ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা শনিবার দুই পক্ষের মিত্রদেশ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হয়েছে। এ শান্তি আলোচনার ওপর ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ বন্ধ হবে কি না, তা নির্ভর করছে। একই সঙ্গে উপসাগরীয় ও মধ্যপ্রাচ্য এলাকার শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসা না-আসার বিষয়টিও অনেকাংশে নির্ভরশীল হয়ে পড়েছে। বিশ্ব অর্থনীতির জন্যও শান্তি আলোচনার সাফল্য-ব্যর্থতা প্রাসঙ্গিক বিষয় বলে বিবেচিত হচ্ছে। যুদ্ধাবস্থার কারণে হরমুজ প্রণালি বন্ধ ছিল কয়েক দিন ধরে। যুদ্ধবিরতির পর ইরান নিষেধাজ্ঞা তুলে নিলেও জাহাজ চলাচলের স্বাধীনতা এখনো সীমিত। যা বাংলাদেশসহ মধ্যপ্রাচ্যের জ্বালানি তেল ও গ্যাসের ওপর নির্ভরশীল প্রতিটি দেশের জন্য সংকট সৃষ্টি করেছে। জ্বালানির ঘাটতিতে গত দুই দশকের মধ্যে কঠিন সংকটের মোকাবিলা করছে বাংলাদেশ। ইসলামাবাদে আয়োজিত শান্তি আলোচনায় ইরানের প্রতিনিধিত্ব করছেন সে দেশের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাদ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তাঁর সঙ্গে রয়েছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। উভয় পক্ষ আলোচনা সফল করতে যে আন্তরিকতার প্রমাণ মিলেছে সর্বোচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের অংশগ্রহণের সুযোগে। তবে আলোচনা ব্যর্থ করার ক্ষেত্রে ইসরায়েল সক্রিয় কি না, সেটিও বড় মাপে বিবেচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। লেবাননের ইরানপন্থি মিলিশিয়াদের বিরুদ্ধে তেল আবিব যুদ্ধবিরতির সময়ে হামলা চালিয়ে শান্তি প্রতিষ্ঠার সুযোগ বানচালের চেষ্টা করছে কি না, তা-ও বড় মাপে এক প্রশ্ন। ইরান শান্তি আলোচনায় হরমুজ প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণ, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার ও তাদের মিত্রগোষ্ঠীগুলোর ওপর সামরিক অভিযান বন্ধের দাবি জানাচ্ছে। যুক্তরাষ্ট্র এ বিষয়ে আলোচনায় রাজি হলেও ইসরায়েলের মতলব স্পষ্ট নয়। কারণ সার্বিক শান্তির স্বার্থে ফিলিস্তিন সমস্যার গ্রহণযোগ্য সমাধানও অনিবার্য হয়ে উঠেছে। সেটা ইসরায়েল চাইবে কি না, তার ওপরও শান্তির বিষয়টি নির্ভরশীল। আমরা চাই ইসলামাবাদ আলোচনায় মধ্যপ্রাচ্যে ন্যায্য শান্তির স্বার্থে দুই পক্ষের সমঝোতা প্রতিষ্ঠিত হোক। ফিলিস্তিনে দুই রাষ্ট্রব্যবস্থা প্রবর্তনে রাজি হোক উভয় পক্ষ। বিশ্বশান্তির জন্যও যা প্রাসঙ্গিকতার দাবিদার।
শিরোনাম
- ‘সামুদ্রিক নিরাপত্তা জোরদারে দেশীয় সক্ষমতাই হবে আমাদের প্রধান শক্তি’
- মুগদায় মরদেহর সাত টি অংশের পর এবার মাথা উদ্ধার
- মাঝ আকাশে একটু বাইরে গিয়ে সিগারেট খেতে চাইলেন, শেষমেশ কামড় দিলেন বিমানকর্মীকে
- ‘ফিট আছি’ বলে সমালোচকদের জবাব নেইমারের
- ডুয়েটের সব গেট বন্ধ করে শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি
- নড়াইলে পিকআপ-লরির সংঘর্ষে নিহত ১, আহত ৪
- কোন হাটে যাবে কোরবানির পশু, ট্রাকে লিখতে হবে নাম-ঠিকানা
- সৌদিতে কঠোর ব্যবস্থা, পারমিট ছাড়া হজে নিয়ে বিপাকে ৫ জন
- কক্সবাজারে ২০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার
- ওমরাহ ভিসা শুরু ৩১ মে, জেনে নিন পুরো সময়সূচি
- ইংল্যান্ডের বিরুদ্ধে একটাই গোল করে বিশ্বকাপ মাতিয়েছিল পানামা, এবার কী হবে
- ডিবিএল সিরামিকসের ‘টাইলচক’ জিতল ওয়ান শো অ্যাওয়ার্ড
- স্বপ্নপূরণের পথে নতুন আলো: বিইউএফটি স্কলারশিপ
- জাল কাগজপত্র জমা দিলে প্রত্যাখ্যান হবে শেনজেন ভিসার আবেদন
- সিলেটে মানব পাচারকারীসহ ১৪ অনুপ্রবেশকারী আটক
- ষষ্ঠ ও একাদশ শ্রেণির উপবৃত্তির তথ্য এন্ট্রির সময় বাড়লো
- ইউএইতে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার পর তেলের দাম দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ
- বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগে নেইমারের নাটকীয় বিদায়, প্রশ্নে ম্যাচ অফিসিয়ালরা
- বিশ্বকাপে কারা হতে পারেন নতুন সুপারস্টার, নজরে ৫ তরুণ
- মাদারীপুরে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার
ইসলামাবাদ সংলাপ
মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনুক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর