গোঁয়ার্তুমির বদলে শেষ পর্যন্ত শুভবুদ্ধির জয় হয়েছে। ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধে দুই সপ্তাহের বিরতির ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানও এতে সায় দিয়েছে। গতকাল ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ বলেছে, তেহরানের ১০ দফা প্রস্তাবকে ভিত্তি করে আগামী শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা শুরু হবে। তেহরানের এ ঘোষণার আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি ইরানি সভ্যতা ধ্বংসের যে হুমকি দিয়েছিলেন, সেটির বাস্তবায়ন আপাতত স্থগিত করা হয়েছে। যুক্তরাষ্ট্র দুই সপ্তাহ ইরানের ওপর হামলা বন্ধ রাখবে। ইরান হরমুজ প্রণালিকে অবিলম্বে ‘পুরোপুরি ও নিরাপদে’ খুলে দিতে রাজি হয় কি না, তার ওপর এই যুদ্ধবিরতি নির্ভর করছে। গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি পারস্য উপসাগরকে আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এ পথ দিয়ে হয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দেশটির সামরিক বাহিনীকে গুলি বন্ধের নির্দেশ দিয়েছেন। তবে তেহরান স্পষ্ট করেছে, এ যুদ্ধবিরতি যুদ্ধের সমাপ্তি নয়; শত্রুপক্ষ একটু ভুল করলেই জোরালো জবাব দেওয়া হবে। যুদ্ধবিরতিকে ইরান তাদের জয় হিসেবে দেখছে। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানি সভ্যতা ধ্বংসের যে হুমকি দেন তাতে বিশ্বজুড়ে উৎকণ্ঠা দেখা দেয়। ইরানকে মানবসভ্যতার সূতিকাগার হিসেবে ধরা হয়। পারসিকরা ঐতিহ্যগতভাবে একটি হার না-মানা জাতি। প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে পুরোপুরি ধ্বংস করার হুমকি দেওয়ার পর সে দেশের ১ কোটি ৪০ লাখেরও বেশি মানুষ সাম্রাজ্যবাদ ও ইহুদিবাদের বিরুদ্ধে নিজেদের জীবন উৎসর্গ করার শপথ নেয়। ইরানের পক্ষ থেকে বলা হয়, হরমুজ প্রণালি খোলার জন্য যুক্তরাষ্ট্র রেডলাইন অতিক্রম করলে মধ্যপ্রাচ্যের বাইরেও যুদ্ধ ছড়িয়ে পড়বে। ইরানের প্রস্তাব মেনে যুদ্ধবিরতি হওয়ায় তেহরানে লাখ লাখ মানুষ বিজয় উদ্যাপনে রাজপথে নেমেছে। সারা বিশ্বের মুসলমানরাও এটিকে দেখছে নিজেদের জয় হিসেবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য যা নৈতিক পরাজয়ের শামিল।
শিরোনাম
- ১৬ হাজার রানের মাইলফলকে মুশফিক
- বক্স অফিস কাঁপাচ্ছে ‘মাইকেল’, তবে কতটা সত্যের কাছাকাছি
- কর আদায় না বাড়লে বাণিজ্য চুক্তি অর্থনীতিতে চাপ বাড়াতে পারে : সিপিডি
- সাংবাদিকতায় নেতৃত্ব গড়তে ৩২ নারী শিক্ষার্থীর বিশেষ প্রশিক্ষণ
- গর্ভের সন্তানসহ নারী হত্যা মামলায় কথিত প্রেমিকের মৃত্যুদণ্ড
- বিশ্ব গলফে নতুন নায়ক, আলোচনার কেন্দ্রে অ্যারন রাই
- প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
- বাংলাদেশিদের মধ্যে অনন্য এক রেকর্ড এখন শুধুই লিটনের
- বাংলাদেশের কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী নিতে আগ্রহী কাতার
- স্ত্রীসহ সাবেক এমপি এনামুল হকের আয়কর নথি জব্দের আদেশ
- ‘সামুদ্রিক নিরাপত্তা জোরদারে দেশীয় সক্ষমতাই হবে আমাদের প্রধান শক্তি’
- মুগদায় মরদেহের সাতটি অংশের পর এবার মাথা উদ্ধার
- মাঝ আকাশে একটু বাইরে গিয়ে সিগারেট খেতে চাইলেন, শেষমেশ কামড় দিলেন বিমানকর্মীকে
- ‘ফিট আছি’ বলে সমালোচকদের জবাব নেইমারের
- ডুয়েটের সব গেট বন্ধ করে শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি
- নড়াইলে পিকআপ-লরির সংঘর্ষে নিহত ১, আহত ৪
- কোন হাটে যাবে কোরবানির পশু, ট্রাকে লিখতে হবে নাম-ঠিকানা
- সৌদিতে কঠোর ব্যবস্থা, পারমিট ছাড়া হজে নিয়ে বিপাকে ৫ জন
- কক্সবাজারে ২০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার
- ওমরাহ ভিসা শুরু ৩১ মে, জেনে নিন পুরো সময়সূচি
মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি
ইরানজুড়ে যুদ্ধজয়ের উল্লাস
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
মাঝ আকাশে একটু বাইরে গিয়ে সিগারেট খেতে চাইলেন, শেষমেশ কামড় দিলেন বিমানকর্মীকে
২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
বিআরটি প্রকল্প বাতিলে মত বুয়েট বিশেষজ্ঞদের, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা
৪ ঘণ্টা আগে | নগর জীবন