ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ। জুলাই অভ্যুত্থানের উত্তরাধিকার হিসেবে দেখা হচ্ছে এ সংসদকে। গণতন্ত্রহীনতার অপমানে ক্ষুব্ধ হয়ে উঠেছিল দেশের ১৮ কোটি মানুষ। ২০১৪, ২০১৯ ও ২০২৪-এ দেশে নির্বাচন হলেও তা ছিল প্রহসনের শামিল। কর্তৃত্ববাদর ভ্রূকুটির কাছে দেশবাসীর প্রত্যাশা লুণ্ঠিত হয়েছে। এ প্রেক্ষাপটে ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থান সংঘটিত হয় ছাত্র ও তরুণদের নেতৃত্বে। ফলশ্রুতিতে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে গণ অভ্যুত্থানের নেতৃত্বদানকারী শক্তির জয় হয়। সংসদের দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়েছে বিএনপি। প্রধান বিরোধী দল হিসেবে প্রথমবারের মতো সংসদে ভূমিকা পালন করতে যাচ্ছে জামায়াতে ইসলামী। সংসদের প্রথম অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। প্রথম অধিবেশন উত্তপ্ত হতে পারে দুই শপথ ইস্যুতে। গত ১৭ ফেব্রুয়ারি সংসদের নির্বাচিত এমপিরা শপথ নেন। বিদ্যমান সংবিধানে না থাকায় সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি বিএনপি ও তাদের শরিকরা। অন্যদিকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী দুই শপথ নিয়েছে জামায়াত নেতৃত্বাধীন জোট। বিষয়টি নিয়ে দুই জোটের পক্ষ থেকে ভিন্ন ভিন্ন আইনি ব্যাখ্যা দেওয়া হয়েছে। এ দ্বিমুখী অবস্থানের কারণে সংসদ অধিবেশন শুরুর দিনই উত্তপ্ত হতে পারে সংসদ। ‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশ-২০২৫’ অনুযায়ী, নবনির্বাচিত এমপিদের দুটি শপথ নেওয়ার বিধান রাখা হয়। একটি সাধারণ সংসদ সদস্য হিসেবে এবং অন্যটি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। সংসদের সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি শুধু এমপি হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দ্বিতীয় শপথ নেয়নি। তাদের মতে, বিদ্যমান সংবিধানে এ পরিষদের কোনো আইনি ভিত্তি নেই এবং এটি সংসদীয় সার্বভৌমত্বের পরিপন্থি। সংবিধান বিশেষজ্ঞদের একাংশের মতে, যারা দুটি শপথ নিয়েছেন তারা প্রকারান্তরে প্রথম শপথ ভঙ্গ করেছেন। সংসদ অধিবেশনের মাধ্যমে দেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হয়েছে। বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এলেও বিএনপিকে কঠিন বাস্তবতার মোকাবিলা করতে হবে আগামী দিনগুলোতে। আমরা আশা করব, গণতন্ত্রের স্বার্থে ক্ষমতাসীন দল বিরোধী দলকে আস্থায় রেখে কাজ করবে। পক্ষান্তরে গণতন্ত্রের স্বার্থেই বিরোধিতার জন্য বিরোধিতার অসহিষ্ণু চর্চা থেকে বিরত থাকবে বিরোধী দল। শুভ হোক গণতন্ত্রের নবযাত্রা।
শিরোনাম
- সব পরীক্ষা কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা : শিক্ষামন্ত্রী
- নাইক্ষ্যংছড়ি সীমান্তে অবৈধভাবে মজুদকৃত অকটেন ও সার জব্দ
- ভালুকায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
- হরমুজে কোথায় কোথায় মাইন পাতা খুঁজেই পাচ্ছে না ইরান!
- শিক্ষা খাতে বাজেট বাড়বে, তবে ব্যয়ে চাই সঠিক অগ্রাধিকার : শিক্ষামন্ত্রী
- লিগ্যাল এইডে ২ লাখেরও বেশি মামলা নিষ্পত্তি
- আন্দোলন-সংগ্রামে যারা ছিলেন, তারা মনোনয়ন পাবেন: রিজভী
- কী হচ্ছে নাসায়, একের পর এক বিজ্ঞানীর মৃত্যু: কেউ বারান্দায় খুন, কেউ নিখোঁজ
- নারায়ণগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’ গ্রেফতার
- পৃথিবীতে ফিরে কেমন আছেন আর্টেমিসের নভোচারীরা
- হাসারাঙ্গার চোটে আইপিএলে সুযোগ পেলেন লিন্ডা
- ইনস্টাগ্রামে ১৫ মিনিটের মধ্যে এডিট করা যাবে কমেন্ট
- যাত্রাবাড়ীতে বিশেষ পুলিশি অভিযানে মাদকসহ গ্রেফতার ১৫
- একমাসে ৫৭৬ সড়ক দুর্ঘটনায় ৫৩২ জন নিহত
- পরীক্ষায় তুমিও ফেল, ছয়মাস পর আমিও ফেল: শিক্ষামন্ত্রী
- পিআইওকে মারধরের ঘটনায় গণঅধিকার পরিষদের নেতা গ্রেফতার
- স্কুলছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণচেষ্টা, একজন গ্রেফতার
- উগান্ডায় শিম্পাঞ্জিদের গৃহযুদ্ধ, ৮ বছরে বহু প্রাণহানি
- ক্ষেতলালে ধানক্ষেত থেকে নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক
- বাঞ্ছারামপুরে অভিযান: ৩৬ পিস ইয়াবাসহ আটক ৫
সংসদ অধিবেশন
শুভ হোক গণতন্ত্রের নবযাত্রা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার আয়োজন পুরো মুসলিম বিশ্বের জন্য গর্বের : শাহবাজ শরিফ
১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
যুদ্ধবিরতির মাঝেই নতুন করে ইরানে ‘অত্যাধুনিক অস্ত্র’ পাঠাচ্ছে চীন: সিএনএন
২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে ক্ষয়ক্ষতির পরিমাণ ১৪৫ বিলিয়ন ডলার, দাবি রিপোর্টে
১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
সীমান্ত এলাকা সম্প্রসারণের কথা বলে নিজ দেশেই তোপের মুখে ইসরায়েলি অর্থমন্ত্রী
১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম