বুধবার জাতীয় সংসদে অন্তর্বর্তী সরকারের আমলে প্রণীত সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী পাস হওয়ায় দেশের অন্যতম প্রাচীন দল আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা থেকেই গেল। স্মর্তব্য অন্তর্বর্তী সরকার ওই নিষেধাজ্ঞা আরোপ করলে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল তারা নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়। বিএনপির এ কৌশলী ভূমিকা গত নির্বাচনে তাদের ভোট বাড়াতে সহায়তা করে। কিন্তু দেখেশুনে হচ্ছে, বিরোধী দলের সঙ্গে সংঘাত এড়াতে সরকার নিষেধাজ্ঞার আইনটি সংশোধিত আকারে সংসদে পেশ করার সিদ্ধান্ত নেয়। মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ‘সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল-২০২৬’ জাতীয় সংসদে উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বিলটি পাসের প্রস্তাব করলে এর ওপর আপত্তি জানান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বিলটি পর্যালোচনার জন্য সময় চেয়ে বলেন, তাঁরা মাত্র দুই-তিন মিনিট আগে বিলটি হাতে পেয়েছেন। এটি বিস্তারিত বোঝার জন্য সময় দেওয়া উচিত। জবাবে স্পিকার জানান, বিলটি পাসের চূড়ান্ত পর্যায়ে নতুন করে আপত্তি জানানোর বা সংশোধনী দেওয়ার কোনো সুযোগ নেই। স্বরাষ্ট্রমন্ত্রী বিলটি উত্থাপন করে বলেন, গণহত্যার জন্য দায়ী সংগঠনগুলোর বিচার নিশ্চিত করতেই আইনটি সংশোধন করা হয়েছে। জামায়াতে ইসলামী এবং এনসিপি রাজপথে আন্দোলনের মাধ্যমে এই ইস্যুতে জনমত তৈরি করেছিল। এ আইনের মাধ্যমেই আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে। পাস হওয়া বিলের বিধান অনুযায়ী আওয়ামী লীগ মিছিল-সভা-সমাবেশ করতে পারবে না, দলটির কার্যালয় বন্ধ থাকবে, ব্যাংক হিসাব জব্দ হবে, পোস্টার-ব্যানার প্রচার করতে পারবে না, সংবাদ বিজ্ঞপ্তি দিতে পারবে না, গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে তা প্রকাশ করা যাবে না। সংবাদ সম্মেলন করতেও পারবে না দলটি। এসব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে। বিলটি পাস হওয়ায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের যে প্রত্যাশা আওয়ামী লীগ নেতা-কর্মীরা নির্বাচনের পর থেকে পোষণ করছিলেন, তা হোঁচট খেল। আওয়ামী লীগের সঙ্গে বিএনপির ঐতিহ্যগত বিরোধের সম্পর্কও অটুট থাকল। তবে এটি একই সঙ্গে সরকারের জন্য ঝুঁকি অর্থাৎ সংসদের বিরোধী দলের সঙ্গে নিষিদ্ধ দলের সমঝোতার পথ খুলে দিল কি না, সময়ই বলে দেবে।
শিরোনাম
- পশ্চিমবঙ্গের বিধানসভায় প্রভাব ফেলেছে ‘এসআইআর’, সর্বোচ্চ আদালতে অভিযোগ মমতার
- তরুণদের কর্মসংস্থানে ব্যাপক শিল্পায়ন প্রয়োজন : ত্রাণমন্ত্রী
- হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প
- ৪১ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ
- ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় তিন ধাপে ছুটিসহ নানা প্রস্তুতি
- কুমিল্লায় সড়ক নির্মাণ নিয়ে বিরোধে খুনের ঘটনায় মামলা
- স্বাস্থ্য ও শিক্ষা খাতে সরকার জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেবে : অর্থমন্ত্রী
- ‘রাজনৈতিক মেরুকরণ ও মিথ্যা তথ্য শান্তির পথে বড় বাধা’
- কেন ভারতীয়দের বিদেশ ভ্রমণ ও স্বর্ণ ক্রয় না করতে বলছেন মোদি?
- লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক
- পরিত্যক্ত ভবনে এক্স-রে পরীক্ষা, যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা
- ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়, বিজিবি সতর্ক: স্বরাষ্ট্রমন্ত্রী
- গ্রামীণ শিল্পের জন্য হাজার কোটি টাকার ‘গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড’ বরাদ্দ
- হৃদয়কে মননশীল করার জন্য রবীন্দ্রনাথকে বেশি বেশি অনুশীলন করতে হবে : রিজভী
- ইরান-সৌদির যুদ্ধ বাঁধাতে ইসরায়েলি পরিকল্পনা ব্যর্থ হয়েছে: সৌদি রাজপরিবারের শীর্ষ সদস্য
- ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য
- অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে নারীর মৃত্যু
- সাভারে র্যাবের অভিযানে বিদেশি পিস্তল-গুলি-মাদকসহ আটক ৩
- ডিজিটাল অপরাধ দমনে পৃথক সাইবার পুলিশ ইউনিট গঠনের ঘোষণা
- কামরাঙ্গীরচরে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
নিষিদ্ধ আওয়ামী লীগ
সরকারের জন্য ঝুঁকি বাড়ল
প্রিন্ট ভার্সন
টপিক
সর্বশেষ খবর
‘মন্ত্রী না হলে’ সাক্ষাৎ নয়, দিল্লিকে কী বার্তা দিলেন নেপালের প্রধানমন্ত্রী?
১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
মার্কিন প্রস্তাবের কড়া জবাব : হরমুজের পূর্ণ নিয়ন্ত্রণ ও ক্ষতিপূরণ চায় ইরান
১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
ইরান-সৌদির যুদ্ধ বাঁধাতে ইসরায়েলি পরিকল্পনা ব্যর্থ হয়েছে: সৌদি রাজপরিবারের শীর্ষ সদস্য
২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
ইরান যুদ্ধকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন নেতানিয়াহু: কাতারের সাবেক প্রধানমন্ত্রী
৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম