পায়ের নিচে একখণ্ড নিজস্ব মাটি, মাথার ওপর নিরাপদ ছাদ বা ছাউনি লাভ মানুষের আজন্ম লালিত স্বপ্ন। বিশ্বব্যাপী স্বীকৃত মৌলিক মানবিক অধিকারও বটে। কিন্তু বাস্তবচিত্র খুব সুখকর নয়। পৃথিবীর সব দেশে আশ্রয়হীন মানুষের সংখ্যা সাধারণ ভাবনা-ধারণার চেয়ে অনেক বেশি। এমনকি উন্নততর দেশেও। এমন বাস্তবতায় উন্নয়নশীল বাংলাদেশে স্বভাবতই নিজস্ব ঠিকানাহীন মানুষের মিছিল দীর্ঘ। শহর-বন্দরের ফুটপাত দেখলেই তা স্পষ্ট হয়। তবে এর সমাধান সুদূরপ্রসারী। সে প্রচেষ্টা সরকারের নানা পরিকল্পনায় আছে। সেগুলো গতিশীল হোক, এবং তাতে সব অংশীজনের সর্বাত্মক সহযোগিতা যুক্ত হোক-এটাই প্রত্যাশা। কিন্তু দেশের নগর-মহানগর, শহর-শহরতলিতে বসবাসকারী বিভিন্ন শ্রেণি-পেশার নিম্নমধ্য বা মধ্যবিত্ত শ্রেণির জন্যও একটা স্থায়ী নিজস্ব ঠিকানা নির্মাণ প্রায়শ অধরা স্বপ্নের মতোই। সারা জীবনের সঞ্চয় দিয়ে, চাকরিসূত্রে অবসরান্তে পাওয়া অর্থ বা ঋণে অনেকে একখণ্ড জমি বা একটা ফ্ল্যাটের মালিক হওয়ার চেষ্টা করেন। অধিকাংশ ক্ষেত্রেই তার মূল্য পরিশোধ হয় কিস্তিতে। কিন্তু নিবন্ধন তো আর বাকি বা কিস্তিতে হয় না। সেটা নানা খাতে, এককালীন নগদ পরিশোধ করতে হয়। অথচ তার হার যৌক্তিক পর্যায়ে সহনীয় নয়। সেজন্যই সাধারণ মানুষের আবাসন সুবিধা নিশ্চিত করতে ফ্ল্যাট ও প্লট নিবন্ধনের খরচ সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার দাবি জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) ও বাংলাদেশ ল্যান্ড ডেভেলপারস অ্যাসোসিয়েশন (বিএলডিএ)। দেশে একজন ক্রেতাকে নিবন্ধন ফি দিতে হয় ১৬ শতাংশের মতো; যা ক্রেতাদের মাথায় বাড়ি মারার মতো। এটা সিঙ্গেল ডিজিট বা এক অঙ্কে নামিয়ে আনার সুপারিশ করেছে সংগঠন দুটি। খুব ন্যায্য পরামর্শ। কারণ এতে ক্রেতা-কল্যাণের সঙ্গে সঙ্গে নিবন্ধনের সংখ্যা এবং সরকারের রাজস্ব আদায় বাড়বে। ফ্ল্যাট-প্লট বেচাকেনায় গতি সঞ্চারিত হবে। যা চূড়ান্তে নানাভাবে জাতীয় অর্থনীতির পুষ্টি ও সমৃদ্ধিতে অবদান রাখবে বলে আশা করা যায়।
শিরোনাম
- ‘সামুদ্রিক নিরাপত্তা জোরদারে দেশীয় সক্ষমতাই হবে আমাদের প্রধান শক্তি’
- মুগদায় মরদেহর সাত টি অংশের পর এবার মাথা উদ্ধার
- মাঝ আকাশে একটু বাইরে গিয়ে সিগারেট খেতে চাইলেন, শেষমেশ কামড় দিলেন বিমানকর্মীকে
- ‘ফিট আছি’ বলে সমালোচকদের জবাব নেইমারের
- ডুয়েটের সব গেট বন্ধ করে শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি
- নড়াইলে পিকআপ-লরির সংঘর্ষে নিহত ১, আহত ৪
- কোন হাটে যাবে কোরবানির পশু, ট্রাকে লিখতে হবে নাম-ঠিকানা
- সৌদিতে কঠোর ব্যবস্থা, পারমিট ছাড়া হজে নিয়ে বিপাকে ৫ জন
- কক্সবাজারে ২০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার
- ওমরাহ ভিসা শুরু ৩১ মে, জেনে নিন পুরো সময়সূচি
- ইংল্যান্ডের বিরুদ্ধে একটাই গোল করে বিশ্বকাপ মাতিয়েছিল পানামা, এবার কী হবে
- ডিবিএল সিরামিকসের ‘টাইলচক’ জিতল ওয়ান শো অ্যাওয়ার্ড
- স্বপ্নপূরণের পথে নতুন আলো: বিইউএফটি স্কলারশিপ
- জাল কাগজপত্র জমা দিলে প্রত্যাখ্যান হবে শেনজেন ভিসার আবেদন
- সিলেটে মানব পাচারকারীসহ ১৪ অনুপ্রবেশকারী আটক
- ষষ্ঠ ও একাদশ শ্রেণির উপবৃত্তির তথ্য এন্ট্রির সময় বাড়লো
- ইউএইতে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার পর তেলের দাম দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ
- বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগে নেইমারের নাটকীয় বিদায়, প্রশ্নে ম্যাচ অফিসিয়ালরা
- বিশ্বকাপে কারা হতে পারেন নতুন সুপারস্টার, নজরে ৫ তরুণ
- মাদারীপুরে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার
ফ্ল্যাট-প্লট নিবন্ধন
এক অঙ্কে নামুক খরচ
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
বিআরটি প্রকল্প বাতিলে মত বুয়েট বিশেষজ্ঞদের, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা
৪ ঘণ্টা আগে | নগর জীবন
বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগে নেইমারের নাটকীয় বিদায়, প্রশ্নে ম্যাচ অফিসিয়ালরা
৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে