বাংলাদেশ মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে ইতোমধ্যে। দেশ ও জাতির লক্ষ্য আরও ওপরে ওঠা। কিন্তু রাজধানীসহ সারা দেশের গণপরিবহনের দিকে তাকালে মনে হবে মানসিকভাবে আমরা সাড়ে পাঁচ দশক আগের বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশের তকমা হাতছাড়া করতে নারাজ। বিশ্বের ২০০ দেশের মধ্যে ৩৫তম অর্থনীতি বলে গর্ব করে যে বাংলাদেশ, সে দেশের রাজধানীর গণপরিবহনব্যবস্থা বিশ্বের সবচেয়ে পিছিয়ে পড়া দেশের সঙ্গে পাল্লা দিচ্ছে কি না প্রশ্ন করা যায়। বাংলাদেশ প্রতিদিনের শীর্ষ প্রতিবেদনের বয়ান-সরকার আসে, সরকার যায়, নগরীর গণপরিবহনব্যবস্থার পরিবর্তন হয় না। বন্ধ করা যায় না লক্কড়ঝক্কড় বাসের দৌরাত্ম্য। সব সরকারের সময়েই গণপরিবহন ঘিরে তৈরি হয় নতুন নতুন সিন্ডিকেট। প্রভাবশালী এই সিন্ডিকেটের কারণে রাজধানীকে বিপজ্জনক পরিবহনমুক্ত করা যায় না। প্রভাবশালী রাজনৈতিক নেতা, পুলিশ, বিআরটিএ মিলেমিশে দশকের পর দশক রাজধানীসহ সারা দেশকে জিম্মি করে রেখেছে। একটি দেশ কতটা সভ্য তা বোঝা যায় সে দেশের বিমানবন্দর, গণপরিবহন এবং গণশৌচাগার দেখে। সভ্যতার এই মানদণ্ডে বাংলাদেশের অবস্থা লজ্জাজনক। সুতরাং বাসযোগ্য নগরী গড়ে তুলতে সর্বপ্রথম লক্কড়ঝক্কড় গণপরিবহন অপসারণ করা জরুরি। বিশেষজ্ঞদের অভিমত, গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে পুলিশের সক্রিয় ভূমিকা রাখতে হবে। লোক দেখানো কাজ করলে চলবে না, মাঝপথে থেমেও যাওয়া যাবে না। গণপরিবহনব্যবস্থায় চরম নৈরাজ্য সৃষ্টি হয় অন্তর্বর্তী সরকার আমলে। রাজধানীর প্রধান সড়ক এমনকি ফ্লাইওভারেও শুরু হয় ব্যাটারিচালিত রিকশার দাপট। দেশের উচ্চ আদালত নিষেধাজ্ঞা আরোপ করলে অন্তর্বর্তী সরকার রায় কার্যকর করার বদলে মববাজদের কাছে আত্মসমর্পণকে কর্তব্য বলে ভাবে। ফলে রাজধানীতে শুরু হয় ব্যাটারিচালিত রিকশার অবাধ রাজত্ব। রাজধানী যেকোনো দেশের মর্যাদার প্রতীক। বাংলাদেশের ক্ষেত্রেও তার অন্যথা হওয়া উচিত নয়। জনগণের দ্বারা নির্বাচিত সরকারকে রাজধানীর গণপরিবহনের অসুস্থতা নিরসনে উদ্যোগী হতে হবে। লক্কড়ঝক্কড় বাস আর ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নিজেদের সক্ষমতা প্রমাণ করা জরুরি।
শিরোনাম
- বিশ্বকাপে জয় অধরাই রয়ে গেল, তবে লড়াকু ড্রয়ে মন জিতল কানাডা
- লারিনের গোলে সমতায় ফিরল কানাডা
- প্রথমার্ধে পিছিয়ে কানাডা, বসনিয়ার লিডে কঠিন পরীক্ষার সামনে স্বাগতিকরা
- নেইমার কি পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে যাচ্ছেন?
- প্রথম ম্যাচেই হোঁচট খাবে ব্রাজিল? সামনে মরক্কোর চ্যালেঞ্জ
- বিশ্বকাপে সর্বোচ্চ জয় ব্রাজিলের, আর্জেন্টিনা কত নম্বরে
- বিশ্বকাপে ম্যাচের আগে মাঠের বাইরে ঝড় তুলছেন ব্রাজিল কোচ আনচেলত্তি
- মানুষের জীবনমান উন্নয়নই এবারের বাজেটের মূল লক্ষ্য : আমানউল্লাহ আমান
- ছিনতাইকারীর টানাহেঁচড়ার সময় রিকশা থেকে পড়ে নারী আহত, পরে হাসপাতালে মৃত্যু
- ব্যাংকমুখী নয়, গণমানুষের বাজেট ঘোষণা করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
- হঠাৎ কেন বন্ধ হয়েছিল ফেসবুক-মেসেঞ্জার?
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের ৩০ বছরের কারাদণ্ড
- খাল খনন গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে : পানিসম্পদ মন্ত্রী
- কক্সবাজারে সাফ বিচ গেমস আয়োজনের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর
- সম্ভাব্য চুক্তির তথ্য ফাঁস, ইরানকে ‘অবিশ্বস্ত’ আখ্যা দিয়ে ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প
- ‘কোনোভাবেই ইরানের অর্থ অবমুক্ত করা যাবে না’, ট্রাম্পকে ইসরায়েলের তীব্র চাপ
- দেশপ্রেমের বড় উদাহরণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান: সমাজকল্যাণ মন্ত্রী
- বৃষ্টিমুখর সন্ধ্যায় গজলের সুরে মুগ্ধ কুমিল্লা নগরী
- নিজেকে দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলুন : সমাজকল্যাণ মন্ত্রী
- বরিশালে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র্যালি ও মিলনমেলা
গণপরিবহন
শৃঙ্খলা প্রতিষ্ঠার উদ্যোগ নিন
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
সম্ভাব্য চুক্তির তথ্য ফাঁস, ইরানকে ‘অবিশ্বস্ত’ আখ্যা দিয়ে ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প
৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
রানীরহাট হয়ে গাবতলী পর্যন্ত মেট্রোরেলের আদলে ট্রেন চলাচল করবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
১১ ঘণ্টা আগে | মন্ত্রীকথন