসা ছাড়ানোর পর কালো রঙের একটি ডিম বেরিয়ে এলো। কালো জেলের মতো ডিমের গায়ে চমৎকার কারুকাজ। রাসায়নিক পরিবর্তনের সময় ডিমের এই ধরনের কারুকাজ ফুটে ওঠে। দেখতে খুব সুন্দর। ট্রেসি জানালেন সেঞ্চুরি ডিমের পুষ্টিগুণের কথা।

‘সেঞ্চুরি এগ একটি খাদ্য পরিপূরক যা পুষ্টিগুণে ভরপুর। এটি বিভিন্ন উপাদানে সমৃদ্ধ যা স্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজনীয়। সেঞ্চুরি এগে উচ্চ মানের প্রোটিন রয়েছে, যা শরীরের পেশি গঠনে সহায়তা করে। এতে আছে ভিটামিন এ, চোখের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিটামিন ই আছে; যা ত্বকের স্বাস্থ্য বজায় রাখতে সহায়তা করে এবং অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে। এ ছাড়াও এতে বিটা-ক্যারোটিন, আয়রন এবং বিভিন্ন মিনারেলস রয়েছে যা শরীরকে শক্তি প্রদান করে এবং বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটি চীনে বেশ জনপ্রিয়। বিশেষ করে তরুণ প্রজন্ম এটি বেশ ভালোভাবেই গ্রহণ করেছে।’

কথা শেষ করে ট্রেসি একটি সেঞ্চুরি এগ কেটে সসের সঙ্গে পরিবেশন করলেন। মুখে দিয়ে ততোটা সুস্বাদু মনে হলো না। তবে পুষ্টিগুণের কথা চিন্তা করে খাওয়া যেতে পারে। ট্রেসি জানালেন, সালাদের সঙ্গে পরিবেশন করা হলে স্বাদ ততোটা খারাপ লাগে না। এটি শরীর ঠান্ডা রাখে এবং শরীরের দূষিত পদার্থগুলো বের করে দিতে সহায়তা করে।

২০০৫ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি উন্নয়ন ঘটিয়েছে অপ্রত্যাশিত দ্রুততার সঙ্গে। গোয়াংডং প্রদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান এটি। বলা যায় পুরো চীনে সেঞ্চুরি ডিম উৎপাদনকারী বড় প্রতিষ্ঠানের অন্যতম। কারণ পরিসংখ্যান বলছে পুরো চীনের চাহিদার শতকরা ৫০ ভাগই তারা উৎপাদন করে। উয়া আমাদের সামনে প্রতিষ্ঠানের নানান দিক তুলে ধরেন। বলেন, গোয়াংডং প্রদেশের ৭০ ভাগ সেঞ্চুরি ডিমই তারা উৎপাদন করেন।

এবার সেঞ্চুরি ডিম তৈরির কারখানা ঘুরে দেখার পালা। তবে জৈবনিরাপত্তার খাতিরে আমরা পুরোপুরি ভিতরে প্রবেশ করিনি। কাচের দেয়ালের বাইরে থেকে দেখছিলাম তাদের বিশাল কর্মযজ্ঞ। হাজার হাজার ডিম প্রক্রিয়াকরণ চলছে। মেশিন আর মানুষ মিলেমিশে কাজ করছে। এক অভূতপূর্ব দৃশ্য।

খামারে শুধু ডিম উৎপাদন করে যে মূল্য পাওয়া যেত, তার চেয়ে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বহু গুণ লাভ গুনছে এই প্রতিষ্ঠান। আমাদের হাওড় ও চরাঞ্চলে প্রচুর হাঁসের ডিম উৎপাদন হয়। আমাদের যে সেঞ্চুরি এগই তৈরি করতে হবে, এমন কথা নেই। তবে বিষয়টা নিয়ে ভাবা যায়। আর উৎপাদিত ডিমের মূল্য সংযোজন জরুরি। দেশের কৃষিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে নতুন করে ভাবতে হবে। উৎপাদিত পণ্যের মূল্য সংযোজনের মাধ্যমেই বিকশিত হতে পারে আমাদের কৃষিশিল্প। আশার কথা, দেশের শিল্পোদ্যোক্তারাও কৃষিতে বিনিয়োগ শুরু করেছেন। আগামীর পৃথিবী ও টেকসই উন্নয়নের কথা মাথায় রেখে আমরা যদি কৃষিশিল্প খাতকে পরিকল্পিতভাবে সাজাতে পারি, তবে কৃষি ও কৃষিশিল্পই হতে পারে বেকার সমস্যার কার্যকর ও লাগসই সমাধান।

♦ লেখক : মিডিয়াব্যক্তিত্ব

[email protected]

এই বিভাগের আরও খবর
বিবেকের দায় শোধ
বিবেকের দায় শোধ
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা
ন্যায়পরায়ণ খলিফা হজরত ওমর (রা.)
ন্যায়পরায়ণ খলিফা হজরত ওমর (রা.)
ঢাকার সড়কে এ কার দখলদারি!
ঢাকার সড়কে এ কার দখলদারি!
দ্বিমুখী সংকটে কৃষক
দ্বিমুখী সংকটে কৃষক
বৈষম্য কমেনি বরং বৃদ্ধি পেয়েছে
বৈষম্য কমেনি বরং বৃদ্ধি পেয়েছে
ফ্ল্যাট-প্লট নিবন্ধন
ফ্ল্যাট-প্লট নিবন্ধন
নিষিদ্ধ আওয়ামী লীগ
নিষিদ্ধ আওয়ামী লীগ
পয়লা বৈশাখে ভিন্নধর্মী সংস্কৃতি কাম্য নয়
পয়লা বৈশাখে ভিন্নধর্মী সংস্কৃতি কাম্য নয়
শ্রেষ্ঠ বিনিয়োগ আসলে কোনটি
শ্রেষ্ঠ বিনিয়োগ আসলে কোনটি
মাদকের ল্যাব!
মাদকের ল্যাব!
মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি
মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি
সর্বশেষ খবর
নিষিদ্ধ মিশরের প্রধান গোলকিপার
নিষিদ্ধ মিশরের প্রধান গোলকিপার

এই মাত্র | মাঠে ময়দানে

নাইক্ষ্যংছড়ি সীমান্তে অবৈধভাবে মজুদকৃত অকটেন ও সার জব্দ
নাইক্ষ্যংছড়ি সীমান্তে অবৈধভাবে মজুদকৃত অকটেন ও সার জব্দ

৭ মিনিট আগে | দেশগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় আ.লীগ নেতার নেতৃত্বে প্রবাসীর ওপর হামলার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় আ.লীগ নেতার নেতৃত্বে প্রবাসীর ওপর হামলার অভিযোগ

১০ মিনিট আগে | দেশগ্রাম

হকারদের পুনর্বাসনের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে মানববন্ধন
হকারদের পুনর্বাসনের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে মানববন্ধন

১২ মিনিট আগে | নগর জীবন

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

১৪ মিনিট আগে | মাঠে ময়দানে

ভালুকায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
ভালুকায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

১৭ মিনিট আগে | দেশগ্রাম

লাকসামে বেওয়ারিশ কুকুরকে ভ্যাক্সিনেশন
লাকসামে বেওয়ারিশ কুকুরকে ভ্যাক্সিনেশন

১৮ মিনিট আগে | দেশগ্রাম

হরমুজে কোথায় কোথায় মাইন পাতা খুঁজেই পাচ্ছে না ইরান!
হরমুজে কোথায় কোথায় মাইন পাতা খুঁজেই পাচ্ছে না ইরান!

১৯ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

ইসলামাবাদে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স
ইসলামাবাদে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

২০ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

পহেলা বৈশাখে ঢাকাসহ ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে
পহেলা বৈশাখে ঢাকাসহ ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে

২২ মিনিট আগে | জাতীয়

শিক্ষা খাতে বাজেট বাড়বে, তবে ব্যয়ে চাই সঠিক অগ্রাধিকার : শিক্ষামন্ত্রী
শিক্ষা খাতে বাজেট বাড়বে, তবে ব্যয়ে চাই সঠিক অগ্রাধিকার : শিক্ষামন্ত্রী

২৪ মিনিট আগে | জাতীয়

লিগ্যাল এইডে ২ লাখেরও বেশি মামলা নিষ্পত্তি
লিগ্যাল এইডে ২ লাখেরও বেশি মামলা নিষ্পত্তি

২৪ মিনিট আগে | জাতীয়

আন্দোলন-সংগ্রামে যারা ছিলেন, তারা মনোনয়ন পাবেন: রিজভী
আন্দোলন-সংগ্রামে যারা ছিলেন, তারা মনোনয়ন পাবেন: রিজভী

২৭ মিনিট আগে | রাজনীতি

বল টেম্পারিং ইস্যুতে মত দিলেন সাবেক ইংলিশ ক্রিকেটার
বল টেম্পারিং ইস্যুতে মত দিলেন সাবেক ইংলিশ ক্রিকেটার

৩৩ মিনিট আগে | মাঠে ময়দানে

দেড় বছর ধরে হাসিনা দিল্লিতে কেন, মোদি সরকারের কাছে প্রশ্ন তৃণমূল নেতার
দেড় বছর ধরে হাসিনা দিল্লিতে কেন, মোদি সরকারের কাছে প্রশ্ন তৃণমূল নেতার

৩৭ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

ধর্মীয় কাজে বাধা দেওয়া অমার্জনীয় পরিণতি
ধর্মীয় কাজে বাধা দেওয়া অমার্জনীয় পরিণতি

৪১ মিনিট আগে | ইসলামী জীবন

কী হচ্ছে নাসায়, একের পর এক বিজ্ঞানীর মৃত্যু: কেউ বারান্দায় খুন, কেউ নিখোঁজ
কী হচ্ছে নাসায়, একের পর এক বিজ্ঞানীর মৃত্যু: কেউ বারান্দায় খুন, কেউ নিখোঁজ

৪৭ মিনিট আগে | বিজ্ঞান

নারায়ণগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’ গ্রেফতার
নারায়ণগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’ গ্রেফতার

৫২ মিনিট আগে | দেশগ্রাম

সূর্যবংশীকে অটোগ্রাফসহ ক্যাপ উপহার দিলেন কোহলি
সূর্যবংশীকে অটোগ্রাফসহ ক্যাপ উপহার দিলেন কোহলি

৫৪ মিনিট আগে | মাঠে ময়দানে

পৃথিবীতে ফিরে কেমন আছেন আর্টেমিসের নভোচারীরা
পৃথিবীতে ফিরে কেমন আছেন আর্টেমিসের নভোচারীরা

৫৬ মিনিট আগে | বিজ্ঞান

জ্বালানি তেলের জন্য পাম্পগুলোতে এখনও দীর্ঘ লাইন, দুর্ভোগ
জ্বালানি তেলের জন্য পাম্পগুলোতে এখনও দীর্ঘ লাইন, দুর্ভোগ

৫৮ মিনিট আগে | জাতীয়

হাসারাঙ্গার চোটে আইপিএলে সুযোগ পেলেন লিন্ডা
হাসারাঙ্গার চোটে আইপিএলে সুযোগ পেলেন লিন্ডা

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট থাকবে: পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট থাকবে: পররাষ্ট্রমন্ত্রী

১ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

ইরানের সঙ্গে আলোচনা: পাকিস্তানে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট
ইরানের সঙ্গে আলোচনা: পাকিস্তানে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ বান্দরবানে, দ্রুত সময়ে প্রজ্ঞাপন জারির ঘোষণা
বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ বান্দরবানে, দ্রুত সময়ে প্রজ্ঞাপন জারির ঘোষণা

১ ঘণ্টা আগে | জাতীয়

ইনস্টাগ্রামে ১৫ মিনিটের মধ্যে এডিট করা যাবে কমেন্ট
ইনস্টাগ্রামে ১৫ মিনিটের মধ্যে এডিট করা যাবে কমেন্ট

১ ঘণ্টা আগে | টেক ওয়ার্ল্ড

যাত্রাবাড়ীতে বিশেষ পুলিশি অভিযানে মাদকসহ গ্রেফতার ১৫
যাত্রাবাড়ীতে বিশেষ পুলিশি অভিযানে মাদকসহ গ্রেফতার ১৫

১ ঘণ্টা আগে | নগর জীবন

একমাসে ৫৭৬ সড়ক দুর্ঘটনায় ৫৩২ জন নিহত
একমাসে ৫৭৬ সড়ক দুর্ঘটনায় ৫৩২ জন নিহত

১ ঘণ্টা আগে | জাতীয়

পরীক্ষায় তুমিও ফেল, ছয়মাস পর আমিও ফেল: শিক্ষামন্ত্রী
পরীক্ষায় তুমিও ফেল, ছয়মাস পর আমিও ফেল: শিক্ষামন্ত্রী

১ ঘণ্টা আগে | জাতীয়

দেশে সিন্ডিকেটের মাধ্যমে আর বাজার নিয়ন্ত্রিত হবে না: বাণিজ্যমন্ত্রী
দেশে সিন্ডিকেটের মাধ্যমে আর বাজার নিয়ন্ত্রিত হবে না: বাণিজ্যমন্ত্রী

১ ঘণ্টা আগে | চায়ের দেশ

সর্বাধিক পঠিত
হাজার কোটি টাকার তেল পাইপলাইন ও মজুত সক্ষমতা ফেলে রেখেছে বাংলাদেশ
হাজার কোটি টাকার তেল পাইপলাইন ও মজুত সক্ষমতা ফেলে রেখেছে বাংলাদেশ

২১ ঘণ্টা আগে | জাতীয়

পাকিস্তানে আলোচনা ব্যর্থ হলে কী করবে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প
পাকিস্তানে আলোচনা ব্যর্থ হলে কী করবে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

‘মিস্টার আব্দুল্লাহ দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ দি পার্লামেন্ট’
‘মিস্টার আব্দুল্লাহ দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ দি পার্লামেন্ট’

১৬ ঘণ্টা আগে | জাতীয়

স্ত্রী ও প্রেমিক মিলে ডাকাতির নাটক, ভাড়াটে খুনি দিয়ে স্বামীকে হত্যা
স্ত্রী ও প্রেমিক মিলে ডাকাতির নাটক, ভাড়াটে খুনি দিয়ে স্বামীকে হত্যা

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সারা দিনে হরমুজ পার হলো মার্কিন নিষেধাজ্ঞায় থাকা একমাত্র তেলবাহী জাহাজ
সারা দিনে হরমুজ পার হলো মার্কিন নিষেধাজ্ঞায় থাকা একমাত্র তেলবাহী জাহাজ

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরান যুদ্ধে জয়ের কথা বিশ্বাস করেন না ইসরায়েলের অধিকাংশ নাগরিক: জরিপ
ইরান যুদ্ধে জয়ের কথা বিশ্বাস করেন না ইসরায়েলের অধিকাংশ নাগরিক: জরিপ

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হঠাৎ কেন যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া
হঠাৎ কেন যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার আয়োজন পুরো মুসলিম বিশ্বের জন্য গর্বের : শাহবাজ শরিফ
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার আয়োজন পুরো মুসলিম বিশ্বের জন্য গর্বের : শাহবাজ শরিফ

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

থাইল্যান্ডের রিসোর্ট থেকে ২১ বাংলাদেশি গ্রেফতার
থাইল্যান্ডের রিসোর্ট থেকে ২১ বাংলাদেশি গ্রেফতার

১৫ ঘণ্টা আগে | পরবাস

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয় : ইরান
লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয় : ইরান

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইতিহাস গড়লেন সুনীল নারাইন
ইতিহাস গড়লেন সুনীল নারাইন

২০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যুদ্ধবিরতির মাঝেই নতুন করে ইরানে ‘অত্যাধুনিক অস্ত্র’ পাঠাচ্ছে চীন: সিএনএন
যুদ্ধবিরতির মাঝেই নতুন করে ইরানে ‘অত্যাধুনিক অস্ত্র’ পাঠাচ্ছে চীন: সিএনএন

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইসলামাবাদে ইরানের প্রতিনিধিদল, যোগ দিচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট
ইসলামাবাদে ইরানের প্রতিনিধিদল, যোগ দিচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সুয়েজ খালে মিশরের মাশুল নেয়া বৈধ, হরমুজে ইরান নিলে আপত্তি কেন?
সুয়েজ খালে মিশরের মাশুল নেয়া বৈধ, হরমুজে ইরান নিলে আপত্তি কেন?

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হরমুজে উধাও ২০০ মিলিয়ন ডলারের মার্কিন ড্রোন
হরমুজে উধাও ২০০ মিলিয়ন ডলারের মার্কিন ড্রোন

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ডট বলের রেকর্ডে এলিটদের ক্লাবে মুস্তাফিজ
ডট বলের রেকর্ডে এলিটদের ক্লাবে মুস্তাফিজ

২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে ক্ষয়ক্ষতির পরিমাণ ১৪৫ বিলিয়ন ডলার, দাবি রিপোর্টে
মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে ক্ষয়ক্ষতির পরিমাণ ১৪৫ বিলিয়ন ডলার, দাবি রিপোর্টে

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানের এক ধাক্কায় ডলারের রেকর্ড পতন, উড়ছে চীনের ইউয়ান
ইরানের এক ধাক্কায় ডলারের রেকর্ড পতন, উড়ছে চীনের ইউয়ান

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহে ফিরছে বাংলাদেশি জাহাজ
হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহে ফিরছে বাংলাদেশি জাহাজ

১৬ ঘণ্টা আগে | জাতীয়

সীমান্ত এলাকা সম্প্রসারণের কথা বলে নিজ দেশেই তোপের মুখে ইসরায়েলি অর্থমন্ত্রী
সীমান্ত এলাকা সম্প্রসারণের কথা বলে নিজ দেশেই তোপের মুখে ইসরায়েলি অর্থমন্ত্রী

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

চীনা ও তাইওয়ানি জনগণ এক হবে : তাইওয়ানের বিরোধী নেতাকে শি জিনপিং
চীনা ও তাইওয়ানি জনগণ এক হবে : তাইওয়ানের বিরোধী নেতাকে শি জিনপিং

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাকিস্তানে আলোচনায় অংশ নেওয়ার আগে ইরানকে হুঁশিয়ারি দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট
পাকিস্তানে আলোচনায় অংশ নেওয়ার আগে ইরানকে হুঁশিয়ারি দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

২৪ ঘণ্টার ভেতর বোঝা যাবে চুক্তি হবে কিনা, ট্রাম্পের বার্তা
২৪ ঘণ্টার ভেতর বোঝা যাবে চুক্তি হবে কিনা, ট্রাম্পের বার্তা

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

লেবাননে ইসরায়েলি হামলা নিয়ে যে প্রতিক্রিয়া জানাল ভারত
লেবাননে ইসরায়েলি হামলা নিয়ে যে প্রতিক্রিয়া জানাল ভারত

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইউরোপের বেহাল দশা ফাঁস করে দিল ইরান
ইউরোপের বেহাল দশা ফাঁস করে দিল ইরান

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ডলার ছাড়াই হরমুজে টোল, বিশ্ব বাণিজ্যে কী প্রভাব পড়বে
ডলার ছাড়াই হরমুজে টোল, বিশ্ব বাণিজ্যে কী প্রভাব পড়বে

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প
ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা, অগ্নিপরীক্ষায় পাকিস্তান
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা, অগ্নিপরীক্ষায় পাকিস্তান

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

এসএসসির খাতা মূল্যায়নে পরীক্ষকদের শিক্ষামন্ত্রীর নির্দেশনা
এসএসসির খাতা মূল্যায়নে পরীক্ষকদের শিক্ষামন্ত্রীর নির্দেশনা

১৯ ঘণ্টা আগে | জাতীয়

লন্ডন হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদ থেকে আকবর হোসেনের পদত্যাগ
লন্ডন হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদ থেকে আকবর হোসেনের পদত্যাগ

১২ ঘণ্টা আগে | জাতীয়

প্রিন্ট সর্বাধিক
গুরু ইলিয়াসের ভাগ্য কি বরণ করলেন তিন শিষ্য
গুরু ইলিয়াসের ভাগ্য কি বরণ করলেন তিন শিষ্য

পেছনের পৃষ্ঠা

গ্রামীণ জীবনে মুগ্ধ ভিনদেশি পর্যটক
গ্রামীণ জীবনে মুগ্ধ ভিনদেশি পর্যটক

শনিবারের সকাল

উৎকণ্ঠায় শান্তি আলোচনা
উৎকণ্ঠায় শান্তি আলোচনা

প্রথম পৃষ্ঠা

বন নিধনে মেতেছে রোহিঙ্গারা
বন নিধনে মেতেছে রোহিঙ্গারা

পেছনের পৃষ্ঠা

যুদ্ধ চ্যালেঞ্জে বাংলাদেশ
যুদ্ধ চ্যালেঞ্জে বাংলাদেশ

প্রথম পৃষ্ঠা

বৈশাখের আগমনে ইলিশে নাভিশ্বাস
বৈশাখের আগমনে ইলিশে নাভিশ্বাস

পেছনের পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

ফেলে রাখা হয়েছে হাজার কোটি টাকার তেল পাইপলাইন
ফেলে রাখা হয়েছে হাজার কোটি টাকার তেল পাইপলাইন

পেছনের পৃষ্ঠা

দূষণে মহাবিপদে সাত শহর
দূষণে মহাবিপদে সাত শহর

পেছনের পৃষ্ঠা

খরচের বোঝায় খাদের কিনারে পোলট্রিশিল্প
খরচের বোঝায় খাদের কিনারে পোলট্রিশিল্প

পেছনের পৃষ্ঠা

বলিউড নায়িকাদের পছন্দ বিবাহিত পুরুষ!
বলিউড নায়িকাদের পছন্দ বিবাহিত পুরুষ!

শোবিজ

জ্বালানি তেল সংকটের অজুহাতে লাফিয়ে বাড়ছে নিত্যপণ্যের দাম
জ্বালানি তেল সংকটের অজুহাতে লাফিয়ে বাড়ছে নিত্যপণ্যের দাম

নগর জীবন

ভয়ংকর অ্যাম্বুলেন্স সিন্ডিকেট
ভয়ংকর অ্যাম্বুলেন্স সিন্ডিকেট

প্রথম পৃষ্ঠা

হরমুজে বাংলাদেশি জাহাজ ফিরিয়ে দিল ইরান
হরমুজে বাংলাদেশি জাহাজ ফিরিয়ে দিল ইরান

প্রথম পৃষ্ঠা

ডট বলের বোলারদের শীর্ষ পাঁচে মুস্তাফিজ
ডট বলের বোলারদের শীর্ষ পাঁচে মুস্তাফিজ

মাঠে ময়দানে

লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত

প্রথম পৃষ্ঠা

নবম শ্রেণি পর্যন্ত তিনবার ফেল অক্ষয়
নবম শ্রেণি পর্যন্ত তিনবার ফেল অক্ষয়

শোবিজ

কেমন আছেন শবনম
কেমন আছেন শবনম

শোবিজ

বিজেপি মিথ্যা প্রচার করে ছোবল মারতে চায় : মমতা
বিজেপি মিথ্যা প্রচার করে ছোবল মারতে চায় : মমতা

পেছনের পৃষ্ঠা

রেফারি প্যানেলে আর্জেন্টিনা-ব্রাজিলের সমান দাপট
রেফারি প্যানেলে আর্জেন্টিনা-ব্রাজিলের সমান দাপট

মাঠে ময়দানে

এমডি ছাড়াই চলছে চট্টগ্রাম ওয়াসা
এমডি ছাড়াই চলছে চট্টগ্রাম ওয়াসা

নগর জীবন

প্রিমিয়ার ক্রিকেট শুরু ৫ মে!
প্রিমিয়ার ক্রিকেট শুরু ৫ মে!

মাঠে ময়দানে

থাইল্যান্ডে রিসোর্ট থেকে ২১ বাংলাদেশি গ্রেপ্তার
থাইল্যান্ডে রিসোর্ট থেকে ২১ বাংলাদেশি গ্রেপ্তার

পেছনের পৃষ্ঠা

১৩ দিনে ৯১ বিল পাস
১৩ দিনে ৯১ বিল পাস

প্রথম পৃষ্ঠা

এপস্টেইনকাণ্ডে মুখ খুললেন মেলানিয়া
এপস্টেইনকাণ্ডে মুখ খুললেন মেলানিয়া

পূর্ব-পশ্চিম

ভারত থেকে আসা পাথরের ট্রাকে মিলল মর্টার শেল
ভারত থেকে আসা পাথরের ট্রাকে মিলল মর্টার শেল

দেশগ্রাম

চলতি অর্থবছরে প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ : এডিবি
চলতি অর্থবছরে প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ : এডিবি

প্রথম পৃষ্ঠা

শাহবাজ ও মুনিরকে নোবেল দেওয়ার দাবি
শাহবাজ ও মুনিরকে নোবেল দেওয়ার দাবি

পূর্ব-পশ্চিম

যুদ্ধবিরতিতে রাজি রাশিয়া ও ইউক্রেন
যুদ্ধবিরতিতে রাজি রাশিয়া ও ইউক্রেন

পূর্ব-পশ্চিম

হুমায়ুন কবীরের সঙ্গ ত্যাগ করল দানিশ আজিজের এআইএমআইএম
হুমায়ুন কবীরের সঙ্গ ত্যাগ করল দানিশ আজিজের এআইএমআইএম

পূর্ব-পশ্চিম