দেশের বিভিন্ন এলাকায় হামের প্রাদুর্ভাব প্রাণঘাতী আকার ধারণ করেছে। এ ভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছে অন্তত ১৩৮ শিশু। এটি এখন সারা দেশে আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। অভিযোগ উঠেছে, অন্তর্বর্তী সরকারের আমলে হামের টিকাদানে যথাযথ উদ্যোগ না নেওয়ায় তা ছড়িয়ে পড়েছে শিশুদের মাঝে। সরকার জরুরি ভিত্তিতে টিকা সংগ্রহ ও টিকাদান কর্মসূচি চালুর উদ্যোগ নিলেও পূর্বসূরিদের অবহেলায় সৃষ্ট সমস্যা মোকাবিলায় হিমশিম খেতে হচ্ছে। সোমবার সুপ্রিম কোর্টের একজন আইনজীবী টিকাদান কর্মসূচি বাতিলে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তকে ‘ফৌজদারি অবহেলা’ হিসেবে উল্লেখ করে ড. ইউনূসসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তে সরকারকে আইনি নোটিস পাঠিয়েছেন। সাবেক অন্তর্বর্তী সরকার কেন পূর্ববর্তী সরকারগুলোর টিকাদান কর্মসূচি বাতিল করে, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে নোটিসে। এতে বলা হয়েছে, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে অপর্যাপ্ত টিকাদান, টিকাসংকট ও টিকাদান কর্মসূচি বাতিলের কারণে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সি শিশুদের মধ্যে হামসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বেড়েছে। সাবেক স্বাস্থ্য উপদেষ্টা প্রধান উপদেষ্টার দপ্তরে টিকা আমদানির অনুরোধ জানিয়ে চিঠিও দিয়েছিলেন। কিন্তু সাবেক প্রধান উপদেষ্টা ইচ্ছাকৃতভাবেই তা আমলে নেননি। নোটিসে বলা হয়েছে, ‘তিনি বাংলাদেশের জনগণের দুর্দশার ওপর ব্যবসা করে বিপুল মুনাফা অর্জনের একজন প্রধান হোতা। এ ধরনের ইচ্ছাকৃত ও উদ্দেশ্যমূলক অবহেলার (টিকা আমদানি না করা) ফলেই শত শত শিশুর মৃত্যু হয়েছে এবং অসংখ্য শিশু হাসপাতালে চিকিৎসাধীন। নোটিসে আরও বলা হয়েছে, ড. মুহাম্মদ ইউনূসের মূল উদ্দেশ্য ছিল সরকারি টিকাদান কর্মসূচি বেসরকারি খাতে ছেড়ে দেওয়া। ফলে তার নেতৃত্বাধীন সরকারের এ ধরনের কর্মকাণ্ডের তদন্ত হওয়া এবং তদন্তসাপেক্ষে অপরাধীদের বিচারের আওতায় আনা প্রয়োজন। ড. মুহাম্মদ ইউনূস একজন স্বনামখ্যাত ব্যক্তি এবং নোবেলজয়ী। কিন্তু প্রধান উপদেষ্টা হিসেবে শিশুদের টিকাদানের ক্ষেত্রে তিনি অবহেলার পরিচয় দিয়েছেন বলে যে অভিযোগ উঠেছে তা সত্যি প্রমাণিত হলে জাতির জন্য দুর্ভাগ্যজনক বলে বিবেচিত হবে। বিষয়টি জবাবদিহির আওতায় আনা উচিত এবং এর দায় কার তা নির্ধারিত হওয়াও জরুরি।
শিরোনাম
- বাংলাদেশের কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী নিতে আগ্রহী কাতার
- স্ত্রীসহ সাবেক এমপি এনামুল হকের আয়কর নথি জব্দের আদেশ
- ‘সামুদ্রিক নিরাপত্তা জোরদারে দেশীয় সক্ষমতাই হবে আমাদের প্রধান শক্তি’
- মুগদায় মরদেহর সাত টি অংশের পর এবার মাথা উদ্ধার
- মাঝ আকাশে একটু বাইরে গিয়ে সিগারেট খেতে চাইলেন, শেষমেশ কামড় দিলেন বিমানকর্মীকে
- ‘ফিট আছি’ বলে সমালোচকদের জবাব নেইমারের
- ডুয়েটের সব গেট বন্ধ করে শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি
- নড়াইলে পিকআপ-লরির সংঘর্ষে নিহত ১, আহত ৪
- কোন হাটে যাবে কোরবানির পশু, ট্রাকে লিখতে হবে নাম-ঠিকানা
- সৌদিতে কঠোর ব্যবস্থা, পারমিট ছাড়া হজে নিয়ে বিপাকে ৫ জন
- কক্সবাজারে ২০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার
- ওমরাহ ভিসা শুরু ৩১ মে, জেনে নিন পুরো সময়সূচি
- ইংল্যান্ডের বিরুদ্ধে একটাই গোল করে বিশ্বকাপ মাতিয়েছিল পানামা, এবার কী হবে
- ডিবিএল সিরামিকসের ‘টাইলচক’ জিতল ওয়ান শো অ্যাওয়ার্ড
- স্বপ্নপূরণের পথে নতুন আলো: বিইউএফটি স্কলারশিপ
- জাল কাগজপত্র জমা দিলে প্রত্যাখ্যান হবে শেনজেন ভিসার আবেদন
- সিলেটে মানব পাচারকারীসহ ১৪ অনুপ্রবেশকারী আটক
- ষষ্ঠ ও একাদশ শ্রেণির উপবৃত্তির তথ্য এন্ট্রির সময় বাড়লো
- ইউএইতে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার পর তেলের দাম দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ
- বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগে নেইমারের নাটকীয় বিদায়, প্রশ্নে ম্যাচ অফিসিয়ালরা
হামে ১৩৮ শিশুর মৃত্যু
জবাবদিহির আওতায় আনুন
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
মাঝ আকাশে একটু বাইরে গিয়ে সিগারেট খেতে চাইলেন, শেষমেশ কামড় দিলেন বিমানকর্মীকে
১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
বিআরটি প্রকল্প বাতিলে মত বুয়েট বিশেষজ্ঞদের, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা
৪ ঘণ্টা আগে | নগর জীবন